৩২

السجدة

সূরা আস-সাজদা

As-Sajdah

মক্কী ৩১ আয়াত ৩ রুকু পারা ২১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩১ আয়াত এবং ৩ রুকূ

وَاَمَّا الَّذِیۡنَ فَسَقُوۡا فَمَاۡوٰٮہُمُ النَّارُ ؕ کُلَّمَاۤ اَرَادُوۡۤا اَنۡ یَّخۡرُجُوۡا مِنۡہَاۤ اُعِیۡدُوۡا فِیۡہَا وَقِیۡلَ لَہُمۡ ذُوۡقُوۡا عَذَابَ النَّارِ الَّذِیۡ کُنۡتُمۡ بِہٖ تُکَذِّبُوۡنَ ﴿۲۱﴾

২১
আর পক্ষান্তরে যারা দুষ্কর্ম করেছে তাদের ঠাঁই হবে আগুন। তারা যখনই তা থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে এবং তাদের বলা হবে, ‘এখন তোমরা সেই আগুনের শাস্তি ভোগ করো, যা তোমরা মিথ্যা বলে প্রত্যাখ্যান করতে।’

وَلَنُذِیۡقَنَّہُمۡ مِّنَ الۡعَذَابِ الۡاَدۡنٰی دُوۡنَ الۡعَذَابِ الۡاَکۡبَرِ لَعَلَّہُمۡ یَرۡجِعُوۡنَ ﴿۲۲﴾

২২
আর আমরা নিশ্চয় (পারলৌকিক( وَلَنُذِيقَنَّهُمْ مِّنَ الْعَذَابِ الْأَدْنى গুরুশাস্তি প্রদানের পূর্বে তাদেরকে (জাগতিক) লঘুশাস্তি ভোগ করাবো, যেন তারা (অনুতপ্ত হয়ে আমাদের কাছে) ফিরে আসে।২৩২৭
২৩২৭। ‘লঘুশাস্তি’ ও ‘গুরুশাস্তি’ বলতে যথাক্রমে: (১) ইহলৌকিক শাস্তি ও পারলৌকিক শাস্তি বুঝাতে পারে, (২) বদরের যুদ্ধে কুরাইশদের পরাজয় ও মক্কা পতন বুঝাতে পারে, (৩) অবিশ্বাসী জাতিসমূহকে দুঃখদারিদ্র্য ও দুর্ভোগ দ্বারা সতর্ক করা হয়, কিন্তু তারা সতর্ক না হয়ে দুষ্কৃতিতে লিপ্ত থাকলে শেষাবধি তাদেরকে ধ্বংস করে ফেলা হয়।

وَمَنۡ اَظۡلَمُ مِمَّنۡ ذُکِّرَ بِاٰیٰتِ رَبِّہٖ ثُمَّ اَعۡرَضَ عَنۡہَا ؕ اِنَّا مِنَ الۡمُجۡرِمِیۡنَ مُنۡتَقِمُوۡنَ ﴿٪۲۳﴾

২৩
আর তার চেয়ে বড়ো সীমালঙ্ঘনকারী আর কে হতে পারে যাকে তার প্রতিপালক-প্রভুর আয়াতসমূহের মাধ্যমে ভালোভাবে উপদেশ দেওয়া হয়, তথাপি সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়? নিশ্চয় আমরা অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণকারী।
সূরা আস-সাজদা - রুকু ২

وَلَقَدۡ اٰتَیۡنَا مُوۡسَی الۡکِتٰبَ فَلَا تَکُنۡ فِیۡ مِرۡیَۃٍ مِّنۡ لِّقَآئِہٖ وَجَعَلۡنٰہُ ہُدًی لِّبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ﴿ۚ۲۴﴾

২৪
কদেখুন: ৫২:৪৮আর নিশ্চয় আমরা মূসাকেও কিতাব দান করেছিলাম। অতএব তুমি তাঁর সাথে সাক্ষাতের বিষয়ে সন্দেহে থেকো না। আর আমরা একে (অর্থাৎ কিতাবকে) বনী ইসরাঈলের জন্য পথনির্দেশক বানিয়েছিলাম।*
* এ আয়াতের একটি অর্থ এ-ও হয়, মূসা (আ.)-এর সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দেহ পোষণ কোরো না। সম্ভবত এতে মিরাজের সেই ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে যখন মহানবী (সা.) হযরত মূসা (আ.)-এর সাথে সাক্ষাৎ করেছিলেন এবং এরপর বার বার সাক্ষাতের সুযোগও হয়েছিল। এখানে হযরত মূসা (আ.)-এর কথা বলতে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাতের উল্লেখ এজন্য করা হয়েছে, যেভাবে তূর পর্বতে আল্লাহর সাথে হযরত মূসা (আ.)-এর সাক্ষাৎ হয়েছিল এর চেয়ে অনেক বেশি আল্লাহ তা’লার সাথে মহানবী (সা.)-এর দর্শন লাভ হয়েছিল। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

وَجَعَلۡنَا مِنۡہُمۡ اَئِمَّۃً یَّہۡدُوۡنَ بِاَمۡرِنَا لَمَّا صَبَرُوۡا ۟ؕ وَکَانُوۡا بِاٰیٰتِنَا یُوۡقِنُوۡنَ ﴿۲۵﴾

২৫
খদেখুন: ২:৮৮; ১৭:৩; ২৩:৫০আর তারা যখন ধৈর্য ধরল তখন আমরা তাদের মাঝ থেকে এমনসব ইমাম নিযুক্ত করলাম যারা আমাদের আদেশে হিদায়াত দিত এবং তারা আমাদের নিদর্শনাবলির প্রতি দৃঢ়বিশ্বাস রাখত।গদেখুন: ২১:৭৪

اِنَّ رَبَّکَ ہُوَ یَفۡصِلُ بَیۡنَہُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ فِیۡمَا کَانُوۡا فِیۡہِ یَخۡتَلِفُوۡنَ ﴿۲۶﴾

২৬
নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভুই কিয়ামত দিবসে তাদের মাঝে সেই বিষয়ে মীমাংসা করবেন, যে বিষয়ে তারা মতভেদ করত।কদেখুন: ৪:১৪২; ২২:৭০; ৩৯:৪

اَوَلَمۡ یَہۡدِ لَہُمۡ کَمۡ اَہۡلَکۡنَا مِنۡ قَبۡلِہِمۡ مِّنَ الۡقُرُوۡنِ یَمۡشُوۡنَ فِیۡ مَسٰکِنِہِمۡ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ ؕ اَفَلَا یَسۡمَعُوۡنَ ﴿۲۷﴾

২৭
এটা কি তাদেরকে হিদায়াত দেয় নি যে, আমরা তাদের পূর্বে বহু মানবগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, যাদের (পরিত্যক্ত) আবাসস্থলে তারা চলাফেরা করে? নিশ্চয় এতে অনেক নিদর্শন রয়েছে। এরপরও কি তারা শুনছে না?

اَوَلَمۡ یَرَوۡا اَنَّا نَسُوۡقُ الۡمَآءَ اِلَی الۡاَرۡضِ الۡجُرُزِ فَنُخۡرِجُ بِہٖ زَرۡعًا تَاۡکُلُ مِنۡہُ اَنۡعَامُہُمۡ وَاَنۡفُسُہُمۡ ؕ اَفَلَا یُبۡصِرُوۡنَ ﴿ؓ۲۸﴾

২৮
তারা কি লক্ষ করে দেখে নি, আমরা কীভাবে রুক্ষ-শুষ্ক ধূসর ভূমির দিকে পানিকে হাঁকিয়ে নিয়ে যাই, খদেখুন: ১০:২৫; ২০:৫৫; ২৫:৫০যা দিয়ে আমরা শস্য উৎপন্ন করি, যা থেকে তাদের গবাদি পশু ও তারা নিজেরাও খায়? তবুও কি তারা গভীরভাবে দৃষ্টিপাত করবে না?

وَیَقُوۡلُوۡنَ مَتٰی ہٰذَا الۡفَتۡحُ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۲۹﴾

২৯
আর তারা জিজ্ঞেস করে, ‘তোমরা সত্যবাদী হয়ে থাকলে (বলো দেখি), এ বিজয় কবে আসবে?’

قُلۡ یَوۡمَ الۡفَتۡحِ لَا یَنۡفَعُ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اِیۡمَانُہُمۡ وَلَا ہُمۡ یُنۡظَرُوۡنَ ﴿۳۰﴾

৩০
তুমি বলো, ‘যারা অস্বীকার করেছে, বিজয়ের২৩২৮ দিনে তাদের ঈমান আনা তাদের কোনো কাজে আসবে না আর তাদেরকে কোনো অবকাশও দেওয়া হবে না।’
২৩২৮। বদরের যুদ্ধদিবস, যাকে ফুরকান দিবস (তথা ফয়সালার দিন) নামেও অভিহিত করা হয়েছে (৮:৪২)।