১০

يونس

সূরা ইউনুস

Yunus

মক্কী ১১০ আয়াত ১১ রুকু পারা ১১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১০ আয়াত ও ১১ রুকূ

وَجٰوَزۡنَا بِبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ الۡبَحۡرَ فَاَتۡبَعَہُمۡ فِرۡعَوۡنُ وَجُنُوۡدُہٗ بَغۡیًا وَّعَدۡوًا ؕ حَتّٰۤی اِذَاۤ اَدۡرَکَہُ الۡغَرَقُ ۙ قَالَ اٰمَنۡتُ اَنَّہٗ لَاۤ اِلٰہَ اِلَّا الَّذِیۡۤ اٰمَنَتۡ بِہٖ بَنُوۡۤا اِسۡرَآءِیۡلَ وَاَنَا مِنَ الۡمُسۡلِمِیۡنَ ﴿۹۱﴾

৯১
কদেখুন: ৭:১৩৯; ২০:৭৮আর আমরা বনী ইসরাঈলকে সাগর পার করালাম। খদেখুন: ২০:৭৯; ২৬:৬১; ৪৪:২৪-২৫অতঃপর ফেরাউন ও তার বাহিনী মন্দ উদ্দেশ্যে ও শত্রুতাবশত তাদের পিছু ধাওয়া করল। অবশেষে সে যখন ডুবে যেতে লাগল তখন সে বলল, ‘আমি ঈমান আনলাম, তিনি ছাড়া কোনো উপাস্য নাই,১২৮৫ যাঁর প্রতি বনী ইসরাঈল ঈমান এনেছে এবং আমিও আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত (হলাম)।’
১২৮৫। এ শব্দগুলো প্রকাশ করছে যে, ফেরাউন অহংকারে কত নীচে নেমে গিয়েছিল!

آٰلۡـٰٔنَ وَقَدۡ عَصَیۡتَ قَبۡلُ وَکُنۡتَ مِنَ الۡمُفۡسِدِیۡنَ ﴿۹۲﴾

৯২
গদেখুন: ১০:৫২এতক্ষণে (ঈমান আনলে)! অথচ ইতিপূর্বে তুমি অবাধ্যতা করে এসেছ আর তুমি নৈরাজ্যবাদীদের অন্তর্ভুক্ত ছিলে।

فَالۡیَوۡمَ نُنَجِّیۡکَ بِبَدَنِکَ لِتَکُوۡنَ لِمَنۡ خَلۡفَکَ اٰیَۃً ؕ وَاِنَّ کَثِیۡرًا مِّنَ النَّاسِ عَنۡ اٰیٰتِنَا لَغٰفِلُوۡنَ ﴿٪۹۳﴾

৯৩
অতএব আজ আমরা তোমাকে পরিত্রাণ দেবো তোমার দেহের (অর্থাৎ এর সংরক্ষণের) মাধ্যমে, যেন তুমি তোমার পরবর্তীদের জন্য এক নিদর্শন হতে পারো।১২৮৬ আর নিশ্চয়। অধিকাংশ মানুষ আমাদের নিদর্শন সম্বন্ধে উদাসীন।*
সূরা ইউনুস - রুকু ৯
১২৮৬। প্রণিধানযোগ্য বিষয় হলো, সকল ধর্মগ্রন্থ ও ইতিহাস পুস্তকের মাঝে একমাত্র কুরআন শরীফেই এ ঘটনা বর্ণনা করেছে। না বাইবেল এ বিষয়ে কিছু উল্লেখ করেছে, না অন্য কোনো গ্রন্থ কিছু উল্লেখ করেছে, কিন্তু কী বিস্ময়করভাবে আল্লাহ তা’লার কথা সত্য প্রমাণিত হয়েছে! সাড়ে তিন হাজার বছরেরও বেশি সময় ধীরে ধীরে
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য বিস্মৃতির অতলে বিলীন হয়ে যাবার পর ফেরাউনের মৃতদেহ আবিষ্কৃত হয়েছে এবং কায়রোর জাদুঘরে তা সুরক্ষিত রয়েছে। তার অবয়ব দৃষ্টে মনে হয়, ফেরাউন ক্ষীণদেহী খর্বাকৃতির লোক ছিল এবং তার চেহারা ক্রোধ ও স্থূলবুদ্ধির পরিচয় বহন করে। হযরত মূসা (আ.) জন্মগ্রহণ করেছিলেন দ্বিতীয় রামেসিস-এর সময়ে এবং তার দ্বারাই প্রতিপালিত হয়েছিলেন (যাত্রাপুস্তক ২:২১০), কিন্তু তার পুত্র মিরনেপতা (মেরেনেপতা)-এর রাজত্বকালে তিনি [মূসা (আ.)] নবুওয়তের মিশনের দায়িত্বভার প্রাপ্ত হয়েছিলেন (জিউ এনসাইকো., ৯ম খণ্ড, পৃ. ৫০০ এবং এনসাইকো বিব ‘ফারাও’ এবং ‘মিশর’ অধ্যায় দ্রষ্টব্য)।

وَلَقَدۡ بَوَّاۡنَا بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ مُبَوَّاَ صِدۡقٍ وَّرَزَقۡنٰہُمۡ مِّنَ الطَّیِّبٰتِ ۚ فَمَا اخۡتَلَفُوۡا حَتّٰی جَآءَہُمُ الۡعِلۡمُ ؕ اِنَّ رَبَّکَ یَقۡضِیۡ بَیۡنَہُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ فِیۡمَا کَانُوۡا فِیۡہِ یَخۡتَلِفُوۡنَ ﴿۹۴﴾

৯৪
কদেখুন: ৪৫:১৭আর নিশ্চয় আমরা বনী ইসরাঈলকে এক অতি উত্তম আবাসস্থল দিয়েছিলাম এবং তাদেরকে উৎকৃষ্ট জীবনোপকরণ দান করেছিলাম। আর তারা কেবল তাদের কাছে সঠিক জ্ঞান এসে যাবার পরই মতভেদ করেছিল। খদেখুন: ৪৫:১৮নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভু কিয়ামত দিবসে তাদের মাঝে সে বিষয়ে মীমাংসা করে দেবেন, যা নিয়ে তারা মতবিরোধ করত।

فَاِنۡ کُنۡتَ فِیۡ شَکٍّ مِّمَّاۤ اَنۡزَلۡنَاۤ اِلَیۡکَ فَسۡـَٔلِ الَّذِیۡنَ یَقۡرَءُوۡنَ الۡکِتٰبَ مِنۡ قَبۡلِکَ ۚ لَقَدۡ جَآءَکَ الۡحَقُّ مِنۡ رَّبِّکَ فَلَا تَکُوۡنَنَّ مِنَ الۡمُمۡتَرِیۡنَ ﴿ۙ۹۵﴾

৯৫
অতএব আমরা তোমার প্রতি যা অবতীর্ণ করেছি তুমি এ সম্পর্কে যদি সন্দেহে থাকো তাহলে তাদেরকে জিজ্ঞেস করো, যারা তোমার পূর্বে (প্রেরিত) কিতাব পাঠ করে। গদেখুন: ২:১৪৮; ১০:৯৫; ১১:১৮তোমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে অবশ্যই তোমার কাছে সত্য এসে গেছে। অতএব তুমি কখনো সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়ো না।১২৮৭
১২৮৭। উক্ত সম্বোধন হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি নয়, বরং কুরআনের প্রত্যেক পাঠকের প্রতি। এ কারণে ‘আমরা তোমার প্রতি যা অবতীর্ণ করেছি’ এ শব্দগুলোও তাঁকে সম্বোধন করা বুঝায় না, কারণ কুরআনের বিভিন্ন স্থানে বলা হয়েছে, কুরআন গোটা মানবজাতির জন্য অবতীর্ণ হয়েছে (২:১৩৭; ২১:১১)। ঠিক এর পরবর্তী আয়াতও এ মতের সমর্থন করে, কারণ আল্লাহ তা’লার নিদর্শনসমূহের ‘প্রত্যাখ্যানকারী’দের মাঝে নবী করীম (সা.) গণ্য হতে পারেন না।

وَلَا تَکُوۡنَنَّ مِنَ الَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِ اللّٰہِ فَتَکُوۡنَ مِنَ الۡخٰسِرِیۡنَ ﴿۹۶﴾

৯৬
আর যারা আল্লাহর নিদর্শনসমূহ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে তুমি কখনো তাদের অন্তর্ভুক্ত হয়ো না, অন্যথায় তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত গণ্য হবে।*
* এ আয়াতে করীমাও প্রমাণ করে, কুরআন মজীদ অদৃশ্যের জ্ঞাতা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, কেননা রসূল করীম (সা.)-এর যুগে ফেরাউনের লাশের কোনো সংবাদের ইঙ্গিতও পাওয়া যায় না, কিন্তু এ যুগে প্রত্নতাত্ত্বিকরা হযরত মূসা (আ.)-এর বিরোধী ফেরাউনের লাশ অনুসন্ধান করে বের করেছেন। সেই লাশ থেকে জানা যায়, নিমজ্জিত হওয়া সত্ত্বেও ফেরাউনকে মৃত্যুর পূর্বেই উদ্ধার করে নেওয়া হয়েছিল। এরপর প্রায় ৬০ বছর ধরে সে পঙ্গু অবস্থায় বিছানায় পড়ে ছিল এবং সে ৯০ বছর বয়স পর্যন্ত জীবিত ছিল। (বিস্তারিত জানার জন্য Ian Willson: Exodus Enigma, ১৯৮৫ দেখুন)। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

اِنَّ الَّذِیۡنَ حَقَّتۡ عَلَیۡہِمۡ کَلِمَتُ رَبِّکَ لَا یُؤۡمِنُوۡنَ ﴿ۙ۹۷﴾

৯৭
কদেখুন: ১০:৩৪; ৪০:৭নিশ্চয় যাদের বিরুদ্ধে তোমার প্রতিপালক-প্রভুর (শাস্তির) সিদ্ধান্ত এসে গেছে, তারা ঈমান আনবে না।

وَلَوۡ جَآءَتۡہُمۡ کُلُّ اٰیَۃٍ حَتّٰی یَرَوُا الۡعَذَابَ الۡاَلِیۡمَ ﴿۹۸﴾

৯৮
খদেখুন: ১০:৮৯এমনকি তাদের কাছে সবরকম নিদর্শন এসে গেলেও (তারা ঈমান আনবে না), যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করবে।

فَلَوۡلَا کَانَتۡ قَرۡیَۃٌ اٰمَنَتۡ فَنَفَعَہَاۤ اِیۡمَانُہَاۤ اِلَّا قَوۡمَ یُوۡنُسَ ؕ لَمَّاۤ اٰمَنُوۡا کَشَفۡنَا عَنۡہُمۡ عَذَابَ الۡخِزۡیِ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَمَتَّعۡنٰہُمۡ اِلٰی حِیۡنٍ ﴿۹۹﴾

৯৯
গদেখুন: ৩৭:১৪৯অতএব ইউনুসের জাতি১২৮৭-ক ছাড়া (অন্য) কোনো জনপদ১২৮৮ কেন এমন হলো না, যারা ঈমান আনত এবং তাদের ঈমান তাদের কাজে আসত। তারা যখন ঈমান আনল তখন আমরা তাদের ওপর থেকে পার্থিব জীবনের লাঞ্ছনাজনক শাস্তিও অপসারণ করেছিলাম। আর তাদেরকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত সুখস্বাচ্ছন্দ্যের উপকরণও দিয়েছিলাম।ঘদেখুন: ৬:১৫০; ১৬:১০; ২:২৫৭; ১৮:৩০চদেখুন: ৬:১২৬
১২৮৭-ক। হযরত ইউনুস (আ.)-এর সম্পর্কে কুরআনের ছয় জায়গায় উল্লেখ রয়েছে (৪:১৬৪; ৬:৮৭; ২১:৮৮; ৩৭:১৪০, এবং ৬৮:৪৯) বাইবেলে তাঁকে ইসরাঈলী নবী ‘যোনা’রূপে আখ্যায়িত করা হয়েছে (২ রাজাবলি ১৪:২৫)। তাঁকে আশুরের রাজধানী নিনেভা যেতে নিষেধ করা হয়েছিল এবং প্রতিবাদ করতে বারণ করা হয়েছিল। কুরআনের মতে যোনা [অর্থাৎ হযরত ইউনুস (আ.)] তাঁর স্বজাতির লোকের নিকট প্রেরিত হয়েছিলেন। তিনি না ইসরাঈলী ছিলেন আর না নিনেভায় প্রেরিত হয়েছিলেন। তিনি তাঁর জাতির এক গোত্রের জন্য প্রত্যাদিষ্ট হয়েছিলেন। হযরত ইউনুস (আ.)-এর ইহুদী হওয়া সম্পর্কে বাইবেল বিশারদরাও একমত নন।
১২৮৮। ‘জনপদ’ বলতে জনপদের অধিবাসীদের বুঝায়।

وَلَوۡ شَآءَ رَبُّکَ لَاٰمَنَ مَنۡ فِی الۡاَرۡضِ کُلُّہُمۡ جَمِیۡعًا ؕ اَفَاَنۡتَ تُکۡرِہُ النَّاسَ حَتّٰی یَکُوۡنُوۡا مُؤۡمِنِیۡنَ ﴿۱۰۰﴾

১০০
আর তোমার প্রতিপালক-প্রভু যদি চাইতেন তাহলে পৃথিবীতে যারা আছে তারা সবাই অবশ্যই একসাথে ঈমান নিয়ে আসত। তবে কি তুমি লোকদেরকে মুমিন হতে বাধ্য করবে?১২৮৯
১২৮৯। এ আয়াত থেকে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে, ইসলাম ধর্ম, নিজ প্রচারে বলপ্রয়োগের অনুমতি দেয় না বা সমর্থন করে না। ১২৯০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য