৭

الأعراف

সূরা আল-আরাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০৭ আয়াত ও ২৪ রুকূ

وَلَقَدۡ مَکَّنّٰکُمۡ فِی الۡاَرۡضِ وَجَعَلۡنَا لَکُمۡ فِیۡہَا مَعَایِشَ ؕ قَلِیۡلًا مَّا تَشۡکُرُوۡنَ ﴿٪۱۱﴾

১১
কদেখুন: ১৫:২১; ৪৬:২৭আর আমরা নিশ্চয় তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য এতে জীবিকার উপায় উপকরণ সৃষ্টি করেছি, (কিন্তু( তোমরা আদৌ কৃতজ্ঞতা প্রকাশ করো না।
সূরা আল-আরাফ - রুকু ১

وَلَقَدۡ خَلَقۡنٰکُمۡ ثُمَّ صَوَّرۡنٰکُمۡ ثُمَّ قُلۡنَا لِلۡمَلٰٓئِکَۃِ اسۡجُدُوۡا لِاٰدَمَ ٭ۖ فَسَجَدُوۡۤا اِلَّاۤ اِبۡلِیۡسَ ؕ لَمۡ یَکُنۡ مِّنَ السّٰجِدِیۡنَ ﴿۱۲﴾

১২
আর নিশ্চয় আমরা তোমাদের সৃষ্টি করেছি, খদেখুন: ২৩:১৫; ৩৯:৭; ৪০:৬৫এরপর তোমাদেরকে (যথাযথ) আকৃতি৯৪৯ দান করেছি, অতঃপর আমরা ফেরেশতাদের বলেছি, গদেখুন: ২:৩৫; ১৫:৩০-৩১; ১৭:৬২; ১৮:৫১; ২০:১১৭; ৩৮:৭৩-৭৫‘তোমরা আদমের আনুগত্য করো;৯৫০ তখন ইবলীস৯৫১ ছাড়া তারা (সবাই) আনুগত্য করল। সে আনুগত্যকারীদের অন্তর্ভুক্ত হলো না।ঘদেখুন: ১৫:৩৩-৩৪; ৩৮:৭৬-৭৭ঙদেখুন: ১৫:৩৫; ৩৮:৭৮
৯৪৯। মানুষ তার নৈতিক সত্তাকে বিভিন্ন প্রকার ছাঁচে গঠন করতে পারে, যে-রূপ কাদামাটিকে ইচ্ছামতো ছাঁচে বা আকৃতিতে গঠন করা যায়।
৯৫০। ফেরেশতাদেরকে আদম (আ.)-এর প্রতি অনুগত হবার যে আদেশ দেওয়া হয়েছিল সেই আদেশ কার্যত সমগ্র সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য, কারণ ফেরেশতারা ঐশী প্রতিনিধিত্বকারীরূপে আল্লাহ তা’লার হুকুমকে বাস্তবে রূপ দান করেন।
৯৫১। ইবলীস ফেরেশতা ছিল না (১৮:৫১)। সে অশুভ সত্তাসমূহের প্রধান, যেমন জিবরাঈল ফেরেশতাদের প্রধান। যে ঘটনার উল্লেখ এখানে করা হয়েছে তা কোনোভাবেই মানবজাতির প্রথম আদিপিতা বলে কথিত প্রথম ‘আদম’- এর সঙ্গে সম্পর্কযুক্ত নয়। এ ঘটনা পরবর্তী সেই আদম (আ.)-এর সঙ্গে সম্বন্ধযুক্ত, যিনি এ পৃথিবীতে প্রায় ছয় হাজার বছর পূর্বে বসবাস করতেন, যাঁর বংশোদ্ভূত হযরত নূহ, ইবরাহীম (আ.) এবং তাঁদের পরবর্তী বংশধররা।

قَالَ مَا مَنَعَکَ اَلَّا تَسۡجُدَ اِذۡ اَمَرۡتُکَ ؕ قَالَ اَنَا خَیۡرٌ مِّنۡہُ ۚ خَلَقۡتَنِیۡ مِنۡ نَّارٍ وَّخَلَقۡتَہٗ مِنۡ طِیۡنٍ ﴿۱۳﴾

১৩
তিনি বললেন,৯৫২ ‘যেখানে আমি তোমাকে আদেশ দিলাম (সেখানে) কীসে তোমাকে আনুগত্য করতে বারণ করল?’ সে বলল, ‘আমি তার চেয়ে উত্তম। তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ এবং তাকে সৃষ্টি করেছ কাদামাটি৯৫৩ দিয়ে।’
৯৫২। এ আয়াতে আল্লাহ এবং ইবলীসের মধ্যে কথোপকথনের আকারে যা উপস্থাপিত হয়েছে তাতে অবশ্যই এটা বুঝায় না যে, আসলেই এরূপে বাক্য বিনিময় হয়েছিল। বস্তুতপক্ষে ইবলীস কর্তৃক হযরত আদম (আ.)-এর আনুগত্য অস্বীকার করার ফলে যে অবস্থার সৃষ্টি হয়েছিল এটি মূলত তারই একটা চিত্র ছিল। বিস্তারিত জানার জন্য ৬১ নম্বর টীকা দেখুন। ৯৫৩ ও ৯৫৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
৯৫৩। ‘তীন’ অর্থ কাদামাটি। বিশদ ব্যাখ্যার জন্য ৪২০-ক টীকা দ্রষ্টব্য।

قَالَ فَاہۡبِطۡ مِنۡہَا فَمَا یَکُوۡنُ لَکَ اَنۡ تَتَکَبَّرَ فِیۡہَا فَاخۡرُجۡ اِنَّکَ مِنَ الصّٰغِرِیۡنَ ﴿۱۴﴾

১৪
তিনি বললেন, তাহলে এখান থেকে চলে যাও,৯৫৪ কেননা তোমার জন্য সংগত নয় যে, তুমি এখানে অহংকার করবে। অতএব বের হয়ে যাও। নিশ্চয় তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত।’
৯৫৪। ‘ফাহবিত মিনহা’ অর্থ ‘তাহলে এখান থেকে চলে যাও’। এ আয়াতে কোনো নামবাচক বিশেষ্য পদ না থাকায়, যার পরিবর্তে ‘এখান’ সর্বনামটি ব্যবহৃত হয়েছে যা, ‘মিনহা’ শব্দের মধ্যে নিহিত; যার অর্থ এখান থেকে। এর দ্বারা ইবলীস হযরত আদম (আ.)-এর আনুগত্যের অস্বীকার করার পূর্বে যে অবস্থায় ছিল যেন তাকেই বুঝাচ্ছে।

قَالَ اَنۡظِرۡنِیۡۤ اِلٰی یَوۡمِ یُبۡعَثُوۡنَ ﴿۱۵﴾

১৫
সে বলল, ‘তুমি আমাকে সে-দিন পর্যন্ত অবকাশ দাও যখন তারা পুনরুত্থিত হবে।৯৫৪-ককদেখুন: ১৫:৩৭; ৩৮:৮০খদেখুন: ১৫:৪০; ৩৮:৮৩
৯৫৪-ক। এ আয়াতে উল্লিখিত পুনরুত্থানের (অর্থাৎ পুনর্জীবনের), পরলোকে পুনরুত্থান অর্থাৎ মানবের জন্য স্থিরীকৃত শেষ বিচারদিবসের পুনর্জীবন নয় বরং এতে মানবের আধ্যাত্মিক পুনর্জন্ম অথবা তার আত্মিক চেতনা বা প্রত্যক্ষ জ্ঞানের পূর্ণতার কথাই বলা হয়েছে। ইবলীস মানুষকে কেবল ততক্ষণ পথভ্রষ্ট করতে পারে যতক্ষণ তার আধ্যাত্মিক পুনর্জীবন লাভ না হয়। আর একবার যখন সে আধ্যাত্মিকতার উচ্চমার্গে উন্নীত হয়ে যায়, যাকে ‘বাকা’ (অমরত্ব) নামে অভিহিত করা হয়, তখন ইবলীস তার আর কোনো ক্ষতিসাধন করতে পারে না (১৭:৬৬)।

قَالَ اِنَّکَ مِنَ الۡمُنۡظَرِیۡنَ ﴿۱۶﴾

১৬
তিনি বললেন, ‘নিশ্চয় তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।’

قَالَ فَبِمَاۤ اَغۡوَیۡتَنِیۡ لَاَقۡعُدَنَّ لَہُمۡ صِرَاطَکَ الۡمُسۡتَقِیۡمَ ﴿ۙ۱۷﴾

১৭
সে বলল, ‘যেহেতু তুমি আমাকে বিপথগামী সাব্যস্ত করেছ, সেহেতু আমি অবশ্যই তোমার সরলসোজা পথে তাদের জন্য (ওত পেতে) বসে থাকব।*
* আল্লাহ তা’লা যতক্ষণ বিশেষভাবে রক্ষা না করবেন ততক্ষণ সরল সুদৃঢ় পথে যারা চলে তারাও শয়তানের প্রতারণা থেকে রক্ষা পায় না। কুরআন করীমে যাদেরকে ‘মাগযুবি আলাইহিম’ এবং ‘যাল্লীন’ বলা হয়েছে তারাও ‘সিরাতে মুস্তাকীমে’-ই চলত, কিন্তু তারা প্রতারিত হয়ে বিপথগামী হয়েছে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমের প্রদত্ত টীকা দ্রষ্টব্য।। ৯৫৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

ثُمَّ لَاٰتِیَنَّہُمۡ مِّنۡۢ بَیۡنِ اَیۡدِیۡہِمۡ وَمِنۡ خَلۡفِہِمۡ وَعَنۡ اَیۡمَانِہِمۡ وَعَنۡ شَمَآئِلِہِمۡ ؕ وَلَا تَجِدُ اَکۡثَرَہُمۡ شٰکِرِیۡنَ ﴿۱۸﴾

১৮
এরপর তাদের সম্মুখ থেকে ও তাদের পশ্চাৎ থেকে আর তাদের ডানদিক থেকে ও তাদের বামদিক থেকেও আমি অবশ্যই তাদের কাছে আসব।৯৫৫ আর তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ দেখতে পাবে না।’
৯৫৫। মানুষকে প্রলুব্ধ করে বিপথে পরিচালিত করার জন্য শয়তানের ভীতিপ্রদ ফাঁদের বিষয়টির প্রতি খেয়াল করুন।

قَالَ اخۡرُجۡ مِنۡہَا مَذۡءُوۡمًا مَّدۡحُوۡرًا ؕ لَمَنۡ تَبِعَکَ مِنۡہُمۡ لَاَمۡلَـَٔنَّ جَہَنَّمَ مِنۡکُمۡ اَجۡمَعِیۡنَ ﴿۱۹﴾

১৯
তিনি বললেন, ‘তুমি এখান থেকে ধিকৃত ও বিতাড়িত অবস্থায় বের হয়ে যাও। গদেখুন: ১১:২০; ১৫:৪৩-৪৪; ৩২:১৪; ৩৮:৮৬গতাদের মাঝে যারাই তোমার অনুসরণ করবে- আমি অবশ্যই তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম ভরে দেবো।’

وَیٰۤاٰدَمُ اسۡکُنۡ اَنۡتَ وَزَوۡجُکَ الۡجَنَّۃَ فَکُلَا مِنۡ حَیۡثُ شِئۡتُمَا وَلَا تَقۡرَبَا ہٰذِہِ الشَّجَرَۃَ فَتَکُوۡنَا مِنَ الظّٰلِمِیۡنَ ﴿۲۰﴾

২০
কদেখুন: ২:৩৮; ২০:১১৮‘আর হে আদম! তুমি ও তোমার স্ত্রী জান্নাতে৯৫৫-ক বসবাস করো এবং তোমরা যেখান থেকে চাও খাও৯৫৬, কিন্তু তোমরা এই বৃক্ষের কাছে যেয়ো না।৯৫৬ নতুবা তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।’৯৫৭
৯৫৫-ক। টীকা ৬৮ দ্রষ্টব্য।
৯৫৬। এর দ্বারা বুঝা যায়, কেবল দৈহিক বা আত্মিক জীবনের জন্য ক্ষতিকারক নিষিদ্ধ বস্তু ছাড়া সকল বস্তু বিধিসম্মত।
৯৫৭। ‘বৃক্ষের কাছে যেয়ো না’ দ্বারা এ-ও বুঝানো হতে পারে যে, আদম (আ.) ও তাঁর স্ত্রীকে যে আদেশ দ্বারা আল্লাহ তা’লা কোনো কোনো বস্তু বা বিষয় সম্পর্কে বারণ করেছিলেন তা-ই ছিল নিষিদ্ধ বৃক্ষ। কুরআনে (১৪:২৫) ভালো কথাকে ‘ভালো বৃক্ষের’ সাথে এবং মন্দ কথাকে ‘মন্দ বৃক্ষের’ সাথে তুলনা করা হয়েছে (১৪:২৭)।