৯৬

العلق

সূরা আল-আলাক

Al-`Alaq

মক্কী ২০ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০ আয়াত এবং ১ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।কদেখুন: ১:১খদেখুন: ২৩:১৫; ৪০:৬৮; ৭৫:৩৯

اِقۡرَاۡ بِاسۡمِ رَبِّکَ الَّذِیۡ خَلَقَ ۚ﴿۲﴾

২
তুমি তোমার প্রতিপালক-প্রভুর নামে পাঠ করো-৩৩৮৬ যিনি (সবকিছু) সৃষ্টি করেছেন।
৩৩৮৬। ‘ইকরা’ অর্থ পড়ো, আবৃত্তি করো, অন্যের কাছে বহন করো, ঘোষণা করো, সংগ্রহ করো ইত্যাদি। এসব অর্থের সম্মিলিত তাৎপর্য হলো, কুরআন করীম বহুলভাবে পঠিত ও প্রচারিত হবে, একত্রে সংগৃহীত হয়ে গ্রন্থে পরিণত হবে এবং বিশ্বব্যাপী প্রচারিত হবে। সৃষ্টিকর্তাকে এখানে ‘রাব’ (প্রতিপালক-প্রভু, রক্ষাকর্তা ও পরিবর্ধনকারী) নামে অভিহিত করার মাঝে এ তাৎপর্য রয়েছে, মানুষের নৈতিক উন্নতি ক্রমোন্নয়নের মাধ্যমে বেড়ে মহানবী (সা.)-এর আগমনে পূর্ণত্ব ও চরমত্ব লাভ করেছে।

خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ عَلَقٍ ۚ﴿۳﴾

৩
তিনি মানুষকে এক আঠালো (মাংস) পিণ্ড থেকে সৃষ্টি করেছেন।৩৩৮৭
৩৩৮৭। এ আয়াতের তাৎপর্য হলো, মানবপ্রকৃতিতে আল্লাহর প্রতি ভালোবাসা প্রোথিত রয়েছে। সে কারণে এটাই স্বাভাবিক যে, এমন কেউ নিশ্চয় হবে যার মধ্যে এ ভালোবাসার স্বাভাবিক গুণটি চরমাকারে ও পূর্ণভাবে প্রকাশিত হবে। তিনিই হলেন বিশ্বনবী (সা.) যিনি তাঁর সৃষ্টিকর্তাকে দেহ-মন ও হৃদয়াত্মা দিয়ে ভালোবেসেছেন; তাঁর প্রতিটি শিরা-উপশিরা, প্রতিটি রক্তকণিকা, প্রতিটি অণুপরমাণু এ ভালোবাসায় পরিপূর্ণ ছিল। ‘ইনসান’ শব্দটি সাধারণভাবে মানুষকে বুঝালেও এ আয়াতে ‘পূর্ণতম মানব’ মহানবী (সা.)-কে বুঝিয়েছে।

اِقۡرَاۡ وَرَبُّکَ الۡاَکۡرَمُ ۙ﴿۴﴾

৪
তুমি পাঠ করো! আর তোমার প্রতিপালক-প্রভু সবচেয়ে সম্মানিত-৩৩৮৮
৩৩৮৮। কুরআন যত বেশি বেশি পঠিত ও প্রচারিত হবে, আল্লাহর পবিত্রতা ও মহিমা এবং মানবতার সম্মান ও মর্যাদা বিশ্বে তত বেশি স্বীকৃতি ও প্রতিষ্ঠা লাভ করবে।

الَّذِیۡ عَلَّمَ بِالۡقَلَمِ ۙ﴿۵﴾

৫
যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন।৩৩৮৯
৩৩৮৯। এ আয়াতে এরূপ একটি ভবিষ্যদ্বাণী আছে বলে মনে হয় যে, ‘কলম’ বিশ্বসভ্যতার ধারকবাহকরূপে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। পবিত্র কুরআন কলমের দ্বারা লিখিত আকার প্রাপ্ত হয়ে সঠিকভাবে সংরক্ষিত ও হস্তক্ষেপমুক্ত রয়েছে। আধ্যাত্মিক জ্ঞান ও কুরআনবাহিত ঐশী গুপ্ত তত্ত্বাবলি এবং প্রাকৃতিক বিজ্ঞানচর্চায় কুরআনের উৎসাহ দান ইত্যাদি সভ্যতা-উদ্দীপক কর্মকাণ্ডে কলমই রেখেছে সর্বাধিক অবদান। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও চিন্তনীয় বিষয় হচ্ছে, কুরআনের মতো গ্রন্থ যা এমন এক জাতিতে অবতীর্ণ হয়েছিল যারা না জানত কলমের মূল্য, না জানত কলমের তেমন একটা ব্যবহার এবং যা এমন একজন মানুষের কাছে অবতীর্ণ হয়েছিল যিনি স্বয়ং নিরক্ষর ছিলেন, সেই কুরআনে বার বার ‘কলমের’ উল্লেখ করা হয়েছে।

عَلَّمَ الۡاِنۡسَانَ مَا لَمۡ یَعۡلَمۡ ؕ﴿۶﴾

৬
গদেখুন: ৪:১১৪; ৫৫:৫তিনি মানুষকে তা শিখিয়েছেন যা সে জানত না।

کَلَّاۤ اِنَّ الۡاِنۡسَانَ لَیَطۡغٰۤی ۙ﴿۷﴾

৭
সাবধান! নিশ্চয় মানুষ সীমালঙ্ঘন করে থাকে।

اَنۡ رَّاٰہُ اسۡتَغۡنٰی ﴿ؕ۸﴾

৮
কারণ সে নিজেকে অমুখাপেক্ষী মনে করে।কদেখুন: ২১:৩৬; ৫৩:৪৩

اِنَّ اِلٰی رَبِّکَ الرُّجۡعٰی ؕ﴿۹﴾

৯
নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভুর দিকেই হবে প্রত্যাবর্তন।

اَرَءَیۡتَ الَّذِیۡ یَنۡہٰی ۙ﴿۱۰﴾

১০
তুমি কি তাকে লক্ষ করেছ, খদেখুন: ২:১১৫; ৭২:২০যে বাধা দেয়-