৩

آل عمران

সূরা আলে ইমরান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২০১ আয়াত ও ২০ রুকূ

اِنۡ تَمۡسَسۡکُمۡ حَسَنَۃٌ تَسُؤۡہُمۡ ۫ وَاِنۡ تُصِبۡکُمۡ سَیِّئَۃٌ یَّفۡرَحُوۡا بِہَا ؕ وَاِنۡ تَصۡبِرُوۡا وَتَتَّقُوۡا لَا یَضُرُّکُمۡ کَیۡدُہُمۡ شَیۡـًٔا ؕ اِنَّ اللّٰہَ بِمَا یَعۡمَلُوۡنَ مُحِیۡطٌ ﴿۱۲۱﴾٪

১২১
তোমাদের কোনো মঙ্গল হলে তাদের খারাপ লাগে এবং তোমাদের কোনো অমঙ্গল ঘটলে তাতে তারা আনন্দিত হয়। আর তোমরা যদি ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা পরিবেষ্টন করে আছেন।৪৬৬
সূরা আলে ইমরান - রুকু ১২
৪৬৬। তাদের (অর্থাৎ শত্রুদের) সকল ইসলাম-বিধ্বংসী প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত করে আল্লাহ তা’লা তাদেরকে ধ্বংস করে দেবেন। অতএব তাদের জন্য মুসলমানদের ভয়ের কোনো কারণ নাই। ইসলামের শত্রুদের সকল ষড়যন্ত্রই আল্লাহ তা’লা জ্ঞাত আছেন এবং তিনি তা সবই ব্যর্থ করে দেবেন।

وَاِذۡ غَدَوۡتَ مِنۡ اَہۡلِکَ تُبَوِّیٴُ الۡمُؤۡمِنِیۡنَ مَقَاعِدَ لِلۡقِتَالِ ؕ وَاللّٰہُ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿۱۲۲﴾ۙ

১২২
আর (সেই সময়কে স্মরণ করো!) যখন তুমি যুদ্ধের জন্য মুমিনদের যথাস্থানে৪৬৭ মোতায়েন করতে তোমার পরিবার-পরিজনের কাছ থেকে ভোরবেলায় বের হয়েছিলে। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।কদেখুন: ৮:৮,১১; ৯:২৫খদেখুন: ২:২৫০গদেখুন: ৮:১০
৪৬৭। এখানে ‘উহুদের’ যুদ্ধের কথা বলা হচ্ছে। মক্কার কুরাইশরা বদরের যুদ্ধের পরাজয়ের গ্লানি দূর করার জন্য ৩০০০ অভিজ্ঞ, দক্ষ ও সুসজ্জিত সৈন্যসহ মদীনা আক্রমণের উদ্দেশ্যে রওনা হলো। এটা হিজরি তৃতীয় সনের কথা। ইচ্ছা না থাকা সত্ত্বেও মহানবী (সা.) মাত্র ১০০০ লোক নিয়ে মদীনার বাইরে শত্রুর মোকাবিলার জন্য অগ্রসর হলেন। শুরুতে এদের মাঝে আবদুল্লাহ বিন উবাই নামক কুখ্যাত মুনাফিকও ৩০০ লোকসহ শামিল ছিল। উহুদের ময়দানে উভয় পক্ষের মোকাবিলা হয়েছিল।

اِذۡ ہَمَّتۡ طَّآئِفَتٰنِ مِنۡکُمۡ اَنۡ تَفۡشَلَا ۙ وَاللّٰہُ وَلِیُّہُمَا ؕ وَعَلَی اللّٰہِ فَلۡیَتَوَکَّلِ الۡمُؤۡمِنُوۡنَ ﴿۱۲۳﴾

১২৩
আর (সেই সময়কে স্মরণ করো!) যখন তোমাদের মধ্যকার দুটি দল৪৮ ভীরুতা প্রদর্শনের সিদ্ধান্ত করে বসেছিল অথচ আল্লাহ উভয়ের অভিভাবক ছিলেন। আর আল্লাহর ওপরই মুমিনদের ভরসা করা উচিত।৪৬৮
৪৬৮। এ দুটি দলের একটি ছিল বনু সালিমা গোত্র এবং অপরটি বনু হারিসা গোত্র। তারা ছিল যথাক্রমে খাযরাজ ও অওস বংশীয় (বুখারী, কিতাবুল মাগাযি)। আয়াতটিতে এ ইঙ্গিত রয়েছে যে, তারা প্রকৃতপক্ষে ভয়ে পলায়ন করে নি। তবে উক্ত আব্দুল্লাহর তিনশ লোক সরে পড়ায় মুসলমানদের ক্ষুদ্র সেনাদল আরো কমে গেল। এতে যুদ্ধে যোগদানে ইতস্তত করলেও তারা (অর্থাৎ উক্ত দুটি দল) যোগদান থেকে বিরত থাকে নি।

وَلَقَدۡ نَصَرَکُمُ اللّٰہُ بِبَدۡرٍ وَّاَنۡتُمۡ اَذِلَّۃٌ ۚ فَاتَّقُوا اللّٰہَ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۱۲۴﴾

১২৪
আর নিশ্চয় আল্লাহ বদরে৪৬৯ তোমাদের সাহায্য করেছেন অথচ তোমরা দুর্বল ছিলে। সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো।
৪৬৯। মক্কা থেকে মদীনা যাবার পথে একটি স্থানের নাম ‘বদর’। বদর নামক এক ব্যক্তির এখানে একটি ঝরনা ছিল। সে কারণেই এই স্থানের নাম বদর হয়েছিল। এ স্থানটির সন্নিকটে যুদ্ধ হয়েছিল বলে একে বদরের যুদ্ধ বলা হয়। এ আয়াতে সে যুদ্ধেরই উল্লেখ করা হয়েছে।

اِذۡ تَقُوۡلُ لِلۡمُؤۡمِنِیۡنَ اَلَنۡ یَّکۡفِیَکُمۡ اَنۡ یُّمِدَّکُمۡ رَبُّکُمۡ بِثَلٰثَۃِ اٰلٰفٍ مِّنَ الۡمَلٰٓئِکَۃِ مُنۡزَلِیۡنَ ﴿۱۲۵﴾ؕ

১২৫
(স্মরণ করো!) যখন তুমি মুমিনদের বলছিলে, গ’তোমাদের জন্য কি এটি যথেষ্ট হবে না যে, তোমাদের প্রতিপালক-প্রভু অবতরণকৃত তিন হাজার৪৭০ ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করবেন?’ চতুর্থাংশ
৪৭০। ভুলবশত মনে করা হয়, এ আয়াতে বদরের কথা বলা হয়েছে। আসলে তা নয়। পূর্ববর্তী আয়াতে বদরের যুদ্ধের কথা এই সাধারণ অর্থে উদাহরণস্বরূপ উল্লেখ করা হয়েছে যে, আল্লাহ তা’লা তাঁর ধৈর্যশীল মুসলমান বান্দাদেরকে নিশ্চয় বিপদের সময় সাহায্য করে থাকেন। প্রকৃতপক্ষে ৮:১০ আয়াত অনুযায়ী বদরের যুদ্ধের সময় প্রেরিত ফেরেশতার সংখ্যা ছিল এক হাজার, কেননা শত্রুর যোদ্ধার সংখ্যা ছিল এক হাজার, কিন্তু উহুদের যুদ্ধে শত্রুসংখ্যা ছিল তিন হাজার। অতএব এ ক্ষেত্রে মুসলমানদের জন্য তিন হাজার ফেরেশতার সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হলো। এ প্রতিশ্রুতি পূরণ করার কথা ৩:১৫৩ আয়াতে বলা হয়েছে।

بَلٰۤی ۙ اِنۡ تَصۡبِرُوۡا وَتَتَّقُوۡا وَیَاۡتُوۡکُمۡ مِّنۡ فَوۡرِہِمۡ ہٰذَا یُمۡدِدۡکُمۡ رَبُّکُمۡ بِخَمۡسَۃِ اٰلٰفٍ مِّنَ الۡمَلٰٓئِکَۃِ مُسَوِّمِیۡنَ ﴿۱۲۶﴾

১২৬
কেন (যথেষ্ট) হবে না!৪৭১ তোমরা যদি ধৈর্যধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো আর তারা তোমাদের ওপর তাৎক্ষণিকভাবে চড়াও হয় তাহলে তোমাদের প্রতিপালক-প্রভু পাঁচ হাজার৪৭২ তীব্র আক্রমণকারী৪৭৩ ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করবেন।
৪৭১। ‘বালা’ অর্থ কেন (যথেষ্ট) হবে না! কথাটি পূর্বোক্ত আয়াতের সঙ্গে আলোচ্য আয়াতকে সংযুক্ত করেছে। পূর্বোক্ত আয়াতের প্রশ্ন ‘তোমাদের জন্য কি যথেষ্ট হবে না?-এর উত্তরে ‘কেন (যথেষ্ট) হবে না!’ বলা হয়েছে। অতএব এর অর্থ, হ্যাঁ, বরং এটাই আমাদের জন্য যথেষ্ট হবে। তবে শত্রুরা যদি এ মুহূর্তেই পুনরাক্রমণ করে তাহলে (পাঁচ হাজার) ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করা হবে।
৪৭২। একথার তাৎপর্য হলো, শত্রুরা যদি তোমাদেরকে প্রস্তুতি নেবার সময় না দেয় এবং এখনই পুনরায় আক্রমণ চালায় তাহলে আল্লাহ তা’লা তোমাদের সাহায্যে পাঁচ হাজার ফেরেশতা পাঠাবেন। পূর্ববর্তী আয়াতের তিন হাজার ফেরেশতার স্থলে এখানে পাঁচ হাজার ফেরেশতার সাহায্য দানের কথা বলা হয়েছে যে, মুসলমানরা এ মুহূর্তে অত্যন্ত ক্লান্ত-শ্রান্ত-দুর্বল। যোদ্ধাদের স্বল্প সংখ্যা আরো স্বল্প হয়ে পড়েছে। তাই তাদের জন্য আরো অধিক সাহায্য প্রয়োজন। যুদ্ধ বন্ধ করে কুরাইশরা মক্কার দিকে রওনা হলো, কিন্তু কিছুদূর যেতে না যেতেই তারা মুসলমানদের ওপর পুনরাক্রমণের উদ্দেশ্যে ফেরার অভিসন্ধি করল। রসূল করীম (সা.) এটা জানতে পেরে যুদ্ধের পরদিনই আবার হুকুম দিলেন, এখনই রণক্ষেত্রের দিকে শত্রুর মোকাবিলার জন্য ফিরে যেতে হবে। সাথে সাথে সদাপ্রস্তুত মুসলমানরা রওনা হয়ে গেল। তারা ‘হামরাউল আসাদ’ নামক স্থান পর্যন্ত অগ্রসর হলো। এটা মদীনা থেকে আট মাইল দূরে। মক্কাবাসীরা মহানবী (সা.) ও তাঁর অনুসারীদের এ দ্রুতগমন ও ত্বরিত প্রস্তুতিতে স্তম্ভিত ও ভীতসন্ত্রস্ত হয়ে গেল। তারা যুদ্ধের দিকে অগ্রসর না হয়ে তাড়াতাড়ি মক্কার দিকে প্রস্থান করল। শত্রুদের ভীতিবিহ্বলতা ও প্রস্থান প্রকৃতপক্ষে ফেরেশতাদেরই সৃষ্ট অবস্থার পরিণতি ছিল। নতুবা অন্য কোনো কারণ ছিল না, যা মুসলমানদের মোকাবিলা থেকে তাদেরকে ফেরাতে বা বিরত করতে পারত, কেননা মাত্র একদিন আগের যুদ্ধে তারা মুসলমানদের ভয়ানক ক্ষতিসাধন করেছে। তাদের বহু লোককে হত্যা করেছে, বহু লোককে আহত করেছে এবং বাকি মুসলমান যোদ্ধারা এখনো তাদের ক্লান্তিশ্রান্তি দূর করতে পারে নি।
৪৭৩। ‘মুসাওয়েমীন’ শব্দটি ‘সাউওয়ামা’ থেকে উৎপন্ন। ‘সাউওয়ামা আলাইহিম’ অর্থ সে তাদেরকে হঠাৎ ও তীব্রভাবে আক্রমণ করে ভীষণ ক্ষতিসাধন করল (আকরাব)।

وَمَا جَعَلَہُ اللّٰہُ اِلَّا بُشۡرٰی لَکُمۡ وَلِتَطۡمَئِنَّ قُلُوۡبُکُمۡ بِہٖ ؕ وَمَا النَّصۡرُ اِلَّا مِنۡ عِنۡدِ اللّٰہِ الۡعَزِیۡزِ الۡحَکِیۡمِ ﴿۱۲۷﴾ۙ

১২৭
কদেখুন: ৮:১১আর আল্লাহ এটিকে (অর্থাৎ وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرَى رَكُمْ প্রতিশ্রুতিটিকে) তোমাদের জন্য কেবল সুসংবাদরূপে নির্ধারণ করেছেন এবং এর মাধ্যমে যেন তোমাদের হৃদয় প্রশান্ত৪৭৪ হয়। আর সাহায্য একমাত্র মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকেই এসে থাকে।
৪৭৪। ফেরেশতারা মুসলমান বাহিনীকে দুভাবে সাহায্য করেছিল- একদিকে তারা মুসলমানদেরকে উচ্চ মনোবল যুগিয়ে তাদের বিক্রম বৃদ্ধি করেছিল এবং অপরদিকে কাফিরদের মনে ভীতিবিহ্বলতা সৃষ্টি করেছিল। আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে মাত্র একজন ফেরেশতার সাহায্যই মুসলমানদের জন্য উহুদের ময়দানে যথেষ্ট হতো, তথাপি তিনি পাঁচ হাজার ফেরেশতা পাঠাবার আশ্বাস দিলেন। এতে এ ইঙ্গিত দেওয়া হয়েছে যে, প্রকৃতির অনেক অদৃশ্য শক্তি মুসলমানদের পক্ষে কাজ করেছিল। এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে, কয়েকজন মুসলমান এবং কয়েকজন কাফিরও স্বচক্ষে ফেরেশতাকে সত্য সত্যই দেখেছিল বলে বদরের যুদ্ধের বর্ণনাতে লিপিবদ্ধ আছে (জরীর, ৪র্থ খণ্ড, পৃ. ৪৭)। ৮:১০ দেখুন।

لِیَقۡطَعَ طَرَفًا مِّنَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اَوۡ یَکۡبِتَہُمۡ فَیَنۡقَلِبُوۡا خَآئِبِیۡنَ ﴿۱۲۸﴾

১২৮
যারা অস্বীকার করেছে তাদের একাংশকে তিনি যেন নির্মূল করে দেন অথবা তাদের চরমভাবে লাঞ্ছিত৪৭৫ করেন, যেন তারা ব্যর্থ হয়ে ফিরে যায়।কদেখুন: ৩:১১০; ১৯০:৪; ১৩২:৫৭
৪৭৫। মহানবী (সা.) যখন জানতে পারলেন, মক্কাবাসীরা মদীনার ওপর আবার আক্রমণের উদ্যোগ গ্রহণ করছে, তিনিও তখন অভিযানে রওনা হয়ে গেলেন। মক্কাবাসীরা আত্মসম্মান বিসর্জন দিয়ে অপমানিত ও ঘৃণিতভাবে পলায়ন করল।

لَیۡسَ لَکَ مِنَ الۡاَمۡرِ شَیۡءٌ اَوۡ یَتُوۡبَ عَلَیۡہِمۡ اَوۡ یُعَذِّبَہُمۡ فَاِنَّہُمۡ ظٰلِمُوۡنَ ﴿۱۲۹﴾

১২৯
এ বিষয়ে তোমার কোনো করণীয় নাই; হয় তিনি তাদের তওবা গ্রহণ করবেন অথবা তিনি তাদের শাস্তি দেবেন, কেননা তারা অবশ্যই যালিম।৪৭৬
৪৭৬। ভুলবশত অনেকেই মনে করেন, এ আয়াতে মক্কাবাসীদের ধ্বংসের জন্য বদদোয়া করার কারণে নবী করীম (সা.)-কে আল্লাহ তা’লা ভর্ৎসনা করেছেন। এ আয়াতে এরূপ বদদোয়ার কোনো উল্লেখ নাই। এমনকি এরূপ বদদোয়া করার কোনো কারণও ঘটে নি। সত্য হলো, আল্লাহ তা’লার বিনা অনুমতিতে কোনো নবীই স্বীয় জাতির ধ্বংসের জন্য বদদোয়া করেন না। এ আয়াতটি তাদের জন্য ব্যবহৃত হয়েছে যারা বলেছিল অভিজ্ঞ ব্যক্তিদের মতামতের তোয়াক্কা না করে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করায় মুসলমানরা সেখানে মার খেলো। আয়াতটিতে বলা হয়েছে, আল্লাহ তা’লার অপরিসীম প্রজ্ঞানুসারেই মুসলমানরা উহুদে ক্ষতিস্বীকার করেছে। এর সাথে মহানবী (সা.)- এর কোনো সম্পর্ক নাই। এ ক্ষতির মাঝেও অনেক ভালো ফল ফলেছে। বহু অবিশ্বাসী এর ফলশ্রুতিতে ইসলাম গ্রহণ করেছিল। তাদের মধ্যে একজন হলেন প্রসিদ্ধ জেনারেল খালিদ বিন ওয়ালিদ। তারা দেখতে পেয়েছিল, এত মহাসংকটেও কীভাবে আল্লাহ তা’লা রসূল করীম (সা.)-কে সাহায্য করেছেন এবং যুদ্ধের একপর্যায়ে রসূলুল্লাহ (সা.) যখন সম্পূর্ণ একা ও অরক্ষিত অবস্থায় ছিলেন তখনো অলৌকিকভাবে তিনি তাঁকে রক্ষা করেছিলেন।

وَلِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ؕ یَغۡفِرُ لِمَنۡ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۳۰﴾٪

১৩০
আর যা আকাশসমূহ এবং পৃথিবীতে আছে (সব) আল্লাহরই। তিনি যাকে চান ক্ষমা করেন এবং যাকে চান শাস্তি দেন। বস্তুত আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।
সূরা আলে ইমরান - রুকু ১৩