৫৫

الرحمن

সূরা আর-রাহমান

Ar-Rahman

মক্কী ৭৯ আয়াত ৩ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭৯ আয়াত এবং ৩ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

اَلرَّحۡمٰنُ ۙ﴿۲﴾

২
(তিনি) পরম করুণাময় স্বতঃপ্রবৃত্ত দাতা-

عَلَّمَ الۡقُرۡاٰنَ ؕ﴿۳﴾

৩
যিনি কুরআন শিখিয়েছেন। *২৯১৮
২৯১৮। নবী-রসূলগণের মাধ্যমে আল্লাহ তা’লা নিজেকে প্রকাশ করে থাকেন এবং এ উদ্দেশ্যে নিজ বাণী দ্বারা নবীগণকে সম্মানিত করে থাকেন। কুরআনে আল্লাহর বাণী চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নিজের বাক্যের মাধ্যমে আল্লাহ তা’লার আত্মপ্রকাশ প্রথম থেকেই মানুষের মধ্যে চলে এসেছে, তবে তা মানুষের কোনো পুণ্যকর্মের ফলে নয়, বরং স্বীয় করুণা ও মঙ্গলকামিতার তাগিদে তিনি মানুষকে দানস্বরূপ নিজ বাণী শুনিয়েছেন। ঐশীবাণী বা ওহী-ইলহামের অবতরণ মানবের ওপর আল্লাহ তা’লার শ্রেষ্ঠ দান।

خَلَقَ الۡاِنۡسَانَ ۙ﴿۴﴾

৪
খদেখুন: ৯৬:৩তিনি মানুষ সৃষ্টি করেছেন।২৯১৯গদেখুন: ৬:৯৭; ৩৬:৩৯-৪০
২৯১৯। ‘মানুষ’ শব্দটি এর সাধারণ অর্থ ছাড়াও এখানে পূর্ণ মানব অর্থাৎ মহানবী (সা.)-কেও বুঝাতে পারে, কেননা তাঁর মাধ্যমে আল্লাহ তা’লার গুণাবলির পূর্ণতম ও চরমতম প্রকাশ ঘটেছিল। এ হিসাবে দেখলে আয়াতটির অর্থ দাঁড়াবে আল্লাহ তা’লার দয়া, হিতৈষণা, কৃপা মানবসৃষ্টির মূলে কাজ করছে যাতে মানুষ উন্নতি করতে করতে আধ্যাত্মিক উন্নতির চরম শিখরে আরোহণ করে নিজের মধ্যেও স্রষ্টার গুণাবলির প্রতিফলন ঘটাতে পারে।

عَلَّمَہُ الۡبَیَانَ ﴿۵﴾

৫
(আর) তিনি তাকে অভিব্যক্তি প্রকাশ করা শিখিয়েছেন।

اَلشَّمۡسُ وَالۡقَمَرُ بِحُسۡبَانٍ ﴿۪۶﴾

৬
কদেখুন: ১:১সূর্য ও চন্দ্র এক নির্দিষ্ট হিসাব অনুযায়ী (সেবায়) নিয়োজিত।*
* এখানে ‘বিহুসবান’-এর আরো একটি অর্থ হলো, এটা হিসাবরক্ষণের মাধ্যমে। পৃথিবীতে যত উন্নতিই হয়েছে তা হিসাবের মাধ্যমেই হয়েছে। আর সূর্য ও চন্দ্রের আবর্তনের ফলে বিজ্ঞানীরা নিশ্চিতভাবে হিসাবরক্ষণ পদ্ধতি জানতে পেরেছেন। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

وَّالنَّجۡمُ وَالشَّجَرُ یَسۡجُدٰنِ ﴿۷﴾

৭
আর তারকা ও গাছপালা উভয়ে সিজদাবনত রয়েছে।২৯২০,*
২৯২০। পূর্ববর্তী আয়াতের সঙ্গে এ আয়াতটি একত্রে প্রকাশ করছে যে, মহাকাশের সর্ববৃহৎ বস্তুই হোক, কাণ্ডবিহীন ছোটো গুল্মই হোক, সবকিছুই কতগুলো বিধান অনুযায়ী চলে এবং তাদের জন্য নির্ধারিত কর্তব্যনিষ্ঠার সাথে নির্ভুলভাবে সময়মতো সম্পন্ন করে থাকে। এই যে বৃহৎ সৌরজগৎ যার মতো কোটি কোটি জগৎ রয়েছে এর প্রতিটি গ্রহ-উপগ্রহ নিজ কক্ষের ওপর চলে নিজ গন্তব্যের দিকে নিরাপদে-নির্বিঘ্নে নির্দিষ্ট পথ অতিক্রম করে, কখনো কক্ষচ্যুত হয় না।
* এখানে ‘আন-নাজম’ শব্দ দিয়ে তারকাকে বুঝাতে পারে, যা পূর্বের আয়াতে উল্লিখিত হিসাবের সাথে সম্পৃক্ত। আর ‘আন-নাজম’ শব্দ দিয়ে গুল্মলতাকেও বুঝাতে পারে, কেননা এর পরে গাছপালার উল্লেখ রয়েছে। বর্ণনাভঙ্গিতে কুরআন করীমের প্রাঞ্জল ও সমৃদ্ধ হবার অন্যতম বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। আর তা হলো, কুরআনের প্রত্যেকটি আয়াত সবদিক থেকে পরস্পর গভীরভাবে সম্পর্কযুক্ত। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَالسَّمَآءَ رَفَعَہَا وَوَضَعَ الۡمِیۡزَانَ ۙ﴿۸﴾

৮
আর আকাশ নিজ মহিমায় উদ্ভাসিত। তিনি একে উচ্চতা দান করেছেন এবং (এতে মহাজাগতিক) কদেখুন: ৪২:১৮; ৫৭:২৬ভারসাম্য প্রতিষ্ঠা করেছেন।২৯২১,*
২৯২১। এই বিশ্বজগৎ একটা অভিন্ন নিয়মের অধীনে এবং এর বিভিন্ন অংশ একত্রে গতি ও আকৃতির একটা মহিমান্বিত ঐক্য ও সমন্বয় তৈরি করেছে। এই পারস্পরিক সমন্বয় ও ভারসাম্য যা বিভিন্ন বস্তুতে বিরাজমান, তাতে যদি সামান্য ব্যাঘাতও ঘটে তাহলে সমস্ত বিশ্বজগৎ ছিন্নভিন্ন হয়ে পড়বে, কিন্তু যে-সকল বিধান সমগ্র বিশ্বজগৎকে পরিচালনা করে, সেসবের চাবিকাঠি আল্লাহ তা’লার নিজের আয়ত্তে, মানুষের নাগালের বাইরে।
* এখানে আকাশের উচ্চতার কথা বলা হয়েছে। এটি আসলে পূর্বের আয়াতের বিষয়বস্তুর সারসংক্ষেপ যে, হিসাবের মাধ্যমেই ভারসাম্য প্রতিষ্ঠিত করা হয়। আর আকাশকে যে উঁচু করা হয়েছে তা এত ভারসাম্যপূর্ণ যে, এর মাধ্যমে মানুষ ন্যায়বিচার করার পন্থা শিখতে পারে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

اَلَّا تَطۡغَوۡا فِی الۡمِیۡزَانِ ﴿۹﴾

৯
(এ সতর্কবাণীসহ,) তোমরা এ ভারসাম্যে অন্যায় হস্তক্ষেপ কোরো না।২৯২২
২৯২২। বিশ্বজগতের সবকিছুর মাঝে যেমন একটা সার্বিক ঐক্য ও সমন্বয় রয়েছে তেমনই সৃষ্টির মুকুটমণি মানুষকেও আদেশ করা হয়েছে তারা যেন সেই একতা ও সমঝোতার ভারসাম্য রক্ষাকল্পে সকল মানবের প্রতি সমতা ও ন্যায়নীতিপূর্ণ ব্যবহার করে, প্রত্যেককে তার প্রাপ্য প্রদান করে এবং স্রষ্টার প্রতি কর্তব্য সম্পাদন করতে গিয়ে যেন সীমা না ছাড়ায়, বরং মধ্যপন্থা অবলম্বন করে।

وَاَقِیۡمُوا الۡوَزۡنَ بِالۡقِسۡطِ وَلَا تُخۡسِرُوا الۡمِیۡزَانَ ﴿۱۰﴾

১০
আর তোমরা ওজনের ক্ষেত্রে ন্যায্যমান নিশ্চিত করো এবং খদেখুন: ১১:৮৫-৮৬; ১৭:৩৬; ২৬:১৮২মাপে কম দিও না।