১০

يونس

সূরা ইউনুস

Yunus

মক্কী ১১০ আয়াত ১১ রুকু পারা ১১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১০ আয়াত ও ১১ রুকূ

وَمِنۡہُمۡ مَّنۡ یُّؤۡمِنُ بِہٖ وَمِنۡہُمۡ مَّنۡ لَّا یُؤۡمِنُ بِہٖ ؕ وَرَبُّکَ اَعۡلَمُ بِالۡمُفۡسِدِیۡنَ ﴿٪۴۱﴾

৪১
খদেখুন: ২৭:৮৫আর তাদের একাংশ এতে ঈমান আনে এবং তাদের আরেকাংশ এতে ঈমান আনে না। 8 আর তোমার প্রতিপালক-প্রভু নৈরাজ্য﴾ সৃষ্টিকারীদের সবচেয়ে বেশি চেনেন।
সূরা ইউনুস - রুকু ৪

وَاِنۡ کَذَّبُوۡکَ فَقُلۡ لِّیۡ عَمَلِیۡ وَلَکُمۡ عَمَلُکُمۡ ۚ اَنۡتُمۡ بَرِیۡٓـــُٔوۡنَ مِمَّاۤ اَعۡمَلُ وَاَنَا بَرِیۡٓءٌ مِّمَّا تَعۡمَلُوۡنَ ﴿۴۲﴾

৪২
আর তারা তোমাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করলে তুমি বলে দাও, ‘আমি আমার কর্মের জন্য আর তোমরা তোমাদের কর্মের জন্য দায়বদ্ধ। আমি যা করি সে সম্বন্ধে তোমরা দায়মুক্ত এবং তোমরা যা করো সে সম্বন্ধে আমিও দায়মুক্ত।’

وَمِنۡہُمۡ مَّنۡ یَّسۡتَمِعُوۡنَ اِلَیۡکَ ؕ اَفَاَنۡتَ تُسۡمِعُ الصُّمَّ وَلَوۡ کَانُوۡا لَا یَعۡقِلُوۡنَ ﴿۴۳﴾

৪৩
গদেখুন: ২:২৫৪; ৪:৫৬আর তাদের কিছুসংখ্যক তোমার দিকে কান পেতে রাখে। প্রশ্ন হলো, চদেখুন: ২৭:৮১তারা যদি বিবেকবুদ্ধি না খাটায় তবে তুমি কি (এরূপ) বধিরকে শোনাতে পারো?ঘদেখুন: ২:১৪০; ১০৯:৭; ৬:২৬; ১৭:৪৮ছদেখুন: ৭:১৯৯

وَمِنۡہُمۡ مَّنۡ یَّنۡظُرُ اِلَیۡکَ ؕ اَفَاَنۡتَ تَہۡدِی الۡعُمۡیَ وَلَوۡ کَانُوۡا لَا یُبۡصِرُوۡنَ ﴿۴۴﴾

৪৪
আবার তাদের কিছুসংখ্যক তোমার দিকে তাকিয়ে থাকে। কথা হলো, তারা যদি না দেখে তবে তুমি কি (এরূপ) অন্ধকে পথের দিশা দিতে পারো?১২৬৩
১২৬৩। অবিশ্বাসীদের অনুধাবন করার বোধশক্তি ও বুদ্ধি নাই। পূর্ববর্তী আয়াতে তাদেরকে বধির ও বোধশূন্য বলা হয়েছে এবং বর্তমান আয়াতে তাদেরকে ‘অন্তর্দৃষ্টি’ ছাড়াও মৌলিক মানসিক শক্তিতে নিঃস্ব বলা হয়েছে।

اِنَّ اللّٰہَ لَا یَظۡلِمُ النَّاسَ شَیۡئًا وَّلٰکِنَّ النَّاسَ اَنۡفُسَہُمۡ یَظۡلِمُوۡنَ ﴿۴۵﴾

৪৫
নিশ্চয় আল্লাহ মানুষের ওপর আদৌ কোনো অবিচার করেন না, বরং মানুষ নিজেরাই নিজেদের প্রতি অবিচার করে।

وَیَوۡمَ یَحۡشُرُہُمۡ کَاَنۡ لَّمۡ یَلۡبَثُوۡۤا اِلَّا سَاعَۃً مِّنَ النَّہَارِ یَتَعَارَفُوۡنَ بَیۡنَہُمۡ ؕ قَدۡ خَسِرَ الَّذِیۡنَ کَذَّبُوۡا بِلِقَآءِ اللّٰہِ وَمَا کَانُوۡا مُہۡتَدِیۡنَ ﴿۴۶﴾

৪৬
আর যে-দিন তিনি তাদেরকে একত্রিত করবেন, (সে-দিন) তাদের মনে হবে তারা খদেখুন: ৩০:৫৬; ৪৬:৩৬যেন দিনের কেবল এক মুহূর্তই১২৬৪ (এ( জগতে) অবস্থান করেছিল। তারা পরস্পরের পরিচয় লাভ করবে। যারা আল্লাহর (সাথে) সাক্ষাৎকে অস্বীকার করেছে, গদেখুন: ৬:৩২,৩০; ৩২:১১নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা হিদায়াতপ্রাপ্ত হবে না।ঘদেখুন: ১৩:৪১; ৪০:৭৮; ১৬:৩৭; ৩৫:২৫
১২৬৪। কুরআন করীমে কাফিরদের সম্বন্ধে ইহজগতে দিনের এক ঘণ্টাকাল বা কিছুসময় অবস্থান করার কথা একাধিক বার বলা হয়েছে। এসব আয়াতে ইহলোকে তাদের অবস্থানের প্রকৃত কাল বুঝায় না, বরং পার্থিব বিষয়াদিতে সম্পূর্ণরূপে ডুবে থাকতে এবং নিরর্থক অভীষ্ট লক্ষ্যে আত্মনিমগ্ন হয়ে যাওয়াতে নিন্দা জ্ঞাপন নিহিত রয়েছে। তারা যেহেতু নিরর্থক প্রলোভনে জীবন বিনষ্ট করেছিল সেহেতু তারা এ পৃথিবীতে মাত্র একদিনই বাস করেছিল বলে বলা যেতে পারে, যদিও প্রকৃতপক্ষে তারা ইহজগতে হয়ত বহু বছর যাবৎ অবস্থান করেছিল।

وَاِمَّا نُرِیَنَّکَ بَعۡضَ الَّذِیۡ نَعِدُہُمۡ اَوۡ نَتَوَفَّیَنَّکَ فَاِلَیۡنَا مَرۡجِعُہُمۡ ثُمَّ اللّٰہُ شَہِیۡدٌ عَلٰی مَا یَفۡعَلُوۡنَ ﴿۴۷﴾

৪৭
আর আমরা তাদেরকে যে-সব (শান্তির( প্রতিশ্রুতি দিয়েছি এর কিছুটা যদি তোমাকে প্রত্যক্ষ করাই অথবা আমরা (এর পূর্বেই) তোমাকে মৃত্যু দেই, তবুও আমাদের দিকেই হবে তাদের প্রত্যাবর্তন;১২৬৫ অনন্তর তারা যা করছে আল্লাহই তার সাক্ষী হবেন।
১২৬৫। এ আয়াত একটি গুরুত্বপূর্ণ নিয়মনীতি পেশ করেছে। যেমন- আসন্ন আযাব সম্বন্ধে ভীতিপ্রদর্শন এবং সতর্কবাণীসংবলিত ভবিষ্যদ্বাণীসমূহ রদ হতে পারে, কিন্তু সাধারণ প্রতিশ্রুতি- যা বিশেষ কোনো নবীর সাথে সম্পৃক্ত নয়, সব নবীর জন্য প্রযোজ্য বিশ্বজনীন নীতির অঙ্গীভূত, তা কখনো রদ হয় না। এ আয়াতের আরো অন্তর্নিহিত মর্ম হচ্ছে, এটা অনিবার্য নয় যে, সকল ভবিষ্যদ্বাণীরই পূর্ণতার একটি সময়সীমা নির্ধারিত থাকতে হবে। * এ আয়াত থেকে এটাও প্রতীয়মান হয়, নবীর জীবদ্দশায় তাঁর সব ভবিষ্যদ্বাণী পূর্ণ হওয়া আবশ্যক নয়। অবশ্য কোনো কোনো ভবিষ্যদ্বাণী তাঁর জীবদ্দশাতেই পূর্ণ হয়ে থাকে। রসূল করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১২৬৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য প্রতি যে কুরআন করীম অবতীর্ণ হয়েছে এতে কিয়ামত পর্যন্ত সংঘটিতব্য অসংখ্য এরূপ ভবিষ্যদ্বাণীর উল্লেখ রয়েছে যা মহানবী (সা.)-এর মৃত্যুর পর পূর্ণ হতে শুরু করেছে এবং কিয়ামত পর্যন্ত পূর্ণ হতে থাকবে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَلِکُلِّ اُمَّۃٍ رَّسُوۡلٌ ۚ فَاِذَا جَآءَ رَسُوۡلُہُمۡ قُضِیَ بَیۡنَہُمۡ بِالۡقِسۡطِ وَہُمۡ لَا یُظۡلَمُوۡنَ ﴿۴۸﴾

৪৮
আর প্রত্যেক উম্মতের জন্য রয়েছে কোনো না কোনো রসূল।১২৬৬ অতএব তাদের রসূল যখন তাদের কাছে এসে যায় তখন তাদের মাঝে ন্যায়সংগতভাবে মীমাংসা করে দেওয়া হয় আর তাদের প্রতি মোটেও অবিচার করা হয় না।
১২৬৬। মনে হয় এ আয়াত শরীয়ত প্রবর্তনকারী রসূল সম্বন্ধে নির্দেশ করছে, কারণ সকল ধর্মীয় বিধান শরীয়তবাহী রসূলগণ দ্বারা প্রতিষ্ঠিত।

وَیَقُوۡلُوۡنَ مَتٰی ہٰذَا الۡوَعۡدُ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۴۹﴾

৪৯
আর তারা বলে, ‘তোমরা সত্যবাদী হয়ে থাকলে (বলো,) এ প্রতিশ্রুতি কখন পূর্ণ হবে?’

قُلۡ لَّاۤ اَمۡلِکُ لِنَفۡسِیۡ ضَرًّا وَّلَا نَفۡعًا اِلَّا مَا شَآءَ اللّٰہُ ؕ لِکُلِّ اُمَّۃٍ اَجَلٌ ؕ اِذَا جَآءَ اَجَلُہُمۡ فَلَا یَسۡتَاۡخِرُوۡنَ سَاعَۃً وَّلَا یَسۡتَقۡدِمُوۡنَ ﴿۵۰﴾

৫০
তুমি বলে দাও, কদেখুন: ২১:৩৯; ২৭:৭২; ৩৪:৩০; ৩৬:৪৯‘আল্লাহ যা চান তা ব্যতীত আমি আমার নিজের লাভ-লোকসানের ওপর কোনো নিয়ন্ত্রণ রাখি না।১২৬৭ গদেখুন: ৭:৩৫; ১৬:৬২; ৩৫:৪৬প্রত্যেক উম্মতের জন্য রয়েছে এক নির্ধারিত মেয়াদ। তাদের নির্ধারিত মেয়াদ যখন এসে যায় তখন তারা (এ থেকে) এক মুহূর্ত পিছিয়েও থাকতে পারে না এবং এক মুহূর্ত এগিয়েও যেতে পারে না।’ঘদেখুন: ৬:৪৮; ৭:৯৮-৯৯; ১০:৯২; ৩৪:৪৩
১২৬৭। তফসীরাধীন আয়াত পূর্ববর্তী আয়াতে উল্লিখিত শাস্তি সম্পর্কে অবিশ্বাসীদের দাবির উত্তর সন্নিবেশ করেছে। হযরত নবী করীম (সা.) অবিশ্বাসীদেরকে জিজ্ঞেস করতে আদিষ্ট হয়েছেন যে, কীরূপে তিনি তাদের শাস্তির দাবি পূরণ করতে পারেন, যখন তিনি নিজেই নিজের মঙ্গল করতে বা নিজের অমঙ্গল দূর করতে সক্ষম নন?