২৫

الفرقان

সূরা আল-ফুরকান

Al-Furqan

মক্কী ৭৮ আয়াত ৬ রুকু পারা ১৮–১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭৮ আয়াত এবং ৬ রুকূ

وَلَقَدۡ صَرَّفۡنٰہُ بَیۡنَہُمۡ لِیَذَّکَّرُوۡا ۫ۖ فَاَبٰۤی اَکۡثَرُ النَّاسِ اِلَّا کُفُوۡرًا ﴿۵۱﴾

৫১
আর নিশ্চয় আমরা একে (তথা কুরআনকে) বিভিন্ন আঙ্গিকে তাদের মাঝে বর্ণনা করেছি, যেন তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু অধিকাংশ মানুষ নিছক অকৃতজ্ঞতাবশত অস্বীকার করেছে।

وَلَوۡ شِئۡنَا لَبَعَثۡنَا فِیۡ کُلِّ قَرۡیَۃٍ نَّذِیۡرًا ﴿۫ۖ۵۲﴾

৫২
আর আমরা যদি চাইতাম তাহলে অবশ্যই প্রত্যেক জনপদে সতর্ককারী পাঠাতাম।

فَلَا تُطِعِ الۡکٰفِرِیۡنَ وَجَاہِدۡہُمۡ بِہٖ جِہَادًا کَبِیۡرًا ﴿۵۳﴾

৫৩
অতএব তুমি অস্বীকারকারীদের আনুগত্য কোরো না। আর তুমি এর (অর্থাৎ কুরআনের) মাধ্যমে তাদের সাথে বড়ো জিহাদ করো।২০৮৪
২০৮৪। এ আয়াত অনুযায়ী প্রকৃত গুরুত্বপূর্ণ জিহাদ হচ্ছে কুরআনের বাণী প্রচার করা। অতএব ইসলাম ধর্মের বিস্তার লাভের জন্য সংগ্রাম করা এবং শিক্ষা প্রচার ও প্রসারের জন্য প্রচেষ্টার নামই জিহাদ যা সর্বদা উৎসাহ- উদ্দীপনার সাথে অব্যাহত রাখার নির্দেশ মুসলমানদের দেওয়া হয়েছে। এ জিহাদের কথাই রসূল করীম (সা.) এক যুদ্ধের অভিযান থেকে প্রত্যাবর্তন করে বলেছিলেন, যা হাদীসে বর্ণিত আছে: ‘আমরা ক্ষুদ্রতর জিহাদ থেকে বৃহত্তর জিহাদের দিকে ফিরে এসেছি’ (রাদ্দুল মুখতার)। ১৯৫৭ এবং ১৯৫৮ টাকাও দ্রষ্টব্য।

وَہُوَ الَّذِیۡ مَرَجَ الۡبَحۡرَیۡنِ ہٰذَا عَذۡبٌ فُرَاتٌ وَّہٰذَا مِلۡحٌ اُجَاجٌ ۚ وَجَعَلَ بَیۡنَہُمَا بَرۡزَخًا وَّحِجۡرًا مَّحۡجُوۡرًا ﴿۵۴﴾

৫৪
আর তিনিই দুটি সাগরকে মিলিয়ে দেবেন। একটি খুব মিষ্টি এবং অপরটি খুব লোনা (ও) তিতা। আর তিনি এ দুয়ের মাঝে (আপাতত) এক অন্তরায় ও অনতিক্রম্য ব্যবধান সৃষ্টি করেছেন।২০৮৫,*
২০৮৫। আয়াতের মধ্যে দুটি সাগরকে সত্য এবং মিথ্যা ধর্মের প্রতীকরূপে ধরে নিলে এ আয়াতের মর্মার্থ হয়, সত্য ধর্ম ইসলাম এবং বিকৃত ধর্ম উভয়ে পাশাপাশি চলমান থাকবে। প্রথমটি সুমিষ্ট ফল প্রদান করবে এবং আধ্যাত্মিক পথচারীদের তৃষ্ণা নিবারণ করবে আর শেষোক্তটি নিষ্ফল ও বিস্বাদ হবে, কোনোরূপ ভালো ফল দিতে অসমর্থ হবে। ‘দুটি সাগর’ অর্থ সাগর-সলিল এবং নদীর জলরাশিও হতে পারে। প্রথমোক্ত পানি লবণাক্ত ও বিস্বাদ, কিন্তু শেষোক্ত পানি সুপেয় ও সুস্বাদু। নদীর সুস্বাদু পানি যখন সাগরে প্রবাহিত হয়ে লবণাক্ত পানির সাথে মিশে যায় তখন নদীর সুপেয় পানিও বিস্বাদ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত এই দুই পানি পৃথক থাকে ততক্ষণ তাদের স্বাদ ভিন্ন ভিন্ন হয়। একইভাবে সত্য ধর্মের শিক্ষার সাথে যখন মিথ্যা ধর্মের শিক্ষা জড়িয়ে পড়ে তখন তা আপন সৌন্দর্য ও কার্যকারিতা হারায়, কিন্তু আল্লাহ তা’লা এমনভাবে বিন্যস্ত করেছেন যে, মিথ্যা ধর্মগুলোর কাছাকাছি হয়ে যাওয়া সত্ত্বেও ইসলাম ধর্ম কখনো এর তৃপ্তিদায়ক গুণ হারাবে না, কারণ আল্লাহ তা’লা একে রক্ষা করা এবং অক্ষুণ্ণ রাখার দায়িত্ব নিজের ওপর রেখেছেন (১৫:১০)। দুটির মধ্যে এক অলঙ্ঘনীয় বাধা রয়েছে, যা তাদেরকে পৃথক করে রেখেছে। ৩৩:৪৯; চ. ৭:৫৫; ১০:৪; ১১:৮; ৩২:৫; ৫৭:৫।
* এতে লোহিত সাগর ও ভূমধ্যসাগরের উল্লেখ রয়েছে। লোহিত সাগরের পানি তুলনামূলকভাবে মিষ্টি এবং ভূমধ্যসাগরের পানি লোনা। আর এদের উভয়ের মাঝে রয়েছে একটি প্রতিবন্ধক। এ সম্পর্কে অন্য একটি আয়াতে বলা হয়েছে, এ প্রতিবন্ধক দূর করে দেওয়া হবে এবং এ দুটি সাগরকে মিলিয়ে দেওয়া হবে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

وَہُوَ الَّذِیۡ خَلَقَ مِنَ الۡمَآءِ بَشَرًا فَجَعَلَہٗ نَسَبًا وَّصِہۡرًا ؕ وَکَانَ رَبُّکَ قَدِیۡرًا ﴿۵۵﴾

৫৫
আর তিনিই সেই মহান অস্তিত্ব- যিনি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তার জন্য পৈত্রিক সম্পর্ক এবং বৈবাহিক আত্মীয়তার সম্বন্ধ নির্ধারণ করেছেন। আর তোমার প্রতিপালক-প্রভু সর্বশক্তিমান।কদেখুন: ৩২:৯খদেখুন: ৬:৭২; ১০:১০৭; ২১:৬৭; ২২:১৩

وَیَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ مَا لَا یَنۡفَعُہُمۡ وَلَا یَضُرُّہُمۡ ؕ وَکَانَ الۡکَافِرُ عَلٰی رَبِّہٖ ظَہِیۡرًا ﴿۵۶﴾

৫৬
আর তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর উপাসনা করে- যা তাদের কোনো উপকারও করতে পারে না এবং কোনো অপকারও করতে পারে না। আর অস্বীকারকারীর অবস্থান সর্বদা (তাদের পক্ষে যারা) নিজ প্রতিপালক-প্রভুর বিপক্ষে।

وَمَاۤ اَرۡسَلۡنٰکَ اِلَّا مُبَشِّرًا وَّنَذِیۡرًا ﴿۵۷﴾

৫৭
গদেখুন: ২:১২০; ৫:২০; ১১:৩; ৩৫:২৫আর আমরা তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে পাঠিয়েছি।ঘদেখুন: ৩৮:৮৭; ৪২:২৪; ২৬:২১৮; ২৭:৮০

قُلۡ مَاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡہِ مِنۡ اَجۡرٍ اِلَّا مَنۡ شَآءَ اَنۡ یَّتَّخِذَ اِلٰی رَبِّہٖ سَبِیۡلًا ﴿۵۸﴾

৫৮
তুমি বলো, ‘আমি তোমাদের কাছে এর কোনো প্রতিদান চাই না।২০৮৬ তবে যে চায় সে তার প্রতিপালক-প্রভুর দিকে যাবার পথ অবলম্বন করতে পারে।’
২০৮৬। এ আয়াত অনুযায়ী ইসলাম তার শিক্ষা প্রচারে শক্তি প্রয়োগকে স্পষ্টভাবে নিষেধ করে। ২০৮৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَتَوَکَّلۡ عَلَی الۡحَیِّ الَّذِیۡ لَا یَمُوۡتُ وَسَبِّحۡ بِحَمۡدِہٖ ؕ وَکَفٰی بِہٖ بِذُنُوۡبِ عِبَادِہٖ خَبِیۡرَا ﴿ۚۛۙ۵۹﴾

৫৯
আর তুমি সেই চিরঞ্জীব অস্তিত্বের ওপর ভরসা করো যাঁর মৃত্যু নাই এবং তাঁর প্রশংসার সাথে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আর নিজ বান্দাদের পাপ সম্বন্ধে পুরোপুরি খবর রাখার ব্যাপারে তিনিই যথেষ্ট-

ۣالَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَیۡنَہُمَا فِیۡ سِتَّۃِ اَیَّامٍ ثُمَّ اسۡتَوٰی عَلَی الۡعَرۡشِ ۚۛ اَلرَّحۡمٰنُ فَسۡـَٔلۡ بِہٖ خَبِیۡرًا ﴿۶۰﴾

৬০
যিনি আকাশসমূহ ও পৃথিবী এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে (সবই) ছয় দিনে সৃষ্টি করেছেন। এরপর তিনি আরশে সমাসীন হলেন, যিনি পরম করুণাময় স্বতঃপ্রবৃত্ত দাতা। অতঃপর তুমি তাঁকেই জিজ্ঞেস করো, যিনি সম্যক অবহিত।২০৮৭
২০৮৭। (১) আল্লাহ তা’লা, (২) হযরত নবী করীম (সা.)।