১৫

الحجر

সূরা আল-হিজর

Al-Hijr

মক্কী ১০০ আয়াত ৬ রুকু পারা ১৩–১৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১০০ আয়াত ও ৬ রুকূ

فَسَجَدَ الۡمَلٰٓئِکَۃُ کُلُّہُمۡ اَجۡمَعُوۡنَ ﴿ۙ۳۱﴾

৩১
তখন ফেরেশতাদের সবাই একসাথে সিজদা করল,কদেখুন: ২:৩৫; ৭:১২; ১৭:৬২; ১৮:৫১; ২০:১১৭

اِلَّاۤ اِبۡلِیۡسَ ؕ اَبٰۤی اَنۡ یَّکُوۡنَ مَعَ السّٰجِدِیۡنَ ﴿۳۲﴾

৩২
খদেখুন: ২:৩৫; ৭:১২; ১৭:৬২; ১৮:৫১; ২০:১১৭একমাত্র ইবলীস ছাড়া। সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল।১৪৯৬
১৪৯৬। আল্লাহ তা’লা শয়তানকে শাস্তি প্রদান করেছিলেন (আয়াত: ৩৫-৩৬) ফেরেশতাদেরকে দেওয়া তাঁর আদেশ পালন না করার অপরাধে (আয়াত: ২৯-৩০); কারণ ফেরেশতাদেরকে দেওয়া আল্লাহ তা’লার হুকুম স্বভাবতই সেসব জীবের ওপরও প্রযোজ্য ছিল, যারা ফেরেশতাদের কর্তৃত্বাধীন ছিল। অন্যত্র কুরআন নিজেই এই বিষয়কে পরিষ্কার করে বলেছে যে, ফেরেশতার প্রতি আদেশ ইবলীসের ওপরও কার্যকর (৭:১২-১৩)।

قَالَ یٰۤـاِبۡلِیۡسُ مَا لَکَ اَلَّا تَکُوۡنَ مَعَ السّٰجِدِیۡنَ ﴿۳۳﴾

৩৩
গদেখুন: ৭:১৩; ৩৮:৭৬তিনি বললেন, ‘হে ইবলীস! তোমার কী হয়েছে১৪৯৬-ক যে, তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না?’
১৪৯৬-ক। ‘মা লাকা’ আরবী বাগ্ধারার অর্থ: তোমার কী হয়েছে? তোমার যুক্তি কী? মনক্ষুন্ন হবার কারণ কী?

قَالَ لَمۡ اَکُنۡ لِّاَسۡجُدَ لِبَشَرٍ خَلَقۡتَہٗ مِنۡ صَلۡصَالٍ مِّنۡ حَمَاٍ مَّسۡنُوۡنٍ ﴿۳۴﴾

৩৪
ঘদেখুন: ৭:১৩; ১৭:৬২সে বলল, ‘যাকে তুমি পচা কাদার (রূপান্তরিত) শুষ্ক খনখনে মাটি থেকে সৃষ্টি করেছ- এমন মানুষকে সিজদা করার পাত্র আমি নই।’

قَالَ فَاخۡرُجۡ مِنۡہَا فَاِنَّکَ رَجِیۡمٌ ﴿ۙ۳۵﴾

৩৫
তিনি বললেন, ‘তাহলে তুমি এখান থেকে বের হয়ে যাও,১৪৯৭ কেননা তুমি নিশ্চয় বিতাড়িত।
১৪৯৭। এখানে ‘মিনহা’ (বা জায়গা থেকে) শব্দের মধ্যে হা (অর্থ এই, এটি) মৃত্যুর পরে যে জান্নাত সেটির প্রতি নির্দেশ করে না, কারণ সেই জান্নাত এমন এক স্থানে যেখানে শয়তানের প্রবেশ করা এবং আদম (আ.)-কে জ. ৭:১৯; ১৭:৬৪; ৩৮:৮৬। প্ররোচিত করা সম্ভব নয় এবং যে স্থান (জান্নাত) থেকে কেউ কখনো বহিষ্কৃত হয় নি। (১৫:৪৯)। এটা এই জগতের সে অবস্থাকে নির্দেশ করেছে যা আপাতদৃষ্টিতে পরম সুখ বা স্বর্গবাস বলে প্রতীয়মান হয়, এতে নবী আবির্ভূত হবার পূর্বে মানুষ আপাত সুখময় জীবন উপভোগ করতে থাকে। সেখানে যদিও তারা ভুল বিশ্বাসের শিকার হয়ে থাকে, তথাপি যুগ-নবীকে অস্বীকার না করলে, তারা ঐশী করুণা ও অনুগ্রহ থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হয় না, একে অর্থাৎ সেই অবস্থাকে জান্নাত (তথা বাগান) নামে কুরআন করীমে আখ্যায়িত করা হয়েছে।

وَّاِنَّ عَلَیۡکَ اللَّعۡنَۃَ اِلٰی یَوۡمِ الدِّیۡنِ ﴿۳۶﴾

৩৬
কদেখুন: ৩৮:৭৯আর (মনে রেখো!) বিচার দিবস পর্যন্ত নিশ্চয় তোমার ওপর অভিসম্পাত থাকল।’

قَالَ رَبِّ فَاَنۡظِرۡنِیۡۤ اِلٰی یَوۡمِ یُبۡعَثُوۡنَ ﴿۳۷﴾

৩৭
খদেখুন: ৭:১৫; ১৭:৬৩; ৩৮:৮০সে বলল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! তাহলে সে-দিন পর্যন্ত তুমি আমাকে অবকাশ দাও যে-দিন তাদেরকে (অর্থাৎ মানুষকে) পুনরুত্থিত করা হবে।’১৪৯৮
১৪৯৮। ‘যে-দিন তাদেরকে (অর্থাৎ মানুষকে) পুনরুত্থিত করা হবে’ এ বাক্য দ্বারা মানুষের আধ্যাত্মিক পুনর্জন্ম বুঝানো হয়েছে, যখন ‘নফসে মুতমাইন্না’ (শান্তিপ্রাপ্ত আত্মা) লাভ করে শয়তানি প্রলোভন এবং আধ্যাত্মিক পতন থেকে মানুষ মুক্তি লাভ করে। আল্লাহ তা’লা এবং ইবলীসের মধ্যে এই বাক্যালাপ, যা এ আয়াতে উল্লেখ রয়েছে তা রূপক মাত্র।

قَالَ فَاِنَّکَ مِنَ الۡمُنۡظَرِیۡنَ ﴿ۙ۳۸﴾

৩৮
গদেখুন: ৭:১৬; ৩৮:৮১তিনি বললেন, ‘তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত,

اِلٰی یَوۡمِ الۡوَقۡتِ الۡمَعۡلُوۡمِ ﴿۳۹﴾

৩৯
ঘদেখুন: ৩৮:৮২; ৭:১৭-১৮; ৩৮:৮৩সেই নির্ধারিত দিন পর্যন্ত।১৪৯৯
১৪৯৯। ‘সেই নির্ধারিত দিন পর্যন্ত’ অর্থাৎ (যেমন পূর্ববর্তী ৩৭ নম্বর আয়াতে বর্ণিত) যখন নবীগণ ও তাঁদের ১৫০০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য অনুসারীরা শত্রুদের ওপর চূড়ান্ত বিজয় লাভ করে আর মিথ্যা ও তার উপাসকবৃন্দ চরমভাবে পরাজিত এবং নিষ্পেষিত হয়।

قَالَ رَبِّ بِمَاۤ اَغۡوَیۡتَنِیۡ لَاُزَیِّنَنَّ لَہُمۡ فِی الۡاَرۡضِ وَلَاُغۡوِیَنَّہُمۡ اَجۡمَعِیۡنَ ﴿ۙ۴۰﴾

৪০
চদেখুন: ৩৮:৮৪সে বলল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! قَالَ رَبِّ بِمَا أَغْوَيْتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمْ যেহেতু তুমি আমাকে বিপথগামী সাব্যস্ত করেছ তাই আমি নিশ্চয় তাদের জন্য পৃথিবীতে (জীবনকে) আকর্ষণীয় করে দেখাবো এবং আমি নিশ্চয় তাদের সবাইকে পথভ্রষ্ট করব।