৭

الأعراف

সূরা আল-আরাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০৭ আয়াত ও ২৪ রুকূ

وَلُوۡطًا اِذۡ قَالَ لِقَوۡمِہٖۤ اَتَاۡتُوۡنَ الۡفَاحِشَۃَ مَا سَبَقَکُمۡ بِہَا مِنۡ اَحَدٍ مِّنَ الۡعٰلَمِیۡنَ ﴿۸۱﴾

৮১
ঘদেখুন: ২৭:৫৫; ২৯:২৯; ২৬:১৬৬; ২৭:৫৬; ২৯:৩০আর লূতকেও১০০৫ (আমরা প্রেরণ করেছিলাম), সে যখন তার জাতিকে বলল, ‘তোমরা কি এমন অশ্লীলতায় লিপ্ত হচ্ছো, যেমনটি তোমাদের পূর্বে সারা বিশ্বে আর কেউ করে নি?১০০৬চদেখুন: ২৭:৫৭
১০০৫। হযরত লূত (আ.) হযরত ইবরাহীম (আ.)-এর ভ্রাতুষ্পুত্র এবং তাঁর সমসাময়িক ছিলেন (আদিপুস্তক ১১:২৭, ৩১)। ১০০৬ ও ১০০৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
১০০৬। উক্তিটির অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে, তা একপ্রকার নতুন ধরনের কুপ্রবৃত্তি বা পাপাচার ছিল যা পূর্বে অজানা ছিল। অথবা এর অধিকাংশই সেই সময়ের মধ্যে সংঘটিত হয়েছিল যার কোনো উপমা অতীতে খুঁজে পাওয়া যায় না।

اِنَّکُمۡ لَتَاۡتُوۡنَ الرِّجَالَ شَہۡوَۃً مِّنۡ دُوۡنِ النِّسَآءِ ؕ بَلۡ اَنۡتُمۡ قَوۡمٌ مُّسۡرِفُوۡنَ ﴿۸۲﴾

৮২
‘নিশ্চয় তোমরা কাম চরিতার্থে নারীদের পরিবর্তে পুরুষদের কাছে গমন করে থাকো। আসলে তোমরা এক সীমালঙ্ঘনকারী জাতি।’

وَمَا کَانَ جَوَابَ قَوۡمِہٖۤ اِلَّاۤ اَنۡ قَالُوۡۤا اَخۡرِجُوۡہُمۡ مِّنۡ قَرۡیَتِکُمۡ ۚ اِنَّہُمۡ اُنَاسٌ یَّتَطَہَّرُوۡنَ ﴿۸۳﴾

৮৩
আর একথা বলা ছাড়া তার জাতির অন্য কোনো উত্তর ছিল না, ‘তোমরা এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও। নিশ্চয় তারা এমন সব মানুষ যারা অতি পবিত্র সাজে!১০০৭
১০০৭। লূত (আ.)-এর বিরোধী লোকেরা তার অনুসারী লোকদের উপহাস করে বলত, তারা এমন ভাব দেখায় যে, তারা খুবই সাধু ও পবিত্র লোক!

فَاَنۡجَیۡنٰہُ وَاَہۡلَہٗۤ اِلَّا امۡرَاَتَہٗ ۫ۖ کَانَتۡ مِنَ الۡغٰبِرِیۡنَ ﴿۸۴﴾

৮৪
সুতরাং আমরা তাকে ও তার পরিজনবর্গকে উদ্ধার করলাম কেবল তার স্ত্রী ব্যতীত। সে (অর্থাৎ দূতের স্ত্রী) পশ্চাতে রয়ে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত ছিল।কদেখুন: ২৬:১৭১-১৭২; ২৭:৫৮; ২৯:৩৪; ৩৭:১৩৫-১৩৬

وَاَمۡطَرۡنَا عَلَیۡہِمۡ مَّطَرًا ؕ فَانۡظُرۡ کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الۡمُجۡرِمِیۡنَ ﴿٪۸۵﴾

৮৫
খদেখুন: ২৬:১৭৪; ২৭:৫৯আর আমরা তাদের ওপর এক ধরনের (পাথরের) বৃষ্টি১০০৮ বর্ষণ করলাম। অতএব দেখো, অপরাধীদের পরিণাম কেমন হয়ে থাকে!১০০৯গদেখুন: ১১:৮৫; ২৯:৩৭ঘদেখুন: ৬:১৫৩; ১১:৮৬
সূরা আল-আরাফ - রুকু ১০
১০০৮। প্রচণ্ড ভূমিকম্পে প্রায়শ এরূপ ঘটে যে, পাথরকুচি ও শিলাখণ্ডের বিস্ফোরণ ঘটে ওপরে উত্থিত হয়ে আবার ভূমিতে পতিত হয়। এভাবে পম্পেইতে ভূমিকম্প হয়েছিল এবং ভারতের কাংড়াতেও ১৯০৫ সালে এটি ঘটেছিল।
১০০৯। কারো কারো মতে, ধ্বংসপ্রাপ্ত নগরীসমূহের স্থান ডেড সী (Dead Sea)-এর চারপাশে অবস্থিত ছিল। কুরআন করীম একে মদীনা থেকে সিরিয়া যাবার পথে অবস্থিত বলে প্রকাশ করেছে (১৫:৮০) বলে মনে হয়।

وَاِلٰی مَدۡیَنَ اَخَاہُمۡ شُعَیۡبًا ؕ قَالَ یٰقَوۡمِ اعۡبُدُوا اللّٰہَ مَا لَکُمۡ مِّنۡ اِلٰہٍ غَیۡرُہٗ ؕ قَدۡ جَآءَتۡکُمۡ بَیِّنَۃٌ مِّنۡ رَّبِّکُمۡ فَاَوۡفُوا الۡکَیۡلَ وَالۡمِیۡزَانَ وَلَا تَبۡخَسُوا النَّاسَ اَشۡیَآءَہُمۡ وَلَا تُفۡسِدُوۡا فِی الۡاَرۡضِ بَعۡدَ اِصۡلَاحِہَا ؕ ذٰلِکُمۡ خَیۡرٌ لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿ۚ۸۶﴾

৮৬
আর মিদিয়ান জাতির১০১০ প্রতি তাদের ভাই শুয়াইবকে১০১১ (আমরা পাঠিয়েছিলাম)। সে বলল, ‘হে আমার জাতি! তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই। অবশ্যই তোমাদের কাছে তোমাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে এক সুস্পষ্ট নিদর্শন এসে গেছে। সুতরাং তোমরা পরিমাপ ও ওজন পুরোপুরি দাও এবং লোকদেরকে তাদের ন্যায্য পাওনা কম দিও না। আর দেশে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হবার পর তোমরা নৈরাজ্য সৃষ্টি কোরো না। তোমরা যদি মুমিন হও তাহলে এটাই হবে তোমাদের জন্য কল্যাণকর। ৯ম পারা
১০১০। মিদিয়ান হযরত ইবরাহীম (আ.)-এর পুত্র, যিনি কতুরার গর্ভজাত (আদিপুস্তক ২৫:১-২)। তাঁর বংশধররা হেজাযের উত্তরাঞ্চলে বসতি স্থাপন করেছিল। আরবের উপকূলবর্তী সিনাইয়ের অপরদিকে লোহিত সাগরের তীরে অবস্থিত এক শহরের নামও ছিল মিদিয়ান। শহরটি এ নামে পরিচিত হবার কারণ ছিল, এ অধিবাসীরা মিদিয়ানের পরবর্তী বংশধর ছিল। সাগরকূলের নিকটতম হবার কারণে অনেকে একে সমুদ্রবন্দর বলে উল্লেখ করেছে। আকাবা উপসাগর থেকে এর দূরত্ব মাত্র আট মাইল। অনেকে একে অভ্যন্তরস্থ শহর বলেছে। হযরত ইসমাঈল (আ.)-এর বংশধরের এক বৃহৎ জনগোষ্ঠী মিদিয়ানের অধিবাসী ছিল। হযরত শুয়াইব (আ.) এবং মহানবী (সা.)-এর মধ্যে কিছু সাদৃশ্য ছিল, যেমন উভয়েই নিজ জন্মস্থান ছেড়ে অন্য শহরে যেতে বাধ্য হয়েছিলেন। হযরত শুয়াইব (আ.) গিয়েছিলেন মিদিয়ানে এবং নবী করীম (সা.) মদীনায়। ১০১১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
১০১১। হযরত শুয়াইব নামে এক অইসরাঈলী নবী হযরত মূসা (আ.)-এর পূর্বে আবির্ভূত হয়েছিলেন। তিনি হযরত মূসা (আ.)-এর শ্বশুর ছিলেন বলে মনে করা হয়, যদিও বাইবেলে তার নাম উল্লেখ নাই। বাইবেলের মতে, হযরত মূসা (আ.)-এর শ্বশুরের নাম ছিল যিথ্রো, তাকে নবী বলা হয় নি। কুরআন বলে, হযরত শুয়াইব (আ.)-এর পর হযরত মূসা (আ.)-এর আবির্ভাব। অতএব তিনি তাঁর সমসাময়িক নন (৭:১০৪)। এ আয়াতে হযরত শুয়াইব (আ.)-কে যেহেতু মিদিয়ানের ভাই বলে উল্লেখ করা হয়েছে সেহেতু নিশ্চিতভাবেই অনুমান করা যায়, তিনি (শুয়াইব) হযরত ইবরাহীম (আ.)-এর বংশধরদের মধ্যে ছিলেন, কেননা মিদিয়ান ছিল হযরত ইবরাহীমের ক্রীতদাসী ও স্ত্রী কতুরার গর্ভজাত পুত্র।

وَلَا تَقۡعُدُوۡا بِکُلِّ صِرَاطٍ تُوۡعِدُوۡنَ وَتَصُدُّوۡنَ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ مَنۡ اٰمَنَ بِہٖ وَتَبۡغُوۡنَہَا عِوَجًا ۚ وَاذۡکُرُوۡۤا اِذۡ کُنۡتُمۡ قَلِیۡلًا فَکَثَّرَکُمۡ ۪ وَانۡظُرُوۡا کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الۡمُفۡسِدِیۡنَ ﴿۸۷﴾

৮৭
আর যে আল্লাহর প্রতি ঈমান এনেছে তাকে ভয় দেখাতে ও কদেখুন: ৭:৪৬; ১১:২০; ১৪:৪; ১৬:৮৯আল্লাহর পথ থেকে বাধা দিতে এবং এতে বক্রতা খুঁজতে প্রতিটি পথে (পাহারা দিতে) বসো না। আর স্মরণ করো! তোমরা যখন সংখ্যায় অল্প ছিলে, তিনি তোমাদের সংখ্যা বৃদ্ধি করেছেন।১০১২ অতএব লক্ষ করো! বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কী পরিণাম হয়েছিল!খদেখুন: ৩:১২৪; ৮:২৭
১০১২। ক্রীতদাসী পত্নী ছিল বলে কতুরার গর্ভজাত হযরত ইবরাহীম (আ.)-এর সন্তানদেরকে ইসরাঈলীরা এবং ইসমাঈলীরা উভয়েই অবজ্ঞার চোখে দেখত। দুর্বল এবং ঘৃণ্যরূপে তাদেরকে তুচ্ছ জ্ঞান করা হতো, কিন্তু আল্লাহ তা’লা তাদের সংখ্যা বৃদ্ধি করলেন এবং তাদেরকে সম্পদ ও শক্তি দান করলেন।

وَاِنۡ کَانَ طَآئِفَۃٌ مِّنۡکُمۡ اٰمَنُوۡا بِالَّذِیۡۤ اُرۡسِلۡتُ بِہٖ وَطَآئِفَۃٌ لَّمۡ یُؤۡمِنُوۡا فَاصۡبِرُوۡا حَتّٰی یَحۡکُمَ اللّٰہُ بَیۡنَنَا ۚ وَہُوَ خَیۡرُ الۡحٰکِمِیۡنَ ﴿۸۸﴾

৮৮
আর আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তাতে যদি তোমাদের এক দল ঈমান এনে থাকে এবং আরেক দল ঈমান না আনে, সেক্ষেত্রে আল্লাহ আমাদের মাঝে মীমাংসা করে না দেওয়া পর্যন্ত তোমরা ধৈর্যধারণ করো। বস্তুত মীমাংসাকারীদের মাঝে তিনিই সর্বোত্তম।’

قَالَ الۡمَلَاُ الَّذِیۡنَ اسۡتَکۡبَرُوۡا مِنۡ قَوۡمِہٖ لَنُخۡرِجَنَّکَ یٰشُعَیۡبُ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا مَعَکَ مِنۡ قَرۡیَتِنَاۤ اَوۡ لَتَعُوۡدُنَّ فِیۡ مِلَّتِنَا ؕ قَالَ اَوَلَوۡ کُنَّا کٰرِہِیۡنَ ﴿۟۸۹﴾

৮৯
গদেখুন: ১৪:১৪তার জাতির যে-সব নেতা অহংকার করেছিল, তারা বলল, ‘হে শুয়াইব! আমরা তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে অবশ্যই আমাদের জনপদ থেকে বহিষ্কার করব অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে অবশ্যই ফিরে আসতে হবে।’ সে বলল, ‘আমরা (এর প্রতি) বীতশ্রদ্ধ হয়ে গিয়ে থাকলেও?১০১৩
১০১৩। এ উক্তি দ্বারা বুঝা যায়, যুগ যুগ ধরে সমাজের ভালো এবং বুদ্ধিমান ব্যক্তিরা বিবেক সম্বন্ধীয় ব্যাপারে শক্তিপ্রয়োগ করাকে অনুচিত বলে বিশ্বাস করেছেন। ১০১৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

قَدِ افۡتَرَیۡنَا عَلَی اللّٰہِ کَذِبًا اِنۡ عُدۡنَا فِیۡ مِلَّتِکُمۡ بَعۡدَ اِذۡ نَجّٰنَا اللّٰہُ مِنۡہَا ؕ وَمَا یَکُوۡنُ لَنَاۤ اَنۡ نَّعُوۡدَ فِیۡہَاۤ اِلَّاۤ اَنۡ یَّشَآءَ اللّٰہُ رَبُّنَا ؕ وَسِعَ رَبُّنَا کُلَّ شَیۡءٍ عِلۡمًا ؕ عَلَی اللّٰہِ تَوَکَّلۡنَا ؕ رَبَّنَا افۡتَحۡ بَیۡنَنَا وَبَیۡنَ قَوۡمِنَا بِالۡحَقِّ وَاَنۡتَ خَیۡرُ الۡفٰتِحِیۡنَ ﴿۹۰﴾

৯০
আল্লাহ তোমাদের ধর্মমত হতে আমাদেরকে মুক্তি দেবার পরও আমরা যদি তাতে আবার ফিরে যাই তাহলে আমরা নিশ্চিতভাবে আল্লাহর প্রতি মিথ্যারোপকারী সাব্যস্ত হবো। আর এতে ফিরে যাওয়া আমাদের পক্ষে মোটেও সম্ভব নয়, তবে আমাদের প্রতিপালক-প্রভু আল্লাহ চাইলে তা ভিন্ন কথা। কদেখুন: ২:২৫৬; ৪০:৮আমাদের প্রতিপালক-প্রভু জ্ঞানের দিক থেকে সবকিছু পরিবেষ্টন করে আছেন। একমাত্র আল্লাহর প্রতিই আমরা ভরসা রাখি। হে আমাদের প্রতিপালক-প্রভু! তুমি আমাদের ও আমাদের জাতির মাঝে সঠিক মীমাংসা করে দাও, কেননা মীমাংসাকারীদের মাঝে তুমিই সর্বোত্তম।’