৩০

الروم

সূরা আর-রূম

Ar-Rum

মক্কী ৬১ আয়াত ৬ রুকু পারা ২১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬১ আয়াত এবং ৬ রুকূ

فَانۡظُرۡ اِلٰۤی اٰثٰرِ رَحۡمَتِ اللّٰہِ کَیۡفَ یُحۡیِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِہَا ؕ اِنَّ ذٰلِکَ لَمُحۡیِ الۡمَوۡتٰی ۚ وَہُوَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۵۱﴾

৫১
কদেখুন: ২৪:৪৪অতএব তুমি আল্লাহর কৃপার চিহ্নাবলির প্রতি দৃষ্টি দাও, কীরূপে তিনি ভূমিকে এর নিষ্প্রাণ হয়ে যাবার পর প্রাণসঞ্চার করেন। নিশ্চয় তিনিই মৃতদের জীবনদানকারী।২২৯৩ আর তিনি সব বিষয়ে সর্বশক্তিমান।*
২২৯৩। পূর্ববর্তী দুটি আয়াতে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল যে, প্রাকৃতিক নিয়মেই অতিমাত্রার শুষ্কতার পরে বৃষ্টির আগমন হয় এবং শুষ্ক ও তৃষ্ণার্ত পৃথিবী এর মাধ্যমে এক নবজীবন লাভ করে। এ আয়াতে বলা হয়েছে,
* ‘কাবলিহী’ এর অর্থের জন্য আল-মুনজিদ এবং আল-মুজিমুল ওয়াসিত দেখুন। সুতরাং লেখা আছে, ‘কাবালা ইয়াকবুলু কাবলান; আতা আকাব্বালা’ অর্থাৎ সে এলো বা সে আসল। হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَلَئِنۡ اَرۡسَلۡنَا رِیۡحًا فَرَاَوۡہُ مُصۡفَرًّا لَّظَلُّوۡا مِنۡۢ بَعۡدِہٖ یَکۡفُرُوۡنَ ﴿۵۲﴾

৫২
খদেখুন: ১৬:৬৬; ২২:৬; ৩৯:২২; ৪৫:৬আর আমরা যদি (এরূপ) কোনো বায়ু প্রবাহিত করি, যার ফলে তারা সেটিকে (অর্থাৎ সবুজ শস্যক্ষেত্রকে) হলুদ হয়ে যেতে দেখে, তাহলে এরপর তারা অবশ্যই অকৃতজ্ঞতা প্রকাশ করতে আরম্ভ করবে।

فَاِنَّکَ لَا تُسۡمِعُ الۡمَوۡتٰی وَلَا تُسۡمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوۡا مُدۡبِرِیۡنَ ﴿۵۳﴾

৫৩
অতএব নিশ্চয় তুমি মৃতদের শোনাতে পারবে না এবং গদেখুন: ৫৬:৬৬; ৫৭:২১বধিরদেরও (নিজের) আহ্বান শোনাতে পারবে না, যখন তারা পৃষ্ঠপ্রদর্শন করে চলে যায়।*ঘদেখুন: ১০:৪৩; ২১:৪৬; ২৭:৮১
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য নৈতিকভাবে অধঃপতিত ও কলুষিত মানুষের পুনরুজ্জীবনের জন্য সেই একই ঐশী নিয়ম কার্যকর করা হয়ে থাকে। মৃতপ্রায় জাতিগুলো আল্লাহর নবীর আগমনে নবজীবন লাভ করে থাকে।

وَمَاۤ اَنۡتَ بِہٰدِ الۡعُمۡیِ عَنۡ ضَلٰلَتِہِمۡ ؕ اِنۡ تُسۡمِعُ اِلَّا مَنۡ یُّؤۡمِنُ بِاٰیٰتِنَا فَہُمۡ مُّسۡلِمُوۡنَ ﴿٪۵۴﴾

৫৪
কদেখুন: ১০:৪৪; ২৭:৮২আর তুমি অন্ধদেরও তাদের পথভ্রষ্ট হয়ে যাবার পর পথ দেখাতে পারো না। তুমি কেবল তাদেরকেই শোনাতে পারো যারা আমাদের আয়াতসমূহের প্রতি ঈমান আনে।। অতএব তারাই হলো আত্মসমর্পণকারী।২২৯৪
সূরা আর-রূম - রুকু ৫
২২৯৪। কোনো নবী কিংবা কোনো ঐশীবাণীই মানুষকে আল্লাহর কাছে আনতে পারে না, যদি না সে স্বেচ্ছায় সত্যের বাণী শুনতে চায় ও সত্যের দিকে ধাবিত হয়। নিজে উদ্যোগ গ্রহণ করলে তবেই আল্লাহর কাছ থেকে সুফল আসে। মূলত মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে, নয়তো ভাঙে।

اَللّٰہُ الَّذِیۡ خَلَقَکُمۡ مِّنۡ ضُؔعۡفٍ ثُمَّ جَعَلَ مِنۡۢ بَعۡدِ ضُؔعۡفٍ قُوَّۃً ثُمَّ جَعَلَ مِنۡۢ بَعۡدِ قُوَّۃٍ ضُؔعۡفًا وَّشَیۡبَۃً ؕ یَخۡلُقُ مَا یَشَآءُ ۚ وَہُوَ الۡعَلِیۡمُ الۡقَدِیۡرُ ﴿۵۵﴾

৫৫
খদেখুন: ৪০:৬৮আল্লাহ সেই মহান অস্তিত্ব- যিনি তোমাদেরকে এক দুর্বল অবস্থা২২৯৫ থেকে সৃষ্টি করেছেন এবং দুর্বলতার পর শক্তি দিয়েছেন আবার শক্তির পর দুর্বলতা ও বার্ধক্য দিয়েছেন। তিনি যা চান সৃষ্টি করেন। আর তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।
২২৯৫। ‘যুফ’ শব্দটা এ আয়াতে তিন বার ব্যবহৃত হয়েছে। ‘যুফ’ অর্থ দুর্বলতা। এটা মানবজীবনে অন্তত তিন বার দেখা দেয়- ভ্রূণের অবস্থায়, শৈশবাবস্থায় এবং বৃদ্ধাবস্থায়।

وَیَوۡمَ تَقُوۡمُ السَّاعَۃُ یُقۡسِمُ الۡمُجۡرِمُوۡنَ ۬ۙ مَا لَبِثُوۡا غَیۡرَ سَاعَۃٍ ؕ کَذٰلِکَ کَانُوۡا یُؤۡفَکُوۡنَ ﴿۵۶﴾

৫৬
আর যে-দিন কিয়ামত২২৯৬ সংঘটিত হবে (সে-দিন) অপরাধীরা কসম খেয়ে বলবে, গদেখুন: ১০:৪৬; ৪৬:৩৬তারা এক মুহূর্তের বেশি (পৃথিবীতে) থাকে নি। এভাবেই (সত্য পথ থেকে) তাদেরকে ফিরিয়ে দেওয়া হতো।
২২৯৬। ‘সাআত’- এখানে ইসলামের বিজয়মুহূর্ত বুঝায়। ২২৯৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَقَالَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡعِلۡمَ وَالۡاِیۡمَانَ لَقَدۡ لَبِثۡتُمۡ فِیۡ کِتٰبِ اللّٰہِ اِلٰی یَوۡمِ الۡبَعۡثِ ۫ فَہٰذَا یَوۡمُ الۡبَعۡثِ وَلٰکِنَّکُمۡ کُنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ ﴿۵۷﴾

৫৭
আর যাদেরকে জ্ঞান ও ঈমান দেওয়া হয়েছে, তারা বলবে, ‘নিশ্চয় তোমরা আল্লাহর কিতাব অনুযায়ী পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছ। আর এটাই হলো (সেই) পুনরুত্থান২২৯৭ দিবস, কিন্তু তোমরা জ্ঞান রাখো না।’*
২২৯৭। এখানে পুনরুত্থান কথাটি দ্বারা মৃত্যু পরবর্তী পুনরুত্থানকে বুঝায় নি, বরং আধ্যাত্মিক সংস্কারকের আগমনে যে আধ্যাত্মিক নবজীবনের সূচনা হয় তাকেই বুঝিয়েছে।
* সমুদ্র থেকে জলীয়বাষ্পরূপে বিশুদ্ধ পানি ওঠার, এরপর তা উঁচু পাহাড়ে ধাক্কা খেয়ে বিশুদ্ধ পানির আকারে নিম্নভূমির দিকে প্রবাহিত হবার কথা ৪৯-৫১ নম্বর আয়াতে বলা হয়েছে। এর দরুন ভূমি সজীব হয়ে ওঠে। আল্লাহ তা’লার পক্ষ থেকে এ ব্যবস্থাপনা যদি অব্যাহত না থাকত তবে পৃথিবীতে কোনো প্রকারের জীবনের চিহ্নই থাকত না। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

فَیَوۡمَئِذٍ لَّا یَنۡفَعُ الَّذِیۡنَ ظَلَمُوۡا مَعۡذِرَتُہُمۡ وَلَا ہُمۡ یُسۡتَعۡتَبُوۡنَ ﴿۵۸﴾

৫৮
সুতরাং যারা অন্যায় করেছে, সে-দিন তাদের অজুহাত কোনো কাজে আসবে না এবং (তাঁর) দোরগোড়াতেই তাদের আসতে দেওয়া হবে না।২২৯৮কদেখুন: ১৬:৮৫; ৪১:২৫; ৪৫:৩৬খদেখুন: ১৭:৯০; ৩৯:২৮
২২৯৮। ইউসতাতাবুন অর্থ: (ক) ঐশী দ্বারে অগ্রসর হবার অনুমতি তারা পাবে না, (খ) তারা যে-সব পাপাচার করেছে তা শুধরানোর অনুমতি পাবে না, (গ) তাদের সমর্থনমূলক কোনো ওজর-আপত্তি গ্রহণ করা হবে না এবং (ঘ) তারা আল্লাহর অনুগ্রহের গণ্ডির ভিতরে গৃহীত হবে না। এই প্রত্যেকটি অর্থই মূল ধাতু ‘আতাবা’-এর মধ্যে বিদ্যমান।

وَلَقَدۡ ضَرَبۡنَا لِلنَّاسِ فِیۡ ہٰذَا الۡقُرۡاٰنِ مِنۡ کُلِّ مَثَلٍ ؕ وَلَئِنۡ جِئۡتَہُمۡ بِاٰیَۃٍ لَّیَقُوۡلَنَّ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اِنۡ اَنۡتُمۡ اِلَّا مُبۡطِلُوۡنَ ﴿۵۹﴾

৫৯
আর নিশ্চয় আমরা মানুষের জন্য এ কুরআনে সকল প্রকারের দৃষ্টান্ত২২৯৯ বর্ণনা করেছি। আর তুমি তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে এলে যারা অস্বীকার করেছে তারা নিশ্চয় বলবে, ‘তোমরা নিছক মিথ্যাবাদী।’
২২৯৯। ‘মাসাল’ শব্দের অর্থ বর্ণনা, যুক্তি, আলোচনা, শিক্ষা, প্রবাদ, চিহ্ন, উপদেশপূর্ণ ছোটোগল্প বা উপমা (লেইন)।

کَذٰلِکَ یَطۡبَعُ اللّٰہُ عَلٰی قُلُوۡبِ الَّذِیۡنَ لَا یَعۡلَمُوۡنَ ﴿۶۰﴾

৬০
গদেখুন: ৯:৯৩; ১৬:১০৯; ৪৭:১৭এভাবে আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরে দেন, যারা জ্ঞান রাখে না।২৩০০
২৩০০। কেবল তাদের হৃদয়েই সীলমোহর মারা হয় যারা ঐশী সংস্কারকগণের মাধ্যমে আগত ঐশী জ্ঞানকে স্বেচ্ছায় প্রত্যাখ্যান করে। অস্বীকারকারীরা যখন ঐশী জ্ঞানকে তাদের সামনে বার বার যুক্তি সহকারে তুলে ধরা সত্ত্বেও তা অবহেলা করে প্রত্যাখ্যান করতে থাকে তখন হৃদয়ের দ্বার বন্ধকরণ ক্রিয়াটি আপনাআপনি সংঘটিত হয়ে থাকে।