৩৬

يس

সূরা ইয়াসীন

Ya Sin

মক্কী ৮৪ আয়াত ৫ রুকু পারা ২২–২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৪ আয়াত এবং ৫ রুকূ

وَجَآءَ مِنۡ اَقۡصَا الۡمَدِیۡنَۃِ رَجُلٌ یَّسۡعٰی قَالَ یٰقَوۡمِ اتَّبِعُوا الۡمُرۡسَلِیۡنَ ﴿ۙ۲۱﴾

২১
আর শহরের দূরপ্রান্ত থেকে২৪৩৬ এক ব্যক্তি২৪৩৭ ছুটে২৪৩৮ এলো। সে বলল, ‘হে আমার জাতি! তোমরা এ রসূলদের অনুসরণ করো।
২৪৩৬। ‘মিন আকসাল মাদীনা’ অর্থাৎ ‘শহরের দূরপ্রান্ত থেকে’ কথা দ্বারা এটাও বুঝায় যে, ইসলামের কেন্দ্রস্থল (মক্কা মুয়াযযামা) থেকে বহু দূরবর্তী কোনো স্থান থেকে।
২৪৩৭। ‘রাজুলুন’ দ্বারা হয়ত প্রতিশ্রুত মসীহের প্রতি ইঙ্গিত করা হয়েছে, কেননা মহানবী (সা.)-এর প্রসিদ্ধ হাদীসে প্রতিশ্রুত মসীহ মাহদীকে ‘রাজুলুন’ বলে অভিহিত করা হয়েছে (বুখারী, কিতাবুত তফসীর)।
২৪৩৮। ‘ইয়াসআ’ (দৌড়ানো) শব্দটা বিশেষ অর্থ এবং তাৎপর্য বহন করে। কতিপয় হাদীসে মহানবী (সা.) প্রতিশ্রুত মসীহ সম্পর্কেও এরকম শব্দ ব্যবহার করেছেন যার দ্বারা এটাই বুঝায় যে, প্রতিশ্রুত মসীহ অবিশ্রান্ত পরিশ্রম, ব্যস্ততা ও দ্রুততার সাথে ঝটিকাপ্রবাহের মতো ইসলামের খেদমতে আত্মনিয়োগ করবেন।

اتَّبِعُوۡا مَنۡ لَّا یَسۡـَٔلُکُمۡ اَجۡرًا وَّہُمۡ مُّہۡتَدُوۡنَ ﴿۲۲﴾

২২
তোমরা তাদের অনুসরণ করো- যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং তারা হিদায়াতপ্রাপ্ত।

وَمَا لِیَ لَاۤ اَعۡبُدُ الَّذِیۡ فَطَرَنِیۡ وَاِلَیۡہِ تُرۡجَعُوۡنَ ﴿۲۳﴾

২৩
আর আমার কী হয়েছে যে, আমি তাঁর ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তাঁরই দিকে তোমাদেরও ফিরিয়ে নেওয়া হবে?

ءَاَتَّخِذُ مِنۡ دُوۡنِہٖۤ اٰلِہَۃً اِنۡ یُّرِدۡنِ الرَّحۡمٰنُ بِضُرٍّ لَّا تُغۡنِ عَنِّیۡ شَفَاعَتُہُمۡ شَیۡئًا وَّلَا یُنۡقِذُوۡنِ ﴿ۚ۲۴﴾

২৪
আমি কি তাঁকে ছেড়ে অন্য কোনো উপাস্য গ্রহণ করব?২৪৩৯ রহমান আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে লাগবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না।কদেখুন: ২২:১৩-১৪; ৩৯:৩৯খদেখুন: ২১:৪১; ৩৬:৫০; ৫৪:৩২
২৪৩৯। ‘অন্য কোনো উপাস্য গ্রহণ’- প্রতিশ্রুত মসীহ-এর আগমনের সময় মানুষ বহুবিধ উপাস্যের আরাধনা করবে। তারা বস্তুতন্ত্র, মিথ্যা রাজনৈতিক দর্শন, অবাস্তব অনৈতিক মতবাদ ইত্যাদিরও সাধনা করবে।

اِنِّیۡۤ اِذًا لَّفِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۲۵﴾

২৫
এমতাবস্থায় নিশ্চয় আমি প্রকাশ্য ভ্রষ্টতায় নিপতিত হবো।

اِنِّیۡۤ اٰمَنۡتُ بِرَبِّکُمۡ فَاسۡمَعُوۡنِ ﴿ؕ۲۶﴾

২৬
নিশ্চয় আমি তোমাদের প্রতিপালক-প্রভুর প্রতি ঈমান এনেছি। অতএব তোমরা আমার কথা শোনো।’

قِیۡلَ ادۡخُلِ الۡجَنَّۃَ ؕ قَالَ یٰلَیۡتَ قَوۡمِیۡ یَعۡلَمُوۡنَ ﴿ۙ۲۷﴾

২৭
তাকে বলা হলো, ‘জান্নাতে প্রবেশ করো।২৪৪০ সে বলল, ‘হায়, আমার জাতি যদি জানতে পারত,
২৪৪০। এ আয়াতে ‘রাজুলুন ইয়াসআ’ সম্বন্ধে বলা হলো, ‘জান্নাতে প্রবেশ করো’। এটা বিশেষভাবে প্রণিধানযোগ্য বিষয়। কুরআনে যখন সত্যিকার ঈমানদারদের সকলের জন্যই জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে তখন এ স্থলে ‘রাজুলুন’ এর ক্ষেত্রে জান্নাতে প্রবেশের বিশেষ উক্তিটি বাহ্যদৃষ্টিতে অনর্থক বলে মনে হয়। তবে ইসলামের জন্য যারা প্রাণ, সম্পদ, সময় এবং সম্মান সবকিছু উৎসর্গ করেছেন সে সকল পুণ্যাত্মাদের জন্য আল্লাহর বিশেষ নির্দেশে প্রতিশ্রুত মসীহ (আ.) কর্তৃক কাদিয়ানে বিশেষ শর্তে ‘বেহেশতি মাকবেরা’ নামে একটি বিশেষ কবরস্থান স্থাপন করার মাঝে ‘জান্নাতে প্রবেশ করো’ আদেশটি বাহ্যিকভাবে রূপায়িত হয়েছে বলে বলা যেতে পারে। প্রতিশ্রুত মসীহর প্রতি একটি ইলহামে বলা হয়েছে ‘ইন্নি আনযালতু মাআকাল জান্নাতা’ অর্থাৎ হে মসীহ! তোমার সাথে আমি বেহেশত অবতরণ করেছি (তাযকেরা)। এই ইলহামও উপরোক্ত ব্যাখ্যাটি সমর্থন করে (বিস্তারিত জানার জন্য প্রতিশ্রুত মসীহ প্রণীত ‘আল-ওসিয়্যত’ পুস্তক দ্রষ্টব্য)।

بِمَا غَفَرَ لِیۡ رَبِّیۡ وَجَعَلَنِیۡ مِنَ الۡمُکۡرَمِیۡنَ ﴿۲۸﴾

২৮
আমার প্রতিপালক-প্রভু কীভাবে আমায় ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সম্মানিত লোকদের অন্তর্ভুক্ত করেছেন!’

وَمَاۤ اَنۡزَلۡنَا عَلٰی قَوۡمِہٖ مِنۡۢ بَعۡدِہٖ مِنۡ جُنۡدٍ مِّنَ السَّمَآءِ وَمَا کُنَّا مُنۡزِلِیۡنَ ﴿۲۹﴾

২৯
আর তার পরে আমরা তার জাতির বিরুদ্ধে আকাশ থেকে কোনো সৈন্যদল অবতীর্ণ করি নি এবং আমরা (এভাবে) প্রেরণকারীও নই।

اِنۡ کَانَتۡ اِلَّا صَیۡحَۃً وَّاحِدَۃً فَاِذَا ہُمۡ خٰمِدُوۡنَ ﴿۳۰﴾

৩০
তা ছিল কেবল এক ভয়ংকর বিকট শব্দবিশিষ্ট শাস্তি, তখন অকস্মাৎ তারা নিশ্চিহ্ন হয়ে গেল।২৪৪১
২৪৪১। এ বর্ণনাটা গোলাবর্ষণ, বোমাবর্ষণ, অগ্নিবোমা ও আণবিক বোমাবর্ষণ ইত্যাদির ওপর প্রযোজ্য বলে মনে হয়। ভয়ংকর শব্দে এগুলো (বিস্ফোরিত) হয়। সাথে সাথে যে ভয়ানক অগ্নি প্রজ্বলিত হয় তা পতনস্থান ও চারপাশের সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। মাইলের পর মাইল জুড়ে জীবনের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। এরূপ ভয়াবহ ধ্বংসলীলার প্রতিই সূরা কাহফে ইঙ্গিত রয়েছে যে, যা কিছু এর ওপর আছে তা ধ্বংস করে একে আমরা নিশ্চয় বিরানভূমিতে পরিণত করব (১৮:৯)।