৭

الأعراف

সূরা আল-আরাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০৭ আয়াত ও ২৪ রুকূ

وَقَالَ الۡمَلَاُ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ قَوۡمِہٖ لَئِنِ اتَّبَعۡتُمۡ شُعَیۡبًا اِنَّکُمۡ اِذًا لَّخٰسِرُوۡنَ ﴿۹۱﴾

৯১
আর তার জাতির যে-সব নেতা অস্বীকার করেছিল, তারা বলল, ‘তোমরা শুয়াইবকে অনুসরণ করলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে।’

فَاَخَذَتۡہُمُ الرَّجۡفَۃُ فَاَصۡبَحُوۡا فِیۡ دَارِہِمۡ جٰثِمِیۡنَ ﴿ۚۖۛ۹۲﴾

৯২
খদেখুন: ৭:৭৯; ১১:৬৮; ১৫:৮৪; ২৬:১৫৯এরপর এক প্রচণ্ড ভূমিকম্প তাদেরও আঘাত হানল, ফলে তারা তাদের বাড়িঘরে লাশ হয়ে মুখ থুবড়ে পড়ে রইল।

الَّذِیۡنَ کَذَّبُوۡا شُعَیۡبًا کَاَنۡ لَّمۡ یَغۡنَوۡا فِیۡہَا ۚۛ اَلَّذِیۡنَ کَذَّبُوۡا شُعَیۡبًا کَانُوۡا ہُمُ الۡخٰسِرِیۡنَ ﴿۹۳﴾

৯৩
যারা শুয়াইবকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল তারা (এমনভাবে ধ্বংস হলো) যেন কখনো সেখানে বসবাসই করে নি। যারা শুয়াইবকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল তারাই ছিল ক্ষতিগ্রস্ত।

فَتَوَلّٰی عَنۡہُمۡ وَقَالَ یٰقَوۡمِ لَقَدۡ اَبۡلَغۡتُکُمۡ رِسٰلٰتِ رَبِّیۡ وَنَصَحۡتُ لَکُمۡ ۚ فَکَیۡفَ اٰسٰی عَلٰی قَوۡمٍ کٰفِرِیۡنَ ﴿٪۹۴﴾

৯৪
সুতরাং সে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে চলে গেল এবং বলল, গদেখুন: ৭:৬৯,৮০; ৪৬:২৪‘হে আমার জাতি! নিশ্চয় আমি আমার প্রতিপালক-প্রভুর বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের হিতোপদেশ দিয়েছিলাম। অতএব ১৯(এখন) আমি কীভাবে কাফির জাতির জন্য আক্ষেপ করতে পারি!১০১৪
সূরা আল-আরাফ - রুকু ১১
১০১৪। একথাগুলো অত্যন্ত মর্মবিদারক। প্রত্যেক নবীর মতোই হযরত শুয়াইব (আ.) ও তাঁর জাতির জন্য তীব্র শোক ও নিদারুণ মর্মপীড়া অনুভব করেছিলেন।

وَمَاۤ اَرۡسَلۡنَا فِیۡ قَرۡیَۃٍ مِّنۡ نَّبِیٍّ اِلَّاۤ اَخَذۡنَاۤ اَہۡلَہَا بِالۡبَاۡسَآءِ وَالضَّرَّآءِ لَعَلَّہُمۡ یَضَّرَّعُوۡنَ ﴿۹۵﴾

৯৫
আর আমরা যে জনপদেই কোনো নবী পাঠিয়েছি কদেখুন: ৬:৪৩এর অধিবাসীদেরকে আমরা অভাব- অনটন ও দুঃখকষ্টে জর্জরিত করেছি, যেন তারা আকুতিমিনতি করে।১০১৫
১০১৫। এটা আল্লাহ তা’লার সুন্নত অর্থাৎ অমোঘ বিধান। আল্লাহ তা’লার কোনো নবী আবির্ভূত হলে এ বিধান অপরিবর্তনীয়ভাবে কার্যকর হয়ে থাকে। মানুষের অন্তর্দৃষ্টি উন্মোচনের লক্ষ্যে প্রত্যেক নবীর আবির্ভাবের সঙ্গে বিভিন্ন প্রকারের দুঃখকষ্ট এবং দৈবদুর্যোগ অত্যন্ত বেশি পরিমাণে আসতে থাকে।

ثُمَّ بَدَّلۡنَا مَکَانَ السَّیِّئَۃِ الۡحَسَنَۃَ حَتّٰی عَفَوۡا وَّقَالُوۡا قَدۡ مَسَّ اٰبَآءَنَا الضَّرَّآءُ وَالسَّرَّآءُ فَاَخَذۡنٰہُمۡ بَغۡتَۃً وَّہُمۡ لَا یَشۡعُرُوۡنَ ﴿۹۶﴾

৯৬
এরপর আমরা (তাদের) দুরবস্থাকে স্বাচ্ছন্দ্যে বদলে দিলাম, ফলে তারা প্রাচুর্যের অধিকারী হয়ে গেল আর বলল, ‘আমাদের পিতৃপুরুষদের ক্ষেত্রেও এমন সুখ-দুঃখের দিন আসত।’ অতঃপর তারা কিছু বুঝে ওঠার আগেই আমরা অকস্মাৎ তাদেরকে পাকড়াও করলাম।

وَلَوۡ اَنَّ اَہۡلَ الۡقُرٰۤی اٰمَنُوۡا وَاتَّقَوۡا لَفَتَحۡنَا عَلَیۡہِمۡ بَرَکٰتٍ مِّنَ السَّمَآءِ وَالۡاَرۡضِ وَلٰکِنۡ کَذَّبُوۡا فَاَخَذۡنٰہُمۡ بِمَا کَانُوۡا یَکۡسِبُوۡنَ ﴿۹۷﴾

৯৭
খদেখুন: ২:১০৪; ৫:৬৬আর এসব জনপদের অধিবাসীরা যদি ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তাহলে আমরা নিশ্চয় তাদের জন্য স্বর্গ ও মর্ত্য হতে কল্যাণের দুয়ার অবারিত করতাম, কিন্তু তারা প্রত্যাখ্যান করল। সুতরাং তাদের কৃতকর্মের দরুন তাদেরকে আমরা পাকড়াও করলাম।

اَفَاَمِنَ اَہۡلُ الۡقُرٰۤی اَنۡ یَّاۡتِیَہُمۡ بَاۡسُنَا بَیَاتًا وَّہُمۡ نَآئِمُوۡنَ ﴿ؕ۹۸﴾

৯৮
নগরবাসীরা কি এ বিষয়ে নিশ্চিত, গদেখুন: রাতের বেলায় তাদের ঘুমন্ত অবস্থায় আমাদের আযাব তাদের ওপর নেমে আসবে না?ঘদেখুন: ৭:৫

اَوَاَمِنَ اَہۡلُ الۡقُرٰۤی اَنۡ یَّاۡتِیَہُمۡ بَاۡسُنَا ضُحًی وَّہُمۡ یَلۡعَبُوۡنَ ﴿۹۹﴾

৯৯
নগরবাসীরা১০১৬ কি এ মর্মে নিশ্চিত, ঘতারা দিনের বেলায় খেলাধুলায় মত্ত থাকা অবস্থায় তাদের ওপর আযাব নেমে আসবে না?
১০১৬। ‘নগরবাসীরা’ শব্দ দ্বারা মক্কা নগরী এবং হেজাযের পার্শ্ববর্তী জনপদগুলোকে বুঝাচ্ছে। এর তাৎপর্য হলো, মক্কা ও অন্যান্য জনপদের লোকেরা কি আদ, সামূদ, দূতের জাতি এবং শুয়াইবের জাতির পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করে না?

اَفَاَمِنُوۡا مَکۡرَ اللّٰہِ ۚ فَلَا یَاۡمَنُ مَکۡرَ اللّٰہِ اِلَّا الۡقَوۡمُ الۡخٰسِرُوۡنَ ﴿٪۱۰۰﴾

১০০
তবে কি তারা আল্লাহর পরিকল্পনা থেকে নিরাপদ হয়ে গেছে? সেক্ষেত্রে (মনে রেখো,) একমাত্র ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া আর কেউ ৬) আল্লাহর পরিকল্পনা থেকে (নিজেদের) নিরাপদ মনে করে না।
সূরা আল-আরাফ - রুকু ১২