৩

آل عمران

সূরা আলে ইমরান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২০১ আয়াত ও ২০ রুকূ

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنۡ تُطِیۡعُوۡا فَرِیۡقًا مِّنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ یَرُدُّوۡکُمۡ بَعۡدَ اِیۡمَانِکُمۡ کٰفِرِیۡنَ ﴿۱۰۱﴾

১০১
কদেখুন: ২:১১০; ৩:১৫০হে যারা ঈমান এনেছ! যাদের কিতাব দেওয়া হয়েছে তোমরা যদি তাদের কোনো এক দলের আনুগত্য করো, তাহলে তারা তোমাদের ঈমান আনার পর পুনরায় তোমাদেরকে কাফির বানিয়ে ছাড়বে।

وَکَیۡفَ تَکۡفُرُوۡنَ وَاَنۡتُمۡ تُتۡلٰی عَلَیۡکُمۡ اٰیٰتُ اللّٰہِ وَفِیۡکُمۡ رَسُوۡلُہٗ ؕ وَمَنۡ یَّعۡتَصِمۡ بِاللّٰہِ فَقَدۡ ہُدِیَ اِلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۱۰۲﴾٪

১০২
আর তোমরা কীভাবে অস্বীকার করতে পারো, অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনানো হয় এবং তোমাদের মাঝে তাঁর রসূলও (বিদ্যমান) রয়েছে? খদেখুন: ৪:১৪৭আর আল্লাহকে যে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে৪৪৭ তাকে অবশ্যই সরল সুদৃঢ় পথে পরিচালিত করা হয়েছে।
সূরা আলে ইমরান - রুকু ১০
৪৪৭। ‘আল্লাহকে যে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে’ অর্থ: (১) যারা আল্লাহর আদেশ-নিষেধ সঠিকভাবে পালন করে পাপ থেকে আত্মরক্ষা করে, (২) যারা আল্লাহ তা’লার সাথে সম্পর্ক স্থাপন করে তাঁরই স্মরণে নিমগ্ন থাকে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰہَ حَقَّ تُقٰتِہٖ وَلَا تَمُوۡتُنَّ اِلَّا وَاَنۡتُمۡ مُّسۡلِمُوۡنَ ﴿۱۰۳﴾

১০৩
হে যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহর তাকওয়া সেভাবে অবলম্বন করো যেভাবে তাঁর তাকওয়া অবলম্বন করা উচিত। “আর তোমরা কখনো পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ কোরো না।৪৪৮”
৪৪৮। যেহেতু মৃত্যুর নির্দিষ্ট সময় কারো জানা নাই সেহেতু কেবল সে ব্যক্তিই মৃত্যুকালে আত্মসমর্পিত অবস্থায় ছিল বলে গণ্য হতে পারে, যে সদা-সর্বদা আল্লাহকে স্মরণ রেখে চলাফেরা ও কাজকর্ম করে। অতএব বাক্যটির তাৎপর্য হলো আল্লাহর প্রতি সর্বদা অনুগত থেকে মানুষ যেন দিন কাটায়।

وَاعۡتَصِمُوۡا بِحَبۡلِ اللّٰہِ جَمِیۡعًا وَّلَا تَفَرَّقُوۡا ۪ وَاذۡکُرُوۡا نِعۡمَتَ اللّٰہِ عَلَیۡکُمۡ اِذۡ کُنۡتُمۡ اَعۡدَآءً فَاَلَّفَ بَیۡنَ قُلُوۡبِکُمۡ فَاَصۡبَحۡتُمۡ بِنِعۡمَتِہٖۤ اِخۡوَانًا ۚ وَکُنۡتُمۡ عَلٰی شَفَا حُفۡرَۃٍ مِّنَ النَّارِ فَاَنۡقَذَکُمۡ مِّنۡہَا ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمۡ اٰیٰتِہٖ لَعَلَّکُمۡ تَہۡتَدُوۡنَ ﴿۱۰۴﴾

১০৪
গদেখুন: ২:১৩৩আর তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিভক্ত হয়ো না। ঘদেখুন: ৩:১০৬; ৬:১৬০; ৮:৪৭; ২:২৩২আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে তখন তিনি তোমাদের হৃদয় প্রীতির বাঁধনে বেঁধে দিলেন,৪৫০ ফলে তোমরা তাঁরই অনুগ্রহে ভাই ভাই হয়ে গেলে। আর তোমরা এক অগ্নিকুণ্ডের৪৫১ কিনারায় ছিলে, তখন তিনি তোমাদের তা থেকে রক্ষা করলেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যেন তোমরা হিদায়াত লাভ করো।৪৪৯
৪৪৯। ‘হাবল’ অর্থ দড়ি বা রশি, যা দ্বারা কোনো বস্তু বাঁধা বা আটকানো হয়, একটি বাঁধন বা গিট, চুক্তি বা মৈত্রী, কোনো ধরনের বাধ্যতা যার কারণে এক ব্যক্তি বা বস্তুর নিরাপত্তার দায়িত্ব একজনের ওপর বর্তায়, মৈত্রীচুক্তি ও সংরক্ষণ ব্যবস্থা (লেইন)। মহানবী (সা.) বলেছেন, ‘আল্লাহর কিতাব একটি রশি বিশেষ যা আকাশ থেকে পৃথিবীতে ঝুলিয়ে দেওয়া হয়েছে’ (জরীর, ৪র্থ খণ্ড, পৃ. ৩০)।
৪৫০। পৌত্তলিক আরবদের মতো এরূপ শতধা বিভক্ত জাতি পৃথিবীর কোথাও পাওয়া দুষ্কর। রসূল করীম (সা.)-এর আগমনের পূর্বে তারা কত গোত্রে যে বিভক্ত ছিল এর সীমাসংখ্যা জানা সম্ভব নয়, কিন্তু একথাও সত্য, রসূল করীম (সা.)-এর উচ্চতম আদর্শ ও মহান শিক্ষার ফলে যে প্রেমপ্রীতিপূর্ণ ভ্রাতৃত্ব বন্ধনে তারা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল, এরও দৃষ্টান্ত বিশ্বের ইতিহাসে আর কোথাও পাওয়া যাবে না।
৪৫১। ‘অগ্নিকুণ্ডের কিনারা’ শব্দগুলো আরবদের পরস্পরের ভ্রাতৃঘাতি যুদ্ধকলহের প্রতি ইঙ্গিত করছে, যার মাঝে লিপ্ত থেকে তারা নিজেদের মানবশক্তির প্রবল অপচয় ও বিনাশ ঘটাচ্ছিল।

وَلۡتَکُنۡ مِّنۡکُمۡ اُمَّۃٌ یَّدۡعُوۡنَ اِلَی الۡخَیۡرِ وَیَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَیَنۡہَوۡنَ عَنِ الۡمُنۡکَرِ ؕ وَاُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ ﴿۱۰۵﴾

১০৫
আর তোমাদের মাঝে (এমন) একটি দল থাকা উচিত খদেখুন: ৩:১১১,১১৫; ৭:১৫৮; ৯:৭১; ৩১:১৮যারা কল্যাণের৪৫২ দিকে আহ্বান করবে এবং সৎকাজের নির্দেশ দেবে ও অসৎকাজ থেকে বারণ করবে।৪৫৩ বস্তুত এরাই তারা- যারা সফলকাম হবে।কদেখুন: ৮:৬৪গদেখুন: ৩:১০৪; ৬:১৬০; ৮:৪৭
৪৫২। ‘আল-খাইর’ এর অর্থ এখানে ‘ইসলাম’, কেননা ‘মারূফ’ শব্দটি অব্যবহিত পরেই ব্যবহৃত হয়েছে, যা দিয়ে সর্বপ্রকারের মঙ্গলকেই বুঝায়।
৪৫৩। মহানবী (সা.) বলেছেন, ‘তোমরা যদি খারাপ কিছু দেখো নিজ হাতে তা দূর করো, নিজ হাতে না পারলে নিজ জিহ্বা দ্বারা একে মন্দ বলে নিষেধ করো, তা-ও যদি না পারো তাহলে মনে মনে একে ঘৃণা করো ও দোয়া করো এবং এরূপ করাটা দুর্বলতম বিশ্বাসের পরিচায়ক’ (মুসলিম)।

وَلَا تَکُوۡنُوۡا کَالَّذِیۡنَ تَفَرَّقُوۡا وَاخۡتَلَفُوۡا مِنۡۢ بَعۡدِ مَا جَآءَہُمُ الۡبَیِّنٰتُ ؕ وَاُولٰٓئِکَ لَہُمۡ عَذَابٌ عَظِیۡمٌ ﴿۱۰۶﴾ۙ

১০৬
আর তোমরা তাদের মতো হয়ো না, গ্যারা তাদের কাছে স্পষ্ট নিদর্শনাবলি আসার পর (দলে-উপদলে) বিভক্ত হয়ে পড়েছে এবং মতভেদ৪৫৪ করেছে। আর এদেরই জন্য রয়েছে এক মহাশাস্তি।
৪৫৪। এ আয়াত আহলে কিতাব তথা ইহুদী ও খ্রিষ্টানদের অনৈক্য ও ঝগড়াবিবাদের প্রতি মুসলমানদের দৃষ্টি আকর্ষণপূর্বক উপদেশ দিচ্ছে, তারা যেন অনৈক্য ও বিবাদবিসংবাদের বিপদ থেকে সর্বদা সতর্ক থাকে। ৯:৭১; ৩১:১৮।

یَّوۡمَ تَبۡیَضُّ وُجُوۡہٌ وَّتَسۡوَدُّ وُجُوۡہٌ ۚ فَاَمَّا الَّذِیۡنَ اسۡوَدَّتۡ وُجُوۡہُہُمۡ ۟ اَکَفَرۡتُمۡ بَعۡدَ اِیۡمَانِکُمۡ فَذُوۡقُوا الۡعَذَابَ بِمَا کُنۡتُمۡ تَکۡفُرُوۡنَ ﴿۱۰۷﴾

১০৭
সে-দিন কিছু চেহারা উজ্জ্বল হবে এবং কিছু চেহারা হবে মলিন৪৫৫। অতএব যাদের চেহারা মলিন হবে (তাদের বলা হবে), ‘তোমরা কি ঈমান আনার পর অস্বীকার করেছিলে? সুতরাং তোমাদের অস্বীকার করার কারণে শাস্তির স্বাদ গ্রহণ করো।’
৪৫৫। কুরআন সাদা রং-কে সুখ ও কালো রং-কে দুঃখের প্রতীক রূপে বর্ণনা করেছে (৩:১০৭; ১০৮, ৭৫:২৩-২৫, ৮০:৩৯-৪১)। কোনো ব্যক্তি যখন প্রশংসনীয় কাজ করে এবং অন্যরা তার প্রশংসা করে তখন আরবরা সে ব্যক্তি সম্বন্ধে বলে, ‘ইবইয়াযযা ওয়াজহুহু’ অর্থাৎ তার মুখ সাদা হয়েছে। একইভাবে যখন কোনো ব্যক্তি তিরস্কারযোগ্য কাজ করে এবং সে তিরস্কৃত হয় তখন তার সম্বন্ধে বলা হয় ‘ইসওয়াদ্দা ওয়াজহুহু’ অর্থাৎ তার মুখ কালো হয়ে গেছে।

وَاَمَّا الَّذِیۡنَ ابۡیَضَّتۡ وُجُوۡہُہُمۡ فَفِیۡ رَحۡمَۃِ اللّٰہِ ؕ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۱۰۸﴾

১০৮
আর যাদের চেহারা উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতের মাঝে থাকবে। তারা সেখানে চিরকাল অবস্থান করবে।

تِلۡکَ اٰیٰتُ اللّٰہِ نَتۡلُوۡہَا عَلَیۡکَ بِالۡحَقِّ ؕ وَمَا اللّٰہُ یُرِیۡدُ ظُلۡمًا لِّلۡعٰلَمِیۡنَ ﴿۱۰۹﴾

১০৯
এগুলো হলো আল্লাহর আয়াত, তা আমরা তোমাকে যথাযথভাবে৪৫৬ পড়ে শোনাচ্ছি। আর আল্লাহ বিশ্বজগতের প্রতি মোটেও অবিচার (করতে) চান না।
৪৫৬। ‘বিল হাক’ শব্দদ্বয়ের অর্থ সত্যসহ বা যথাযথভাবে। এর তাৎপর্য হলো: (ক) আল্লাহ তা’লার কথা ও নিদর্শনাবলি সত্যে পরিপূর্ণ, (খ) তা অধিকারজনিত কারণে এসেছে অর্থাৎ যথাযথভাবে সেসব নিদর্শন পাবার অধিকার তোমার ছিল, (গ) আল্লাহর বাণী অবতীর্ণ হবার এটাই সঠিক সময়। ৩৬৪ টীকা দেখুন।

وَلِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ؕ وَاِلَی اللّٰہِ تُرۡجَعُ الۡاُمُوۡرُ ﴿۱۱۰﴾٪

১১০
কদেখুন: ১০:২৭,২৮; ৩৯:৬১; ৮০:৩৯-৪৩আর আকাশসমূহে যা আছে এবং পৃথিবীতে যা আছে (সব) আল্লাহরই। আর আল্লাহর দিকেই সব বিষয় প্রত্যাবর্তিত হবে।
সূরা আলে ইমরান - রুকু ১১