৪২

الشورى

সূরা আশ-শূরা

Ash-Shura

মক্কী ৫৪ আয়াত ৫ রুকু পারা ২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৪ আয়াত এবং ৫ রুকূ

وَمَا اخۡتَلَفۡتُمۡ فِیۡہِ مِنۡ شَیۡءٍ فَحُکۡمُہٗۤ اِلَی اللّٰہِ ؕ ذٰلِکُمُ اللّٰہُ رَبِّیۡ عَلَیۡہِ تَوَکَّلۡتُ ٭ۖ وَاِلَیۡہِ اُنِیۡبُ ﴿۱۱﴾

১১
আর যে বিষয়েই তোমরা মতভেদ করো, (জেনে রাখো,) এর মীমাংসা আল্লাহরই হাতে। )তুমি বলো,) ‘ইনিই হলেন আল্লাহ- যিনি আমার প্রতিপালক-প্রভু। তাঁরই ওপর আমি নির্ভর করি এবং তাঁরই প্রতি বিনত হই।’

فَاطِرُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ جَعَلَ لَکُمۡ مِّنۡ اَنۡفُسِکُمۡ اَزۡوَاجًا وَّمِنَ الۡاَنۡعَامِ اَزۡوَاجًا ۚ یَذۡرَؤُکُمۡ فِیۡہِ ؕ لَیۡسَ کَمِثۡلِہٖ شَیۡءٌ ۚ وَہُوَ السَّمِیۡعُ الۡبَصِیۡرُ ﴿۱۲﴾

১২
তিনিই আকাশসমূহ ও পৃথিবীর আদিস্রষ্টা। তিনি তোমাদের মাঝ থেকে তোমাদের কল্যাণ সাধনের জন্য জোড়া সৃষ্টি করেছেন এবং গবাদি পশুর মাঝেও জোড়া (সৃষ্টি করেছেন)। তিনি এতে (অর্থাৎ পৃথিবীতে) তোমাদের বিস্তৃতি দান করেন।২৬৪৬ তাঁর মতো কেউ নাই।২৬৪৭ আর তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।*
২৬৪৬। স্বামী ও স্ত্রীর মধ্যকার পারস্পরিক সম্পর্কের মাধ্যমে মানবসংখ্যা বৃদ্ধি পায়।
২৬৪৭। এ আয়াতে বলা হয়েছে, তিনি তোমাদের মাঝ থেকে তোমাদের কল্যাণ সাধনের জন্য জোড়া সৃষ্টি করেছেন এবং গবাদি পশুর মাঝেও জোড়া (সৃষ্টি করেছেন)। অন্যত্র বলা হয়েছে, ‘আর সবকিছুকে আমরা জোড়া জোড়া সৃষ্টি করেছি’ (৫১:৫০)। এর দ্বারা মানুষ ভুলবশত মনে করতে পারে যে, আল্লাহ তা’লারও জোড়া আছে। এ সম্ভাব্য ভ্রান্তি অপনোদনের জন্য এখানে বলে দেওয়া হলো, কোনোকিছুই তাঁর সদৃশ নয়। এই বাক্যটি পরিষ্কারভাবে বলছে, আল্লাহ এক অদ্বিতীয় ও অতুলনীয় সত্তা। তাঁর মতো কোনোকিছু কল্পনায়ও আসে না। মানুষের বুদ্ধি ও ধ্যানধারণার বহু ঊর্ধ্বে তিনি। যদিও মানুষের ও আল্লাহর গুণাবলির মধ্যে একটা দূরতম, অপরিপক্ক ও অপূর্ণ সামঞ্জস্য পরিলক্ষিত হতে পারে, তথাপি এ দুয়ের মধ্যে সাদৃশ্য বা সমতার চিন্তা করা একেবারে বাতুলতা মাত্র।
* আল্লাহর ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছিল তা ছিল ‘আল-কাবা’। এটি মক্কা নামক জনপদে অবস্থিত। এ জনপদকে উম্মুল কুরা (জনপদ-জননী) বলা হয়। এ অভিব্যক্তিটি অন্যান্য সব জনপদের তুলনায় এর (অর্থাৎ মক্কার) গুরুত্বের প্রতি ইঙ্গিত করে থাকতে পারে। অথবা অভিব্যক্তিটি আক্ষরিকভাবে সর্বপ্রথম নির্মিত জনপদ বুঝাতে পারে। সেক্ষেত্রে এর অর্থ হবে, যেখানে মক্কা অবস্থিত প্রাচীনকালে সেখানে ক্রমে ক্রমে আল্লাহর ঘরের চারদিকে একটি জনপদ গড়ে ওঠে। প্রারম্ভিকভাবে কিছু অজানা লোক দ্বারা তখন এটা নির্মিত হয়েছিল। মানবজাতি এর অনুকরণে জনপদ নির্মাণ করতে শিখেছিল। কাজেই একে জনপদ-জননী বলা যেতে পারে। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

لَہٗ مَقَالِیۡدُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ۚ یَبۡسُطُ الرِّزۡقَ لِمَنۡ یَّشَآءُ وَیَقۡدِرُ ؕ اِنَّہٗ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿۱۳﴾

১৩
কদেখুন: ৬:১৫; ১৪:১১; ৩৫:২আকাশসমূহ ও পৃথিবীর চাবিগুলো তাঁরই (হাতে)। গদেখুন: ১৩:২৭; ২৯:৬৩; ৩৪:৩৭; ৩৯:৫৩তিনি যার জন্য চান রিযক সম্প্রসারিত করেন এবং সংকুচিতও করেন। নিশ্চয় তিনি সব বিষয়ে সর্বজ্ঞ।*খদেখুন: ৩৯:৬৪
* মহানবী (সা.)-এর যুগে পশুদের জোড়া থাকার জ্ঞান তো ছিল এবং গাছপালার মাঝেও কোনো কোনোটির জোড়া থাকার কথা জানা ছিল, কিন্তু সে সময় একথা জানা ছিল না, সবকিছু আল্লাহ তা’লা জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। পদার্থের প্রতিটি অণুর জোড়া যে রয়েছে, বর্তমান যুগে একথা প্রমাণিত হয়েছে। দ্বিতীয়ত, এ আয়াতে মানুষের উদ্‌গত হবার কথা বলা হয়েছে। এ থেকে বুঝা যায়, জীবনের সূচনা হয়েছিল উদ্ভিদ থেকে। আর একথা একেবারেই সঠিক। এ আয়াতে ‘যারআ’ শব্দটি আছে। অন্য এক আয়াতে এ বিষয়টি আরো সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, যেমন বলা হয়েছে ‘আম্বাতাকুম মিনাল আরযি নাবাতান’ (৭১:১৮)। অর্থাৎ মানুষের পূর্ণাঙ্গ বিকাশ হয়েছে উদ্ভিদের ন্যায়। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

شَرَعَ لَکُمۡ مِّنَ الدِّیۡنِ مَا وَصّٰی بِہٖ نُوۡحًا وَّالَّذِیۡۤ اَوۡحَیۡنَاۤ اِلَیۡکَ وَمَا وَصَّیۡنَا بِہٖۤ اِبۡرٰہِیۡمَ وَمُوۡسٰی وَعِیۡسٰۤی اَنۡ اَقِیۡمُوا الدِّیۡنَ وَلَا تَتَفَرَّقُوۡا فِیۡہِ ؕ کَبُرَ عَلَی الۡمُشۡرِکِیۡنَ مَا تَدۡعُوۡہُمۡ اِلَیۡہِ ؕ اَللّٰہُ یَجۡتَبِیۡۤ اِلَیۡہِ مَنۡ یَّشَآءُ وَیَہۡدِیۡۤ اِلَیۡہِ مَنۡ یُّنِیۡبُ ﴿۱۴﴾

১৪
তিনি তোমাদের জন্য ধর্মের সেই বিধান জারি করেছেন, যার তাগিদপূর্ণ আদেশ তিনি নূহকেও দিয়েছিলেন। আর আমরা তোমার প্রতি যা ওহী করেছি এবং ইবরাহীম, মূসা ও ঈসাকেও এ মর্মে তাগিদপূর্ণ আদেশ দিয়েছিলাম- ‘তোমরা ধর্মকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করো এবং এতে কোনো মতভেদ কোরো না। যে বিষয়ের দিকে তুমি মুশরিকদের ডাকছ তা তাদের জন্য খুবই কঠিন। আল্লাহ যাকে চান নিজের জন্য মনোনীত করেন। আর যে (তাঁর প্রতি) বিনত হয় তিনি তাকে নিজের দিকে পরিচালিত করেন।’

وَمَا تَفَرَّقُوۡۤا اِلَّا مِنۡۢ بَعۡدِ مَا جَآءَہُمُ الۡعِلۡمُ بَغۡیًۢا بَیۡنَہُمۡ ؕ وَلَوۡلَا کَلِمَۃٌ سَبَقَتۡ مِنۡ رَّبِّکَ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی لَّقُضِیَ بَیۡنَہُمۡ ؕ وَاِنَّ الَّذِیۡنَ اُوۡرِثُوا الۡکِتٰبَ مِنۡۢ بَعۡدِہِمۡ لَفِیۡ شَکٍّ مِّنۡہُ مُرِیۡبٍ ﴿۱۵﴾

১৫
কদেখুন: ৪৫:১৮; ৯৮:৫আর তাদের কাছে জ্ঞান আসার পরই কেবল তারা একে অন্যের প্রতি বিদ্বেষবশত মতভেদ করে এবং বিভক্ত হয়ে পড়ে। খদেখুন: ১০:২০; ২০:১৩০; ৪১:৪৬আর তোমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে যদি নির্ধারিত মেয়াদের জন্য একটি আদেশ জারি না হয়ে থাকত তাহলে অবশ্যই তাদের মাঝে (অর্থাৎ তাদের মধ্যকার বিষয়ের) ইতি টেনে দেওয়া হতো। আর তাদের পরে যাদেরকে কিতাবের উত্তরাধিকারী করা হয়েছিল নিশ্চয় তারা এ সম্পর্কে এক অস্বস্তিকর সন্দেহে নিপতিত।

فَلِذٰلِکَ فَادۡعُ ۚ وَاسۡتَقِمۡ کَمَاۤ اُمِرۡتَ ۚ وَلَا تَتَّبِعۡ اَہۡوَآءَہُمۡ ۚ وَقُلۡ اٰمَنۡتُ بِمَاۤ اَنۡزَلَ اللّٰہُ مِنۡ کِتٰبٍ ۚ وَاُمِرۡتُ لِاَعۡدِلَ بَیۡنَکُمۡ ؕ اَللّٰہُ رَبُّنَا وَرَبُّکُمۡ ؕ لَنَاۤ اَعۡمَالُنَا وَلَکُمۡ اَعۡمَالُکُمۡ ؕ لَا حُجَّۃَ بَیۡنَنَا وَبَیۡنَکُمۡ ؕ اَللّٰہُ یَجۡمَعُ بَیۡنَنَا ۚ وَاِلَیۡہِ الۡمَصِیۡرُ ﴿ؕ۱۶﴾

১৬
অতএব এরই ভিত্তিতে তুমি (মানবজাতিকে) ডাকো। আর যেভাবে তুমি আদিষ্ট হয়েছ সেভাবে নিজ অবস্থানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাও। আর তাদের কামনা-বাসনার অনুসরণ কোরো না। আর তুমি বলো, ‘কিতাব থেকে আল্লাহ যা অবতীর্ণ করেছেন, আমি তাতে ঈমান এনেছি। আর আমি তোমাদের মাঝে সুবিচার করার জন্য আদিষ্ট হয়েছি। আল্লাহ আমাদেরও প্রতিপালক-প্রভু এবং তোমাদেরও প্রতিপালক-প্রভু। গদেখুন: ১১:১১৩আমাদের জন্য আমাদের কর্মফল এবং তোমাদের জন্য তোমাদের কর্মফল। আমাদের ও তোমাদের মাঝে কোনো বিতণ্ডা নাই।২৬৪৮ আল্লাহ আমাদের সমবেত করবেন এবং তাঁরই দিকে হবে প্রত্যাবর্তন।’ঘদেখুন: ৫:৫০
২৬৪৮। মহানবী হযরত মুহাম্মদ (সা.) নির্দেশপ্রাপ্ত হলেন তিনি যেন পূর্ববর্তী নবীগণের অনুসারীদেরকে বলেন যে, তিনি (সা.) তাঁর পূর্বে অবতীর্ণ সকল ধর্মগ্রন্থেই বিশ্বাস রাখেন। অতএব তাঁর সাথে তাদের ঝগড়াবিবাদ করার কোনোই কারণ নাই।

وَالَّذِیۡنَ یُحَآجُّوۡنَ فِی اللّٰہِ مِنۡۢ بَعۡدِ مَا اسۡتُجِیۡبَ لَہٗ حُجَّتُہُمۡ دَاحِضَۃٌ عِنۡدَ رَبِّہِمۡ وَعَلَیۡہِمۡ غَضَبٌ وَّلَہُمۡ عَذَابٌ شَدِیۡدٌ ﴿۱۷﴾

১৭
আর যারা তাঁর (তথা আল্লাহর) আহ্বানে সাড়া দেবার পরও আল্লাহ সম্পর্কে বিতর্ক করে, তাদের যুক্তিপ্রমাণ তাদের প্রতিপালক-প্রভুর কাছে বৃথা২৬৪৯ এবং তাদের প্রতিই (তাঁর) ক্রোধ (বর্ষিত হবে)। আর তাদের জন্য (নির্ধারিত) রয়েছে কঠোর শাস্তি।
২৬৪৯। ইসলামের সত্যতা প্রতিষ্ঠিত হয়ে গেছে, দলে দলে মানুষ এতে প্রবেশ করতে আরম্ভ করেছে। অতএব অবিশ্বাসীদের মনে ইসলামের ঐশী ধর্ম হওয়া সম্বন্ধে কোনো সংশয় বা আপত্তি থাকা একেবারে অবান্তর ও অযৌক্তিক।

اَللّٰہُ الَّذِیۡۤ اَنۡزَلَ الۡکِتٰبَ بِالۡحَقِّ وَالۡمِیۡزَانَ ؕ وَمَا یُدۡرِیۡکَ لَعَلَّ السَّاعَۃَ قَرِیۡبٌ ﴿۱۸﴾

১৮
আল্লাহ সেই মহান অস্তিত্ব- কদেখুন: ২:১৪০; ১০:৪২যিনি সত্যসহ কিতাব ও মানদণ্ড অবতীর্ণ করেছেন।২৬৫০ আর কীসে তোমাকে অবহিত করবে, নির্ধারিত সময় সম্ভবত সন্নিকটে?খদেখুন: ৫৫:৮; ৫৭:২৬
২৬৫০। মানুষের পথপ্রদর্শন ও মঙ্গলের জন্য আল্লাহ তা’লা দুটি জিনিস পাঠিয়েছেন: (১) ধর্মগ্রন্থ অর্থাৎ শরীয়তের আইনকানুন, (২) ওজনের পাল্লা যার মাধ্যমে মানুষের সৎ-অসৎ কার্যাবলির সঠিক মূল্যায়ন, বিচারবিশ্লেষণ, পরিমাপ ও ওজন করা হয়। ‘মীযান’ (ওজনের পাল্লা) বলতে মানুষের বিচারক্ষমতা ও বিবেকবুদ্ধিকেও বুঝাতে পারে যার মাধ্যমে সত্য-মিথ্যা ও ন্যায়-অন্যায়কে মানুষ চিনতে পারে। বাস্তবিকপক্ষে এই জগতেই (পরকালে তো নিশ্চয়) মানুষের সকল কার্যকে ঐশী তুলাদণ্ডে মাপা হয়। মীযান দ্বারা কুরআনকেও বুঝাতে পারে, কেননা ভালো ও মন্দকে বিচার করার সূক্ষ্ম মাপকাঠি কুরআনে রয়েছে। অন্যত্র (৫৭:২৬) যেখানে ‘তিনি অবতীর্ণ করেছেন’ শব্দগুলো মীযানের জন্য ব্যবহৃত হয়েছে সেখানে এ শব্দগুলো লোহার জন্যও ব্যবহৃত হয়েছে যা শক্তির প্রতীক। এটি ঐশী ও মানবীয় নিয়মের নির্দেশ করছে।

یَسۡتَعۡجِلُ بِہَا الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِہَا ۚ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا مُشۡفِقُوۡنَ مِنۡہَا ۙ وَیَعۡلَمُوۡنَ اَنَّہَا الۡحَقُّ ؕ اَلَاۤ اِنَّ الَّذِیۡنَ یُمَارُوۡنَ فِی السَّاعَۃِ لَفِیۡ ضَلٰلٍۭ بَعِیۡدٍ ﴿۱۹﴾

১৯
কদেখুন: ১৩:৭শ্যারা এতে (প্রতিশ্রুত মুহূর্তে ঈমান আনে না তারাই তা ত্বরিত কামনা করে। আর যারা ঈমান এনেছে তারা একে ভয় পায় এবং জানে যে, তা সত্য।২৬৫১ সাবধান! নিশ্চয় যারা প্রতিশ্রুত মুহূর্ত সম্বন্ধে বিতর্ক করে তারা চরম ভ্রান্তিতে নিপতিত।
২৬৫১। যে অবিশ্বাসীরা ‘শেষ বিচারের দিন’ আছে বলে বিশ্বাস করে না, তারা সে দিনের ভয়ে ভীত হয় না, তারা সে দিনটির আগমনকে ত্বরান্বিত করার দুঃসাহস দেখায়, কিন্তু মুমিনদের কথা স্বতন্ত্র। তারা যেহেতু সে ভয়ংকর দিনে তাদের ইহলৌকিক জীবনের কাজকর্মের হিসাব দিতে হবে বলে বিশ্বাস রাখে, সেহেতু তারা এর সম্মুখীন হবার ভয়ে ভীত থেকে এর জন্য প্রস্তুতি গ্রহণ করে।

اَللّٰہُ لَطِیۡفٌۢ بِعِبَادِہٖ یَرۡزُقُ مَنۡ یَّشَآءُ ۚ وَہُوَ الۡقَوِیُّ الۡعَزِیۡزُ ﴿٪۲۰﴾

২০
খদেখুন: ৬:১০৪; ২২:৬৪আল্লাহ তাঁর বান্দাদের প্রতি পরম দয়ালু। ২. তিনি যাকে চান রিযক দেন। আর তিনিই সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী।
সূরা আশ-শূরা - রুকু ২