২৬

الشعراء

সূরা আশ-শুআরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২২৮ আয়াত এবং ১১ রুকূ

وَمَاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡہِ مِنۡ اَجۡرٍ ۚ اِنۡ اَجۡرِیَ اِلَّا عَلٰی رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۸۱﴾ؕ

১৮১
আর আমি তোমাদের কাছে এর কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো কেবল বিশ্বজগতের প্রতিপালক-প্রভুর হাতে।

اَوۡفُوا الۡکَیۡلَ وَلَا تَکُوۡنُوۡا مِنَ الۡمُخۡسِرِیۡنَ ﴿۱۸۲﴾ۚ

১৮২
তোমরা মাপ পূর্ণমাত্রায় দিও এবং যারা (মাপে) কম দেয় তাদের দলভুক্ত হয়ো না।২১৩০
২১৩০। কুরআনের একাধিক স্থানে (৭ম এবং ১১শ সূরা) এবং বর্তমান সূরাতেও পাঁচজন নবী হযরত নূহ, হযরত হৃদ, হযরত সালেহ, হযরত লূত এবং হযরত শুয়াইব (আলাইহিমুস সালাম)-এর নাম একসাথে উল্লেখ করা হয়েছে এবং একই অনুক্রমে উল্লিখিত হয়েছে আর অভিন্ন বাণী তাঁদের মুখে উচ্চারিত হয়েছে। সকল ধর্মের দুটি মৌলিক শিক্ষা আল্লাহর তওহীদ এবং যুগ-নবীর আনুগত্য আর একইসাথে প্রত্যেক নবীর ক্ষেত্রে তাঁর লোকেরা যে ধরনের রোগব্যাধি ও অনৈতিকতায় বিশেষভাবে ভুগছিল তার ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। হযরত নূহ (আ.)-এর জাতির লোকেরা সংযোগবিহীন স্বতন্ত্র গোত্রে বিভক্ত হয়ে গিয়েছিল এবং তাদের মধ্যে সামাজিকভাবে সংগতিসম্পন্ন ও সচ্ছল লোকেরা মিথ্যা মর্যাদার অহমিকায় ভুগছিল। তাদের ধনী ব্যক্তিরা সমাজের দরিদ্র শ্রেণির সঙ্গে মিশত না। হযরত সালেহ (আ.)-এর গোত্রের লোকজন তাদের শক্তি, সম্মান এবং ধনসম্পদের বড়াই করত। হযরত লূত (আ.)-এর গোত্রের লোকেরা এক অতি অস্বাভাবিক, নীতিবহির্ভূত এবং কলঙ্কময় যৌন কদাচারকে নির্লজ্জভাবে প্রশ্রয় দিয়েছিল। হযরত শুয়াইব (আ.)-এর জাতি ব্যাবসায়, লেনদেনে অসাধু ছিল। এই দোষগুলোর প্রত্যেকটির পৃথকভাবে সেই যুগ-নবীর ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যার গোত্রের লোকেরা যে দুশ্চরিত্রতার শিকারে পরিণত হয়েছিল। আল্লাহ তা’লার নবীগণের এটাই পন্থা, ধর্মের মূলনীতিসমূহের ওপর জোর দেওয়া ছাড়াও যে-সকল কলুষতায় তাঁদের জাতির জনগোষ্ঠী লিপ্ত হয়, তাঁরা সেসব বিষয়ের ওপর বিশেষভাবে জোর দিয়ে থাকেন।

وَزِنُوۡا بِالۡقِسۡطَاسِ الۡمُسۡتَقِیۡمِ ﴿۱۸۳﴾ۚ

১৮৩
আর তোমরা সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো।

وَلَا تَبۡخَسُوا النَّاسَ اَشۡیَآءَہُمۡ وَلَا تَعۡثَوۡا فِی الۡاَرۡضِ مُفۡسِدِیۡنَ ﴿۱۸۴﴾ۚ

১৮৪
খদেখুন: ৭:৮৬; ১১:৮৬আর তোমরা মানুষকে তাদের দ্রব্যের ন্যায্যমূল্যের চেয়ে কম দিও না এবং দেশে অশান্তি সৃষ্টি করে বেড়িও না।গদেখুন: ৭:৯২; ১১:৯৫; ২৯:৩৮

وَاتَّقُوا الَّذِیۡ خَلَقَکُمۡ وَالۡجِبِلَّۃَ الۡاَوَّلِیۡنَ ﴿۱۸۵﴾ؕ

১৮৫
আর তোমরা তাঁকে ভয় করো- যিনি তোমাদের এবং প্রাথমিক পর্যায়ের প্রাণিকুল সৃষ্টি করেছেন।’

قَالُوۡۤا اِنَّمَاۤ اَنۡتَ مِنَ الۡمُسَحَّرِیۡنَ ﴿۱۸۶﴾ۙ

১৮৬
তারা বলল, ‘তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত।

وَمَاۤ اَنۡتَ اِلَّا بَشَرٌ مِّثۡلُنَا وَاِنۡ نَّظُنُّکَ لَمِنَ الۡکٰذِبِیۡنَ ﴿۱۸۷﴾ۚ

১৮৭
আর তুমি আমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নও এবং আমরা তোমাকে অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি।

فَاَسۡقِطۡ عَلَیۡنَا کِسَفًا مِّنَ السَّمَآءِ اِنۡ کُنۡتَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿۱۸۸﴾ؕ

১৮৮
অতএব তুমি যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো তাহলে আকাশ থেকে কয়েকটি টুকরো আমাদের ওপর ফেলে দেখাও।’

قَالَ رَبِّیۡۤ اَعۡلَمُ بِمَا تَعۡمَلُوۡنَ ﴿۱۸۹﴾

১৮৯
সে বলল, ‘তোমরা যা করছ আমার প্রতিপালক-প্রভু তা ভালোভাবেই জানেন।২১৩১
২১৩১। হযরত শুয়াইব (আ.) তাঁর জাতির লোকদের ওপর ঐশী শাস্তি (‘কিসাফান’ অর্থ ঐশী আযাব) অবতরণের আহ্বানের জবাবে বলেছিলেন, মানুষ অসম্পূর্ণ জ্ঞানের অধিকারী বলে এটা জানা তাঁর কাজ নয় যে, কখন কীভাবে শাস্তি অবতীর্ণ হবে? কেবল তাদের স্রষ্টা ও প্রভু আল্লাহ যিনি তাদের সকল কর্মকাণ্ডের ব্যাপারে সর্বজ্ঞাত, তিনিই জানেন তাদের দাবি অনুযায়ী প্রাপ্য শাস্তির উপযোগী দুষ্কর্ম তারা করেছিল কি-না।

فَکَذَّبُوۡہُ فَاَخَذَہُمۡ عَذَابُ یَوۡمِ الظُّلَّۃِ ؕ اِنَّہٗ کَانَ عَذَابَ یَوۡمٍ عَظِیۡمٍ ﴿۱۹۰﴾

১৯০
কিন্তু তারা তাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করল। কদেখুন: ১১:৮৫ফলে এক ছায়াচ্ছন্ন দিনের শাস্তি তাদেরকে গ্রাস করল। নিশ্চয় তা ছিল এক গুরুতর দিবসের শাস্তি।