২৭

النمل

সূরা আন-নামল

An-Naml

মক্কী ৯৪ আয়াত ৭ রুকু পারা ১৯–২০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৪ আয়াত এবং ৭ রুকূ

وَمَنۡ جَآءَ بِالسَّیِّئَۃِ فَکُبَّتۡ وُجُوۡہُہُمۡ فِی النَّارِ ؕ ہَلۡ تُجۡزَوۡنَ اِلَّا مَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۹۱﴾

৯১
আর যারা মন্দ কাজ করবে ?দেখুন: তাদেরকে অধোমুখ করে আগুনে ফেলে দেওয়া হবে (এবং তাদের বলা হবে,) ‘তোমরা কি কেবল তোমাদের কৃতকর্মের প্রতিফল ভোগ করছ না?’

اِنَّمَاۤ اُمِرۡتُ اَنۡ اَعۡبُدَ رَبَّ ہٰذِہِ الۡبَلۡدَۃِ الَّذِیۡ حَرَّمَہَا وَلَہٗ کُلُّ شَیۡءٍ ۫ وَّاُمِرۡتُ اَنۡ اَکُوۡنَ مِنَ الۡمُسۡلِمِیۡنَ ﴿ۙ۹۲﴾

৯২
(তুমি বলো,) ‘আমাকে কেবল এ আদেশ দেওয়া হয়েছে, যেন আমি এ শহরের২১৯৫ (অর্থাৎ মক্কার) প্রতিপালক-প্রভুর ইবাদত করি, যিনি একে সম্মানিত করেছেন এবং সবকিছু তাঁরই। আর আমাকে (আরো) আদেশ দেওয়া হয়েছে, যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই।
২১৯৫। মক্কাবাসীরা ভয় করেছিল, আরবদেশ থেকে যদি প্রতিমাপূজা অদৃশ্য হয়ে যায় তাহলে তাদের প্রখ্যাত মূর্তিগুলোর আধার কাবা তার গুরুত্ব হারাবে এবং একইসাথে কাবার তত্ত্বাবধায়করূপে তারা নিজেদের মর্যাদা ও প্রতিপত্তিও হারিয়ে ফেলবে। এ আয়াত তাদের মনকে এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করে এবং ঘোষণা করে, বিশ্বমানবের জন্য মুক্তিবাণীর কেন্দ্র তথা সেই লক্ষ্যে বিশ্ব আন্দোলনের কেন্দ্ররূপে মক্কা এর গুরুত্ব হারানো তো দূরে থাকুক, বরং এর মর্যাদা বৃদ্ধি পাবে এবং এর সম্মান কিয়ামতকাল পর্যন্ত বেড়েই চলবে।

وَاَنۡ اَتۡلُوَا الۡقُرۡاٰنَ ۚ فَمَنِ اہۡتَدٰی فَاِنَّمَا یَہۡتَدِیۡ لِنَفۡسِہٖ ۚ وَمَنۡ ضَلَّ فَقُلۡ اِنَّمَاۤ اَنَا مِنَ الۡمُنۡذِرِیۡنَ ﴿۹۳﴾

৯৩
আর (এ আদেশও দেওয়া হয়েছে) যেন আমি কুরআন পাঠ করি।’ ?দেখুন: অতএব যে হিদায়াত পাবে এবং যে পথভ্রষ্ট হবে তুমি (তাকে) বলো, ‘আমি তো কেবল একজন সতর্ককারী।’

وَقُلِ الۡحَمۡدُ لِلّٰہِ سَیُرِیۡکُمۡ اٰیٰتِہٖ فَتَعۡرِفُوۡنَہَا ؕ وَمَا رَبُّکَ بِغَافِلٍ عَمَّا تَعۡمَلُوۡنَ ﴿٪۹۴﴾

৯৪
আর বলো, ‘সব প্রশংসা আল্লাহরই। তিনি অচিরেই তাঁর নিদর্শনাবলি তোমাদের দেখাবেন, তখন তোমরা সেগুলো চিনতে পারবে।’ আর তোমরা যা করছ সে সম্বন্ধে তোমার প্রতিপালক- প্রভু উদাসীন নন।
সূরা আন-নামল - রুকু ৭