১৯

مريم

সূরা মারইয়াম

Maryam

মক্কী ৯৯ আয়াত ৬ রুকু পারা ১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৯ আয়াত ও ৬ রুকূ

تَکَادُ السَّمٰوٰتُ یَتَفَطَّرۡنَ مِنۡہُ وَتَنۡشَقُّ الۡاَرۡضُ وَتَخِرُّ الۡجِبَالُ ہَدًّا ﴿ۙ۹۱﴾

৯১
(এহেন কথায়) আকাশ বিদীর্ণ হবার এবং ভূমি খণ্ডবিখণ্ড হবার আর পাহাড়পর্বত ভেঙে পড়ার উপক্রম হয়েছে,১৮০২
১৮০২। ‘ঈসা (আ.) খোদার পুত্র’- এই ধর্মমত এরূপ ভয়ংকর যে, আকাশ, পৃথিবী ও পর্বতসমূহ এ ভয়ংকর কথার জন্য ধসে পড়তে চায়। এ বিশ্বাস আসমানী সত্তা (আস-সামাওয়াত) বিরোধী, কারণ এটি ঐশী গুণাবলির এবং তার দ্বারা যা কিছু সমর্থিত তাদের পরিপন্থি। আল-আরয তথা পৃথিবীতে বসবাসকারী মানুষের জন্য এ বিশ্বাস নিদারুণ ঘৃণা বা বিরক্তিপূর্ণ, কারণ তা মানববুদ্ধি বা মানবপ্রকৃতির ওপর আঘাত হানে এবং বিচারবুদ্ধি এতে আড়ষ্ট হয়ে পড়ে। উচ্চ ও মহৎ আদর্শবান ব্যক্তিরা, যেমন নবীগণ এবং আল্লাহ তা’লার মনোনীত মহাপুরুষগণও (আল- ১৮০৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য জিবাল) এ মত অস্বীকার এবং প্রত্যাখ্যান করেন, কারণ কোনো ব্যক্তির উচ্চমর্যাদা এবং নাজাতপ্রাপ্তির জন্য অপর ব্যক্তি বদলিস্বরূপ ত্যাগ স্বীকার করার ধারণা তাদের নিজ আধ্যাত্মিক অভিজ্ঞতার পরিপন্থি।

اَنۡ دَعَوۡا لِلرَّحۡمٰنِ وَلَدًا ﴿ۚ۹۲﴾

৯২
কেননা তারা রহমান আল্লাহর পুত্র আছে বলে দাবি করেছে।

وَمَا یَنۡۢبَغِیۡ لِلرَّحۡمٰنِ اَنۡ یَّتَّخِذَ وَلَدًا ﴿ؕ۹۳﴾

৯৩
অথচ কোনো পুত্র গ্রহণ করা রহমান আল্লাহর মর্যাদার পরিপন্থি।১৮০৩
১৮০৩। এ সূরা খ্রিষ্টান ধর্মমতের, বিশেষভাবে ঈসা (আ.) খোদার পুত্র এই মূল মতবাদের বিরুদ্ধে অত্যন্ত জোরের সঙ্গে স্পষ্ট ঘোষণা দিয়েছে যা থেকে তাদের অন্যান্য ধর্মবিশ্বাসগুলো উদ্ভূত। বর্তমান এবং পূর্ববর্তী চার আয়াত উক্ত মতের নিন্দা ও খণ্ডন করার ওপর বিশেষভাবে জোর দিয়েছে। ঈসা (আ.)-এর খোদার পুত্রত্ব এবং এর অনুগামী ধর্মবিশ্বাসসমূহের মূল ভিত্তিরূপে প্রায়শ্চিত্তের মতবাদ ঐশী গুণ ‘আর-রাহমান’ এর প্রতি অস্বীকৃতিজ্ঞাপক এবং যেহেতু এ সূরার মূল বিষয়বস্তু উক্ত ধর্মমতের খণ্ডন সেহেতু এ সিফত বা গুণ অপরিহার্যভাবে বার বার উল্লিখিত হয়েছে। প্রায়শ্চিত্তবাদের মধ্যে রয়েছে, খোদা ক্ষমা করতে পারেন না, অথচ ‘আর-রাহমান’ গুণের মধ্যে নিহিত রয়েছে, তিনি ক্ষমা করতে পারেন এবং প্রকৃতপক্ষে কার্যক্ষেত্রে প্রায়শ মানুষকে ক্ষমা করে থাকেন। এ কারণেই এ সূরাতে বার বার ‘আর-রাহমান’ এর পুনরাবৃত্তি হয়েছে।

اِنۡ کُلُّ مَنۡ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ اِلَّاۤ اٰتِی الرَّحۡمٰنِ عَبۡدًا ﴿ؕ۹۴﴾

৯৪
আকাশসমূহ ও পৃথিবীতে এমন কেউ নাই- যে রহমান আল্লাহর সমীপে বান্দারূপে উপস্থিত হবে না।১৮০৪
১৮০৪। আল্লাহ পরম করুণাময়, অযাচিত অসীম দাতা। তাই তাঁর সাহায্যকারী বা উত্তরাধিকারী পুত্রের প্রয়োজন নাই। তিনি আকাশসমূহের ও পৃথিবীর প্রতিপালক-প্রভু এবং তাঁর সর্বাধিপত্য সমগ্র বিশ্বময় বিস্তৃত আর সকল মানুষ তাঁর দাস ও ঈসা (আ.) তাদেরই একজন।

لَقَدۡ اَحۡصٰہُمۡ وَعَدَّہُمۡ عَدًّا ﴿ؕ۹۵﴾

৯৫
নিশ্চয় তিনি তাদেরকে ঘিরে রেখেছেন এবং তাদেরকে সঠিকভাবে গণনা করে রেখেছেন।

وَکُلُّہُمۡ اٰتِیۡہِ یَوۡمَ الۡقِیٰمَۃِ فَرۡدًا ﴿۹۶﴾

৯৬
আর কিয়ামত দিবসে তারা প্রত্যেকে একাকী তাঁর কাছে উপস্থিত হবে।

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَیَجۡعَلُ لَہُمُ الرَّحۡمٰنُ وُدًّا ﴿۹۷﴾

৯৭
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, রহমান আল্লাহ অবশ্যই তাদের জন্য গভীর ভালোবাসা সৃষ্টি করে দেবেন।১৮০৫
১৮০৫। এ আয়াতের অর্থ নিম্নলিখিত যে-কোনোটা হতে পারে: (ক) মুমিন ব্যক্তির অন্তরে আল্লাহ তা’লা তাঁর ভালোবাসা কীলকের ন্যায় প্রোথিত করে দেবেন, (খ) মুমিনের জন্য তার অন্তরে প্রগাঢ় ভালোবাসা কীলকের ন্যায় গেড়ে দেবেন, (গ) আল্লাহ তা’লা মুমিন লোকের অন্তরে মানবজাতির জন্য গভীর ভালোবাসা কীলকের ন্যায় গেড়ে দেবেন এবং (ঘ) তিনি মানুষের হৃদয়ে মুমিন লোকদের জন্য গভীর ভালোবাসা কীলকের ন্যায় গেড়ে দেবেন।

فَاِنَّمَا یَسَّرۡنٰہُ بِلِسَانِکَ لِتُبَشِّرَ بِہِ الۡمُتَّقِیۡنَ وَتُنۡذِرَ بِہٖ قَوۡمًا لُّدًّا ﴿۹۸﴾

৯৮
কদেখুন: ২০:১০৯সুতরাং নিশ্চয় আমরা এটিকে (তথা এ কুরআনকে) তোমার ভাষায় সহজ (করে অবতীর্ণ) করেছি, যেন তুমি এর মাধ্যমে মুত্তাকীদের সুসংবাদ দিতে পারো এবং কলহপরায়ণ জাতিকে তুমি এর মাধ্যমে সতর্ক করতে পারো।খদেখুন: ৪৪:৫৯; ৫৩:১৮

وَکَمۡ اَہۡلَکۡنَا قَبۡلَہُمۡ مِّنۡ قَرۡنٍ ؕ ہَلۡ تُحِسُّ مِنۡہُمۡ مِّنۡ اَحَدٍ اَوۡ تَسۡمَعُ لَہُمۡ رِکۡزًا ﴿٪۹۹﴾

৯৯
আর আমরা তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি! তুমি কি তাদের কারো অস্তিত্ব অনুভব করো অথবা তাদের কোনো মৃদু স্পন্দনও কি শুনতে পাও?১৮০৬কদেখুন: ১৭:১৮; ১৯:৭৫; ২১:১২; ৩৬:৩২; ৫০:৩৭
সূরা মারইয়াম - রুকু ৬
১৮০৬। এ আয়াত পাশ্চাত্যের খ্রিষ্টান জাতিগুলোর জন্য এক ভয়াবহ দুর্ভাগ্যের কঠোর হুঁশিয়ারি- তারা যদি পাপের পথ পরিহার করে সত্য গ্রহণ না করে। তাদের পার্থিব শক্তি ও সম্পদের জন্য এবং তাদের জাগতিক উন্নতি ও অগ্রগতির জন্য তারা গর্বিত, কিন্তু ভ্রান্তবিশ্বাস ও পাপাচারী জীবন যে ধ্বংসের পথে পরিচালিত করে এই প্রকাশ্য সত্যকে তারা উপেক্ষা করে চলছে।