২৫

الفرقان

সূরা আল-ফুরকান

Al-Furqan

মক্কী ৭৮ আয়াত ৬ রুকু পারা ১৮–১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭৮ আয়াত এবং ৬ রুকূ

وَاِذَا قِیۡلَ لَہُمُ اسۡجُدُوۡا لِلرَّحۡمٰنِ قَالُوۡا وَمَا الرَّحۡمٰنُ ٭ اَنَسۡجُدُ لِمَا تَاۡمُرُنَا وَزَادَہُمۡ نُفُوۡرًا ﴿٪ٛ۶۱﴾

৬১
আর তাদের যখন বলা হয়, ‘তোমরা রহমান আল্লাহকে সিজদা করো,’ তখন তারা বলে, ‘রহমান আবার কে? আমরা কি তাকে সিজদা করব যাকে (সিজদা করতে) তুমি ৫. আমাদের আদেশ দিচ্ছ?’ আর একথা তাদের ঘৃণাকে আরো বাড়িয়ে দেয়।
সূরা আল-ফুরকান - রুকু ৫ সিজদাহ্‌

تَبٰرَکَ الَّذِیۡ جَعَلَ فِی السَّمَآءِ بُرُوۡجًا وَّجَعَلَ فِیۡہَا سِرٰجًا وَّقَمَرًا مُّنِیۡرًا ﴿۶۲﴾

৬২
কল্যাণময় তিনিই- কদেখুন: ১৫:১৭; ৮৫:২যিনি আকাশে নক্ষত্রপুঞ্জ সৃষ্টি করেছেন এবং সেখানে (যুগপৎ) উজ্জ্বল সূর্য ও চন্দ্র স্থাপন করেছেন।২০৮৭-ক
২০৮৭-ক। আকাশসমূহের সৃষ্টি এবং সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি যারা সেগুলোকে অলংকৃত ও সৌন্দর্যমণ্ডিত করে তাদের সৃষ্টির প্রতি পরোক্ষ উল্লেখ দ্বারা এ আয়াত আধ্যাত্মিক আকাশের প্রতি মনোেযাগ আকর্ষণ করে যার নিজস্ব সূর্য, চন্দ্র এবং নক্ষত্ররাজি আছে। হযরত নবী করীম (সা.), প্রতিশ্রুত মসীহ এবং রসূল করীম (সা.)-এর সাহাবীরা যাদের সম্বন্ধে তাঁর হাদীসে বর্ণিত হয়েছে; ‘আমার সাহাবীরা নক্ষত্রের মতো, তাদের যে কাউকে অনুসরণ করলে তোমরা সত্য পথনির্দেশ পাবে’ (ইমাম আবু রাযীন)।

وَہُوَ الَّذِیۡ جَعَلَ الَّیۡلَ وَالنَّہَارَ خِلۡفَۃً لِّمَنۡ اَرَادَ اَنۡ یَّذَّکَّرَ اَوۡ اَرَادَ شُکُوۡرًا ﴿۶۳﴾

৬৩
খদেখুন: ৩৬:৩৮-৪১আর তিনিই সেই মহান অস্তিত্ব- যিনি রাত ও দিনকে২০৮৮ একে অপরের অনুগামী বানিয়ে দিয়েছেন, প্রত্যেক এমন ব্যক্তির কল্যাণার্থে যে উপদেশ লাভ করতে ইচ্ছুক অথবা কৃতজ্ঞতা জ্ঞাপনে প্রতিজ্ঞ।
২০৮৮। জড়জগতে রাতকে যেমন দিন অনুসরণ করে, ঠিক একইরূপে আধ্যাত্মিক জগতেও যখন অন্ধকার পৃথিবীকে ছেয়ে ফেলে আল্লাহ তা’লা তখন একে জ্যোতির্ময় করার জন্য সংস্কারক আবির্ভূত করেন। ২০৮৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَعِبَادُ الرَّحۡمٰنِ الَّذِیۡنَ یَمۡشُوۡنَ عَلَی الۡاَرۡضِ ہَوۡنًا وَّاِذَا خَاطَبَہُمُ الۡجٰہِلُوۡنَ قَالُوۡا سَلٰمًا ﴿۶۴﴾

৬৪
আর তারাই রহমান আল্লাহর বান্দা- গদেখুন: ১৭:৩৮; ৩১:১৯যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং ঘদেখুন: ২৮:৫৬; ৪১:৩৯; ৭৩:২১ঘদেখুন: অজ্ঞরা যখন তাদের সম্বোধন করে তখন তারা (বিবাদ না করে প্রত্যুত্তরে) বলে, ‘সালাম’।২০৮৯
২০৮৯। এ আয়াত দিয়ে সেই গৌরবোজ্জ্বল নৈতিক বিপ্লবের সংক্ষিপ্ত বিবরণ আরম্ভ হয়েছে, যা আধ্যাত্মিক মহাকাশের সেই সূর্য অর্থাৎ মহানবী মুহাম্মদ (সা.) তাঁর জাতির মধ্যে সংঘটিত করেছিলেন। অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে তারা দয়াময় খোদা তা’লার দাসে পরিণত হয়েছিলেন। তফসীরাধীন এবং পরবর্তী আয়াতসমূহে দয়াময় আল্লাহ তা’লার ন্যায়পরায়ণ দাসদের বিভিন্ন গুণাবলির কথা বলা হয়েছে, যা কি-না নবী করীম (সা.)-এর জাতির লোকেরা পূর্বে যে-সকল দোষে দোষী ছিল সেই সমস্ত নীতি বিবর্জিত অভ্যাসগুলোর সম্পূর্ণ বিপরীত।

وَالَّذِیۡنَ یَبِیۡتُوۡنَ لِرَبِّہِمۡ سُجَّدًا وَّقِیَامًا ﴿۶۵﴾

৬৫
আর যারা তাদের প্রতিপালক-প্রভুর উদ্দেশ্যে সিজদাবনত ও দণ্ডায়মান অবস্থায় রাত কাটিয়ে দেয়।

وَالَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ رَبَّنَا اصۡرِفۡ عَنَّا عَذَابَ جَہَنَّمَ ٭ۖ اِنَّ عَذَابَہَا کَانَ غَرَامًا ﴿٭ۖ۶۶﴾

৬৬
আর যারা বলে, ‘হে আমাদের প্রতিপালক-প্রভু! তুমি আমাদের (কাছ) থেকে জাহান্নামের শাস্তি অপসারণ করো। নিশ্চয় এর শাস্তি সর্বনাশা।

اِنَّہَا سَآءَتۡ مُسۡتَقَرًّا وَّمُقَامًا ﴿۶۷﴾

৬৭
নিশ্চয় এটি (তথা জাহান্নাম) অস্থায়ী আবাসস্থল হিসাবেও অতি মন্দ এবং স্থায়ী আবাসস্থল হিসাবেও।’

وَالَّذِیۡنَ اِذَاۤ اَنۡفَقُوۡا لَمۡ یُسۡرِفُوۡا وَلَمۡ یَقۡتُرُوۡا وَکَانَ بَیۡنَ ذٰلِکَ قَوَامًا ﴿۶۸﴾

৬৮
আর (আল্লাহর বান্দা) তারা- যারা খরচ করার সময় অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না, বরং এ দুয়ের মাঝামাঝি অবস্থান করে।

وَالَّذِیۡنَ لَا یَدۡعُوۡنَ مَعَ اللّٰہِ اِلٰـہًا اٰخَرَ وَلَا یَقۡتُلُوۡنَ النَّفۡسَ الَّتِیۡ حَرَّمَ اللّٰہُ اِلَّا بِالۡحَقِّ وَلَا یَزۡنُوۡنَ ۚ وَمَنۡ یَّفۡعَلۡ ذٰلِکَ یَلۡقَ اَثَامًا ﴿ۙ۶۹﴾

৬৯
আর (আল্লাহর বান্দা) তারা- যারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকে না ও খদেখুন: ৩৪:৩৮আল্লাহ যাকে (হত্যা করা) নিষিদ্ধ করেছেন এমন কোনো প্রাণকে আইনসম্মত কারণ ছাড়া হত্যা করে না এবং ব্যভিচারও করে না।২০৯০ আর যে-ই এরূপ করবে সে পাপের শাস্তি পাবে।
২০৯০। পৌত্তলিকতা, খুন ও ব্যভিচার এ তিনটি মূল পাপাচার ব্যক্তির নৈতিক বিচ্যুতি, সামাজিক এবং যৌন অসচ্চরিত্রতার আদি উৎস। কুরআন মজীদ বার বার এসব পাপাচারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

یُّضٰعَفۡ لَہُ الۡعَذَابُ یَوۡمَ الۡقِیٰمَۃِ وَیَخۡلُدۡ فِیۡہٖ مُہَانًا ﴿٭ۖ۷۰﴾

৭০
“কিয়ামত দিবসে তার জন্য শাস্তি বর্ধিত করা হবে এবং সেখানে সে লাঞ্ছিত অবস্থায় দীর্ঘকাল থাকবে।”