১৫

الحجر

সূরা আল-হিজর

Al-Hijr

মক্কী ১০০ আয়াত ৬ রুকু পারা ১৩–১৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১০০ আয়াত ও ৬ রুকূ

اِلَّا امۡرَاَتَہٗ قَدَّرۡنَاۤ ۙ اِنَّہَا لَمِنَ الۡغٰبِرِیۡنَ ﴿٪۶۱﴾

৬১
তবে তার স্ত্রী ব্যতিরেকে। আমরা (তার পরিণাম) যাচাই করে দেখেছি। সে অবশ্যই পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত হবে।’
সূরা আল-হিজর - রুকু ৪

فَلَمَّا جَآءَ اٰلَ لُوۡطِ ۣالۡمُرۡسَلُوۡنَ ﴿ۙ۶۲﴾

৬২
কদেখুন: ৭:৮৪; ১১:৮২; ২৬:১৭২; ২৭:৫৮এরপর প্রেরিতরা যখন দূতের পরিবারের কাছে এলো,খদেখুন: ১১:৭৮; ২৯:৩৪গদেখুন: ৫১:২৬ঘদেখুন: ১১:৮২; ৬:৪৬; ৭:৭৩,৮৫

قَالَ اِنَّکُمۡ قَوۡمٌ مُّنۡکَرُوۡنَ ﴿۶۳﴾

৬৩
সে বলল, ‘নিশ্চয় তোমরা অপরিচিত লোক।১৫০৭
১৫০৭। হযরত লূত (আ.) ভেবেছিলেন এই আগন্তুকরা সাধারণ পথচারী এবং উদ্দেশ্যহীনভাবে সে স্থানে গিয়েছিল।

قَالُوۡا بَلۡ جِئۡنٰکَ بِمَا کَانُوۡا فِیۡہِ یَمۡتَرُوۡنَ ﴿۶۴﴾

৬৪
তারা বলল, ‘আসলে আমরা তোমার কাছে সেই (শাস্তির) সংবাদ নিয়ে এসেছি, যে বিষয়ে তারা সন্দেহ পোষণ করে আসছে।

وَاَتَیۡنٰکَ بِالۡحَقِّ وَاِنَّا لَصٰدِقُوۡنَ ﴿۶۵﴾

৬৫
আর আমরা তোমার কাছে এক নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি এবং নিশ্চয় আমরা সত্যবাদী।

فَاَسۡرِ بِاَہۡلِکَ بِقِطۡعٍ مِّنَ الَّیۡلِ وَاتَّبِعۡ اَدۡبَارَہُمۡ وَلَا یَلۡتَفِتۡ مِنۡکُمۡ اَحَدٌ وَّامۡضُوۡا حَیۡثُ تُؤۡمَرُوۡنَ ﴿۶۶﴾

৬৬
অতএব তুমি রাতের কোনো এক প্রহরে নিজ পরিবার-পরিজন নিয়ে বেরিয়ে পড়ো এবং তুমি তাদের পেছনে থেকো।১৫০৮ আর তোমাদের কেউ যেন পেছন ফিরে না তাকায় এবং তোমাদেরকে যে-দিকে (যাবার) নির্দেশ দেওয়া হচ্ছে তোমরা (সবাই সেখানে) চলে যাও।১৫০৯
১৫০৮। ‘আদবারাহুম’ শব্দে ব্যবহৃত ‘হুম’ সর্বনামটি ব্যক্ত করছে যে, লূত (আ.)-এর সঙ্গে যে দল শহর থেকে হিজরত করেছিল তাদের মধ্যে কেবল তাঁর দুই কন্যাই ছিল না যেভাবে বাইবেলে বর্ণিত আছে (আদিপুস্তক: ২৯), বরং অন্যান্য বিশ্বাসীরাও ছিল যাদের মধ্যে পুরুষ লোক অবশ্যই ছিল। পুংলিঙ্গবাচক সর্বনামটি দ্বারাই তা প্রমাণিত হয়। এই মত বাইবেলের আদিপুস্তকের ১৮:৩২ পদ দ্বারাও সমর্থিত।
১৫০৯। ‘তোমাদের কেউ যেন পেছন ফিরে না তাকায়’ একথা রূপকভাবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ যারা তোমাদের পেছনে রয়ে গেল তাদের কথা তোমরা কেউ চিন্তা করবে না বা তাদের সম্বন্ধে তোমরা ভাববে না।

وَقَضَیۡنَاۤ اِلَیۡہِ ذٰلِکَ الۡاَمۡرَ اَنَّ دَابِرَ ہٰۤؤُلَآءِ مَقۡطُوۡعٌ مُّصۡبِحِیۡنَ ﴿۶۷﴾

৬৭
আর আমরা তাকে এই নিশ্চিত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলাম যে, নিশ্চয় ভোর হতেই এদের মূল কেটে দেওয়া হবে।

وَجَآءَ اَہۡلُ الۡمَدِیۡنَۃِ یَسۡتَبۡشِرُوۡنَ ﴿۶۸﴾

৬৮
কদেখুন: ১১:৭৯আর (সেই) শহরের অধিবাসীরা হইহল্লা করতে করতে (নৃতের কাছে) এলো।১৫১০
১৫১০। হযরত লূত (আ.)-এর জাতির লোকেরা তাঁকে অপরিচিত কোনো লোক শহরে আনতে পূর্বে নিষেধ করেছিল। অতএব অতিথিরা যখন তাঁর নিকট এলো তখন শহরবাসীরা প্রতিশোধ নেবার উদ্দেশ্যে দৌড়ে এলো, এই বাহানায় যে, লূত (আ.) তাদের পূর্বসাবধানতার প্রতি অবজ্ঞা করেছিলেন।

قَالَ اِنَّ ہٰۤؤُلَآءِ ضَیۡفِیۡ فَلَا تَفۡضَحُوۡنِ ﴿ۙ۶۹﴾

৬৯
সে বলল, খদেখুন: ১১:৭৯নিশ্চয় এরা আমার মেহমান। অতএব তোমরা আমাকে অপমানিত কোরো না।

وَاتَّقُوا اللّٰہَ وَلَا تُخۡزُوۡنِ ﴿۷۰﴾

৭০
আর তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে লাঞ্ছিত কোরো না।১৫১১
১৫১১। হযরত লূত (আ.) তাঁর শহরবাসীকে অপরিচিত মুসাফির লোকের আতিথেয়তার জন্য তাঁকে অসম্মান বা অমর্যাদা না করার অনুরোধ করেছিলেন।