১১

هود

সূরা হুদ

Hud

মক্কী ১২৪ আয়াত ১০ রুকু পারা ১১–১২

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১২৪ আয়াত এবং ১০ রুকূ

قَالَ لَوۡ اَنَّ لِیۡ بِکُمۡ قُوَّۃً اَوۡ اٰوِیۡۤ اِلٰی رُکۡنٍ شَدِیۡدٍ ﴿۸۱﴾

৮১
সে বলল, ‘হায়, তোমাদের বিরুদ্ধে যদি আমার (কিছু করার) শক্তি থাকত বা আমি এক বড়ো শক্তিশালী অবলম্বনের আশ্রয় নিতে পারতাম!১৩৩৮-ক
১৩৩৮-ক। আমার অতিথিদেরকে বাইরে বের করে দেবার কথা বলে তোমরা আমাকে যেভাবে লাঞ্ছিত করতে চাচ্ছো, আমি সেই লাঞ্ছনা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি।

قَالُوۡا یٰلُوۡطُ اِنَّا رُسُلُ رَبِّکَ لَنۡ یَّصِلُوۡۤا اِلَیۡکَ فَاَسۡرِ بِاَہۡلِکَ بِقِطۡعٍ مِّنَ الَّیۡلِ وَلَا یَلۡتَفِتۡ مِنۡکُمۡ اَحَدٌ اِلَّا امۡرَاَتَکَ ؕ اِنَّہٗ مُصِیۡبُہَا مَاۤ اَصَابَہُمۡ ؕ اِنَّ مَوۡعِدَہُمُ الصُّبۡحُ ؕ اَلَـیۡسَ الصُّبۡحُ بِقَرِیۡبٍ ﴿۸۲﴾

৮২
তারা (অর্থাৎ অতিথিরা) বলল, ‘হে লূত! নিশ্চয় আমরা তোমার প্রতিপালক-প্রভুর (প্রেরিত) দূত।১৩৩৯ তারা কখনো তোমার কাছে পৌঁছাতে পারবে না। কদেখুন: ৭:৮৪; ১৫:৬১; ২৯:৩৪সুতরাং তুমি রাতের কোনো এক প্রহরে তোমার পরিবার-পরিজন নিয়ে বেরিয়ে পড়ো আর তোমাদের কেউ যেন পেছনে ফিরে না তাকায়, একমাত্র তোমার স্ত্রী ব্যতীত। তাদের জন্য আসন্ন শাস্তি অবশ্যই তার ওপরও নেমে আসবে। গদেখুন: ১৫:৬৭নিশ্চয় তাদের (ধ্বংসের) প্রতিশ্রুত সময় হলো প্রভাতকাল। প্রভাত কি সন্নিকটে নয়?’*খদেখুন: ১৫:৬৬ঘদেখুন: ১৫:৭৫ঙদেখুন: ৫১:৩৪
১৩৩৯। ‘(প্রেরিত) দূত’ কোনো প্রতিবেশী অঞ্চলের ওলী-আল্লাহ ছিলেন এবং তারা আল্লাহ তা’লা কর্তৃক প্রেরিত হয়ে লূত (আ.)-কে সতর্ক করে দিয়ে হিজরতের উদ্দেশ্যে তাঁর গন্তব্যস্থলের ব্যাপারে নির্দেশ দিতে এসেছিলেন।
* আগত দূতদের এ উপদেশ ইঙ্গিত করে যে, ভূত ও তাঁর জাতির মাঝে নিভৃতে এ আলাপ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। এটি আরো ইঙ্গিত বহন করে যে, লূত (আ.) বা তাঁর পরিবারে সরাসরি যাতায়াত ছিল না। তাদের চেষ্টা ব্যর্থ হবার পর তারা বলপূর্বক তাঁর গৃহে প্রবেশ করার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছিল। দূতদের পরামর্শে তাদের এ পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। রাতের শেষ প্রহরে তাঁর স্ত্রী ছাড়া পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ার মাধ্যমে তা ব্যর্থ হয়েছিল। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।]

فَلَمَّا جَآءَ اَمۡرُنَا جَعَلۡنَا عَالِیَہَا سَافِلَہَا وَاَمۡطَرۡنَا عَلَیۡہَا حِجَارَۃً مِّنۡ سِجِّیۡلٍ ۬ۙ مَّنۡضُوۡدٍ ﴿ۙ۸۳﴾

৮৩
সুতরাং আমাদের সিদ্ধান্ত যখন এসে গেল তখন আমরা একেও (অর্থাৎ এ জনপদকে) ওলটপালট করে দিলাম আর এর ওপর শুকনো মাটি ও কংকর মিশ্রিত স্তরীভূত শক্ত পাথর বর্ষণ করলাম।১৩৩৯-ক
১৩৩৯-ক। এ আয়াত দ্বারা বুঝা যায়, হযরত লূত (আ.)-এর জাতি ভয়ানক ভূমিকম্পে ধ্বংস হয়েছিল। প্রচণ্ড ভূমিকম্পের কারণে কখনো কখনো ভূপৃষ্ঠ ওলটপালট হয়ে যায় এবং বিদীর্ণ ভূমি খণ্ডবিখণ্ড হয়ে শূন্যে নিক্ষিপ্ত হতে থাকে ও পুনরায় নীচে পড়তে থাকে।

مُّسَوَّمَۃً عِنۡدَ رَبِّکَ ؕ وَمَا ہِیَ مِنَ الظّٰلِمِیۡنَ بِبَعِیۡدٍ ﴿٪۸۴﴾

৮৪
কদেখুন: ৫:৬৪তোমার প্রতিপালক-এর কাছে চিহ্নিত ছিল। আর এগুলো (এ যুগের) সীমালঙ্ঘনকারীদের থেকেও (বেশি) দূরে নয়।
সূরা হুদ - রুকু ৭

وَاِلٰی مَدۡیَنَ اَخَاہُمۡ شُعَیۡبًا ؕ قَالَ یٰقَوۡمِ اعۡبُدُوا اللّٰہَ مَا لَکُمۡ مِّنۡ اِلٰہٍ غَیۡرُہٗ ؕ وَلَا تَنۡقُصُوا الۡمِکۡیَالَ وَالۡمِیۡزَانَ اِنِّیۡۤ اَرٰٮکُمۡ بِخَیۡرٍ وَّاِنِّیۡۤ اَخَافُ عَلَیۡکُمۡ عَذَابَ یَوۡمٍ مُّحِیۡطٍ ﴿۸۵﴾

৮৫
খদেখুন: ৭:৮৫আর (আমরা) মিদয়ানবাসীদের১৩৪০ কাছে তাদের ভাই শুআইবকে (পাঠিয়েছিলাম)। সে বলল, ‘হে আমার জাতি! তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নাই। গদেখুন: ২৬:১৭৭আর তোমরা মাপে ও ওজনে কম দিও না। নিশ্চয় আমি তোমাদের সম্পদশালী দেখতে পাচ্ছি এবং আমি তোমাদের সম্পর্কে নিশ্চিত এক সর্বনাশী দিনের শাস্তির আশঙ্কা করছি।
১৩৪০। মিদয়ান ছিলেন ইবরাহীম (আ.)-এর তৃতীয় স্ত্রী ক্বাতূরা পুত্র (আদিপুস্তক ২৫:১-২)। তার বংশধর সকলেই মিদয়ান বা মাদইয়ান বলে অভিহিত। তাদের রাজধানীকেও মিদয়ান বলা হতো। এই শহর আরব উপকূলবর্তী ছয় মাইল দূরে আকাবা উপসাগরের তীরে অবস্থিত ছিল। মিদয়ানের বেশরবা রেওয়াজের উত্তরাঞ্চলে বসবাস করত এবং তারাই এই শহরের নির্মাতা। এখানেও ফেরাউনের যুলুমের কারণে হিজরতের পর হযরত মূসা (আ.) আশ্রয় নিয়েছিলেন এবং তা ছিল মিদয়ানের পার্শ্ববর্তী এলাকা যেখানে গোত্র সাপেক্ষ অতিক্রম করার পর তিনি ইবরাহীমীদের সাথে অবস্থান গ্রহণ করেছিলেন। (আরো জানার জন্য ১০১০ টীকা দ্রষ্টব্য)

وَیٰقَوۡمِ اَوۡفُوا الۡمِکۡیَالَ وَالۡمِیۡزَانَ بِالۡقِسۡطِ وَلَا تَبۡخَسُوا النَّاسَ اَشۡیَآءَہُمۡ وَلَا تَعۡثَوۡا فِی الۡاَرۡضِ مُفۡسِدِیۡنَ ﴿۸۶﴾

৮৬
ঘদেখুন: ২৬:১৮২-১৮৩আর ঙদেখুন: ৭:৮৬হে আমার জাতি! তোমরা ন্যায়ভাবে সঠিক পরিমাপ ও পরিমাণ দাও আর মানুষকে তাদের (প্রাপ্য) দ্রব্যসামগ্রী কম দেবে না এবং নৈরাজ্যবাদী হয়ে দেশে অশান্তি ছড়িও না।চদেখুন: ২৬:১৮৪

بَقِیَّتُ اللّٰہِ خَیۡرٌ لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ۬ۚ وَمَاۤ اَنَا عَلَیۡکُمۡ بِحَفِیۡظٍ ﴿۸۷﴾

৮৭
তোমরা যদি (প্রকৃত) মু’মিন হয়ে থাকো তাহলে (নিশ্চিত থেকো,) আল্লাহ-অনুমোদিত উপার্জিত১৩৪১ তোমাদের জন্য উত্তম। আর আমি তোমাদের রক্ষাকারী নই’।
১৩৪১। এখানে ‘বাক্বিয়া’ অর্থ আল্লাহ তা’য়ালার বিধান মেনে ন্যায্য এবং সদুপায়ে সম্পদ উপার্জন বুঝাচ্ছে। এর অর্থ অর্থ হতে পারে আল্লাহ-প্রদত্ত শক্তি ও সামর্থ্য (৩০৯ টীকা দ্রষ্টব্য)।

قَالُوۡا یٰشُعَیۡبُ اَصَلٰوتُکَ تَاۡمُرُکَ اَنۡ نَّتۡرُکَ مَا یَعۡبُدُ اٰبَآؤُنَاۤ اَوۡ اَنۡ نَّفۡعَلَ فِیۡۤ اَمۡوَالِنَا مَا نَشٰٓؤُاؕ اِنَّکَ لَاَنۡتَ الۡحَلِیۡمُ الرَّشِیۡدُ ﴿۸۸﴾

৮৮
তারা বলল, ‘হে শুআইব! আমাদের পিতৃপুরুষেরা যে-সবের উপাসনা করত আমাদেরকে সেগুলো পরিত্যাগ করতে হবে অথবা আমাদেরকে আমাদের ধনসম্পদ নিজেদের ইচ্ছামতো ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে- তোমার নামায কি তোমাকে এই নির্দেশ দেয়? তুমি যে দেখছি বড়োই সহিষ্ণু (ও) বুদ্ধিমান (সেজে বেড়াচ্ছো)!’

قَالَ یٰقَوۡمِ اَرَءَیۡتُمۡ اِنۡ کُنۡتُ عَلٰی بَیِّنَۃٍ مِّنۡ رَّبِّیۡ وَرَزَقَنِیۡ مِنۡہُ رِزۡقًا حَسَنًا ؕ وَمَاۤ اُرِیۡدُ اَنۡ اُخَالِفَکُمۡ اِلٰی مَاۤ اَنۡہٰکُمۡ عَنۡہُ ؕ اِنۡ اُرِیۡدُ اِلَّا الۡاِصۡلَاحَ مَا اسۡتَطَعۡتُ ؕ وَمَا تَوۡفِیۡقِیۡۤ اِلَّا بِاللّٰہِ ؕ عَلَیۡہِ تَوَکَّلۡتُ وَاِلَیۡہِ اُنِیۡبُ ﴿۸۹﴾

৮৯
সে বলল, কদেখুন: ১১:৪‘হে আমার জাতি! বলো তো দেখি, আমি যদি আমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে এক সুস্পষ্ট প্রমাণের ওপর প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি যদি আমাকে তাঁর পক্ষ থেকে উৎকৃষ্ট রিযক১৩৪২ দিয়ে থাকেন (তবুও কি আমি তোমাদের কথা মানতে বাধ্য)? আর আমি চাই না, যে বিষয়ে আমি তোমাদের বারণ করি, আমি নিজেই তা করতে আরম্ভ করি। আমি কেবল আমার সাধ্যানুযায়ী সংশোধন করতে চাই আর আল্লাহ (তথা তাঁর অনুগ্রহ) ছাড়া আমার সামর্থ্য লাভ করা সম্ভব নয়। আমি তাঁরই প্রতি ভরসা করি এবং তাঁরই সমীপে বিনত হই।
১৩৪২। হযরত শুয়াইব (আ.)-এর বিরুদ্ধবাদীরা সন্দেহ পোষণ করতে লাগল যে, তিনি তাদেরকে তাদের অভ্যাস থেকে বিরত রেখে নিজের ব্যাবসাকে সমৃদ্ধ করবেন। আয়াতের এই কথাগুলো দ্বারা শুয়াইব (আ.) তাদেরকে আশঙ্কামুক্ত করলেন।

وَیٰقَوۡمِ لَا یَجۡرِمَنَّکُمۡ شِقَاقِیۡۤ اَنۡ یُّصِیۡبَکُمۡ مِّثۡلُ مَاۤ اَصَابَ قَوۡمَ نُوۡحٍ اَوۡ قَوۡمَ ہُوۡدٍ اَوۡ قَوۡمَ صٰلِحٍ ؕ وَمَا قَوۡمُ لُوۡطٍ مِّنۡکُمۡ بِبَعِیۡدٍ ﴿۹۰﴾

৯০
আর হে আমার জাতি! আমার শত্রুতা যেন তোমাদেরকে কখনো এমন কিছু করতে প্ররোচিত না করে, যার ফলে তোমাদের ওপর সেরূপ বিপদ নেমে আসে যেমনটা নূহের জাতি অথবা হৃদের জাতি কিংবা সালেহ-এর জাতির ওপর নেমে এসেছিল। আর দূতের জাতিও তোমাদের কাছ থেকে মোটেই দূরে নয়।১৩৪৩
১৩৪৩। এ আয়াত থেকে প্রতীয়মান হয় যে, হযরত নূহ, হৃদ, সালেহ এবং লূত (আ.)-এর [আর সে কারণেই হযরত ইবরাহীম (আ.)-এর) পরবর্তী যুগে হযরত মূসা (আ.)-এর যুগের পূর্বে হযরত শুয়াইব (আ.) আবির্ভূত হয়েছিলেন, কারণ তিনি মূসা (আ.)-এর জাতির লোকদের সম্পর্কে এখানে কিছু বলেন নি, যদিও মূসা (আ.) ও তাঁর জাতি যে অঞ্চলে বসবাস করত শুয়াইব (আ.)-এর গোত্রও সে এলাকারই অধিবাসী ছিল।