৫৫

الرحمن

সূরা আর-রাহমান

Ar-Rahman

মক্কী ৭৯ আয়াত ৩ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭৯ আয়াত এবং ৩ রুকূ

وَالۡاَرۡضَ وَضَعَہَا لِلۡاَنَامِ ﴿ۙ۱۱﴾

১১
আর পৃথিবীও কত বিস্ময়কর! তিনি একে গোটা সৃষ্টিকুলের জন্য (অবলম্বন) বানিয়েছেন।

فِیۡہَا فَاکِہَۃٌ ۪ۙ وَّالنَّخۡلُ ذَاتُ الۡاَکۡمَامِ ﴿ۖ۱۲﴾

১২
গদেখুন: ৫০:১০-১১-এতে রয়েছে বিভিন্ন ধরনের ফল এবং আবরণযুক্ত খেজুরও।

وَالۡحَبُّ ذُو الۡعَصۡفِ وَالرَّیۡحَانُ ﴿ۚ۱۳﴾

১৩
আর খোসাযুক্ত শস্যদানা ও সুগন্ধিযুক্ত গাছগাছালি।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿۱۴﴾

১৪
অতএব (হে জিন ও ইনসান!) তোমরা উভয়ে তোমাদের প্রতিপালক-প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?২৯২৩
২৯২৩। দ্বিবচন ‘তুকাযযিবান’ ব্যবহৃত হয়েছে এ কারণে যে, জিন ও মানুষ এ দুই শ্রেণিকে এই ক্রিয়াপদের কর্তা গণ্য করা হয়েছে যেমন তা ৩৪ নম্বর আয়াতেও উল্লেখ করা হয়েছে। অথবা দুই শ্রেণির মানুষকে বুঝিয়ে থাকতে পারে- মুমিন ও কাফির, নেতা ও অনুসারী, ধনী ও দরিদ্র, সাদা ও কালো মানুষ। অথবা বিভিন্ন আয়াতে যে-সব আদেশ-উপদেশ রয়েছে সেগুলোর প্রতি জোর দেওয়া ও সম্মান প্রদর্শনার্থেও সম্মানসূচক দ্বিবচন ব্যবহৃত হয়ে থাকতে পারে, কেননা এমন ক্ষেত্রে সম্মানসূচক দ্বিবচন ব্যবহার আরবী ভাষায় প্রচলিত আছে। ৫০:২৫ দেখুন। হযরত নবী করীম (সা.) একথা বলেছেন বলে জানা যায়, যখন এই আয়াতটির শব্দগুলো পড়তে শুনবে তখন তোমরা উত্তরে বলবে, তোমার কোনো অনুগ্রহই আমরা অস্বীকার করি না। সকল প্রশংসা তোমারই, হে আমাদের প্রতিপালক-প্রভু! (কাসীর)।

خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ صَلۡصَالٍ کَالۡفَخَّارِ ﴿ۙ۱۵﴾

১৫
তিনি মানুষকে পোড়ামাটির পাত্রের ন্যায় খনখনে শুকনো মাটি থেকে সৃষ্টি করেছেন,২৯২৪
২৯২৪। আকাশসমূহের সৃষ্টিসহ তাতে চন্দ্র-সূর্যের অবস্থান নির্ধারণ করে পৃথিবীর পরিসর, বিস্তার এবং সেখানে শস্যাদি উৎপাদনের ব্যবস্থা ও তদনুরূপ অন্যান্য বিষয়ের উল্লেখ করার পর এ আয়াতে মানবসৃষ্টির কথা বলা হয়েছে। ‘তিনি মানুষকে পোড়ামাটির পাত্রের ন্যায় খনখনে শুকনো মাটি থেকে সৃষ্টি করেছেন’ বাক্যটির অর্থ এ হতে পারে যে, মানুষকে এমন বস্তু-উপাদানের সমন্বয়ে সৃষ্টি করা হয়েছে যার মধ্যে কথা বলার গুণ ও শক্তি নিহিত রয়েছে। ‘সালসাল’ তখনই শব্দ করে যখন বাইরের কোনো বস্তু দ্বারা তাতে আঘাত করা হয়। মানুষের ক্ষেত্রে এর ব্যবহার একথার ইঙ্গিত বহন করে যে, প্রতিধ্বনি বা প্রত্যুত্তর দানের ক্ষমতা বাণী গ্রহণের সামর্থ্যের ওপর নির্ভরশীল। মানুষের সৃষ্টি ও আধ্যাত্মিক উন্নতির তিনটি ভিন্ন ভিন্ন স্তর বুঝানোর জন্য কুরআনে তিনটি শব্দ ব্যবহৃত হয়েছে। প্রথম স্তরটি বুঝাতে বলা হয়েছে, ‘তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন’ (৩:৬০)। দ্বিতীয় ধাপটি বুঝাতে বলা হয়েছে, ‘তিনিই কাদামাটি থেকে তোমাদের সৃষ্টি করেছেন’ (৬:৩)। এর দ্বারা বুঝায় যে, ঐশীবাণীরূপ পানির ছিটা পেয়ে মানুষ ভালো-মন্দ বিচার করার শক্তি অর্জন করে। মানুষের তৃতীয় স্তরকে বলা হয়েছে, ‘পোড়ামাটির পাত্রের ন্যায়’, এ ধাপে মানুষকে দুঃখকষ্ট ইত্যাদির দ্বারা অগ্নিপরীক্ষা নেওয়া হয়। যখন এই অগ্নিপরীক্ষার সব বিষয়ে সে কৃতকার্যতার সাথে উত্তীর্ণ হয় এবং আধ্যাত্মিক পরিপূর্ণতা প্রাপ্ত হয় তখন তার ভাগ্যে খোদাপ্রাপ্তি ঘটে।

وَخَلَقَ الۡجَآنَّ مِنۡ مَّارِجٍ مِّنۡ نَّارٍ ﴿ۚ۱۶﴾

১৬
কদেখুন: ১৫:২৭,২৯এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে।২৯২৫খদেখুন: ৭:১৩; ১৫:২৮; ৩৮:৭৭গদেখুন: ২:১১৬; ২৬:২৯
২৯২৫। ১৫:২৮ দেখুন।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿۱۷﴾

১৭
অতএব (হে জিন ও ইনসান!) তোমরা উভয়ে তোমাদের প্রতিপালক-প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

رَبُّ الۡمَشۡرِقَیۡنِ وَرَبُّ الۡمَغۡرِبَیۡنِ ﴿ۚ۱۸﴾

১৮
“(তিনি) দুই পূর্বেরও প্রতিপালক-প্রভু এবং দুই পশ্চিমেরও প্রতিপালক-প্রভু।২৯২৬,*
২৯২৬। পৃথিবীর প্রত্যেকটি স্থান অপর স্থানের পূর্ব বা পশ্চিম হবে, প্রত্যেক স্থান অপর স্থানগুলোর তুলনায় পূর্ব ও পশ্চিম। এ ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়টিকেই দুই পূর্ব ও দুই পশ্চিম বলা হয়েছে। তদুপরি পৃথিবীর আকৃতি গোল হওয়ায় পূর্ব গোলার্ধের পূর্বদিক পশ্চিম গোলার্ধের পশ্চিম এবং পশ্চিম গোলার্ধের পশ্চিমদিক পূর্ব গোলার্ধের পূর্ব হয়ে যায়। এভাবেও দুই পূর্ব ও দুই পশ্চিম আছে। আধুনিক কালের রাজনৈতিক ভাষাতেও দুই পূর্ব, দুই পশ্চিম সুবিদিত, যথা-
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য। মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য এবং দুই পশ্চিম ইউরোপ ও আমেরিকা। এ আয়াতটিতে একথার প্রতি ইশারা রয়েছে যে, আল্লাহই সমগ্র বিশ্বের অধিপতি। তাই কুরআনের আলো পূর্ব গোলার্ধেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা পশ্চিম গোলার্ধকেও আলোকিত করবে। ‘পৃথিবী এর প্রতিপালক-প্রভুর জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠবে’ (৩৯:৭০)।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿۱۹﴾

১৯
অতএব (হে জিন ও ইনসান!) তোমরা উভয়ে তোমাদের প্রতিপালক-প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

مَرَجَ الۡبَحۡرَیۡنِ یَلۡتَقِیٰنِ ﴿ۙ۲۰﴾

২০
নিশ্চয় তিনি দুই সমুদ্রকে একত্র করে একাকার করে দেবেন।২৯২৭কদেখুন: ২৫:৫৪; ২৭:৬২খদেখুন: ৪২:৩৩
২৯২৭। ‘দুই সমুদ্র’ মানে লোহিত সাগর ও ভূমধ্যসাগর অথবা প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর হতে পারে কিংবা উভয় জোড়াই বুঝাতে পারে। এ আয়াতে এক বিরাট ভবিষ্যদ্বাণী রয়েছে যা সুয়েজ খাল ও পানামা খাল খননের মাধ্যমে সুস্পষ্টভাবে বাস্তবায়িত হয়েছে। সুয়েজ খাল ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করেছে আর পানামা খাল সংযুক্ত করেছে প্রশান্ত মহাসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে। এ ভবিষ্যদ্বাণীর পূর্ণতা দেখতে বিশ্বের মানুষকে তেরোশ বছর অপেক্ষা করতে হয়েছে। এই ‘দুই সমুদ্র’ দ্বারা অন্য অর্থও বুঝাতে পারে, যেমন ভৌতবিজ্ঞান ও আধ্যাত্মবিজ্ঞান, অথবা প্রাকৃতিক নিয়মকানুন ও ঐশীবাণী। শেষোক্ত দুটি নিয়মকে ভুলবশত পরস্পর বিপরীত মনে করা হয়, যদিও আসলে এ দুটি পরস্পরের সমর্থক। প্রাকৃতিক নিয়ম হলো আল্লাহর কাজ এবং ঐশীবাণী (ওহী-ইলহাম) হলো আল্লাহর কথা। তাঁর কথা ও কাজে কোনোরূপ গরমিল থাকতে পারে না।