৩

آل عمران

সূরা আলে ইমরান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২০১ আয়াত ও ২০ রুকূ

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَاۡکُلُوا الرِّبٰۤوا اَضۡعَافًا مُّضٰعَفَۃً ۪ وَاتَّقُوا اللّٰہَ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ ﴿۱۳۱﴾ۚ

১৩১
হে যারা ঈমান এনেছ! খদেখুন: ২:২৭৬; ৩০:৪০তোমরা সুদ খেয়ো না, যা চক্রবৃদ্ধিহারে বাড়তে থাকে।৪৭৭ আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যেন তোমরা সফল হতে পারো।
৪৭৭। ‘আযআফান মুযাআফাতান’ (চক্রবৃদ্ধিহারে বাড়তে থাকা) কথাগুলো সুদের গুণবাচক বিশেষণরূপে এখানে ব্যবহৃত হয় নি এবং ‘রিবা’ শব্দের অর্থের সংকোচন ঘটানোর জন্যও ব্যবহৃত হয় নি। এ শব্দগুলো বিশেষ ধরনের ‘রিবা’ অর্থে নয়, বরং সাধারণ ‘রিবার’ (সুদের) যে প্রকৃতি তারই বর্ণনারূপে ব্যবহৃত হয়েছে। সুদের প্রকৃতিই হলো, তা ক্রমাগত বেড়ে যায়। খ্রিষ্টান জাতি যদিও সুদকে বৈধ করে নিয়েছে তথাপি জেনে রাখা দরকার, মূসা (আ.) সুদ নিষিদ্ধ ঘোষণা করেছিলেন (যাত্রাপুস্তক ২২:২৫; লেবীয় ২৫:৩৬-৩৭, দ্বিতীয় বিবরণ ২৩:১৯-২০)। এ আয়াতের অর্থ এটা নয় যে, অল্প সুদ বৈধ, কেবল চড়া সুদ বা চক্রবৃদ্ধি সুদ অবৈধ। সর্বপ্রকার সুদই অবৈধ, তা অল্পই হোক আর বেশিই হোক। ‘আযআফান মুযাআফা’ (চক্রবৃদ্ধিহারে বাড়তে থাকা) সুদই মহানবী (সা.)-এর সময় প্রচলিত ছিল। আর সুদের হীন প্রকৃতিকে লক্ষ করেই এ শব্দ দুটি ব্যবহার করা হয়েছে। অন্যথায় সুদমাত্রই হারাম (২:২৭৬-২৮১)। যুদ্ধের বিষয় আলোচনা করতে গিয়ে সুদ-নিষিদ্ধকরণের আদেশ জারি করা বড়োই তাৎপর্যপূর্ণ। ২:২৮০ আয়াতেও যুদ্ধের বিষয় বর্ণনাকালে সুদের নিষেধাজ্ঞার প্রসঙ্গ এসেছে। এতে বুঝা যায়, সুদ ও যুদ্ধের মধ্যে একটি গভীর যোগসূত্র রয়েছে। বর্তমানকালের যুদ্ধসমূহের মাধ্যমে এ যোগসূত্র ভালোভাবেই প্রমাণিত হয়েছে। বাস্তবতা হলো, যুদ্ধ বাধাতে এবং তা দীর্ঘায়িত করতে সুদ বিশেষভাবে ইন্ধন যোগায়।

وَاتَّقُوا النَّارَ الَّتِیۡۤ اُعِدَّتۡ لِلۡکٰفِرِیۡنَ ﴿۱۳۲﴾ۚ

১৩২
আর তোমরা সেই আগুনকে৪৭৮ ভয় করো, যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে।
৪৭৮। ২:২৭৬ আয়াতেও সুদ নিষেধের আদেশ প্রদানের পর পরই ‘আগুন’ সম্বন্ধে সতর্ক করা হয়েছে। স্বভাবতই এখানে আগুন বলতে প্রাসঙ্গিকভাবে যুদ্ধের আগুনকে বুঝানো হয়েছে। ‘কাফিরদের’ বলতে যদিও সাধারণভাবে কাফিরদেরকেই বুঝায়, তবুও এখানে সুদের নিষেধাজ্ঞাকে যারা অমান্য করে তাদেরকেও বুঝাতে পারে।

وَاَطِیۡعُوا اللّٰہَ وَالرَّسُوۡلَ لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ ﴿۱۳۳﴾ۚ

১৩৩
কদেখুন: ২:২৫; ৬৬:৭আর তোমরা আল্লাহ এবং (এ) রসূলের আনুগত্য করো, যেন তোমাদের প্রতি দয়া করা হয়।

وَسَارِعُوۡۤا اِلٰی مَغۡفِرَۃٍ مِّنۡ رَّبِّکُمۡ وَجَنَّۃٍ عَرۡضُہَا السَّمٰوٰتُ وَالۡاَرۡضُ ۙ اُعِدَّتۡ لِلۡمُتَّقِیۡنَ ﴿۱۳۴﴾ۙ

১৩৪
খদেখুন: ৩:৩৩আর তোমরা তোমাদের প্রতিপালক- প্রভুর পক্ষ থেকে ক্ষমা এবং সেই জান্নাতের দিকে ধাবিত হও, আকাশসমূহ ও পৃথিবীজুড়ে৪৭৯ যার পরিব্যাপ্তি; তা প্রস্তুত করা হয়েছে মুত্তাকীদের৪৭৯-ক জন্য-গদেখুন: ৫৭:২২
৪৭৯। ‘আরয’ অর্থ: (১) মূল্য, যা অর্থ ছাড়া অন্য কিছু দ্বারা পরিশোধ করা হয়, (২) প্রস্থ, (৩) ব্যাপ্তি (আকরাব)।
৪৭৯-ক। যারা বর্তমান যুগের পারিপার্শ্বিকতা দেখিয়ে এ সিদ্ধান্তে বদ্ধমূল হয়ে গেছেন, এখনকার সময়ে সুদ ছাড়া ব্যাবসাবাণিজ্য চলতে পারে না তাদের এরূপ মনোভঙ্গির জবাব হলো এ আয়াত। এতে বলা হয়েছে, একমাত্র ইসলামের শিক্ষাকে বাস্তবে অনুসরণ করে মুসলমানরা সর্বতোভাবে লাভবান হতে পারে। এ আয়াত মুসলমানদেরকে ইসলামের আদেশ-নিষেধগুলো নিজ নিজ জীবনে অনুসরণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে। একথাও বলে দিচ্ছে যে, বেহেশত ইহজগৎ ও পরজগৎ, আকাশসমূহ ও পৃথিবীব্যাপী বিস্তৃত রয়েছে। অর্থাৎ সত্যিকার বিশ্বাসীরা ইহকালেও বেহেশতে থাকবে, পরকালে তো বটেই। বেহেশত-দোযখের প্রকৃত স্বরূপ কী, তা বুঝানোর জন্য রসূল করীম (সা.)-এর একটি হাদীস বিশেষভাবে সাহায্য করে। মহানবী (সা.)-কে প্রশ্ন করা হলো, আকাশসমূহ ও ৪৮০ ও ৪৮১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য পৃথিবী জুড়ে যদি বেহেশত বিস্তৃত থাকে তাহলে দোযখ কোথায় থাকবে? মহানবী (সা.) উত্তরে বললেন, দিন আসলে রাত কোথায় যায়? (কাসীর)। তিনি (সা.) আরো বলেছেন, বেহেশতের সামান্যতম পুরস্কারও এত বিরাট হবে যে, তা আকাশসমূহের ও পৃথিবীর মধ্যবর্তী সকল স্থানকে ছেয়ে ফেলবে। এতে বুঝা যায়, বেহেশত একটা আধ্যাত্মিক অবস্থার নাম, কোনো বস্তুজাগতিক স্থান নয়।

الَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ فِی السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالۡکٰظِمِیۡنَ الۡغَیۡظَ وَالۡعَافِیۡنَ عَنِ النَّاسِ ؕ وَاللّٰہُ یُحِبُّ الۡمُحۡسِنِیۡنَ ﴿۱۳۵﴾ۚ

১৩৫
যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় (আল্লাহর পথে) ব্যয় করে, (যারা) ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল৪৮০। বস্তুত আল্লাহ সৎকর্মপরায়ণদের ভালোবাসেন।৪৮১
৪৮০। ‘আফভ’ এক ধরনের ক্ষমা। এক ব্যক্তি অন্যের দ্বারা তিরস্কৃত, আহত কিংবা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও যখন সে অপরাধীর অপরাধকে মন থেকে মুছে ফেলে কিংবা স্বেচ্ছায় ভুলে যায় তখন বলা যেতে পারে, নিগৃহীত ব্যক্তি ‘আফভ’ অবলম্বন করেছে। শব্দটি যখন আল্লাহ তা’লার প্রতি আরোপ করা হয় তখন এর তাৎপর্য দাঁড়ায়, পাপীর পাপকে এমনভাবে মার্জনা করা যে, পাপের লেশমাত্র আর অবশিষ্ট না থাকে।
৪৮১। এ আয়াতে ‘আফভ’-এর তিনটি অবস্থার উল্লেখ আছে। প্রথম অবস্থা হলো, যে বিশ্বাসী ব্যক্তির প্রতি অপরাধ করা হলো তিনি নিজের রাগকে সংযত করলেন। দ্বিতীয় অবস্থা হলো, তিনি অপরাধীকে স্বেচ্ছায় ক্ষমা করে দিলেন। তৃতীয় অবস্থা হলো, তিনি তাকে কেবল ক্ষমা করেই ক্ষান্ত হলেন না, বরং অপরাধীর প্রতি দয়া দেখালেন এবং তার কিছু উপকারও সাধন করলেন। এ তিনটি স্তরের ‘আফভ’-এর দৃষ্টান্ত আমরা মহানবী (সা.)-এর নাতি এবং হযরত আলী (রা.)-এর পুত্র হযরত ইমাম হাসান (রা.)-এর জীবনের একটি ঘটনায় দেখতে পাই। তাঁর এক গোলাম অপরাধ করলে তিনি খুবই রাগান্বিত হলেন এবং তাকে শাস্তি দিতে উদ্যত হলেন। তখন তার সে দাস এ আয়াতের প্রথমাংশ তিলাওয়াত করে বলে, ‘যারা ক্রোধ সংবরণ করে’। এটি শুনে হাসান (রা.) থেমে গেলেন। তারপর সেই দাস তিলাওয়াত করে, ‘এবং মানুষের প্রতি ক্ষমাশীল’। সাথে সাথে হাসান (রা.) তাকে ক্ষমা করে দিলেন। অতঃপর গোলাম আয়াতের শেষাংশটি পাঠ করলেন, ‘আল্লাহ সৎকর্মপরায়ণদের ভালোবাসেন’। আল্লাহর এ আয়াত শোনামাত্র তিনি গোলামটিকে মুক্ত করে দিলেন (বায়ান, ১ম খণ্ড, পৃ. ৩৬৬)।

وَالَّذِیۡنَ اِذَا فَعَلُوۡا فَاحِشَۃً اَوۡ ظَلَمُوۡۤا اَنۡفُسَہُمۡ ذَکَرُوا اللّٰہَ فَاسۡتَغۡفَرُوۡا لِذُنُوۡبِہِمۡ ۪ وَمَنۡ یَّغۡفِرُ الذُّنُوۡبَ اِلَّا اللّٰہُ ۪۟ وَلَمۡ یُصِرُّوۡا عَلٰی مَا فَعَلُوۡا وَہُمۡ یَعۡلَمُوۡنَ ﴿۱۳۶﴾

১৩৬
আর যারা কোনো অশ্লীল কাজ করার পর কিংবা নিজ প্রাণের প্রতি অন্যায় করার পর আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, সেক্ষেত্রে আল্লাহ ছাড়া পাপ ক্ষমা করার আর কে আছে? আর তারা নিজ কৃতকর্মে জেনেশুনে হঠকারিতা দেখায় না।৪৮২কদেখুন: ২:১৭০; ৭:২৯খদেখুন: ১৪:১১; ৩৯:৫৪; ৬১:১৩
৪৮২। কোনো সৎ ব্যক্তি যখন নীতিবিবর্জিত কোনো মন্দ কাজ করে ফেলে তখন সে তার সেই কাজকে সঠিক বলে সাব্যস্ত করতে চায় না, বরং নিজের দোষ স্বীকার করে আত্মসংশোধনের চেষ্টা করে।

اُولٰٓئِکَ جَزَآؤُہُمۡ مَّغۡفِرَۃٌ مِّنۡ رَّبِّہِمۡ وَجَنّٰتٌ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ وَنِعۡمَ اَجۡرُ الۡعٰمِلِیۡنَ ﴿۱۳۷﴾ؕ

১৩৭
গদেখুন: ৩৯:৭৫এরাই তারা- যাদের পুরস্কার হলো তাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে ক্ষমা এবং এমন সব জান্নাত৪৮০, যার পাদদেশ দিয়ে নদনদী বয়ে যায়, সেখানে তারা চিরকাল থাকবে; আর সৎকর্মশীলদের (এ) পুরস্কার কত-না উত্তম!৪৮৩
৪৮৩। কোনো ব্যক্তি পাপ করার পর যখন আল্লাহর দিকে সত্যি সত্যিই প্রত্যাবর্তন করে এবং অপকর্মের জন্য অনুশোচনা করে তখন আল্লাহ তা’লা যে কেবল তাকে ক্ষমাই করেন তা নয়, বরং তাকে আধ্যাত্মিক উন্নতি দান করেন আর বেহেশতের প্রতিশ্রুতিও দান করেন।

قَدۡ خَلَتۡ مِنۡ قَبۡلِکُمۡ سُنَنٌ ۙ فَسِیۡرُوۡا فِی الۡاَرۡضِ فَانۡظُرُوۡا کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الۡمُکَذِّبِیۡنَ ﴿۱۳۸﴾

১৩৮
নিশ্চয় তোমাদের পূর্বে বহু বিধান৪৮৪ গত হয়ে গেছে। সুতরাং তোমরা কদেখুন: ৭:৩৯; ১৩:৩১; ৪১:২৬; ৪৬:১৯পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো, (সত্যকে) মিথ্যা বলে প্রত্যাখ্যানকারীদের পরিণাম কেমন হয়েছিল!
৪৮৪। ‘সুনান’ শব্দটি, ‘সুন্নাহ’-এর বহুবচন। এর অর্থ: (১) আচরণবিধি, (২) কোনো জাতির দ্বারা প্রচলিত ও [৩৫] অনুসৃত নিয়মনীতি ও আচার-আচরণ, (৩) চরিত্র, ব্যবহার, প্রকৃতি ও মেজাজ, (৫) ধর্মীয় আইনকানুন বা শরীয়ত (তাজ)।

ہٰذَا بَیَانٌ لِّلنَّاسِ وَہُدًی وَّمَوۡعِظَۃٌ لِّلۡمُتَّقِیۡنَ ﴿۱۳۹﴾

১৩৯
এটি৪৮৫ (তথা কুরআন) হলো মানবজাতির জন্য গদেখুন: ৫:১৬; ৩৬:৭০এক সুস্পষ্ট ঘোষণা এবং মুত্তাকীদের জন্য ঘদেখুন: ২:৩,১৮৬; ৩১:৪; ২৪:৩৫ঘএক পথনির্দেশ ও উপদেশবাণী।চদেখুন: ৪:১০৫; ৪৭:৩৬ছদেখুন: ৪:১০৫
৪৮৫। ‘হাযা’ সর্বনামটি কুরআনকে বুঝিয়েছে অথবা পরবর্তী আয়াতকে অথবা অনুতাপের বিষয়বস্তু যা পূর্ববর্তী আয়াতগুলোতে আলোচিত হয়েছে- সেটিকেও বুঝাতে পারে।

وَلَا تَہِنُوۡا وَلَا تَحۡزَنُوۡا وَاَنۡتُمُ الۡاَعۡلَوۡنَ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۴۰﴾

১৪০
খদেখুন: ৬:১২; ১২:১১০; ২৭:৭০আর তোমরা দুর্বলতা দেখিও না এবং দুঃখ কোরো না। আর যদি৪৮৬ তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরাই জয়যুক্ত হবে।৪৮৭
৪৮৬। ‘ইন’ অর্থ যদি, নয়, নিশ্চয়, কারণে, যখন ইত্যাদি (লেইন)।
৪৮৭। একজন ব্যক্তি কিংবা একটি জাতি কী ধরনের নীতি পালন করলে শক্তিশালী হতে পারে ও শক্তিশালী থাকতে পারে, এ আয়াতে তা বর্ণিত হয়েছে। কর্তব্যে অবহেলা কোরো না অর্থাৎ পূর্ণোদ্যমে কাজ করো, এটাই হচ্ছে প্রথম নীতি। মর্মাহত ও হতোদ্যম হয়ো না, এটা হলো দ্বিতীয় নীতি। প্রথম নীতিটি ভবিষ্যতের বিপদাবলির দিকে লক্ষ রেখে কাজ করে যাবার প্রেরণা যোগায় এবং দ্বিতীয় নীতিটি অতীতের ভুলভ্রান্তি ও দুর্ভোগের দিকে তাকিয়ে হা-হুতাশ করতে নিষেধ করে। জাতির পতন অধিকাংশ ক্ষেত্রে এ কারণেই ঘটে যে, তারা দায়িত্বপরায়ণ থাকে না এবং কর্তব্যকর্ম সম্পাদনে অবহেলা করে এবং অতীতের দুর্ভাবনাকে লালন করে নৈরাশ্য ও কর্মবিমুখতার শিকারে পরিণত হয়। এ উভয়পক্ষীয় বিপদ সম্বন্ধে সাবধান থাকার জন্য আয়াতটিতে আহ্বান জানানো হয়েছে।