২৬

الشعراء

সূরা আশ-শুআরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২২৮ আয়াত এবং ১১ রুকূ

فَنَجَّیۡنٰہُ وَاَہۡلَہٗۤ اَجۡمَعِیۡنَ ﴿۱۷۱﴾ۙ

১৭১
খদেখুন: ৭:৮৩; ২৭:৫৭সুতরাং আমরা তাকে ও তার পরিবার- পরিজন সবাইকে রক্ষা করলাম,গদেখুন: ১৫:৬০; ২৯:৩৩; ৩৭:১৩৫; ৫১:৩৬ঘদেখুন: ৭:৮৪; ১১:৮২; ১৫:৬১; ২৭:৫৮

اِلَّا عَجُوۡزًا فِی الۡغٰبِرِیۡنَ ﴿۱۷۲﴾ۚ

১৭২
কেবল এক বৃদ্ধা ব্যতীত, যে পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিল।

ثُمَّ دَمَّرۡنَا الۡاٰخَرِیۡنَ ﴿۱۷۳﴾ۚ

১৭৩
এরপর আমরা অন্যদের ধ্বংস করে দিলাম।

وَاَمۡطَرۡنَا عَلَیۡہِمۡ مَّطَرًا ۚ فَسَآءَ مَطَرُ الۡمُنۡذَرِیۡنَ ﴿۱۷۴﴾

১৭৪
আর আমরা তাদের ওপর একপ্রকার বৃষ্টি বর্ষণ করলাম। আর সতর্ককৃতদের ওপর যে বৃষ্টি বর্ষে তা কত-না মন্দ!

اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً ؕ وَمَا کَانَ اَکۡثَرُہُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۷۵﴾

১৭৫
নিশ্চয় এতে এক বড়ো নিদর্শন ছিল, কিন্তু তাদের অধিকাংশই মুমিন ছিল না।

وَاِنَّ رَبَّکَ لَہُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿۱۷۶﴾٪

১৭৬
আর নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভুই মহাপরাক্রমশালী, বার বার কৃপাকারী।
সূরা আশ-শুআরা - রুকু ৯

کَذَّبَ اَصۡحٰبُ لۡـَٔـیۡکَۃِ الۡمُرۡسَلِیۡنَ ﴿۱۷۷﴾ۚۖ

১৭৭
কদেখুন: ৭:৮৫; ২৫:৪১; ২৭:৫৯অরণ্যবাসীরাও রসূলদের মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল।খদেখুন: ১৫:৭৯; ৩৮:১৪; ৫০:১৫

اِذۡ قَالَ لَہُمۡ شُعَیۡبٌ اَلَا تَتَّقُوۡنَ ﴿۱۷۸﴾ۚ

১৭৮
গদেখুন: ৭:৮৬; ১১:৮৫যখন শুয়াইব তাদেরকে বলেছিল, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না?ঘদেখুন: ১১:৮৫; ১৭:৩৬; ৫৫:১০; ৮৩:২-৪

اِنِّیۡ لَکُمۡ رَسُوۡلٌ اَمِیۡنٌ ﴿۱۷۹﴾ۙ

১৭৯
নিশ্চয় আমি তোমাদের জন্য একান্ত বিশ্বস্ত একজন রসূল।

فَاتَّقُوا اللّٰہَ وَاَطِیۡعُوۡنِ ﴿۱۸۰﴾ۚ

১৮০
অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো।