৭০

المعارج

সূরা আল-মাআরিজ

Al-Ma`arij

মক্কী ৪৫ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৫ আয়াত এবং ২ রুকূ

فَلَاۤ اُقۡسِمُ بِرَبِّ الۡمَشٰرِقِ وَالۡمَغٰرِبِ اِنَّا لَقٰدِرُوۡنَ ﴿ۙ۴۱﴾

৪১
অতএব সাবধান! আমি সব পূর্বাচল ও পশ্চিমাচলের প্রতিপালক-প্রভুর শপথ করছি- নিশ্চয় আমরা সর্বশক্তিমান।*
* এর তফসীরের জন্য দেখুন ৫৬১ নম্বর টীকা।

عَلٰۤی اَنۡ نُّبَدِّلَ خَیۡرًا مِّنۡہُمۡ ۙ وَمَا نَحۡنُ بِمَسۡبُوۡقِیۡنَ ﴿۴۲﴾

৪২
তাদের পরিবর্তে উত্তম (কাউকে) নিয়ে আসার বিষয়ে।৩১২৮ আর (পরিকল্পনা) ব্যর্থ করা যাবে না।*
৩১২৮। নবী করীম (সা.)-এর শত্রুদের বলা হচ্ছে যে, তাদের পুরাতন সমাজব্যবস্থা নিশ্চিহ্ন হয়ে যাবে, আর সেগুলোর ধ্বংসস্তুপ থেকে এক নতুন, উন্নততর ব্যবস্থার উদ্ভব ঘটবে এবং তাদের স্থলে অন্য লোকেরা নেতৃত্বের স্থান দখল করবে।
* ৪১-৪২ নম্বর আয়াতেও সব পূর্বাচল ও পশ্চিমাচলের প্রতিপালক-প্রভুকে সাক্ষী সাব্যস্ত করা হয়েছে। অর্থাৎ ভবিষ্যদ্‌বাণী করা হয়েছে, এমন এক যুগ আসবে যখন মানুষের ভাষায় বাগ্ধারারূপে কয়েক ধরনের পূর্ব ও পশ্চিম শব্দ ব্যবহৃত হতে থাকবে। উদাহরণস্বরূপ- মধ্যপ্রাচ্য, নিকটপ্রাচ্য, দূরপ্রাচ্য ইত্যাদির নাম উল্লেখ করা যেতে পারে। দ্বিতীয়ত, এতে এক আশ্চর্যজনক বিষয়ও বর্ণিত হয়েছে যে, আল্লাহ তা’লা পৃথিবীতে মানুষের চেয়ে উত্তম সৃষ্টি নিয়ে আসতে পূর্ণ ক্ষমতা রাখেন। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

فَذَرۡہُمۡ یَخُوۡضُوۡا وَیَلۡعَبُوۡا حَتّٰی یُلٰقُوۡا یَوۡمَہُمُ الَّذِیۡ یُوۡعَدُوۡنَ ﴿ۙ۴۳﴾

৪৩
কদেখুন: ২৩:৫৫; ৪৩:৮৪; ৫২:৪৬অতএব তাদেরকে বাজে কথায় ও ক্রীড়াকৌতুকে মত্ত ছেড়ে দাও, যতক্ষণ না তারা তাদের সেই দিন প্রত্যক্ষ করে যারত। চাকলা প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হচ্ছে।

یَوۡمَ یَخۡرُجُوۡنَ مِنَ الۡاَجۡدَاثِ سِرَاعًا کَاَنَّہُمۡ اِلٰی نُصُبٍ یُّوۡفِضُوۡنَ ﴿ۙ۴۴﴾

৪৪
খদেখুন: ৩৬:৫২; ৫৪:৮-৯যে-দিন তারা দ্রুতবেগে তাদের কবর থেকে বেরিয়ে আসবে, যেন তারা (তাদের) লক্ষ্যস্থলের দিকে দ্রুত ছুটে চলেছে।

خَاشِعَۃً اَبۡصَارُہُمۡ تَرۡہَقُہُمۡ ذِلَّۃٌ ؕ ذٰلِکَ الۡیَوۡمُ الَّذِیۡ کَانُوۡا یُوۡعَدُوۡنَ ﴿٪۴۵﴾

৪৫
তাদের দৃষ্টি লজ্জাবনত থাকবে। গদেখুন: ১০:২৮; ৫৪:৮লাঞ্ছনা ২. তাদেরকে আচ্ছন্ন করবে।৩১২৯ এই সেই দিন- যার প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হতো।
সূরা আল-মাআরিজ - রুকু ২
৩১২৯। পূর্ববর্তী আয়াত ও এ আয়াত মক্কা পতনের পর কুরাইশ নেতৃবৃন্দের করুণতম অবস্থার জাজ্বল্যমান ছবি। বিজিত মক্কার বড়ো বড়ো নেতারা যেদিন নবী করীম (সা.)-এর সামনে উপস্থিত হলো সেদিন মলিন, হতাশাগ্রস্ত ছিল তাদের মুখমণ্ডল। হতোদ্যম, ক্লান্ত-দুর্বল ছিল তাদের দেহ, ভীতিগ্রস্ত ও অবনত ছিল তাদের চোখ। অপরাধবোধ ও নৈরাশ্যে আচ্ছাদিত ছিল তাদের হৃদয় ও মন।