৪৭

محمد

সূরা মুহাম্মদ

Muhammad

মাদানী ৩৯ আয়াত ৪ রুকু পারা ২৬

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৩৯ আয়াত এবং ৪ রুকূ

اَفَلَمۡ یَسِیۡرُوۡا فِی الۡاَرۡضِ فَیَنۡظُرُوۡا کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ ؕ دَمَّرَ اللّٰہُ عَلَیۡہِمۡ ۫ وَلِلۡکٰفِرِیۡنَ اَمۡثَالُہَا ﴿۱۱﴾

১১
খদেখুন: ১২:১১০; ২২:৪৭; ৩০:১০; ৩৫:৪৫; ৪০:২২অতএব তারা কি পৃথিবীতে ভ্রমণ করে নি আর দেখে নি, তাদের পূর্ববর্তীদের পরিণতি কীরূপ হয়েছিল?২৭৪৫ আল্লাহ তাদেরকে (একেবারে) ধ্বংস করে দিয়েছেন। আর এসব অস্বীকারকারীর অবস্থাও তাদের মতোই হবে।
২৭৪৫। কুরআনে রসূলুল্লাহ (সা.)-এর অস্বীকারকারী অবিশ্বাসীদেরকে সম্বোধন করে পুনর্বার একথা বলা হয়েছে, তোমরা পৃথিবী ভ্রমণ করে দেখো এবং জেনে নাও, পূর্ববর্তী নবীদের অস্বীকারকারীদের কী শোচনীয় পরিণতি ঘটেছিল! অতএব এ আয়াত তাদেরকে সাবধান করে দিয়েছে যে, তাদেরও সে একই পরিণতি ঘটবে। ঐশী শাস্তি নানাভাবে, নানা আকারে তাদের ওপর আপতিত হবে।

ذٰلِکَ بِاَنَّ اللّٰہَ مَوۡلَی الَّذِیۡنَ اٰمَنُوۡا وَاَنَّ الۡکٰفِرِیۡنَ لَا مَوۡلٰی لَہُمۡ ﴿٪۱۲﴾

১২
এর কারণ হলো, কদেখুন: ৩:১৫১; ৮:৪১আল্লাহ মুমিনদের অভিভাবক আর অস্বীকারকারীদের নিশ্চয় কোনো অভিভাবক নাই।
সূরা মুহাম্মদ - রুকু ১

اِنَّ اللّٰہَ یُدۡخِلُ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ ؕ وَالَّذِیۡنَ کَفَرُوۡا یَتَمَتَّعُوۡنَ وَیَاۡکُلُوۡنَ کَمَا تَاۡکُلُ الۡاَنۡعَامُ وَالنَّارُ مَثۡوًی لَّہُمۡ ﴿۱۳﴾

১৩
যারা ঈমান আনে এবং সৎকাজ করে নিশ্চয় আল্লাহ তাদেরকে এমনসব জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে নদনদী বয়ে যাবে। খদেখুন: ১৪:৩১; ৭৭:৪৭পক্ষান্তরে যারা অস্বীকার করেছে তারা সাময়িক সুখস্বাচ্ছন্দ্য ভোগ করছে। আর তারা সেভাবে খাচ্ছে যেভাবে গবাদি পশু খেয়ে থাকে।২৭৪৬ বস্তুত আগুন হবে তাদের ঠাঁই।
২৭৪৬। মুমিনরা আল্লাহ ও মানুষের সেবার জন্য বাঁচতে চায় এবং বাঁচার প্রয়োজনে খেয়ে থাকে, কিন্তু কাফিররা কেবল খাবার জন্যই বেঁচে থাকে, অন্য কোনো মহৎ উদ্দেশ্যে নয়। তারা পশুর স্তর থেকে ঊর্ধ্বে উঠতে পারে না, কেননা তাদের সকল চিন্তাভাবনা বস্তুবাদিতাকে ঘিরে আবর্তিত হতে থাকে।

وَکَاَیِّنۡ مِّنۡ قَرۡیَۃٍ ہِیَ اَشَدُّ قُوَّۃً مِّنۡ قَرۡیَتِکَ الَّتِیۡۤ اَخۡرَجَتۡکَ ۚ اَہۡلَکۡنٰہُمۡ فَلَا نَاصِرَ لَہُمۡ ﴿۱۴﴾

১৪
আর এমন কত জনপদ ছিল যারা তোমার সেই জনপদের চেয়ে অধিক শক্তিশালী ছিল- যারা তোমাকে বহিষ্কার করেছে।২৭৪৭ আমরা তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আর তাদের সাহায্য করার (মতো) কেউই ছিল না।
২৭৪৭। হযরত রসূল করীম (সা.) যখন তাঁর মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে মদীনার পথে অগ্রসর হচ্ছিলেন, তাঁর শিরশ্ছেদের ওপর যখন শত্রুর পুরস্কারের ঘোষণা আকাশে-বাতাসে নিনাদিত হচ্ছিল তখন এ আয়াতটি অবতীর্ণ হয়েছিল। প্রতিটি মুহূর্তে ধরা পড়ার আশঙ্কা ছিল, কেননা শত্রুরা তাঁকে জীবিত বা মৃত ধরে এনে বিরাট পুরস্কার লাভের আশায় চারদিকে ছড়িয়ে পড়েছিল। তাছাড়া মদীনাও বহুদূরের পথ। অবশ্য পূর্বেই আল্লাহ তা’লা তাঁকে নিরাপদ ভ্রমণের প্রতিশ্রুতি দিয়েছিলেন

اَفَمَنۡ کَانَ عَلٰی بَیِّنَۃٍ مِّنۡ رَّبِّہٖ کَمَنۡ زُیِّنَ لَہٗ سُوۡٓءُ عَمَلِہٖ وَاتَّبَعُوۡۤا اَہۡوَآءَہُمۡ ﴿۱۵﴾

১৫
গদেখুন: ১১:২৯অতএব যে তার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে প্রাপ্ত এক সুস্পষ্ট হিদায়াতে প্রতিষ্ঠিত, সে কি তার মতো হতে পারে, যাকে তার মন্দ কাজ সুন্দর করে দেখানো হয়েছে এবং যারা নিজেদের হীন কামনা-বাসনার অনুসরণ করেছে?

مَثَلُ الۡجَنَّۃِ الَّتِیۡ وُعِدَ الۡمُتَّقُوۡنَ ؕ فِیۡہَاۤ اَنۡہٰرٌ مِّنۡ مَّآءٍ غَیۡرِ اٰسِنٍ ۚ وَاَنۡہٰرٌ مِّنۡ لَّبَنٍ لَّمۡ یَتَغَیَّرۡ طَعۡمُہٗ ۚ وَاَنۡہٰرٌ مِّنۡ خَمۡرٍ لَّذَّۃٍ لِّلشّٰرِبِیۡنَ ۬ۚ وَاَنۡہٰرٌ مِّنۡ عَسَلٍ مُّصَفًّی ؕ وَلَہُمۡ فِیۡہَا مِنۡ کُلِّ الثَّمَرٰتِ وَمَغۡفِرَۃٌ مِّنۡ رَّبِّہِمۡ ؕ کَمَنۡ ہُوَ خَالِدٌ فِی النَّارِ وَسُقُوۡا مَآءً حَمِیۡمًا فَقَطَّعَ اَمۡعَآءَہُمۡ ﴿۱۶﴾

১৬
* যে জান্নাতের প্রতিশ্রুতি মুত্তাকীদের দেওয়া হয়েছে তার উপমা হলো, এতে থাকবে দুনয়াসমূহ পানির নহরসমূহ, দুধের নহরসমূহ যার স্বাদ পরিবর্তন হবে না, পানকারীদের জন্য (থাকবে) সুস্বাদু সুরার নহরসমূহ এবং খাঁটি মধুর নহরসমূহ। আর তাদের জন্য তাতে থাকবে সব ধরনের ফলফলাদি এবং (আরো থাকবে) তাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে মহান ক্ষমা। আর কি তাদের মতো হতে পারে, যারা দীর্ঘকাল আগুনে (পড়ে) থাকবে এবং যাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে, যা তাদের নাড়িভুঁড়ি ছিন্নভিন্ন করে ফেলবে?*,২৭৪৮
২৭৪৮। । ২৪৪। মুমিনদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারা ইহকালে ও পরকালে পবিত্র পানির নদী, অপরিবর্তনশীল চিরসুস্বাদু দুধের স্রোতস্বিনী, আনন্দ-মদিরা পানীয় এবং পরিচ্ছন্ন মধুর প্রবাহধারা প্রাপ্ত হবে। ‘আনহার’ শব্দটি এই আয়াতে চার বার ব্যবহৃত হয়েছে। অন্যান্য অর্থ ছাড়াও ‘আনহার’ শব্দটির মধ্যে ‘আলোর রেখা’ অর্থটিও বিদ্যমান আছে এবং ‘আসাল’ শব্দটি অন্যান্য অর্থ ছাড়াও সেসব মানবিক সংস্কারকে বুঝায় যা মানুষকে অন্ধ সব মানুষের কাছে ভালোবাসা ও ভক্তির পাত্রে পরিণত করে। এ শব্দদ্বয়ের উল্লেখিত বিশেষ অর্থগুলোর প্রতি দৃষ্টি নিবদ্ধ করলে এ আয়াতের অর্থ দাঁড়ায়, বিশ্বাসী-ধারাপথে বাহিতকে চারটি জিনিস প্রচুর পরিমাণে দেওয়া হবে: পানি- যা জীবনের উৎস (২১:৩০), দুধ- যা শরীরকে সুস্থ ও সুঠাম রাখে, মদিরা- যা মনে আনন্দ সঞ্চার করে ও দুশ্চিন্তাকে ভুলায় এবং মধু- যা বহু প্রকার রোগব্যাধি থেকে মানুষকে মুক্ত রাখে। এই জাগতিক অর্থ ও আয়াতের মর্মার্থ হবে- মুমিনরা সেসব জিনিস এত প্রচুর পরিমাণে পাবে যা জীবনকে সার্থক, সুন্দর, আনন্দময় ও মূল্যবান করে তুলবে। রূপক ও আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান লাভ করবে, তারা আল্লাহর ভালোবাসার সুরা এত বেশি পান করবে এবং এত কার্যসিদ্ধি সম্পাদন করবে যে, তারা মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্রে পরিণত হবে।
* এ আয়াত সর্বতোভাবে উপমার বর্ণনা দিচ্ছে, কেননা এ জগতজুড়ে বহু পানীয় দুষ্প্রাপ্য থাকতে পারে বা এর দুধও নষ্ট হওয়া থেকে নিস্তার পায় না। এ জগতজুড়ে এমন সুরা নাই যা নেশার পরিবর্তে কেবল তৃপ্তিই দিয়ে থাকে। তদুপরি এ পৃথিবীতে মানুষকে কেবল এ বস্তুগুলোই যদি দেওয়া হয় সে এত সন্তুষ্ট থাকতে পারে না। ২৪৫। টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য অতএব এগুলো নিঃসন্দেহে উপমা বিশেষ। যারা পৃথিবীতে এসব দ্রব্য ভালো বলে জানে বা এতে কল্যাণ দেখতে পায় তাদের সুসংবাদ দেওয়া হচ্ছে যে, জান্নাতে তাদের কল্যাণের জন্য সর্বোত্তম বস্তুসমূহ দান করা হবে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَمِنۡہُمۡ مَّنۡ یَّسۡتَمِعُ اِلَیۡکَ ۚ حَتّٰۤی اِذَا خَرَجُوۡا مِنۡ عِنۡدِکَ قَالُوۡا لِلَّذِیۡنَ اُوۡتُوا الۡعِلۡمَ مَاذَا قَالَ اٰنِفًا ۟ اُولٰٓئِکَ الَّذِیۡنَ طَبَعَ اللّٰہُ عَلٰی قُلُوۡبِہِمۡ وَاتَّبَعُوۡۤا اَہۡوَآءَہُمۡ ﴿۱۷﴾

১৭
আর তাদের মাঝে এমন লোকও রয়েছে যারা তোমার প্রতি (বাহ্যত) কর্ণপাত করে। এরপর তারা যখন তোমার কাছ থেকে চলে যায় তখন যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে তারা জিজ্ঞেস করে, ‘এইমাত্র সে কী বলল?’ কদেখুন: ৮:৩আরাই তারা- যাদের হৃদয়ে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং তারা নিজেদের হীন কামনা-বাসনার অনুসরণ করে চলেছে।২৭৪৯খদেখুন: ২২:৫৬; ৪৩:৬৭
২৭৪৯। মুনাফিকের দুই মুখ, তারা দ্বিমুখী নীতি পালন করে এবং দ্ব্যর্থবোধক ভাষায় কথা বলে। অসুবিধাজনক অবস্থা থেকে উদ্ধার পাবার জন্যই তারা এরূপ করে থাকে। শব্দ বা বাক্যের এরূপ গঠন যদি তাকে বেকায়দায় ফেলে তখন সে শব্দের অন্য অর্থ বা বাক্যের অন্যরূপ গঠন দেখিয়ে সে অবস্থা থেকে বাঁচতে চায়। উল্লিখিত বান্ধারা দ্ব্যর্থবোধক ভাষার প্রকৃষ্ট উদাহরণ। মদীনার মুনাফিকরা এরূপ ভাষা ব্যবহার করত। মহানবী (সা.)-এর সাথে এ মুনাফিকদের একজন সাক্ষাতের পর পরই যদি কোনো মুসলমানের সঙ্গে দেখা করত তখন সে বলে উঠত, ‘এখনই মহানবীর মুখে কী কথা শুনলাম অর্থাৎ মহানবী কত-না মূল্যবান ও উপকারী কথা বলেছেন!’ কিন্তু অনুরূপ অবস্থায় সে যদি তারই মতো একজন মুনাফিকের সঙ্গে মিলিত হতো তখন সে উপরোক্ত বাক্যটির ব্যবহার করত, তবে অন্য অর্থে যেমন- ‘এইমাত্র এই নবী কীসব আজেবাজে কথা বকছিল!’

وَالَّذِیۡنَ اہۡتَدَوۡا زَادَہُمۡ ہُدًی وَّاٰتٰہُمۡ تَقۡوٰٮہُمۡ ﴿۱۸﴾

১৮
আর যারা হিদায়াত পেয়েছে তিনি তাদেরকে হিদায়াতে অধিক সমৃদ্ধ করেছেন এবং তাদেরকে তাদের (যথাযোগ্য) তাকওয়া প্রদান করেছেন।২৭৫০
২৭৫০। কুরআনী প্রকাশভঙ্গি অনুযায়ী এ আয়াতের অর্থ হবে: (ক) আল্লাহ তাদেরকে ধর্মপরায়ণ বানিয়ে থাকেন (খ) আল্লাহ তা’লা তাদের কাছে সেসব উপায়-উপকরণ প্রকাশ করেন যার সাহায্যে তারা ধার্মিকতা অর্জন করেন (গ) ধর্মপরায়ণতার ফলে উৎপন্ন এরূপ আশিস অনুগ্রহরাজি যা কি-না আল্লাহ তাদেরকে দান করেন।

فَہَلۡ یَنۡظُرُوۡنَ اِلَّا السَّاعَۃَ اَنۡ تَاۡتِیَہُمۡ بَغۡتَۃً ۚ فَقَدۡ جَآءَ اَشۡرَاطُہَا ۚ فَاَنّٰی لَہُمۡ اِذَا جَآءَتۡہُمۡ ذِکۡرٰٮہُمۡ ﴿۱۹﴾

১৯
অতএব তারা কি কেবল তাদের কাছে প্রতিশ্রুত মুহূর্ত অকস্মাৎ এসে পড়ার অপেক্ষায় রয়েছে? অথচ এর লক্ষণাবলি২৭৫১ তো এসে গেছে। অতঃপর এটি যখন তাদের কাছে এসে যাবে তখন তাদের উপদেশ গ্রহণ করা তাদের কী কাজে আসবে?
২৭৫১। ‘আশরাত’ [লক্ষণাবলি] শব্দের মধ্যে মহানবী (সা.)-এর মক্কা থেকে হিজরতের ঘটনার বিষয়টি সম্বন্ধে সংকেত রয়েছে। হিজরতের ঘটনার পর পরই বহু ঐশী নিদর্শন ধারাবাহিকভাবে প্রকাশিত হতে লাগল।

فَاعۡلَمۡ اَنَّہٗ لَاۤ اِلٰہَ اِلَّا اللّٰہُ وَاسۡتَغۡفِرۡ لِذَنۡۢبِکَ وَلِلۡمُؤۡمِنِیۡنَ وَالۡمُؤۡمِنٰتِ ؕ وَاللّٰہُ یَعۡلَمُ مُتَقَلَّبَکُمۡ وَمَثۡوٰٮکُمۡ ﴿٪۲۰﴾

২০
অতএব তুমি জেনে রাখো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আর তুমি তোমার ত্রুটিবিচ্যুতির জন্য ক্ষমা২৭৫২ প্রার্থনা করো এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদের জন্যও। আর আল্লাহ তোমাদের অস্থায়ী বিচরণক্ষেত্র ও অবগত।২৭৫৩
সূরা মুহাম্মদ - রুকু ২
২৭৫২। দেখুন ২৬১২ এবং ২৭৬৫ টিকা।
২৭৫৩। ‘মুতাকাল্লাবাকুম’ ও ‘মাসওয়াকুম’ শব্দ দুটির অর্থ যথাক্রমে তুমি যখন তোমার কাজকর্মের খাতিরে ঘোরাফেরা করো এবং যখন বিশ্রাম নাও অথবা প্রথম শব্দটি দুনিয়ার জন্য এবং দ্বিতীয় শব্দটি পরকালের জন্য ব্যবহৃত হয়ে থাকবে।