২৩

المؤمنون

সূরা আল-মুমিনূন

Al-Mu'minun

মক্কী ১১৯ আয়াত ৬ রুকু পারা ১৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১৯ আয়াত ও ৬ রুকূ

بَلۡ اَتَیۡنٰہُمۡ بِالۡحَقِّ وَاِنَّہُمۡ لَکٰذِبُوۡنَ ﴿۹۱﴾

৯১
প্রকৃতপক্ষে আমরা তাদের কাছে সত্য এনেছি এবং তারা নিশ্চয় মিথ্যাবাদী।

مَا اتَّخَذَ اللّٰہُ مِنۡ وَّلَدٍ وَّمَا کَانَ مَعَہٗ مِنۡ اِلٰہٍ اِذًا لَّذَہَبَ کُلُّ اِلٰہٍۭ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعۡضُہُمۡ عَلٰی بَعۡضٍ ؕ سُبۡحٰنَ اللّٰہِ عَمَّا یَصِفُوۡنَ ﴿ۙ۹۲﴾

৯২
-আল্লাহ কোনো পুত্র গ্রহণ করেন নি এবং তাঁর সাথে অন্য কোনো উপাস্যও নাই। গদেখুন: ১৮:৫; ১৯:৩৬; ২১:২৭; ২৫:৩; ৩৯:৫; ৪৩:৮২; ৭২:৪এমনটি হলে প্রত্যেক উপাস্য তার সৃষ্টিকে নিয়ে অবশ্যই পৃথক হয়ে যেত এবং তারা একে অন্যের ওপর অবশ্যই চড়াও হতো। তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র-২০১৩ঘদেখুন: ২১:২৩
২০১৩। ‘ঈসা (আ.) খোদার পুত্র’ এই মতবাদ যে অসার এবং ভ্রান্ত তা এ আয়াত অত্যন্ত কার্যকরভাবে স্পষ্ট করে দিয়েছে। এর অন্তর্নিহিত অর্থ হলো, কাজকর্মে সাহায্য-সহায়তা করার জন্য মনুষ্যপুত্রের প্রয়োজন বোধ করে, কিন্তু যেহেতু আল্লাহ তা’লা আকাশ ও পৃথিবীর সৃজনকারী এবং সমগ্র বিশ্বের প্রভু ও নিয়ন্ত্রণকারী, সে কারণে কোনো সাহায্যকারী বা কোনো পুত্রের প্রয়োজন তাঁর নাই। তদুপরি সমগ্র বিশ্ব এক-অবিচল নিয়মের অধীন এবং এই পরিকল্পনার একত্ব, এর উদ্দেশ্য এবং এর পরিকল্পনাকারী ও নিয়ন্ত্রণকারীর একত্বকেই নির্দেশ করে। পরিচালনা কর্তৃত্বের ব্যাপারে দ্বৈত ক্ষমতা বিভ্রান্তি এবং বিশৃঙ্খলার ইঙ্গিত বহন করে।

عٰلِمِ الۡغَیۡبِ وَالشَّہَادَۃِ فَتَعٰلٰی عَمَّا یُشۡرِکُوۡنَ ﴿٪۹۳﴾

৯৩
কদেখুন: ৬:৭৪; ৩২:৭; ৩৪:৪; ৫৯:২৩; ৬৪:১৯যিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা। সুতরাং তারা যে-সব শরীক সাব্যস্ত করে তা থেকে তিনি বহু ঊর্ধ্বে।
সূরা আল-মুমিনূন - রুকু ৫

قُلۡ رَّبِّ اِمَّا تُرِیَنِّیۡ مَا یُوۡعَدُوۡنَ ﴿ۙ۹۴﴾

৯৪
তুমি বলো, ‘হে আমার প্রতিপালক-প্রভু! যে (শাস্তির) প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হচ্ছে (তা) যদি তুমি আমাকে দেখিয়ে দাও,

رَبِّ فَلَا تَجۡعَلۡنِیۡ فِی الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ ﴿۹۵﴾

৯৫
সেক্ষেত্রে হে আমার প্রতিপালক-প্রভু! তুমি আমাকে সীমালঙ্ঘনকারী জাতির অন্তর্ভুক্ত কোরো না।২০১৪
২০১৪। মহানবী (সা.)-এর মক্কী জীবনের শেষের দিকে এ সূরা অবতীর্ণ হয়েছিল। তখন নবী করীম (সা.)-এর মক্কা ত্যাগ নিকটবর্তী হয়ে কুরাইশদের ওপর ঐশী আযাব অত্যাসন্ন হয়েছিল। তাঁকে এ শিক্ষা দেওয়া হয়েছিল, সেই ভীতিপ্রদ আযাব যখন তাদেরকে (অর্থাৎ কুরাইশদের) ধরে ফেলবে তখন তিনি যেন তাদের মধ্যে মক্কায় উপস্থিত না থাকেন।

وَاِنَّا عَلٰۤی اَنۡ نُّرِیَکَ مَا نَعِدُہُمۡ لَقٰدِرُوۡنَ ﴿۹۶﴾

৯৬
খদেখুন: ৪০:৭৮আর আমরা তাদেরকে যে (শাস্তির) প্রতিশ্রুতি দিচ্ছি তা তোমাকে দেখাতে অবশ্যই সক্ষম।

اِدۡفَعۡ بِالَّتِیۡ ہِیَ اَحۡسَنُ السَّیِّئَۃَ ؕ نَحۡنُ اَعۡلَمُ بِمَا یَصِفُوۡنَ ﴿۹۷﴾

৯৭
গদেখুন: ১৩:২৩; ১৬:১২৬; ৪১:৩৫তুমি সর্বোত্তম পন্থায় মন্দকে প্রতিহত করো।২০১৫ তারা যা বলে বেড়ায় আমরা তা ভালোভাবেই জানি।
২০১৫। এখানে নবী করীম (সা.)-কে নির্দেশ দেওয়া হয়েছে, যতদিন তিনি মক্কায় অবিশ্বাসীদের মধ্যে থাকবেন ততদিন তিনি যেন সমস্ত গালি ও নির্যাতন ধৈর্য সহকারে সহ্য করেন এবং মন্দের বিনিময়ে কল্যাণ করেন।

وَقُلۡ رَّبِّ اَعُوۡذُ بِکَ مِنۡ ہَمَزٰتِ الشَّیٰطِیۡنِ ﴿ۙ۹۸﴾

৯৮
আর তুমি বলো, ‘হে আমার প্রতিপালক- প্রভু! আমি শয়তানদের কুমন্ত্রণা থেকে তোমার আশ্রয় চাই,২০১৬
২০১৬। ‘শয়তানদের’ শব্দ নবী করীম (সা.)-এর শত্রুদের সর্দারদেরকে বুঝায় এবং ‘কুমন্ত্রণা’ দ্বারা মিথ্যা রটনা ও মানহানি এবং জঘন্য কারসাজি ও প্রচারকাজ বুঝায়, যার মাধ্যমে তারা মহানবী (সা.)-এর বিরুদ্ধে জনগণকে উত্তেজিত করতে চেষ্টা করত।

وَاَعُوۡذُ بِکَ رَبِّ اَنۡ یَّحۡضُرُوۡنِ ﴿۹۹﴾

৯৯
আর হে আমার প্রতিপালক-প্রভু! তোমার দোহাই, তারা যেন আমার ধারেকাছেও না ভেড়ে।’

حَتّٰۤی اِذَا جَآءَ اَحَدَہُمُ الۡمَوۡتُ قَالَ رَبِّ ارۡجِعُوۡنِ ﴿ۙ۱۰۰﴾

১০০
অবশেষে তাদের মাঝে কারো যখন মৃত্যু উপস্থিত হবে কদেখুন: ৩৯:৫৯তখন সে বলবে, ‘হে আমার প্রতিপালক-প্রভু! তুমি আমাকে ফেরত পাঠাও,