২৭

النمل

সূরা আন্‌ নাম্‌ল

An-Naml

মক্কী ৯৪ আয়াত ৭ রুকু পারা ১৯–২০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯৪ আয়াত এবং ৭ রুকু আছে।

وَمَنۡ جَآءَ بِالسَّیِّئَۃِ فَکُبَّتۡ وُجُوۡہُہُمۡ فِی النَّارِ ؕ ہَلۡ تُجۡزَوۡنَ اِلَّا مَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۹۱﴾

৯১
এবং যাহারা মন্দ কর্ম লইয়া উপস্থিত হইবে তাহাদিগকে অধোমুখী করিয়া আগুনে নিক্ষেপ করা হইবে, (এবং তাহাদিগকে বলা হইবে) ‘তোমাদিগকে কি তোমাদেরই কর্ম অনুযায়ী প্রতিফল দেওয়া হয় নাই?’

اِنَّمَاۤ اُمِرۡتُ اَنۡ اَعۡبُدَ رَبَّ ہٰذِہِ الۡبَلۡدَۃِ الَّذِیۡ حَرَّمَہَا وَلَہٗ کُلُّ شَیۡءٍ ۫ وَّاُمِرۡتُ اَنۡ اَکُوۡنَ مِنَ الۡمُسۡلِمِیۡنَ ﴿ۙ۹۲﴾

৯২
আমাকে কেবল এই আদেশ দেওয়া হইয়াছে যেন আমি এই২১৯৫ শহরের (মক্কার) প্রভুর ইবাদত করি, যিনি ইহাকে সম্মানিত করিয়াছেন, এবং প্রত্যেক বস্তু তাঁহারই জন্য; এবং আমাকে আদেশ দেওয়া হইয়াছে যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই।
২১৯৫। মক্কাবাসীরা ভয় করিয়াছিল যে, আরবদেশ হইতে যদি প্রতিমা-পূজা অদৃশ্য হইয়া যায় তাহা হইলে তাহাদের প্রখ্যাত মূর্তিগুলির আধার কা’বা ইহার গুরুত্ব হারাইবে এবং এতদ্‌সঙ্গে কা’বার জিম্মাদাররূপে তাহারা নিজেদের মর্যাদা এবং প্রতিপত্তিও হারাইয়া ফেলিবে। এই আয়াত তাহাদের মনকে এই ভ্রান্ত ধারণা হইতে মুক্ত করে এবং বলার অভিপ্রায় ব্যক্ত করে যে, বিশ্বমানবের জন্য বার্তার এবং বিশ্ব-আন্দোলনের কেন্দ্ররূপে মক্কা ইহার গুরুত্ব হারান দূরে থাকুক, বরং তদ্বিপরীতে ইহার মর্যাদা বৃদ্ধি পাইবে এবং চিরকাল সম্মান এবং শ্রদ্ধা বাড়িয়াই চলিবে।

وَاَنۡ اَتۡلُوَا الۡقُرۡاٰنَ ۚ فَمَنِ اہۡتَدٰی فَاِنَّمَا یَہۡتَدِیۡ لِنَفۡسِہٖ ۚ وَمَنۡ ضَلَّ فَقُلۡ اِنَّمَاۤ اَنَا مِنَ الۡمُنۡذِرِیۡنَ ﴿۹۳﴾

৯৩
এবং ইহাও যে, আমি যেন কুরআন পাঠ করিয়া শুনাই। অনন্তর যে হেদায়াত পাইবে, সে তাহার নিজের প্রাণের কল্যাণের জন্যই হেদায়াত পাইবে, এবং যে পথভ্রষ্ট হইবে, তুমি (তাহাকে) বল, ‘আমি তো কেবল সতর্ককারীদের মধ্যে একজন।’

وَقُلِ الۡحَمۡدُ لِلّٰہِ سَیُرِیۡکُمۡ اٰیٰتِہٖ فَتَعۡرِفُوۡنَہَا ؕ وَمَا رَبُّکَ بِغَافِلٍ عَمَّا تَعۡمَلُوۡنَ ﴿٪۹۴﴾

৯৪
এবং ইহাও বল, ‘সকল প্রশংসা আল্লাহ্‌র, তিনি অচিরেই তোমাদিগকে স্বীয় নিদর্শনসমূহ দেখাইবেন, তখন তোমরা ইহা চিনিতে ও বুঝিতে পারিবে৷’ এবং তোমার প্রভু তোমাদের কর্ম সম্বন্ধে অমনোযোগী নহেন।
সূরা আন্‌ নাম্‌ল - রুকু ৭