৫৫

الرحمن

সূরা আর-রাহমান

Ar-Rahman

মক্কী ৭৯ আয়াত ৩ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭৯ আয়াত এবং ৩ রুকূ

بَیۡنَہُمَا بَرۡزَخٌ لَّا یَبۡغِیٰنِ ﴿ۚ۲۱﴾

২১
(বর্তমানে) উভয়ের মাঝে এক অন্তরায় রয়েছে, (যা) তারা অতিক্রম করতে পারে না।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿۲۲﴾

২২
অতএব (হে জিন ও ইনসান!) তোমরা উভয়ে তোমাদের প্রতিপালক-প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

یَخۡرُجُ مِنۡہُمَا اللُّؤۡلُؤُ وَالۡمَرۡجَانُ ﴿ۚ۲۳﴾

২৩
উভয় (সমুদ্র) থেকে মুক্তা ও প্রবাল বের হয়।২৯২৮,*
২৯২৮। আশ্চর্যের বিষয় মুক্তা ও প্রবাল উভয় বস্তুই সুয়েজ খাল ও পানামা খাল দ্বারা সংযুক্ত সমুদ্র থেকে পাওয়া যায়। এস্থলে মুক্তা ও প্রবালের উল্লেখ করে সেসব সমুদ্রকে চিহ্নিত করা হয়েছে যেগুলো ভবিষ্যতে সংযুক্ত হবার কথা বলা হয়েছে। উল্লেখ্য, সব সমুদ্রে মণিমুক্তা ও প্রবাল উৎপন্ন হয় না।
* এ আয়াতে দুটি পূর্ব ও দুটি পশ্চিমের উল্লেখ করা হয়েছে। অথচ মহানবী (সা.)-এর যুগে মানুষ একটি পূর্ব ও একটি পশ্চিমের কথাই জানত। অতি ছোটো এ আয়াতটিতে ভবিষ্যত যুগের মহান আবিষ্কার সম্পর্কে ভবিষ্যদ্বাণী রয়েছে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿۲۴﴾

২৪
অতএব (হে জিন ও ইনসান!) তোমরা উভয়ে তোমাদের প্রতিপালক-প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

وَلَہُ الۡجَوَارِ الۡمُنۡشَئٰتُ فِی الۡبَحۡرِ کَالۡاَعۡلَامِ ﴿ۚ۲۵﴾

২৫
আর সমুদ্রে পাহাড়সম উঁচু নৌযানগুলো তাঁরই (নিখুঁত শিল্পশৈলীর বিকাশ)।২৯২৯ অর্ধাংশ*
২৯২৯। আধুনিক কালের সর্ববৃহৎ সমুদ্রগামী লাখ লাখ টনের জাহাজ যা সমুদ্রের বুকে পাহাড়ের মতো দেখায় তারই কথা এখানে বলা হয়েছে। পাশ্চাত্যের জাতিগুলো বিশাল সমুদ্রপথের সদ্ব্যবহার করে সওদাগরি বাণিজ্যের মাধ্যমে যে উন্নতি লাভ ও প্রভাব বিস্তার করেছে এ সূরাতে তারই চিত্র তুলে ধরা হয়েছে বলে মনে হয়।
* মহানবী (সা.)-এর যুগে এরূপ দুই সমুদ্র সম্পর্কে মানুষ কিছুই জানত না এবং এগুলো একে অন্যের সাথে মিলিত হবার ভবিষ্যদ্বাণী করাও সম্ভব ছিল না। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য) ২৯২৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿٪۲۶﴾

২৬
অতএব (হে জিন ও ইনসান!) তোমরা উভয়ে তোমাদের প্রতিপালক-প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?কদেখুন: ২৮:৮৯
সূরা আর-রাহমান - রুকু ১

کُلُّ مَنۡ عَلَیۡہَا فَانٍ ﴿ۚۖ۲۷﴾

২৭
এতে যা-ই আছে সব নশ্বর,২৯৩০
২৯৩০। সারা বিশ্বই ক্ষয় ও ধ্বংসের অধীন এবং বিশ্বচরাচরের সবকিছুই একদিন বিলীন হয়ে যাবে। কেবল আল্লাহ তা’লাই অনন্তকাল থাকবেন, কেননা একমাত্র তিনিই স্বয়ংসম্পূর্ণ ও সকলের ভরসাস্থল।

وَّیَبۡقٰی وَجۡہُ رَبِّکَ ذُو الۡجَلٰلِ وَالۡاِکۡرَامِ ﴿ۚ۲۸﴾

২৮
কেবল তোমার প্রতিপালক-প্রভুর মহান অস্তিত্ব অবিনশ্বর থাকবে, যিনি প্রতাপান্বিত ও মহাসম্মানিত।২৯৩১
২৯৩১। ‘ওয়াজহুন’ অর্থ যে বস্তু একজনের হিফাজতে থাকে বা যে বস্তুর প্রতি একজনের প্রখর দৃষ্টি থাকে (২৮:৮৯), বস্তুটির মালিক স্বয়ং, অনুগ্রহ, মুখমণ্ডল (আকরাব)। পৃথিবী যদিও বিলীন হয়ে যাবে, মহাকাশের বস্তুগুলো নিশ্চিহ্ন হয়ে পড়বে এবং বিশ্বজগতের সকল বস্তুই অস্তিত্বহীন হয়ে যাবে, তথাপি মানুষের যুক্তি দাবি করে যে, এমন একটি অস্তিত্ব থাকা উচিত, যে মরে না, পরিবর্তিত হয় না এবং ক্ষয়প্রাপ্তও হয় না। আর সেই অনাদি-অনন্ত অস্তিত্বই হলেন আল্লাহ, যিনি বিশ্বজগৎ সৃষ্টি করেছেন এবং তিনি সবকিছুর আদি ও অন্তের কারণ। এ আয়াত ও পূর্ববর্তী আয়াতগুলো একত্রে দুটি অপরিবর্তনীয় প্রাকৃতিক নিয়মের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, যা সর্বদা ক্রিয়াশীল রয়েছে: (১) প্রতিটি বস্তুই ক্ষয়, অধঃপতিত ও লয়প্রাপ্ত হয়, (২) ঐশী বিধিবিধান পালনের দ্বারা জীবনধারা অব্যাহত থাকে।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿۲۹﴾

২৯
অতএব (হে জিন ও ইনসান!) তোমরা উভয়ে তোমাদের প্রতিপালক-প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

یَسۡـَٔلُہٗ مَنۡ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ کُلَّ یَوۡمٍ ہُوَ فِیۡ شَاۡنٍ ﴿ۚ۳۰﴾

৩০
আকাশসমূহে ও পৃথিবীতে যারা আছে তারা তাঁরই কাছে যাচনা করে। তিনি প্রতিক্ষণে নব নব মহিমায় উদ্ভাসিত।২৯৩২
২৯৩২। সকল প্রাণিই তাদের জীবনধারণের জন্য আল্লাহর ওপর নির্ভরশীল, তিনিই তাদের স্রষ্টা, পালনকর্তা ও বর্ধনকারী। তাঁর গুণাবলি অনন্ত ও গণনাতীত। এই গুণাবলি অনবরত বিভিন্নভাবে প্রকাশিত হয়ে চলেছে।