১৫

الحجر

সূরা আল-হিজর

Al-Hijr

মক্কী ১০০ আয়াত ৬ রুকু পারা ১৩–১৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১০০ আয়াত ও ৬ রুকূ

قَالُوۡۤا اَوَلَمۡ نَنۡہَکَ عَنِ الۡعٰلَمِیۡنَ ﴿۷۱﴾

৭১
তারা বলল, ‘আমরা কি তোমাকে দুনিয়াজোড়া লোকদের (সাথে যোগাযোগ রাখার) বিষয়ে নিষেধ করি নি?১৫১২
১৫১২। যেহেতু লূত (আ.)-এর লোক এবং প্রতিবেশী গোত্রগুলোর মধ্যে মনোমালিন্যপূর্ণ সম্পর্ক ছিল, তাই তারা ভূত (আ.)-কে বাইরের কোনো অচেনা লোক শহরে প্রবেশ না করানোর জন্য হুঁশিয়ার করে দিয়েছিল। কিন্তু সেই অঞ্চলে সফর আরামদায়ক ও নিরাপদ না হওয়ায় হযরত লূত (আ.) অচেনা, অজানা মুসাফিরদেরকে তাঁর নিজ বাড়িতেই আপ্যায়নের ব্যবস্থা করতেন। লূত (আ.)-এর জাতি তাঁর এ কাজের বিরোধিতা করত। তাঁর সদুপদেশ ও প্রচারে বিরক্ত হয়ে তাঁকে শহর থেকে বহিষ্কার করার জন্য বাহানা খুঁজছিল, কিন্তু যুক্তিসিদ্ধ অজুহাত দ্বারা তারা সেই সুযোগ পাচ্ছিল না। এখন দৃশ্যত তাদের নিষেধের বিরুদ্ধে লূত (আ.)-এর বাড়িতে আগন্তুকের আশ্রয় দেবার বাহানায় তারা তাদের আক্রোশ চরিতার্থ করার সুযোগ পেল। এ থেকে স্পষ্ট বুঝা যায়, লূত (আ.)-এর লোকজন তাঁর অতিথিদের সঙ্গে সমকামিতার (Sodomy) কুমতলবে ছুটে আসে নি, বরং তাঁকে শহর থেকে বহিষ্কার করার যুক্তিসিদ্ধ কারণ সৃষ্টির কথাটি তাঁকে জানিয়ে দিতে এসেছিল। মনে হয় এটিই ছিল তাদের আনন্দোৎসবের কারণ।

قَالَ ہٰۤؤُلَآءِ بَنٰتِیۡۤ اِنۡ کُنۡتُمۡ فٰعِلِیۡنَ ﴿ؕ۷۲﴾

৭২
গদেখুন: ১১:৭৯সে বলল, ‘তোমরা যদি কিছু করতেই চাও, (তবে এ বিষয়টি মাথায় রেখো!) আমার মেয়েরা১৫১৩ এখানে (তোমাদেরই মাঝে) রয়েছে।’ঘদেখুন: ১১:৮২
১৫১৩। ১১:৭৯ দ্রষ্টব্য।

لَعَمۡرُکَ اِنَّہُمۡ لَفِیۡ سَکۡرَتِہِمۡ یَعۡمَہُوۡنَ ﴿۷۳﴾

৭৩
(আল্লাহ ওহী করে বললেন, তোমার জীবনের কসম! নিশ্চয় এরা নিজেদের উন্মত্ততায় দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে।

فَاَخَذَتۡہُمُ الصَّیۡحَۃُ مُشۡرِقِیۡنَ ﴿ۙ۷۴﴾

৭৪
অতঃপর সূর্য উদিত হতেই (প্রতিশ্রুত) বিকট শব্দবিশিষ্ট শাস্তি তাদের আঘাত করল।

فَجَعَلۡنَا عَالِیَہَا سَافِلَہَا وَاَمۡطَرۡنَا عَلَیۡہِمۡ حِجَارَۃً مِّنۡ سِجِّیۡلٍ ﴿ؕ۷۵﴾

৭৫
অতএব আমরা সেটিকে (তথা সে শহরকে) লণ্ডভণ্ড করে দিলাম এবং তাদের ওপর কঙ্করজাত পাথর বর্ষণ করলাম।

اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّلۡمُتَوَسِّمِیۡنَ ﴿۷۶﴾

৭৬
নিশ্চয় অনুসন্ধানীদের১৫১৪ জন্য এতে (তথা এ ঘটনায়) রয়েছে অনেক নিদর্শন।
১৫১৪। ‘মুতাওয়াসসিমীন’ শব্দটি ‘মুতাওয়াসসিম’-এর বহুবচন। ‘তাওয়াসসামা’ মূল থেকে এর উৎপত্তি এবং এর অর্থ কোনো ব্যক্তি কোনোকিছু সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ চিন্তাভাবনা করে, এ সম্বন্ধে স্পষ্ট ধারণা বা জ্ঞান লাভের জন্য বার বার পরীক্ষা-নিরীক্ষা করে (আকরাব)।

وَاِنَّہَا لَبِسَبِیۡلٍ مُّقِیۡمٍ ﴿۷۷﴾

৭৭
কদেখুন: ১১:৮৩আর নিশ্চয় সেটি (তথা জনপদটি) এক স্থায়ী১৫১৫ মহাসড়কের পাশে (মাটিচাপা) রয়েছে।
১৫১৫। তখনই কোনো রাস্তা ‘মুকীম’ বলে অভিহিত হয়, যখন তা পথচারীদের চলাচলের যোগ্য থাকে। এখানে ইঙ্গিতকৃত পথ, যা আরবকে সিরিয়ার সঙ্গে সংযুক্ত করেছে, তা এখনো ব্যবহৃত হচ্ছে, এভাবে এ আয়াতে ব্যবহৃত বিশেষণের মধ্যে নিহিত ভবিষ্যদ্বাণীর পূর্ণতা প্রকাশ করেছে। এ পথ মৃত সাগরের বরাবর বা পাশাপাশি চলে গেছে, স্থানীয়ভাবে তা দূতের সাগর নামে পরিচিত।

اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً لِّلۡمُؤۡمِنِیۡنَ ﴿ؕ۷۸﴾

৭৮
নিশ্চয় মুমিনদের জন্য এতে অনেক বড়ো এক নিদর্শন রয়েছে।

وَاِنۡ کَانَ اَصۡحٰبُ الۡاَیۡکَۃِ لَظٰلِمِیۡنَ ﴿ۙ۷۹﴾

৭৯
খদেখুন: ২৯:৩৬; ৫১:৩৮আর অরণ্যবাসীরাও১৫১৬ অবশ্যই সীমালঙ্ঘনকারী ছিল।গদেখুন: ৩৭:১৩৮ঘদেখুন: ২৬:৯; ২৬:১৭৭; ৩৮:১; ৫০:১৫চদেখুন: ২৬:১৯০; ৩৮:১৫
১৫১৬। কুরআন করীমের মতে প্রকৃত ঘটনা হচ্ছে, ‘আসহাবুল আইকাত’ তথা ‘অরণ্যবাসী’ (২৬:১৭৭, ১৭৮) এবং ‘আহলে মাদইয়ান’ তথা ‘মিদিয়ানবাসী’ (১১:৮৫) এই উভয় গোত্রের লোকদের প্রতি হযরত শুয়াইব (আ.) প্রেরিত হয়েছিলেন। এতে বুঝা যায় যে, এ জাতি উভয় নামেই অভিহিত হতো অথবা একই জাতির দুটি শাখা গোত্রের ভিন্ন নাম, যার দ্বারা তাদের ভিন্ন ভিন্ন জীবিকানির্বাহের অবলম্বন বুঝায়। এক দল বা গোত্র ব্যাবসাবাণিজ্যের ওপর নির্ভর করত, অপর গোত্র বনেজঙ্গলে উট-ভেড়া চরাতো। এ দুগোত্রের ঘনিষ্ঠ আত্মীয়তার পরিচয়বহনকারী সাক্ষ্যরূপে কুরআনে উভয়ের অভিন্ন চারিত্রিক ত্রুটির কথা উল্লিখিত হয়েছে (৭:৮৬ এবং ২৬:১৮২-৮৪)। আকাবা উপসাগরের মুখে অবস্থিত জনপদে এ জাতির গোত্রসমূহ বসবাস করত। তাদের এবং তাদের আবাসিক জনপদ উভয়ের নাম মিদিয়ান বলে প্রতীয়মান হয়। এই আকাবার অদূরে অবস্থিত ছিল জনশূন্য মরুঅঞ্চল আইকা যে স্থান খর্বাকৃতি জাতের বন্য তাল গাছে ভরপুর ছিল, যার ছায়াতে তাদের উট, ভেড়া ও ছাগলের চারণভূমি ছিল (দি গোল্ড মাইনস অব মিদিয়ান, বাই স্যার রিচার্ড ফ্রানসিস বার্টন)

فَانۡتَقَمۡنَا مِنۡہُمۡ ۘ وَاِنَّہُمَا لَبِاِمَامٍ مُّبِیۡنٍ ﴿ؕ٪۸۰﴾

৮০
অতএব আমরা তাদেরকেও শাস্তি দিয়েছিলাম। আর এ দুটি (জনপদই) এক প্রসিদ্ধ মহাসড়কের পাশে (মাটিচাপা অবস্থায়) রয়েছে।১৫১৭
সূরা আল-হিজর - রুকু ৫
১৫১৭। হযরত লূত (আ.)-এর জনপদের বেলায় উল্লিখিত রাজপথকে বলা হয়েছে সেই পথ যা এখনো বিদ্যমান রয়েছে (আয়াত: ৭৭)। একথায় এই ভবিষ্যদ্বাণী নিহিত রয়েছে যে, ভবিষ্যতেও এই পথ এভাবে ব্যবহৃত হতে থাকবে। জঙ্গলের বা সে চারণভূমিতে জনবসতির লোকদের মধ্যে এই পথ উন্মুক্ত রাজপথ বলে পরিচিত। মিশরের সঙ্গে এশিয়াকে সংযোগকারী পুরানো রাস্তা এখন যদিও মরুযাত্রী দল কর্তৃক ব্যবহৃত হয় না, কিন্তু শব্দটি এখনো তার অস্তিত্বের ইঙ্গিত বহন করে।