১৭

بني إسرائيل

সূরা বনী ইসরাঈল

Bani Isra'il

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১৪–১৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১২ আয়াত ও ১২ রুকূ

اِنَّ رَبَّکَ یَبۡسُطُ الرِّزۡقَ لِمَنۡ یَّشَآءُ وَیَقۡدِرُ ؕ اِنَّہٗ کَانَ بِعِبَادِہٖ خَبِیۡرًۢا بَصِیۡرًا ﴿٪۳۱﴾

৩১
গদেখুন: ১৩:২৭; ২৯:৬৩; ৩০:৩৮; ৩৯:৫৩নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভু যার জন্য চান রিযক বৃদ্ধি করেন এবং সংকুচিতও করেন। নিশ্চয় তিনিই নিজ বান্দাদের সম্পর্কে বিশেষভাবে অবহিত (ও) সম্যক দ্রষ্টা।ঘদেখুন: ৬:১৫২
সূরা বনী ইসরাঈল - রুকু ৩

وَلَا تَقۡتُلُوۡۤا اَوۡلَادَکُمۡ خَشۡیَۃَ اِمۡلَاقٍ ؕ نَحۡنُ نَرۡزُقُہُمۡ وَاِیَّاکُمۡ ؕ اِنَّ قَتۡلَہُمۡ کَانَ خِطۡاً کَبِیۡرًا ﴿۳۲﴾

৩২
আর দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা কোরো না।১৬১৩ আমরাই তাদেরকে ও তোমাদেরকে রিযক দেই। নিশ্চয় তাদের হত্যা করা মহাপাপ।১৬১৪
১৬১৩। যে-সব কৃপণ পিতামাতা সন্তানের জন্য উপযুক্ত ভরণপোষণ ও শিক্ষাদীক্ষার জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করে না তারা প্রকারান্তরে সন্তানের দৈহিক এবং নৈতিক উভয় ক্ষেত্রে হত্যায় সহযোগিতা করে। এভাবে নির্দোষ শিশুদের হত্যা করে ফেলার তীব্র নিন্দা করা হয়েছে। সঠিক শিক্ষা এবং উপযুক্ত সুবিধার মাধ্যমে তাদের পূর্ণ মানসিক ও নৈতিক উৎকর্ষ সাধনে সাহায্য করলে তারা সমাজের সত্যিকার উপযোগী কার্যকর সদস্যে পরিণত হবে। সন্তান হত্যার তাৎপর্য এ-ও হতে পারে, অপ্রয়োজনে আপত্তিকর জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা অবলম্বন করা, যে সম্বন্ধে বর্তমান সমাজে উৎসাহ প্রদান করা হয়।
১৬১৪। ‘খিতউন’ এবং ‘খাতাউন’ এর অর্থে প্রভেদ রয়েছে। প্রথমোক্ত শব্দ ইচ্ছাকৃতবোধক এবং পরবর্তী শব্দ ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত উভয় অর্থবোধক (আকরাব)। কুরআন শরীফ প্রথমোক্ত শব্দের ব্যবহার দ্বারা সন্তান হত্যা করার ব্যাপারকে পাপ বলে সাব্যস্ত করেছে যার বিরুদ্ধে মানবপ্রকৃতি বিদ্রোহ করে এবং একমাত্র বিবেকহীন ব্যক্তিই এ কাজ করতে পারে।

وَلَا تَقۡرَبُوا الزِّنٰۤی اِنَّہٗ کَانَ فَاحِشَۃً ؕ وَسَآءَ سَبِیۡلًا ﴿۳۳﴾

৩৩
আর তোমরা ব্যভিচারের ধারেকাছেও যেয়ো না।১৬১৫ নিশ্চয় এটা এক প্রকাশ্য অশ্লীলতা ও অত্যন্ত মন্দ পথ।
১৬১৫। ‘সন্তান হত্যার’ নিষেধাজ্ঞার পরই ব্যভিচার সম্পর্কে আরো একটি কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কারণ ব্যভিচারের মাধ্যমেও অসংখ্য শিশুর হত্যা বিভিন্ন আকারে ঘটে থাকে। বাইবেলের আদেশ- ‘তোমরা ব্যভিচার করবে না’। এর মোকাবিলায় কুরআন করীমে বলে, ‘ব্যভিচারের ধারেকাছেও যেয়ো না’- যা অধিক কার্যকর এবং বোধগম্য। কুরআন ব্যভিচারের কর্মেই কেবল নিন্দা ও নিষিদ্ধ করে নি, বরং এর নিকটবর্তী হবারও সব পথ রুদ্ধ করেছে।

وَلَا تَقۡتُلُوا النَّفۡسَ الَّتِیۡ حَرَّمَ اللّٰہُ اِلَّا بِالۡحَقِّ ؕ وَمَنۡ قُتِلَ مَظۡلُوۡمًا فَقَدۡ جَعَلۡنَا لِوَلِیِّہٖ سُلۡطٰنًا فَلَا یُسۡرِفۡ فِّی الۡقَتۡلِ ؕ اِنَّہٗ کَانَ مَنۡصُوۡرًا ﴿۳۴﴾

৩৪
আর ন্যায়সংগত কারণ ছাড়া আল্লাহ যাকে (হত্যা করতে) নিষেধ করেছেন তাকে হত্যা কোরো না। আর যে নির্যাতিত অবস্থায় নিহত হয় আমরা তার উত্তরাধিকারীকে (প্রতিশোধ নেবার) পূর্ণ অধিকার দিয়েছি, কিন্তু সে যেন হত্যার ব্যাপারে বাড়াবাড়ি না করে। নিশ্চয় সে সাহায্যপ্রাপ্ত হবে।১৬১৬
১৬১৬। পূর্ববর্তী দুটি আয়াতে পরোক্ষ হত্যার ইঙ্গিত করা হয়েছে। বর্তমান আয়াত প্রত্যক্ষ হত্যা সম্বন্ধে বর্ণনা করেছে। যথাযথভাবে গঠিত বিচারালয়ে অভিযুক্ত হত্যাকারী অপরাধী বলে প্রমাণিত হলে নিহত ব্যক্তির ওয়ারিশদের এ অধিকার রয়েছে যে, আইনবলে হত্যাকারীর প্রাণ বধ কার্যকর করতে পারে অথবা নিহত ব্যক্তির মৃত্যুর বিনিময়ে তারা রক্তপণ গ্রহণ করতে পারে। যাহোক, ওয়ারিশকে রক্তের বদলে অর্থের খেসারত প্রদান যদি জনসাধারণের শান্তি অথবা নৈতিকতার পরিপন্থি হয় অথবা ওয়ারিশদের রক্তপণ সম্বন্ধে দাবি যদি প্রকৃত প্রমাণিত না হয় তাহলে আদালত তাদের ঐচ্ছিক অধিকার নাকচ করে দিয়ে হত্যাকারীর প্রাণ দণ্ডাদেশ কার্যকর করার রায় দিতে পারেন। বাস্তবিকপক্ষে রাষ্ট্র এবং নিহতের ওয়ারিশরা উভয়ই দোষীকে ক্ষমা করে দেওয়া অথবা দণ্ড দেবার ক্ষেত্রে সমান অধিকার রাখে। অপরাধী ব্যক্তির শাস্তি সম্পর্কে রাষ্ট্রের এক্তিয়ার, প্রতিকার সম্পর্কিত যাবতীয় বিষয়ের ওপর প্রযোজ্য, কিন্তু আয়াতের প্রথমাংশে দোষী ব্যক্তির অধিকারও সংরক্ষণ করা হয়েছে, যেমন হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে- বাক্যাংশে হত্যাকারীর পক্ষে সুপারিশের কথা নিহিত রয়েছে। একথায় ইশারা করা হয়েছে, যদিও সাধারণ নিয়ম ‘খুনের বদলে খুন’ তবুও নিহত ব্যক্তির উত্তরাধিকারী কর্তৃক এ আদেশ শাব্দিক অর্থে প্রয়োগ করার জন্য সর্বাবস্থায় জিদ ধরা উচিত নয়। আইনের চরম শাস্তি হত্যাকারী তখনই পাবে যখন সমতা, সাধারণ শান্তি ও নৈতিকতার নিয়ম অনুরূপ অবস্থার দাবি করে। ক্ষমার ফলে যদি মনে করা যায়, অপরাধী নৈতিক সংশোধনের পথ গ্রহণ করবে তাহলে রক্তের বদলে অর্থগ্রহণ করে তার জীবন রক্ষা করা যেতে পারে।

وَلَا تَقۡرَبُوۡا مَالَ الۡیَتِیۡمِ اِلَّا بِالَّتِیۡ ہِیَ اَحۡسَنُ حَتّٰی یَبۡلُغَ اَشُدَّہٗ ۪ وَاَوۡفُوۡا بِالۡعَہۡدِ ۚ اِنَّ الۡعَہۡدَ کَانَ مَسۡـُٔوۡلًا ﴿۳۵﴾

৩৫
কদেখুন: ২৫:৬৯আর তোমরা সর্বোত্তম পন্থা অবলম্বন না করে এতিমের ধনসম্পদের কাছে যেয়ো না, যতক্ষণ পর্যন্ত না সে প্রাপ্তবয়স্ক হয়। আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো,১৬১৭ (কেননা) অঙ্গীকার সম্বন্ধে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে।খদেখুন: ৬:১৫২; ২৫:৬৯গদেখুন: ৪:৭,১১; ৬:১৫৩ঘদেখুন: ৫:২; ১৬:৯২
১৬১৭। হত্যার শাস্তি সম্পর্কে বিধান প্রয়োগের ফলে দুটি পরিবারে অর্থাৎ নিহত এবং হত্যাকারী উভয়ের পরিবারে এতিম থেকে যেতে পারে। কুরআন মজীদ এরপর এতিমের অধিকার সম্পর্কে নির্দেশ প্রদান করেছে। এসব অধিকারের মধ্যে অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের সম্পত্তি সম্পর্কিত অধিকার। ‘অঙ্গীকার’ (এখানে অর্থনৈতিক বাধ্যবাধকতা) শব্দটি এস্থলে ব্যবহৃত হয়েছে এ বিষয়ে জোর দেবার জন্য যে, এতিমের সম্পত্তির সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা তাদের প্রতি অনুগ্রহ নয়, বরং অঙ্গীকারের ন্যায় দায়িত্ব ও কর্তব্য যা পূর্ণভাবে ও সততার সঙ্গে পালনীয়।

وَاَوۡفُوا الۡکَیۡلَ اِذَا کِلۡتُمۡ وَزِنُوۡا بِالۡقِسۡطَاسِ الۡمُسۡتَقِیۡمِ ؕ ذٰلِکَ خَیۡرٌ وَّاَحۡسَنُ تَاۡوِیۡلًا ﴿۳۶﴾

৩৬
আর মেপে দেবার সময় তোমরা পূর্ণমাত্রায় দিও এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো। এটাই উৎকৃষ্ট এবং পরিণামের দিক থেকে সর্বোত্তম।১৬১৮
১৬১৮। কোনো লোকের পক্ষে ব্যাবসাবাণিজ্যের অগ্রগতি ও উন্নতি নির্ভর করে ব্যাবসার লেনদেনের ব্যাপারে স্পষ্ট ও নির্দোষ ব্যবহারের মাধ্যমে।

وَلَا تَقۡفُ مَا لَیۡسَ لَکَ بِہٖ عِلۡمٌ ؕ اِنَّ السَّمۡعَ وَالۡبَصَرَ وَالۡفُؤَادَ کُلُّ اُولٰٓئِکَ کَانَ عَنۡہُ مَسۡـُٔوۡلًا ﴿۳۷﴾

৩৭
কদেখুন: ৭:৮৬; ১১:৮৫-৮৬; ২৬:১৮২,১৮৩; ৫৫:১০আর যে বিষয় তোমার জানা নাই সে বিষয়ের অনুগমন কোরো না।* খদেখুন: ১১:৪৭কান, চোখ এবং হৃদয়- এগুলোর প্রত্যেকটি সম্বন্ধে অবশ্যই (তোমাকে) জিজ্ঞাসাবাদ করা হবে।১৬১৯গদেখুন: ২৪:২৫; ৩৬:৬৬; ৪১:২১-২৩ঘদেখুন: ৩১:১৯
১৬১৯। এ আয়াত সন্দেহের সব মূল কর্তন করে, যার অবলম্বন স্বভাবত কান, চোখ এবং হৃদয়। কান হলো প্রথম প্রবেশ পথ। এর মাধ্যমে অধিকাংশ সন্দেহ একজনের মনে প্রবেশ করে থাকে। বেশিরভাগ সন্দেহই অন্যের সম্বন্ধে শুনে তা অবিবেচনাপ্রসূত মন্দ বর্ণনার মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে। পরবর্তী উপায় বা মাধ্যম হলো দৃষ্টি। এক ব্যক্তি অন্যকে কোনো এক বিশেষ কাজ করতে দেখে এর কদর্থ করে বসে এবং কর্তার উদ্দেশ্য ও অভিপ্রায়ের প্রতি সন্দিহান হয়ে ওঠে। সর্বশেষ এবং অতি নিকৃষ্ট প্রকারের সন্দেহ, যা কোনো ব্যক্তি অন্য কারো সম্বন্ধে পোষণ করে, তা অপরের কাছ থেকে মন্দ কথা শোনার কারণেও নয়, সেই ব্যক্তিকে কোনো মন্দকর্ম করতে দেখার কারণেও নয়, বরং তা আসলে সম্পূর্ণ সন্দেহ পোষণকারীর ব্যাধিগ্রস্ত মনের কুধারণাপ্রসূত উদ্ভাবন। এভাবে আয়াতটি শুধু মানুষের জীবন ও সহায়সম্পত্তিকেই নয় (যে বিষয়ে পূর্ববর্তী আয়াতে ইঙ্গিত করা হয়েছে যা পবিত্র ও অলঙ্ঘনীয়) বরং তা মানবিক মর্যাদা এবং সম্মানকেও পবিত্র ও অলঙ্ঘনীয় করেছে আর ঘোষণা করেছে, কারো সম্মানের ওপর আঘাতের জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে।

وَلَا تَمۡشِ فِی الۡاَرۡضِ مَرَحًا ۚ اِنَّکَ لَنۡ تَخۡرِقَ الۡاَرۡضَ وَلَنۡ تَبۡلُغَ الۡجِبَالَ طُوۡلًا ﴿۳۸﴾

৩৮
আর পৃথিবীতে দম্ভভরে চলো না, (কেননা) তুমি কখনো ভূমিকে বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় কখনো পর্বতসম ও হতে পারবে না।১৬২০
১৬২০। অভীষ্ট সাধনে ও কর্মের সফলতার জন্য অহংকার করা আর উল্লসিত হওয়া কেবল মূর্খতা এবং প্রগলভতার পরিচয়ই বহন করে না, বরং তা অহংকারী ব্যক্তির নৈতিক ক্ষতিসাধনও করে থাকে, কারণ এরূপ মনোভাবের দরুন সে অর্জিত কৃতকার্যতায় আত্মতৃপ্তি লাভ করে থাকে এবং এভাবে উন্নতি বাধাগ্রস্ত ও ব্যাহত হয়। ৬১:২; ৬২:২।

کُلُّ ذٰلِکَ کَانَ سَیِّئُہٗ عِنۡدَ رَبِّکَ مَکۡرُوۡہًا ﴿۳۹﴾

৩৯
এগুলো এমনসব বিষয় যার মন্দরূপ তোমার প্রতিপালক-প্রভুর দৃষ্টিতে অপছন্দনীয়।*
* এ অর্থের জন্য দেখুন মুফরাদাত ইমাম রাগেব। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

ذٰلِکَ مِمَّاۤ اَوۡحٰۤی اِلَیۡکَ رَبُّکَ مِنَ الۡحِکۡمَۃِ ؕ وَلَا تَجۡعَلۡ مَعَ اللّٰہِ اِلٰـہًا اٰخَرَ فَتُلۡقٰی فِیۡ جَہَنَّمَ مَلُوۡمًا مَّدۡحُوۡرًا ﴿۴۰﴾

৪০
এটি সেসব প্রজ্ঞার অংশ যা তোমার প্রতিপালক-প্রভু তোমার প্রতি ওহী করেছেন। কদেখুন: ১৭:২৩; ২৬:২১৪; ২৮:৮৯আর তুমি আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য নির্ধারণ কোরো না, নতুবা তুমি ধিকৃত ও বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে।