২৯

العنكبوت

সূরা আল-আনকাবূত

Al-`Ankabut

মক্কী ৭০ আয়াত ৭ রুকু পারা ২০–২১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭০ আয়াত এবং ৭ রুকূ

قَالَ رَبِّ انۡصُرۡنِیۡ عَلَی الۡقَوۡمِ الۡمُفۡسِدِیۡنَ ﴿٪۳۱﴾

৩১
সে বলল, খদেখুন: ২:১৩১; ১৬:১২৩‘হে আমার প্রতিপালক-প্রভু! তুমি এই বিশৃঙ্খলাপরায়ণ জাতির বিরুদ্ধে আমাকে সাহায্য করো।’
সূরা আল-আনকাবূত - রুকু ৩

وَلَمَّا جَآءَتۡ رُسُلُنَاۤ اِبۡرٰہِیۡمَ بِالۡبُشۡرٰی ۙ قَالُوۡۤا اِنَّا مُہۡلِکُوۡۤا اَہۡلِ ہٰذِہِ الۡقَرۡیَۃِ ۚ اِنَّ اَہۡلَہَا کَانُوۡا ظٰلِمِیۡنَ ﴿ۚۖ۳۲﴾

৩২
আর আমাদের বার্তাবাহকরা যখন ইবরাহীমের কাছে সুসংবাদ নিয়ে এলো তখন তারা (এ-ও) বলল, ‘নিশ্চয় আমরা (দূতের) এই জনপদবাসীদের ধ্বংস করতে যাচ্ছি। নিশ্চয় এর অধিবাসীরা সীমালঙ্ঘনকারী।’*
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

قَالَ اِنَّ فِیۡہَا لُوۡطًا ؕ قَالُوۡا نَحۡنُ اَعۡلَمُ بِمَنۡ فِیۡہَا ٝ۫ لَنُنَجِّیَنَّہٗ وَاَہۡلَہٗۤ اِلَّا امۡرَاَتَہٗ ٭۫ کَانَتۡ مِنَ الۡغٰبِرِیۡنَ ﴿۳۳﴾

৩৩
সে বলল, ‘সেখানে যে লূতও আছে!’ তারা বলল, ‘সেখানে কারা আছে তা আমরা ভালো করেই জানি। আমরা অবশ্যই তাকে ও তার পরিবার-পরিজনকে রক্ষা করব, তার স্ত্রী ব্যতীত; (কারণ) সে পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।’

وَلَمَّاۤ اَنۡ جَآءَتۡ رُسُلُنَا لُوۡطًا سِیۡٓءَ بِہِمۡ وَضَاقَ بِہِمۡ ذَرۡعًا وَّقَالُوۡا لَا تَخَفۡ وَلَا تَحۡزَنۡ ۟ اِنَّا مُنَجُّوۡکَ وَاَہۡلَکَ اِلَّا امۡرَاَتَکَ کَانَتۡ مِنَ الۡغٰبِرِیۡنَ ﴿۳۴﴾

৩৪
আর আমাদের বার্তাবাহকরা যখন ভূতের কাছে এলো গদেখুন: ১১:৭৮সে তাদের কারণে দুঃখভারাক্রান্ত হলো এবং অন্তরে অস্বস্তি বোধ করল।২২৫১ তখন তারা বলল, ‘তুমি ভয় কোরো না এবং দুঃখিতও হয়ো না। নিশ্চয় আমরা তোমাকে এবং তোমার পরিবার-পরিজনকে রক্ষা করব, (কেবল) তোমার স্ত্রী ব্যতীত। সে পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।ঘদেখুন: ৭:৮৪; ২৭:৫৮; ২৭:৫৯চদেখুন: ১৫:৭৬; ৫১:৩৮ছদেখুন: ৭:৮৬; ১১:৮৫
২২৫১। ‘যাকা বিহী যারআন’ অর্থ সে এটি করতে অক্ষম হলো (লেইন)। আয়াতে বর্ণিত সংবাদবাহকরা কারা ছিল এবং তাদের উদ্দেশ্য কী ছিল তা ১১:৭০-৭১ এবং ১৫:৬৮-৭২ আয়াতে বর্ণিত হয়েছে। তাদের আগমন হযরত লূত (আ.)-কে অসহায় এবং ব্যথিত করেছিল, কারণ তাঁর জাতির লোকেরা প্রকাশ্যে কুকর্ম করতে অভ্যস্ত ছিল বলে তারা তাদের শহরে অপরিচিত লোকের আগমন পছন্দ করত না। সে কারণে তারা হযরত লূত (আ.)-কে বহিরাগত লোককে অভ্যর্থনা করতে নিষেধ করেছিল। তিনি ভয় পেয়েছিলেন যে, তাঁর লোকেরা তাঁর অতিথিদের সামনে তাঁকে অপমানিত করতে পারে। ২২৫২ ও ২২৫৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

اِنَّا مُنۡزِلُوۡنَ عَلٰۤی اَہۡلِ ہٰذِہِ الۡقَرۡیَۃِ رِجۡزًا مِّنَ السَّمَآءِ بِمَا کَانُوۡا یَفۡسُقُوۡنَ ﴿۳۵﴾

৩৫
কদেখুন: ১৫:৬০; ৫১:৩৬নিশ্চয় আমরা এই জনপদবাসীদের ওপর আকাশ থেকে শাস্তি অবতীর্ণ করতে যাচ্ছি, কেননা তারা অবাধ্যতা করত।’খদেখুন: ৭:৮৪; ১৫:৬১; ২৬:১৭২; ২৭:৫৮

وَلَقَدۡ تَّرَکۡنَا مِنۡہَاۤ اٰیَۃًۢ بَیِّنَۃً لِّقَوۡمٍ یَّعۡقِلُوۡنَ ﴿۳۶﴾

৩৬
আর নিশ্চয় আমরা তা হতে কেবল সে জাতির জন্য একটি সমুজ্জ্বল নিদর্শন অবশিষ্ট রেখেছি, যারা বিবেক খাটায়।

وَاِلٰی مَدۡیَنَ اَخَاہُمۡ شُعَیۡبًا ۙ فَقَالَ یٰقَوۡمِ اعۡبُدُوا اللّٰہَ وَارۡجُوا الۡیَوۡمَ الۡاٰخِرَ وَلَا تَعۡثَوۡا فِی الۡاَرۡضِ مُفۡسِدِیۡنَ ﴿۳۷﴾

৩৭
আর (আমরা) মিদিয়ানবাসীদের কাছে তাদের ভাই শুয়াইবকে (পাঠিয়েছিলাম)। তখন সে তাদের বলল, ‘হে আমার জাতি! তোমরা আল্লাহর ইবাদত করো এবং পরকালের (সাক্ষাতের) আশা রাখো। আর দেশে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে ঘুরে বেড়িও না।’*
* হযরত লূত (আ.)-এর জাতিকে ধ্বংস করার জন্য যে-সব ফেরেশতা এসেছিলেন তারা এর পূর্বে হযরত ইবরাহীম (আ.)-এর প্রতি অবতীর্ণ হয়েছিলেন। আর হযরত ইবরাহীম (আ.) কোমল হৃদয়ের অধিকারী ছিলেন বিধায় তিনি সেই জাতির ক্ষমার জন্য আল্লাহ তা’লার কাছে অনেক অনুনয়-বিনয় করেছিলেন। (এ আয়াতের আরো তফসীর জানতে তফসীরে সগীর দ্রষ্টব্য)

فَکَذَّبُوۡہُ فَاَخَذَتۡہُمُ الرَّجۡفَۃُ فَاَصۡبَحُوۡا فِیۡ دَارِہِمۡ جٰثِمِیۡنَ ﴿۫۳۸﴾

৩৮
অতএব তারা (যখন) তাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করল তখন এক ভূমিকম্প তাদের আঘাত হানল। সুতরাং তারা তাদের বাড়িঘরে মুখ থুবড়ে পড়ে রইল।

وَعَادًا وَّثَمُوۡدَا۠ وَقَدۡ تَّبَیَّنَ لَکُمۡ مِّنۡ مَّسٰکِنِہِمۡ ۟ وَزَیَّنَ لَہُمُ الشَّیۡطٰنُ اَعۡمَالَہُمۡ فَصَدَّہُمۡ عَنِ السَّبِیۡلِ وَکَانُوۡا مُسۡتَبۡصِرِیۡنَ ﴿ۙ۳۹﴾

৩৯
কদেখুন: ৭:৯২; ১১:৯৫; ২৬:১৯০আর আদ ও সামুদকেও (আমরা ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করেছিলাম)। আর তা তাদের বসবাসস্থলের অবস্থা (তথা ধ্বংসাবশেষ) থেকে তোমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে। আর শয়তান তাদের কার্যকলাপ তাদের কাছে সুন্দর করে দেখিয়েছিল। আর তাদের (সত্য) উপলব্ধি করার ক্ষমতা থাকা সত্ত্বেও সে (অর্থাৎ শয়তান আল্লাহর) পথ থেকে তাদের বিরত রেখেছিল।২২৫২
২২৫২। কুরআনের এই অভিব্যক্তির অর্থ: (১) তারা স্পষ্ট বুঝেছিল, তারা যে পন্থা অবলম্বন করেছিল তা ভুল ছিল, (২) পরিণতি কী হবে তা জেনেবুঝে স্বেচ্ছায় তারা এক পথ বেছে নিয়েছিল।

وَقَارُوۡنَ وَفِرۡعَوۡنَ وَہَامٰنَ ۟ وَلَقَدۡ جَآءَہُمۡ مُّوۡسٰی بِالۡبَیِّنٰتِ فَاسۡتَکۡبَرُوۡا فِی الۡاَرۡضِ وَمَا کَانُوۡا سٰبِقِیۡنَ ﴿ۚۖ۴۰﴾

৪০
আর কারূন, ফেরাউন এবং হামানকেও (আমরা শাস্তি দিয়েছিলাম)। খদেখুন: ৯:৭০আর নিশ্চয় মূসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলি নিয়ে এসেছিল। তবুও তারা দেশে অহংকার করে বেড়িয়েছে, কিন্তু তারা (আমাদের শাস্তি থেকে) পার পায় নি।গদেখুন: ২৮:৩৭ঘদেখুন: ২৮:৮২; ১৬:৩৪; ৩০:১০