২৫

الفرقان

সূরা আল-ফুরকান

Al-Furqan

মক্কী ৭৮ আয়াত ৬ রুকু পারা ১৮–১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭৮ আয়াত এবং ৬ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ১:১পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

تَبٰرَکَ الَّذِیۡ نَزَّلَ الۡفُرۡقَانَ عَلٰی عَبۡدِہٖ لِیَکُوۡنَ لِلۡعٰلَمِیۡنَ نَذِیۡرَا ۙ﴿۲﴾

২
বড়োই কল্যাণময়২০৬২ তিনি- যিনি নিজ বান্দার প্রতি ফুরকান২০৬৩ অবতীর্ণ করেছেন, যেন সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হতে পারে।
২০৬২। ‘তাবারাকা’ অর্থ অতি উচ্চমর্যাদাসম্পন্ন। প্রত্যেক ত্রুটি, অপবিত্রতা, অপূর্ণতা এবং সকল ক্ষতি থেকে মুক্ত। সকল মঙ্গলের অধিকারী (৬:১৫৬ ও ২১:৫১)। কুরআন মজীদের গুণাবলি ও সৌন্দর্য এ শব্দের মাঝে নিহিত। এটা কেবল সর্বপ্রকার ত্রুটি এবং অভাব থেকেই মুক্ত নয়, পরন্তু ধারণা করা সম্ভব এমন সকল সৌন্দর্যমণ্ডিত গুণাবলি যা মানবজাতির জন্য শেষ ঐশী জীবনবিধানে (তথা শরীয়তে) থাকা বাঞ্ছনীয় তা সমস্তই কুরআনে অন্তর্ভুক্ত আছে এবং পূর্ণ পরিমাণেই আছে।
২০৬৩। ‘ফুরকান’ অর্থ এমন কিছু যা সত্য এবং মিথ্যাকে পৃথক করে, যুক্তি, দলিল অথবা প্রমাণ। যুক্তি ও প্রমাণ সত্য-মিথ্যার মধ্যে পার্থক্য করে দেখায়। এটা প্রভাতকালকেও বুঝায়, কারণ ঊষাকাল রাত থেকে দিনকে পৃথক করে। কুরআন পার্থক্যকারী হিসাবে অনন্য। বহুসংখ্যক সৌন্দর্য ও মহত্ত্ব যেগুলো কুরআনকে অন্যান্য ঐশী কিতাব থেকে আলাদা করে দেখায় এবং যা সেসব কিতাবের ওপর এর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করে, তন্মধ্যে দুটি অত্যন্ত লক্ষণীয় বৈশিষ্ট্য হলো: (১) কুরআন এমন কিছু বলে না বা দাবি করে না, যার সমর্থনে এর যুক্তিপূর্ণ এবং নির্ভরযোগ্য যুক্তিপ্রমাণ উপস্থিত করে না এবং (২) কুরআন সত্যকে মিথ্যা থেকে এরূপ স্পষ্ট করে দেখায় যেমন আলো দিন ও রাতের পার্থক্য সৃষ্টি করে দেখায়।

ۣالَّذِیۡ لَہٗ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَلَمۡ یَتَّخِذۡ وَلَدًا وَّلَمۡ یَکُنۡ لَّہٗ شَرِیۡکٌ فِی الۡمُلۡکِ وَخَلَقَ کُلَّ شَیۡءٍ فَقَدَّرَہٗ تَقۡدِیۡرًا ﴿۳﴾

৩
আকাশসমূহ ও পৃথিবীর আধিপত্য তাঁরই। খদেখুন: ২:১১৭; ১০:৬৯; ১৭:১১২; ১৮:৫; ২১:২৭; ৩৯:৫; ৪৩:৮২আর তিনি কোনো পুত্র গ্রহণ করেন নি এবং আধিপত্যে তাঁর কোনো অংশীদার নাই। আর তিনি সবকিছু সৃষ্টি করেছেন। অতঃপর এসবের জন্য এক অতি উত্তম পরিমাপ নির্ধারণ করেছেন।২০৬৪
২০৬৪। ‘অতঃপর এসবের জন্য এক অতি উত্তম পরিমাপ নির্ধারণ করেছেন’ বাক্যাংশটির মর্ম হলো, প্রত্যেক ২০৬৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য বস্তুরই সীমারেখা, শক্তি এবং স্বাভাবিক ক্রিয়া বা বিকাশের সর্বশেষ পর্যায় আছে যাকে তা অতিক্রম করতে পারে না। এসব সীমারেখা সেই অভিন্ন নিয়মের প্রতি অঙ্গুলি নির্দেশ করে যা বিশ্বজগতে সক্রিয় রয়েছে এবং সেজন্য একই পরিকল্পনাকারী, সৃজনকারী আর একই নিয়ন্ত্রণকারীর প্রতি অর্থাৎ এরূপ সৃষ্টিকর্তার প্রতি নির্দেশ করে যাঁর ক্ষমতা সীমাহীন এবং যিনি সকল বস্তুকে আপন গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন।

وَاتَّخَذُوۡا مِنۡ دُوۡنِہٖۤ اٰلِہَۃً لَّا یَخۡلُقُوۡنَ شَیۡئًا وَّہُمۡ یُخۡلَقُوۡنَ وَلَا یَمۡلِکُوۡنَ لِاَنۡفُسِہِمۡ ضَرًّا وَّلَا نَفۡعًا وَّلَا یَمۡلِکُوۡنَ مَوۡتًا وَّلَا حَیٰوۃً وَّلَا نُشُوۡرًا ﴿۴﴾

৪
গদেখুন: ১৭:৫৭; ১৮:১৬; ২১:২৫আর তারা তাঁকে ছেড়ে এমনসব উপাস্য গ্রহণ করেছে ঘ্যারা কোনোকিছুই সৃষ্টি করে না, বরং তারা নিজেরাই সৃষ্ট। আর তারা নিজেদের কোনো লাভের ক্ষমতা রাখে না এবং লোকসানেরও না। অধিকন্তু তারা মৃত্যুর ওপর কোনো নিয়ন্ত্রণ রাখে না এবং জীবনের ওপরও না আর পুনরুত্থানের ওপরও না।২০৬৫ঘদেখুন: ৭:১৯২; ১৬:২১
২০৬৫। প্রত্যেক বস্তুকেই বিকশিত হবার জন্য তিনটি স্তর অতিক্রম করতে হয়: (ক) অচেতন অবস্থা (খ) সুপ্ত জীবনাবস্থা, যখন কোনো বস্তুকে ক্রমোন্নতির উপাদান ও শক্তি দ্বারা সমৃদ্ধ করা হয় এবং (গ) প্রকৃত জীবনের স্তর। সকল জীবনের সৃজনকারী আল্লাহ তা’লা এসব স্তর বা অবস্থার পূর্ণ এবং প্রকৃত নিয়ন্ত্রণকারী।

وَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اِنۡ ہٰذَاۤ اِلَّاۤ اِفۡکُ ۣافۡتَرٰٮہُ وَاَعَانَہٗ عَلَیۡہِ قَوۡمٌ اٰخَرُوۡنَ ۚۛ فَقَدۡ جَآءُوۡ ظُلۡمًا وَّزُوۡرًا ۚ﴿ۛ۵﴾

৫
আর যারা অস্বীকার করেছে তারা বলে, ‘এটা মিথ্যা ছাড়া কিছুই নয়, যা সে (নিজে নিজেই) রচনা করেছে এবং এ বিষয়ে তাকে অন্য জাতির কিছু লোক সাহায্য করেছে।’ অতএব তারা নিশ্চয় চরম অন্যায় করেছে এবং জঘন্য মিথ্যার আশ্রয় নিয়েছে।২০৬৬
২০৬৬। তফসীরাধীন এবং পরবর্তী আয়াত মহানবী (সা.)-এর বিরুদ্ধে কাফিরদের দুটি অভিযোগের উল্লেখ করে সেগুলোর উত্তর প্রদান করেছে। প্রথম অভিযোগ হচ্ছে, হযরত নবী করীম (সা.) একটি মিথ্যা রচনা করেছেন। এর জবাব হলো, তাদের পক্ষে এরূপ অভিযোগ উত্থাপন করা ছিল অন্যায়। মহানবী (সা.) পূর্বে এক দীর্ঘ আয়ুষ্কাল তাদের মধ্যে বসবাস করেছিলেন এবং তারা নিজেরাই তাঁর ন্যায়পরায়ণতা ও সত্যনিষ্ঠার সর্বসম্মত প্রামাণিক সাক্ষ্য বহন করত। এখন তারা কীরূপে মিথ্যা রচনায় তাঁকে অভিযুক্ত করতে পারে? দ্বিতীয় অভিযোগের উত্তর হলো, রসূল করীম (সা.)-এর তথাকথিত সাহায্যকারী কেউ থাকলে তারা প্রত্যেকেই কোনো না কোনো মতবাদে বিশ্বাস পোষণ করত, কিন্তু কুরআন সকল ভ্রান্তবিশ্বাস খণ্ডন করে চূর্ণবিচূর্ণ করে ফেলে এবং সেগুলো বাতিল করে দেয়। এটা কীরূপে ধারণা করা সম্ভব যে, সেসব নির্দিষ্ট ব্যক্তিরা হযরত মুহাম্মদ (সা.)-কে এমন এক গ্রন্থ প্রকাশ করতে সাহায্য করেছিল যা তাদের অতি প্রিয় ধর্মবিশ্বাস ও মতবাদের মূলে কুঠারাঘাত করেছিল?

وَقَالُوۡۤا اَسَاطِیۡرُ الۡاَوَّلِیۡنَ اکۡتَتَبَہَا فَہِیَ تُمۡلٰی عَلَیۡہِ بُکۡرَۃً وَّاَصِیۡلًا ﴿۶﴾

৬
আর তারা বলে, কদেখুন: ১৬:১০৪(এটি তো) পূর্ববর্তীদের কেচ্ছাকাহিনি যা সে লিখিয়ে নিয়েছে। অতএব তা সকাল-সন্ধ্যা তার সামনে পড়া হয়।’খদেখুন: ৮:৩২; ১৬:২৫; ৬৮:১৬; ৮৩:১৪

قُلۡ اَنۡزَلَہُ الَّذِیۡ یَعۡلَمُ السِّرَّ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ اِنَّہٗ کَانَ غَفُوۡرًا رَّحِیۡمًا ﴿۷﴾

৭
তুমি বলো, গদেখুন: ৬:৪; ১১:৬; ৬৭:১৪‘তিনিই তা (অর্থাৎ কুরআন) অবতীর্ণ করেছেন, যিনি আকাশসমূহ ও পৃথিবীর প্রতিটি রহস্য জানেন। নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, বার বার কৃপাকারী।’ঘদেখুন: ১১:১৩; ১৫:৮; ১৭:৯৩

وَقَالُوۡا مَالِ ہٰذَا الرَّسُوۡلِ یَاۡکُلُ الطَّعَامَ وَیَمۡشِیۡ فِی الۡاَسۡوَاقِ ؕ لَوۡلَاۤ اُنۡزِلَ اِلَیۡہِ مَلَکٌ فَیَکُوۡنَ مَعَہٗ نَذِیۡرًا ۙ﴿۸﴾

৮
আর তারা বলে, ‘এ আবার কেমন রসূল,২০৬৬-ক যে খাবারও খায় এবং হাটবাজারেও চলাফেরা করে! তার সাথে সঙ্গীরূপে কোনো ফেরেশতা কেন অবতীর্ণ করা হয় নি, ফলে সে তার সাথে থেকে (লোকদের) সতর্ক করতে পারত?
২০৬৬-ক। এ কেমন রসূল, যিনি সাধারণ মানুষের মতোই চালচলন এবং আচারাচরণ করে থাকেন!

اَوۡ یُلۡقٰۤی اِلَیۡہِ کَنۡزٌ اَوۡ تَکُوۡنُ لَہٗ جَنَّۃٌ یَّاۡکُلُ مِنۡہَا ؕ وَقَالَ الظّٰلِمُوۡنَ اِنۡ تَتَّبِعُوۡنَ اِلَّا رَجُلًا مَّسۡحُوۡرًا ﴿۹﴾

৯
অথবা তার কাছে কোনো ধনভাণ্ডার অবতীর্ণ করা হতো কিংবা তার কোনো বাগান থাকত যা থেকে সে (ফলফলাদি) খেত।’ আর সীমালঙ্ঘনকারীরা বলে, খদেখুন: ১৭:৪৮‘তোমরা কেবল এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছ।’কদেখুন: ১১:১৩; ১৭:৯৪

اُنۡظُرۡ کَیۡفَ ضَرَبُوۡا لَکَ الۡاَمۡثَالَ فَضَلُّوۡا فَلَا یَسۡتَطِیۡعُوۡنَ سَبِیۡلًا ﴿٪۱۰﴾

১০
গদেখুন: ১৭:৪৯দেখো, তারা তোমার সম্বন্ধে কেমন সব কথাবার্তা বানিয়ে বলে!২০৬৭ অতএব তারা বিপথগামী হয়ে গেছে, তাই তারা (সঠিক কথা বলার) কোনো পথ খুঁজে পায় না।ঘদেখুন: ১৭:৯২
সূরা আল-ফুরকান - রুকু ১
২০৬৭। জীবনের প্রকৃত মূল্য সম্পর্কে অবিশ্বাসীদের ধারণা অত্যন্ত ত্রুটিপূর্ণ হয়ে থাকে। আল্লাহর প্রেরিত নবীগণের সত্যতা নিরূপণে তারা স্বকল্পিত মানদণ্ড নির্ণয় করে নেয়। এর ফলে সত্য পথের সন্ধান লাভের পরিবর্তে তারা অন্ধের ন্যায় অবিশ্বাসের অন্ধকারে পথ হাতড়াতে থাকে।