৪৩

الزخرف

সূরা আয-যুখরুফ

Az-Zukhruf

মক্কী ৯০ আয়াত ৭ রুকু পারা ২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯০ আয়াত এবং ৭ রুকূ

اَمۡ یَحۡسَبُوۡنَ اَنَّا لَا نَسۡمَعُ سِرَّہُمۡ وَنَجۡوٰٮہُمۡ ؕ بَلٰی وَرُسُلُنَا لَدَیۡہِمۡ یَکۡتُبُوۡنَ ﴿۸۱﴾

৮১
তারা কি মনে করে, আমরা তাদের গোপন কথা ও তাদের গোপন সলাপরামর্শ শুনতে পাই না? কদেখুন: ৫০:১৯; ৮২:১১-১২এমন নয়! (বরং) আমাদের দূতরা তাদের পাশেই (বসে) লিখছে।

قُلۡ اِنۡ کَانَ لِلرَّحۡمٰنِ وَلَدٌ ٭ۖ فَاَنَا اَوَّلُ الۡعٰبِدِیۡنَ ﴿۸۲﴾

৮২
তুমি বলো, ‘রহমান আল্লাহর যদি কোনো পুত্র থাকত তাহলে আমিই (তার) প্রথম ইবাদতকারী হতাম।২৬৮৮
২৬৮৮। ‘আবিদ’, ‘আবাদা’ ক্রিয়ার কর্তারূপ, ‘আবাদা’ অর্থ সে উপাসনা করল। ‘আবিদা’ অর্থ সে রাগ করল, অস্বীকার করল, সে স্বীয় অবহেলার জন্য দুঃখ প্রকাশ করল, সে তুচ্ছ জ্ঞান করল (লেইন)। অতএব আয়াতটির অর্থ দাঁড়াচ্ছে: (ক) আমার সদাশয় প্রভুর সত্যিই যদি কোনো পুত্র থাকত তাহলে আমি নিশ্চয় সেই প্রভু-পুত্রকে উপাসনা করার জন্য সর্বপ্রথম দণ্ডায়মান হতাম, কেননা আল্লাহ তা’লার একান্ত অনুগত ও বিশ্বস্ত বান্দা হিসাবে আমি তাঁর পুত্রের প্রতি কখনো অবহেলা প্রদর্শন করতে পারতাম না, (খ) আল্লাহ তা’লার পুত্র গ্রহণ যদি সম্ভব হতো তাহলে এ মর্যাদাপ্রাপ্তির অধিকার আমারই সর্বাপেক্ষা অধিক হতো, কেননা আমি আল্লাহ তা’লার সর্বাপেক্ষা বেশি উপাসনা ও সর্বাপেক্ষা বেশি খেদমত করেছি, (গ) সদাশয় প্রভুর নিশ্চয় কোনো পুত্র নাই (‘ইন’ অর্থ নয়) এবং আমি এ সত্যের প্রথম সাক্ষ্যদানকারী (আবিদীন অর্থ শাহিদীন বা সাক্ষ্যদাতা), (ঘ) সদাশয় প্রভুর কোনো পুত্র নাই। তাঁর পুত্র আছে- এরূপ কথার সর্বাপেক্ষা ঘৃণাভরে প্রত্যাখ্যানকারী প্রথম ব্যক্তি আমি।

سُبۡحٰنَ رَبِّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ رَبِّ الۡعَرۡشِ عَمَّا یَصِفُوۡنَ ﴿۸۳﴾

৮৩
তারা যা বর্ণনা করে তা থেকে আকাশসমূহ ও পৃথিবীর প্রতিপালক-প্রভু (এবং) আরশের অধিপতি আল্লাহ পবিত্র।

فَذَرۡہُمۡ یَخُوۡضُوۡا وَیَلۡعَبُوۡا حَتّٰی یُلٰقُوۡا یَوۡمَہُمُ الَّذِیۡ یُوۡعَدُوۡنَ ﴿۸۴﴾

৮৪
খদেখুন: ২৩:৫৫; ৫২:৪৬; ৭০:৪৩অতএব তুমি তাদেরকে বৃথা কথাবার্তা ও আমোদ-প্রমোদে ছেড়ে দাও, যতক্ষণ না তারা তাদের সে-দিন প্রত্যক্ষ করে, যার প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছে।

وَہُوَ الَّذِیۡ فِی السَّمَآءِ اِلٰہٌ وَّفِی الۡاَرۡضِ اِلٰہٌ ؕ وَہُوَ الۡحَکِیۡمُ الۡعَلِیۡمُ ﴿۸۵﴾

৮৫
কদেখুন: ১৯:৮৮আর তিনিই সেই মহান অস্তিত্ব- যিনি আকাশেও উপাস্য এবং পৃথিবীতেও উপাস্য। বস্তুত তিনি পরম প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।

وَتَبٰرَکَ الَّذِیۡ لَہٗ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَیۡنَہُمَا ۚ وَعِنۡدَہٗ عِلۡمُ السَّاعَۃِ ۚ وَاِلَیۡہِ تُرۡجَعُوۡنَ ﴿۸۶﴾

৮৬
আর একমাত্র তিনিই কল্যাণের অধিকারী প্রমাণিত হলেন- যিনি আকাশসমূহ ও পৃথিবী এবং দুয়ের মাঝে যা কিছু আছে সবকিছুর অধিপতি। আর প্রতিশ্রুত মুহূর্তের জ্ঞান তিনিই রাখেন এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।

وَلَا یَمۡلِکُ الَّذِیۡنَ یَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِہِ الشَّفَاعَۃَ اِلَّا مَنۡ شَہِدَ بِالۡحَقِّ وَہُمۡ یَعۡلَمُوۡنَ ﴿۸۷﴾

৮৭
আর এরা তাঁকে বাদ দিয়ে যাদেরকে ডাকে তারা সুপারিশ করার কোনো অধিকার রাখে না, তবে তার কথা ভিন্ন- যে সত্যের সাক্ষ্য দেয়।২৬৮৯ আর (এ কথাটি) এরাও (ভালোভাবে) জানে।*
২৬৮৯। এখানে মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা.)-কে বুঝাচ্ছে।
* এ আয়াত অর্থাৎ ৮৭ নম্বর আয়াত এ বিষয়ের সমাধান করে দিয়েছে, কেবল মহানবী (সা.)-এর সুপারিশই গৃহীত হবে, কেননা অস্বীকারকারীরা মহানবী (সা.)-কে সাদিক (সত্যবাদী) ও আমীন (বিশ্বস্ত) উপাধিতে আখ্যায়িত করেছিল। আর বনী ইসরাঈলী কোনো কোনো নবী তাঁকে (সা.) ‘সত্যবাদী’ উপাধিতে আখ্যা দিয়েছিলেন। দেখুন যিশাইয় নবম অধ্যায়। [হযরত মুসলেহ মাওউদ (রা.) কর্তৃক উর্দুতে অনূদিত তফসীরে সগীর দ্রষ্টব্য।

وَلَئِنۡ سَاَلۡتَہُمۡ مَّنۡ خَلَقَہُمۡ لَیَقُوۡلُنَّ اللّٰہُ فَاَنّٰی یُؤۡفَکُوۡنَ ﴿ۙ۸۸﴾

৮৮
খদেখুন: ২৯:৬২; ৩১:২৬; ৩৯:৩৯আর তুমি যদি তাদের জিজ্ঞেস করো, ‘কে তাদের সৃষ্টি করেছেন?’ তারা নিশ্চয় বলবে, ‘আল্লাহ’। অতএব তাদেরকে বিভ্রান্ত করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে?

وَقِیۡلِہٖ یٰرَبِّ اِنَّ ہٰۤؤُلَآءِ قَوۡمٌ لَّا یُؤۡمِنُوۡنَ ﴿ۘ۸۹﴾

৮৯
আর তার (অর্থাৎ রসূলের) এ উক্তির কসম! (যখন সে বলেছিল,) ‘হে আমার প্রতিপালক-প্রভু! এরা এমন এক জাতি যারা কখনো ঈমান আনবে না।২৬৯০
২৬৯০। মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর জাতির সার্বিক মঙ্গল ও আধ্যাত্মিক কল্যাণের জন্য এত উদ্‌গ্রীব ও ব্যাকুল ছিলেন যে, স্বয়ং আল্লাহ তা’লা তাঁর এই শুভাকাঙ্ক্ষার সাক্ষ্য দান করছেন। তাঁর জাতির দ্বারা সত্যের ক্রমাগত অস্বীকার ও বিরোধিতা তাঁর মর্মযাতনাকে এতই গভীর ও তীব্র করে তুলেছিল যে, তাকে প্রায় মৃত্যুর দ্বারে পৌঁছে দিয়েছিল (১৮:৭)। আল্লাহ স্বয়ং সান্ত্বনা না দিলে তিনি হয়ত এই মহাকষ্ট-ক্লেশ সহ্য করতে পারতেন না।

فَاصۡفَحۡ عَنۡہُمۡ وَقُلۡ سَلٰمٌ ؕ فَسَوۡفَ یَعۡلَمُوۡنَ ﴿٪۹۰﴾

৯০
সুতরাং (আমরা উত্তরে বললাম, তুমি তাদের উপেক্ষা করো এবং বলো, ‘সালাম’। অতএব অচিরেই তারা (সত্য) জানতে পারবে।২৬৯১
সূরা আয-যুখরুফ - রুকু ৭
২৬৯১। আল্লাহ তা’লা নবী করীম (সা.)-কে সান্ত্বনা দিচ্ছেন, যদিও শত্রুরা তাঁকে এখন অত্যাচার ও বিরুদ্ধাচরণ দ্বারা জর্জরিত করছে, তথাপি সময় অতি দ্রুত ঘনিয়ে আসছে যে, শত্রুরা তাঁর পদানত হয়ে পড়বে। তখন ইসলাম সারা আরবভূমিতে ছড়িয়ে পড়বে এবং সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। সেই সময় যখন এসে যাবে তখন তিনি যেন শত্রুদেরকে ক্ষমা করে দেন।