২৭

النمل

সূরা আন-নামল

An-Naml

মক্কী ৯৪ আয়াত ৭ রুকু পারা ১৯–২০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৪ আয়াত এবং ৭ রুকূ

وَمَکَرُوۡا مَکۡرًا وَّمَکَرۡنَا مَکۡرًا وَّہُمۡ لَا یَشۡعُرُوۡنَ ﴿۵۱﴾

৫১
কদেখুন: ৩:৫৫; ৮:৩১; ১৩:৪৩; ১৪:৪৭আর তারা এক গভীর ষড়যন্ত্র করল এবং আমরাও এক (পালটা) কৌশল অবলম্বন করলাম, কিন্তু তারা (তা) অবহিত ছিল না।২১৭৯
২১৭৯। হযরত নবী করীম (সা.) মক্কা থেকে হিজরত করতে বাধ্য হয়েছিলেন, কিন্তু তাঁর মক্কা ত্যাগের ফলে কুরাইশদের শক্তি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। তারা উপলব্ধি করতে পারে নি, মহানবী (সা.)-কে মক্কা ত্যাগে বাধ্য করে নিজেরাই ধ্বংসের ভিত্তি স্থাপন করেছিল।

فَانۡظُرۡ کَیۡفَ کَانَ عَاقِبَۃُ مَکۡرِہِمۡ ۙ اَنَّا دَمَّرۡنٰہُمۡ وَقَوۡمَہُمۡ اَجۡمَعِیۡنَ ﴿۵۲﴾

৫২
খদেখুন: ৭:৭৯; ২৬:১৭৩; ৩৭:১৩৭অতএব তুমি চিন্তা করে দেখো, তাদের ষড়যন্ত্রের পরিণাম কী হয়েছিল! নিশ্চয় আমরা তাদেরকে এবং তাদের গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম।

فَتِلۡکَ بُیُوۡتُہُمۡ خَاوِیَۃًۢ بِمَا ظَلَمُوۡا ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً لِّقَوۡمٍ یَّعۡلَمُوۡنَ ﴿۵۳﴾

৫৩
অতএব এই হলো তাদের বসতবাড়ি- যা তাদের অন্যায় অত্যাচারের কারণে মুখ থুবড়ে ফাঁকা পড়ে আছে। নিশ্চয় জ্ঞানী জাতির জন্য এতে বড়ো নিদর্শন রয়েছে।

وَاَنۡجَیۡنَا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَکَانُوۡا یَتَّقُوۡنَ ﴿۵۴﴾

৫৪
আর যারা ঈমান এনেছিল এবং وَ أَنْجَيْنَا الَّذِينَ آمَنُوا وَكَانُوا তাকওয়াপরায়ণ ছিল, আমরা তাদেরকে পরিত্রাণ দিয়েছিলাম।

وَلُوۡطًا اِذۡ قَالَ لِقَوۡمِہٖۤ اَتَاۡتُوۡنَ الۡفَاحِشَۃَ وَاَنۡتُمۡ تُبۡصِرُوۡنَ ﴿۵۵﴾

৫৫
গদেখুন: ৭:৮১; ২৯:২৯আর লূতকেও (উদ্ধার করেছিলাম), যখন সে তার জাতিকে বলেছিল, ‘তোমরা কি অশ্লীল কাজ করে চলেছ? অথচ তোমরা (এর পরিণাম) ভালোভাবেই জানো।২১৭৯-ক
সম্পাদিত
২১৭৯-ক। এ শব্দগুলোর অর্থ ‘তোমাদের চোখ খোলা রেখে’-ও হতে পারে।

اَئِنَّکُمۡ لَتَاۡتُوۡنَ الرِّجَالَ شَہۡوَۃً مِّنۡ دُوۡنِ النِّسَآءِ ؕ بَلۡ اَنۡتُمۡ قَوۡمٌ تَجۡہَلُوۡنَ ﴿۵۶﴾

৫৬
ঘদেখুন: ৭:৮২; ২৬:১৬৬-১৬৭; ২৯:৩০তোমরা কি কাম চরিতার্থে নারীদের বাদ أَئِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً দিয়ে পুরুষদের কাছে উপগত হচ্ছো? বস্তুত তোমরা এক অপরিণামদর্শী জাতি।’

فَمَا کَانَ جَوَابَ قَوۡمِہٖۤ اِلَّاۤ اَنۡ قَالُوۡۤا اَخۡرِجُوۡۤا اٰلَ لُوۡطٍ مِّنۡ قَرۡیَتِکُمۡ ۚ اِنَّہُمۡ اُنَاسٌ یَّتَطَہَّرُوۡنَ ﴿۵۷﴾

৫৭
তখন তার জাতির একথা বলা ছাড়া আর কোনো উত্তর ছিল না, (তারা মানুষকে উসকে দিয়ে বলল,) কদেখুন: ৭:৮৩; ২৬:১৬৮‘তোমরা দূতের পরিবারকে তোমাদের শহর থেকে বের করে দাও। নিশ্চয় এরা এমনসব মানুষ যারা পবিত্র হবার ভান করে।২১৮০
২১৮০। ‘ইয়াতাতাহহারূন’ অর্থ তারা অতিরিক্ত সৎ বা সাধুরূপে নিজেদেরকে জাহির করে বেড়ায়, তারা সততা ও ন্যায়পরায়ণতার অহংকার করে (লেইন)।

فَاَنۡجَیۡنٰہُ وَاَہۡلَہٗۤ اِلَّا امۡرَاَتَہٗ ۫ قَدَّرۡنٰہَا مِنَ الۡغٰبِرِیۡنَ ﴿۵۸﴾

৫৮
খদেখুন: ৭:৮৪; ২৯:৩৪অতএব আমরা কেবল তার স্ত্রী ব্যতীত তাকে এবং তার পরিবার-পরিজনকে রক্ষা করলাম। আমরা তাকে (অর্থাৎ দূতের স্ত্রীকে) পশ্চাতে অবস্থানকারীদের মাঝে গণ্য করে রেখেছিলাম।

وَاَمۡطَرۡنَا عَلَیۡہِمۡ مَّطَرًا ۚ فَسَآءَ مَطَرُ الۡمُنۡذَرِیۡنَ ﴿٪۵۹﴾

৫৯
গদেখুন: ৭:৮৫; ২৫:৪১; ২৬:১৭৪আর আমরা তাদের ওপর একপ্রকার (ভয়ংকর) বৃষ্টি বর্ষণ করলাম। সুতরাং যাদের সতর্ক করা হয় তাদের ওপর বর্ষিত বৃষ্টি কত-না মন্দ হয়ে থাকে!
সূরা আন-নামল - রুকু ৪

قُلِ الۡحَمۡدُ لِلّٰہِ وَسَلٰمٌ عَلٰی عِبَادِہِ الَّذِیۡنَ اصۡطَفٰی ؕ آٰللّٰہُ خَیۡرٌ اَمَّا یُشۡرِکُوۡنَ ﴿ؕ۶۰﴾

৬০
তুমি বলো, ঘদেখুন: ৩৭:১৮২-১৮৩‘সব প্রশংসা আল্লাহরই। আর তাঁর মনোনীত বান্দাদের প্রতি চিরশান্তি অবধারিত। আল্লাহ উত্তম নাকি সেগুলো- যেগুলোকে এরা (তাঁর সাথে) শরীক করে?২১৮১
২১৮১। এ আয়াত দ্বারা হযরত মূসা, দাউদ, সুলায়মান, সালেহ এবং লূত (আ.)-এর প্রসঙ্গে আল্লাহ তা’লার প্রেরিত নবী-রসূলগণের প্রতি ঐশীশক্তি এবং আশীর্বাদ কামনা করে আলোচনা সমাপ্ত করা হয়েছে যাদের কাছে ২১৮২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য মানবপ্রকৃতি পৃথিবীর সর্বপ্রকার মঙ্গল এবং নৈতিক উৎকর্ষের জন্য ঋণী। অতঃপর এ সূরা আল্লাহ তা’লার অস্তিত্ব এবং তাঁর মহান ক্ষমতা ও একত্বের সমর্থনে যুক্তি পেশ করেছে।