৩১

لقمان

সূরা লুকমান

Luqman

মক্কী ৩৫ আয়াত ৪ রুকু পারা ২১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩৫ আয়াত এবং ৪ রুকূ

خَلَقَ السَّمٰوٰتِ بِغَیۡرِ عَمَدٍ تَرَوۡنَہَا وَاَلۡقٰی فِی الۡاَرۡضِ رَوَاسِیَ اَنۡ تَمِیۡدَ بِکُمۡ وَبَثَّ فِیۡہَا مِنۡ کُلِّ دَآبَّۃٍ ؕ وَاَنۡزَلۡنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَنۡۢبَتۡنَا فِیۡہَا مِنۡ کُلِّ زَوۡجٍ کَرِیۡمٍ ﴿۱۱﴾

১১
তোমরা দেখতে পাচ্ছো, তিনি স্তম্ভ ছাড়াই আকাশসমূহকে সৃষ্টি করেছেন। কদেখুন: ১৩:৩আর তোমাদের খাদ্য সরবরাহের জন্য তিনি পৃথিবীতে পাহাড় বানিয়েছেন২০০০ এবং তাতে সকল প্রকার বিচরণশীল প্রাণী সৃষ্টি করেছেন। আর আকাশ থেকে আমরা পানি বর্ষণ করেছি, গদেখুন: ২৭:৬১; ৫০:৮অতঃপর এতে আমরা জোড়ায় জোড়ায় সব ধরনের উত্তম প্রজাতি উদ্‌গত করেছি।২৩০৩খদেখুন: ১৩:৪; ১৫:২০; ১৬:১৬; ৭৭:২৮
২৩০৩। কুরআনের অন্যত্র (১৩:৪) ‘আলকা’ (তিনি স্থাপন করলেন)-এর স্থলে ‘জাআলা’ (তিনি তৈরি করলেন) শব্দ ব্যবহৃত হয়েছে। এতে বুঝা যায়, পর্বতমালা পৃথিবীরই অবিচ্ছেদ্য অংশ, বাইরে থেকে এনে পৃথিবীর বুকে স্থাপিত হয় নি।

ہٰذَا خَلۡقُ اللّٰہِ فَاَرُوۡنِیۡ مَاذَا خَلَقَ الَّذِیۡنَ مِنۡ دُوۡنِہٖ ؕ بَلِ الظّٰلِمُوۡنَ فِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿٪۱۲﴾

১২
এ হলো আল্লাহর সৃষ্টি। অতএব আমাকে দেখাও, তিনি ছাড়া অন্যরা কী সৃষ্টি করেছে? আসলে সীমালঙ্ঘনকারীরা স্পষ্ট ভ্রষ্টতায় নিপতিত।
সূরা লুকমান - রুকু ১

وَلَقَدۡ اٰتَیۡنَا لُقۡمٰنَ الۡحِکۡمَۃَ اَنِ اشۡکُرۡ لِلّٰہِ ؕ وَمَنۡ یَّشۡکُرۡ فَاِنَّمَا یَشۡکُرُ لِنَفۡسِہٖ ۚ وَمَنۡ کَفَرَ فَاِنَّ اللّٰہَ غَنِیٌّ حَمِیۡدٌ ﴿۱۳﴾

১৩
আর নিশ্চয় আমরা লুকমানকে সুগভীর প্রজ্ঞা দান করে বলেছিলাম, ‘আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো।’ বস্তুত যে-ই কৃতজ্ঞতা জ্ঞাপন করে সে কেবল নিজের কল্যাণের জন্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকে। আর যে অকৃতজ্ঞ হয়, সেক্ষেত্রে (তার স্মরণ রাখা উচিত,) নিশ্চয় আল্লাহ অমুখাপেক্ষী (ও) পরম প্রশংসার অধিকারী।

وَاِذۡ قَالَ لُقۡمٰنُ لِابۡنِہٖ وَہُوَ یَعِظُہٗ یٰبُنَیَّ لَا تُشۡرِکۡ بِاللّٰہِ ؕؔ اِنَّ الشِّرۡکَ لَظُلۡمٌ عَظِیۡمٌ ﴿۱۴﴾

১৪
আর (স্মরণ করো!) লুকমান২৩০৪ যখন তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিল, ‘হে আমার প্রিয় পুত্র! তুমি আল্লাহর সাথে কাউকে শরীক কোরো না। নিশ্চয় শিরক এক মহাঅন্যায়।২৩০৫কদেখুন: ৬:১৫২; ২৯:৯; ৪৬:১৬
২৩০৪। হযরত লুকমান অনারব বলে মনে হয়। খুব সম্ভবত তিনি ইথিওপিয়ার (আবিসিনিয়া) লোক ছিলেন। তিনি মিশর বা নৃবিয়ার অধিবাসী বলে কথিত আছে। অনেকে তাঁকে এবং গ্রিসের ঈশপকে একই ব্যক্তি বলে মনে করেন। কুরআনের আলোচ্য আয়াতে ও পরবর্তী আয়াতসমূহে হযরত লুকমান তাঁর পুত্রকে যে-সব হিতোপদেশ দিয়েছেন তা দেখে মনে হয়, হযরত লুকমান আল্লাহর একজন নবী ছিলেন (আলাইহিস সালাম)।
২৩০৫। ধর্মের সর্বপ্রথম ও সর্বপ্রধান মৌলিক শিক্ষা হলো, আল্লাহ এক। এই মূল মতবাদ থেকেই ধর্মের অন্যান্য ধর্মীয় আদর্শ ও নীতিমালা উৎসারিত হয়েছে। আল্লাহ ছাড়া অন্য কাউকে বা অন্য কিছুকে উপাসনা করে মানুষ কেবল নিজেকেই হেয় প্রতিপন্ন করে, নিজের সত্তার বিকাশে ও সম্প্রসারণে নিজেই বাধা প্রদান করে।

وَوَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ ۚ حَمَلَتۡہُ اُمُّہٗ وَہۡنًا عَلٰی وَہۡنٍ وَّفِصٰلُہٗ فِیۡ عَامَیۡنِ اَنِ اشۡکُرۡ لِیۡ وَلِوَالِدَیۡکَ ؕ اِلَیَّ الۡمَصِیۡرُ ﴿۱۵﴾

১৫
আর আমরা মানুষকে তার পিতামাতার বিষয়ে (সদাচরণ করার) তাগিদপূর্ণ নির্দেশ দিয়েছি।২৩০৬ তার মা তাকে উপর্যুপরি দুর্বলতা সয়ে গর্ভে ধারণ করেছে। আর তার দুধ ছাড়ানো দুবছরে (সম্পন্ন) হয়।২৩০৬-ক (তাকে আমরা এই তাগিদপূর্ণ নির্দেশও দিয়েছি,) আমার এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। (মনে রেখো!) আমার দিকেই হবে প্রত্যাবর্তন।
২৩০৬। এ আয়াত ও পরবর্তী আয়াত একটি মধ্যবর্তী বাক্যমাত্র। এতে আল্লাহর প্রতি মানুষের সর্বপ্রথম ও সর্বপ্রধান কর্তব্যের পর পরই নির্ধারিত করা হয়েছে তার দ্বিতীয় প্রধান কর্তব্য আর তা হলো, মানুষের প্রতি মানুষের কর্তব্য, যার সূচনা ঘটে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্যের মাধ্যমে।
২৩০৬-ক। এ আয়াত এবং ৪৬ নম্বর সূরার ১৬ নম্বর আয়াতের মধ্যে বাহ্যিক তফাত দেখা যায়। তবে সত্য এটাই যে, অনেক সন্তান সময় পূর্ণ হবার পূর্বেই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ট হয়ে যায়। তাদেরকে অধিক দিন মাতৃস্তন্য পান করতে হয়। দুর্বল শিশুদেরকে দীর্ঘ সময় যাবৎ মাতৃস্তন্য পান করাতে হয়।

وَاِنۡ جَاہَدٰکَ عَلٰۤی اَنۡ تُشۡرِکَ بِیۡ مَا لَیۡسَ لَکَ بِہٖ عِلۡمٌ ۙ فَلَا تُطِعۡہُمَا وَصَاحِبۡہُمَا فِی الدُّنۡیَا مَعۡرُوۡفًا ۫ وَّاتَّبِعۡ سَبِیۡلَ مَنۡ اَنَابَ اِلَیَّ ۚ ثُمَّ اِلَیَّ مَرۡجِعُکُمۡ فَاُنَبِّئُکُمۡ بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۱۶﴾

১৬
আর যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই এমন ক্ষেত্রে তারা উভয়ে আমার শরীক দাঁড় করাতে তোমার ওপর জোর খাটালে তুমি তাদের আনুগত্য করবে না। তবে জাগতিক বিষয়াদিতে তাদের উভয়ের সাথে সদ্ভাবে সঙ্গ দিও।২৩০৭ আর সে ব্যক্তির পথ অনুসরণ করো, যে আমার প্রতি বিনত হয়। এরপর আমার দিকেই হবে তোমাদের প্রত্যাবর্তন। তখন তোমাদের কৃতকর্ম সম্পর্কে আমি তোমাদের অবহিত করব।
২৩০৭। আল্লাহর প্রতি মানুষের কর্তব্য ও পিতামাতার প্রতি কর্তব্য, এ দুই কর্তব্যের মধ্যে যদি কখনো দ্বন্দ্ব বাধে তাহলে ধর্মীয় ক্ষেত্রে আল্লাহর প্রতি কর্তব্যকে সে প্রাধান্য দেবে, কেননা এক্ষেত্রে এটাই হবে তার প্রথম ও প্রধান কর্তব্য, কিন্তু আল্লাহর প্রতি এই কর্তব্য করতে গিয়ে যদিও তাকে পিতামাতার অবাধ্য হতে হয়, তথাপি এ অবাধ্যতার মধ্যেও সন্তানকে পিতামাতার প্রতি শ্রদ্ধা, শালীনতা ও নম্রতার ব্যবহারই করতে হবে। পার্থিব ও সাংসারিক বিষয়ে তাদের অবাধ্যতা বা অশালীন ঔদ্ধত্য নিষিদ্ধ। মতবিরোধ থাকা সত্ত্বেও পিতামাতার প্রতি সন্তানের নম্রতা, কোমলতা, দয়া-ভালোবাসা ও শালীনতা বজায় রাখতে হবে।

یٰبُنَیَّ اِنَّہَاۤ اِنۡ تَکُ مِثۡقَالَ حَبَّۃٍ مِّنۡ خَرۡدَلٍ فَتَکُنۡ فِیۡ صَخۡرَۃٍ اَوۡ فِی السَّمٰوٰتِ اَوۡ فِی الۡاَرۡضِ یَاۡتِ بِہَا اللّٰہُ ؕ اِنَّ اللّٰہَ لَطِیۡفٌ خَبِیۡرٌ ﴿۱۷﴾

১৭
হে আমার প্রিয় পুত্র! সরিষা দানাসম কোনো কর্মও যদি থেকে থাকে আর তা কোথাও লুকায়িত থাকে- আল্লাহ তা অবশ্যই প্রকাশ করে দেবেন।২৩০৮ নিশ্চয় আল্লাহ অত্যন্ত সূক্ষ্মদর্শী (ও) সম্যক অবহিত।
২৩০৮। ভালো হোক, মন্দ হোক, কোনো কাজই বিফলে যায় না। তা চিরস্থায়ী দাগ রেখে যায়। এই সত্যের প্রতিই ৫০:১৯ আয়াত আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে।

یٰبُنَیَّ اَقِمِ الصَّلٰوۃَ وَاۡمُرۡ بِالۡمَعۡرُوۡفِ وَانۡہَ عَنِ الۡمُنۡکَرِ وَاصۡبِرۡ عَلٰی مَاۤ اَصَابَکَ ؕ اِنَّ ذٰلِکَ مِنۡ عَزۡمِ الۡاُمُوۡرِ ﴿ۚ۱۸﴾

১৮
হে আমার প্রিয় পুত্র! নামায কায়েম করো, উত্তম কাজের আদেশ দাও, মন্দ কাজ হতে বারণ করো এবং তোমার ওপর যে বিপদাপদই আসুক তাতে ধৈর্য ধরো। নিশ্চয় এটি অতি গুরুত্বপূর্ণ বিষয়াবলির অন্তর্গত।

وَلَا تُصَعِّرۡ خَدَّکَ لِلنَّاسِ وَلَا تَمۡشِ فِی الۡاَرۡضِ مَرَحًا ؕ اِنَّ اللّٰہَ لَا یُحِبُّ کُلَّ مُخۡتَالٍ فَخُوۡرٍ ﴿ۚ۱۹﴾

১৯
আর (অহংকারবশে) মানুষকে অবজ্ঞা কোরো না২৩০৯ এবং কদেখুন: ১৭:৩৮; ২৫:৬৪পৃথিবীতে গর্বভরে চলাফেরা কোরো না। নিশ্চয় আল্লাহ কোনো অহংকারী (ও) দাম্ভিককে পছন্দ করেন না।
২৩০৯। ‘সাআরা খাদ্দাহু’ অর্থ সে ঘৃণা ও অহংকারে নিজের মুখ তাদের দিক থেকে ফিরিয়ে নিল, নিজ গাল ফুলালো (লেইন, মিফতাহ)।

وَاقۡصِدۡ فِیۡ مَشۡیِکَ وَاغۡضُضۡ مِنۡ صَوۡتِکَ ؕ اِنَّ اَنۡکَرَ الۡاَصۡوَاتِ لَصَوۡتُ الۡحَمِیۡرِ ﴿٪۲۰﴾

২০
আর তোমার চলাফেরায় মধ্যপন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নীচু রাখো। নিশ্চয় সবচেয়ে অপছন্দনীয় স্বর হলো গাধার স্বর।
সূরা লুকমান - রুকু ২