২৬

الشعراء

সূরা আশ-শুআরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২২৮ আয়াত এবং ১১ রুকূ

کَذَّبَتۡ قَوۡمُ لُوۡطِ ۣالۡمُرۡسَلِیۡنَ ﴿۱۶۱﴾ۚۖ

১৬১
দূতের জাতিও রসূলদের মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল।

اِذۡ قَالَ لَہُمۡ اَخُوۡہُمۡ لُوۡطٌ اَلَا تَتَّقُوۡنَ ﴿۱۶۲﴾ۚ

১৬২
যখন তাদের ভাই লূত তাদেরকে বলেছিল, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না?

اِنِّیۡ لَکُمۡ رَسُوۡلٌ اَمِیۡنٌ ﴿۱۶۳﴾ۙ

১৬৩
নিশ্চয় আমি তোমাদের জন্য একান্ত বিশ্বস্ত একজন রসূল।

فَاتَّقُوا اللّٰہَ وَاَطِیۡعُوۡنِ ﴿۱۶۴﴾ۚ

১৬৪
অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো।

وَمَاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡہِ مِنۡ اَجۡرٍ ۚ اِنۡ اَجۡرِیَ اِلَّا عَلٰی رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۶۵﴾ؕ

১৬৫
আর আমি তোমাদের কাছে এর কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো কেবল বিশ্বজগতের প্রতিপালক-প্রভুর হাতে।

اَتَاۡتُوۡنَ الذُّکۡرَانَ مِنَ الۡعٰلَمِیۡنَ ﴿۱۶۶﴾ۙ

১৬৬
সমস্ত সৃষ্টিজগৎ বাদ দিয়ে (কাম চরিতার্থে) তোমরা কি পুরুষদের বেছে নিয়েছ?

وَتَذَرُوۡنَ مَا خَلَقَ لَکُمۡ رَبُّکُمۡ مِّنۡ اَزۡوَاجِکُمۡ ؕ بَلۡ اَنۡتُمۡ قَوۡمٌ عٰدُوۡنَ ﴿۱۶۷﴾

১৬৭
পক্ষান্তরে তোমরা তাদেরকে পরিত্যাগ করছ যাদেরকে তোমাদের প্রতিপালক-প্রভু তোমাদের জন্য স্ত্রী বানিয়েছেন? প্রকৃতপক্ষে তোমরা এক সীমালঙ্ঘনকারী জাতি।’

قَالُوۡا لَئِنۡ لَّمۡ تَنۡتَہِ یٰلُوۡطُ لَتَکُوۡنَنَّ مِنَ الۡمُخۡرَجِیۡنَ ﴿۱۶۸﴾

১৬৮
কদেখুন: ৭:৮২; ২৭:৫৬; ২৯:২৯-৩০তারা বলল, ‘হে লূত! তুমি বিরত না হলে নিশ্চয় তুমি (এ জনপদ থেকে) বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত হবে।’

قَالَ اِنِّیۡ لِعَمَلِکُمۡ مِّنَ الۡقَالِیۡنَ ﴿۱۶۹﴾ؕ

১৬৯
সে বলল, ‘নিশ্চয় আমি তোমাদের (গর্হিত) কার্যকলাপকে ঘৃণা করি।

رَبِّ نَجِّنِیۡ وَاَہۡلِیۡ مِمَّا یَعۡمَلُوۡنَ ﴿۱۷۰﴾

১৭০
হে আমার প্রতিপালক-প্রভু! তারা যা করছে তা থেকে তুমি আমাকে ও আমার পরিবার-পরিজনকে পরিত্রাণ দাও।’