৭

الأعراف

সূরা আল-আরাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০৭ আয়াত ও ২৪ রুকূ

فَوَسۡوَسَ لَہُمَا الشَّیۡطٰنُ لِیُبۡدِیَ لَہُمَا مَا وٗرِیَ عَنۡہُمَا مِنۡ سَوۡاٰتِہِمَا وَقَالَ مَا نَہٰکُمَا رَبُّکُمَا عَنۡ ہٰذِہِ الشَّجَرَۃِ اِلَّاۤ اَنۡ تَکُوۡنَا مَلَکَیۡنِ اَوۡ تَکُوۡنَا مِنَ الۡخٰلِدِیۡنَ ﴿۲۱﴾

২১
খদেখুন: ২:৩৭; ২০:১২১অতএব শয়তান তাদের উভয়কে প্ররোচিত করল যেন তাদের দুর্বলতা প্রকাশ করে দিতে পারে যা তাদের কাছে গোপন করা হয়েছিল।৯৫৭-ক আর সে বলল, ‘তোমাদের প্রতিপালক-প্রভু তোমাদেরকে এ বৃক্ষ হতে কেবল এজন্যই বারণ করেছেন, যেন তোমরা উভয়ে ফেরেশতা না হয়ে যাও অথবা অমর না হয়ে যাও।’গদেখুন: ২:৩৭; ২০:১২২
৯৫৭-ক। অসৎ চিন্তা যখন মানুষকে চূড়ান্ত ধ্বংসের দিকে পরিচালিত করে তখন এই অসৎ চিন্তা তার দুর্বলতাগুলোকেও তার কাছে প্রকাশিত করে থাকে। যে স্থানে হযরত আদম (আ.)-কে বসবাস করতে বলা হয়েছিল ‘কুরআন করীমে’ তাকে রূপকভাবে ‘জান্নাত’রূপে বর্ণনা করা হয়েছে। অতএব পরবর্তী বর্ণনাতেও উক্ত ‘রূপক অর্থ’ ব্যবহৃত হয়েছে এবং হযরত আদম (আ.)-কেও যে বৃক্ষের নিকটবর্তী হতে নিষেধ করা হয়েছিল, উক্ত বৃক্ষ ছিল কোনো বংশ বা গোত্র যার লোকদের নিকট থেকে তাঁকে দূরে থাকতে আদেশ করা হয়েছিল, কারণ সেই গোত্রের লোকেরা তাঁর শত্রু ছিল এবং তারা তাঁর ক্ষতিসাধনে সর্বপ্রকার চেষ্টা চালাতো।

وَقَاسَمَہُمَاۤ اِنِّیۡ لَکُمَا لَمِنَ النّٰصِحِیۡنَ ﴿ۙ۲۲﴾

২২
আর সে তাদের উভয়ের কাছে কসম খেয়ে বলল, ‘নিশ্চয় আমি তোমাদের উভয়ের একান্ত হিতাকাঙ্ক্ষী।’

فَدَلّٰٮہُمَا بِغُرُوۡرٍ ۚ فَلَمَّا ذَاقَا الشَّجَرَۃَ بَدَتۡ لَہُمَا سَوۡاٰتُہُمَا وَطَفِقَا یَخۡصِفٰنِ عَلَیۡہِمَا مِنۡ وَّرَقِ الۡجَنَّۃِ ؕ وَنَادٰٮہُمَا رَبُّہُمَاۤ اَلَمۡ اَنۡہَکُمَا عَنۡ تِلۡکُمَا الشَّجَرَۃِ وَاَقُلۡ لَّکُمَاۤ اِنَّ الشَّیۡطٰنَ لَکُمَا عَدُوٌّ مُّبِیۡنٌ ﴿۲۳﴾

২৩
এরপর সে এক বড়ো ধোঁকা দিয়ে উভয়কে পদস্খলিত করল। অতঃপর তারা উভয়েই যখন সেই বৃক্ষের স্বাদ গ্রহণ করল, তাদের দুর্বলতা৯৫৮ তাদের কাছে প্রকাশ পেয়ে গেল আর তারা উভয়ে জান্নাতের কিছু পাতা৯৫৯ দিয়ে নিজেদের ঢাকতে লাগল। আর তাদের প্রতিপালক-প্রভু তাদেরকে ডাকলেন (এবং বললেন,) ‘আমি কি তোমাদের উভয়কে এ গাছের বিষয়ে বারণ করি নি এবং বলি নি, নিশ্চয় শয়তান তোমাদের উভয়ের প্রকাশ্য শত্রু?’
৯৫৮। ‘সাওআতুন’ অর্থ যে-কোনো মন্দ, অশুভ, অসাধু, অনুচিত বা জঘন্য কথা বা অভ্যাস বা কর্ম যা লোকে গোপন রাখতে পছন্দ করে অথবা লজ্জা, নগ্নতা (লেইন)। ‘সাওআতুন’ শব্দ এখানে ‘দুর্বলতা’ অর্থে ব্যবহৃত হয়েছে, কারণ কোনো মানুষের নগ্নতা তার নিজের কাছে গোপন নয়। বস্তুত হযরত আদম (আ.)-এর বিশেষ কোনো দুর্বলতা তাঁর কাছে অজানা ছিল এবং তাঁর শত্রুরা যখন প্রলোভন দেখিয়ে তাঁকে নিরাপদ অবস্থা থেকে বিচ্যুত করে বসল তখনই তিনি তাঁর দুর্বলতা উপলব্ধি করতে পারলেন। প্রত্যেক মানুষের কিছু কিছু দুর্বলতা তখনই তার কাছে প্রকাশ হয়ে পড়ে যখন সে পাপে লিপ্ত হয় অথবা যখন সে প্ররোচনায় পড়ে পরীক্ষার সম্মুখীন হয়। বাস্তবে এমনটিই ঘটেছিল। হযরত আদম (আ.)-কে যখন শয়তান প্রতারিত করেছিল তখনই তিনি তাঁর কিছু স্বাভাবিক দুর্বলতা সম্বন্ধে বুঝতে পেরেছিলেন। কুরআন করীম একথা বলে না যে, হযরত আদম (আ.) ও তাঁর স্ত্রীর দুর্বলতা অন্যান্য লোকের কাছে প্রকাশিত হয়েছিল, বরং তাঁরা নিজেরাই কেবল সেগুলো সম্বন্ধে জ্ঞাত হয়েছিলেন।
৯৫৯। ‘ওয়ারাক’-এর শাব্দিক অর্থ কোনো বস্তুর উৎকৃষ্ট ও তাজা অবস্থা, কোনো সম্প্রদায়ের কিশোর, তরুণ দল (লিসান)। এর মর্মার্থ হলো, শয়তান যখন হযরত আদম (আ.)-এর সম্প্রদায়ের লোকদের মধ্যে মতভেদ ও বিভেদ সৃষ্টি করতে কৃতকার্য হলো এবং তার কিছু সংখ্যক সদস্য দল ত্যাগ করে গেল, তখন তিনি জান্নাত (বাগান)-এর ‘আওরাক’ (পাতা)-কে অর্থাৎ তরুণদেরকে সংঘবদ্ধ করলেন এবং তাদের সহায়তায় তাঁর লোকদেরকে পুনরায় একতাবদ্ধ এবং পুনর্গঠিত করতে আরম্ভ করলেন। সাধারণত তরুণ সম্প্রদায় প্রচলিত ধ্যানধারণা থেকে অনেকাংশে মুক্ত থাকে। ফলে তারা আল্লাহ তা’লার নবীকে মান্য করে এবং সাহায্য করে থাকে (১০:৮৪)। কুরআন মজীদের বর্ণনা অনুযায়ী যে ব্যক্তি আদম (আ.)-এর অনুগত হতে অস্বীকার করেছিল তাকে ‘ইবলীস’ নামে আখ্যায়িত করা হয়েছে। অথচ যে ব্যক্তি তাঁকে প্রলুব্ধ করেছিল তাকে ‘শয়তান’ বলা হয়েছে। এ পার্থক্য কেবল ব্যাখ্যাধীন আয়াতেই দেখা যায় না, বরং এটা কুরআনের সংশ্লিষ্ট সকল আয়াতে দেখা যায়। এতে প্রতিপন্ন হয় যে, উক্ত বিবরণে উল্লিখিত ‘ইবলীস’ এবং ‘শয়তান’ দুটি ভিন্ন ব্যক্তিসত্তা। প্রকৃতপক্ষে ‘শয়তান’ শব্দ কেবল অসৎ আত্মাকেই বুঝায় না, অধিকন্তু সেসব মানুষের জন্যও ব্যবহৃত হয়ে থাকে যারা তাদের অসৎকর্ম এবং প্রকৃতির কারণে রক্তমাংসের গঠিত দেহযুক্ত শয়তানরূপে মূর্ত হয়ে ওঠে। হযরত আদম (আ.)-কে যে শয়তান প্রলুব্ধ করেছিল এবং তাঁর পদস্খলনের কারণ ঘটিয়েছিল সে কোনো অদৃশ্য অসৎ আত্মা ছিল না, বরং মানুষের মধ্য থেকেই রক্তমাংসের এক কুটিল অসৎ ব্যক্তি ছিল। এক পাপিষ্ঠ শয়তানের বহিঃপ্রকাশও ইবলীসের প্রতিনিধি। সে সেই গোত্রের একজন ছিল, যার নিকট থেকে দূরে থাকার জন্য আদম (আ.)-কে আদেশ দেওয়া হয়েছিল। হাদীসে বর্ণিত আছে, রসূল ৯৬০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য করীম (সা.) বলেছেন, সেই ব্যক্তির নাম ছিল ‘হারিস’ (তিরমিযী, কিতাবুত তফসীর)। এ থেকে আরো প্রতিপন্ন হয়, সে জড়দেহী মানুষ ছিল, কোনো অশুভ শক্তি ছিল না।

قَالَا رَبَّنَا ظَلَمۡنَاۤ اَنۡفُسَنَا ٜ وَاِنۡ لَّمۡ تَغۡفِرۡ لَنَا وَتَرۡحَمۡنَا لَنَکُوۡنَنَّ مِنَ الۡخٰسِرِیۡنَ ﴿۲۴﴾

২৪
তারা উভয়ে বলল, খ’হে আমাদের প্রতিপালক-প্রভু! আমরা নিজেদের প্রাণের প্রতি অবিচার করেছি।৯৬০ সুতরাং তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি কৃপা না করো তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।’কদেখুন: ২:১৬৯,২০৯; ৬:১৪৩; ১২:৬; ২০:১১৮; ২৮:১৬; ৩৫:৭; ৩৬:৬১খদেখুন: ২:৩৮
৯৬০। আদম (আ.) শীঘ্রই তাঁর অনবধানজনিত ভুল বুঝতে পেরেছিলেন এবং অনুতপ্ত হয়ে অতি দ্রুত আল্লাহ তা’লার প্রতি প্রত্যাবর্তন করলেন। প্রকৃত ঘটনা হলো, হযরত আদম (আ.)-এর ভুলটি ছিল, তিনি মানুষরূপী শয়তানকে তাঁর শুভাকাঙ্ক্ষীরূপে গ্রহণ করেছিলেন, যদিও আল্লাহ তা’লা এ লোক সম্পর্কে তাঁকে আগেই সতর্ক করে দিয়েছিলেন।

قَالَ اہۡبِطُوۡا بَعۡضُکُمۡ لِبَعۡضٍ عَدُوٌّ ۚ وَلَکُمۡ فِی الۡاَرۡضِ مُسۡتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰی حِیۡنٍ ﴿۲۵﴾

২৫
তিনি বললেন, কদেখুন: ২:৩৭,৩৯; ২০:১২৪‘তোমরা সবাই (এখান থেকে) বেরিয়ে যাও,৯৬১ তোমাদের কতক কতকের শত্রু হবে আর তোমাদের জন্য পৃথিবীতে রয়েছে এক সাময়িক আবাসস্থল এবং কিছুকালের জন্য জীবন নির্বাহের উপকরণ।’খদেখুন: ২০:৫৬; ৭১:১৮-১৯
৯৬১। এ আয়াত দ্বারা স্পষ্ট হয়, আদম (আ.) তাঁর জন্মভূমি থেকে হিজরত করার জন্য আদিষ্ট হয়েছিলেন। কারণ তাঁর সম্প্রদায়ের বিভিন্ন লোকের মধ্যে শত্রুতা ও ঘৃণা সৃষ্টি হয়েছিল। আরো বুঝা যায়, আল্লাহ তা’লা আদম (আ.)- কে যে ‘উদ্যান’ ত্যাগ করতে হুকুম দিয়েছিলেন তা বেহেশত ছিল না। সম্ভবত হযরত আদম (আ.) তাঁর মাতৃভূমি মেসোপটেমিয়া থেকে হিজরত করে কোনো পার্শ্ববর্তী দেশে গিয়েছিলেন। এ দেশান্তর সম্ভবত অস্থায়ী ছিল এবং তিনি কিছুসময় পরে স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন। অবশ্য ‘সাময়িক’ শব্দটি অস্থায়ী দেশান্তরের একটা অস্পষ্ট ইঙ্গিত বহন করে। ভবিষ্যতে সাবধান থাকার জন্য এ আয়াতে আদম (আ.)-কে সতর্ক করে দেওয়া হয়, কারণ এটাই তাঁর জন্মভূমি ছিল যেখানে তাঁকে স্থায়ীভাবে বসবাস করতে হয়েছিল।

قَالَ فِیۡہَا تَحۡیَوۡنَ وَفِیۡہَا تَمُوۡتُوۡنَ وَمِنۡہَا تُخۡرَجُوۡنَ ﴿٪۲۶﴾

২৬
তিনি জীবনযাপন (আরো) করবে বললেন, এবং ‘এখানেই এখানে তোমরা মৃত্যুবরণ করবে আর এখান থেকেই তোমাদের বের করা হবে।৯৬২
সূরা আল-আরাফ - রুকু ২
৯৬২। সাধারণ অর্থে এ আয়াতে ইঙ্গিত হচ্ছে, কোনো মানুষ এ জড়দেহে আকাশে উঠতে পারে না। মানুষকে অবশ্যই এ পৃথিবীতে বাঁচতে হবে আর এ পৃথিবীতেই তাকে মরতে হবে।

یٰبَنِیۡۤ اٰدَمَ قَدۡ اَنۡزَلۡنَا عَلَیۡکُمۡ لِبَاسًا یُّوَارِیۡ سَوۡاٰتِکُمۡ وَرِیۡشًا ؕ وَلِبَاسُ التَّقۡوٰی ۙ ذٰلِکَ خَیۡرٌ ؕ ذٰلِکَ مِنۡ اٰیٰتِ اللّٰہِ لَعَلَّہُمۡ یَذَّکَّرُوۡنَ ﴿۲۷﴾

২৭
হে আদমসন্তানরা! আমরা তোমাদের জন্য নিশ্চয় এমন এক পোশাক অবতীর্ণ করেছি, যা তোমাদের দুর্বলতা ঢাকে এবং (যা তোমাদের( সৌন্দর্যের কারণ। আর তাকওয়ার পোশাক-৯৬৩ এটিই হলো সর্বোত্তম। এ হলো আল্লাহর নিদর্শনাবলির কিছু, যেন তারা (এ থেকে) উপদেশ গ্রহণ করে।
৯৬৩। এটা ধার্মিকতার অর্থাৎ তাকওয়ার পোশাক ছিল যা দিয়ে হযরত আদম (আ.) ‘জান্নাতে’ তাঁর ‘নগ্নতা’ বা দুর্বলতা ঢেকেছিলেন।

یٰبَنِیۡۤ اٰدَمَ لَا یَفۡتِنَنَّکُمُ الشَّیۡطٰنُ کَمَاۤ اَخۡرَجَ اَبَوَیۡکُمۡ مِّنَ الۡجَنَّۃِ یَنۡزِعُ عَنۡہُمَا لِبَاسَہُمَا لِیُرِیَہُمَا سَوۡاٰتِہِمَا ؕ اِنَّہٗ یَرٰٮکُمۡ ہُوَ وَقَبِیۡلُہٗ مِنۡ حَیۡثُ لَا تَرَوۡنَہُمۡ ؕ اِنَّا جَعَلۡنَا الشَّیٰطِیۡنَ اَوۡلِیَآءَ لِلَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ ﴿۲۸﴾

২৮
হে আদমসন্তানরা! শয়তান যেন কোনোভাবেই তোমাদের পরীক্ষায় না ফেলে যেভাবে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। তাদের উভয়ের কাছ থেকে সে তাদের পোশাক কেড়ে নিয়েছিল যেন তাদের সামনে তাদের গোপন করার বিষয়গুলো প্রকাশ করে দিতে পারে। নিশ্চয় সে ও তার দলবল এমন স্থান থেকে তোমাদের দেখে যেখান থেকে তোমরা তাদের দেখো না।৯৬৪ ক্যারা ঈমান আনে না নিশ্চয় আমরা শয়তানদেরকে তাদের বন্ধু বানিয়ে দিয়েছি।
৯৬৪। মন্দ বা অসৎ আত্মা যা শয়তানরূপে আখ্যায়িত এবং যারা তার মতো, তারা সাধারণত দৃষ্টির আড়ালে থাকে। তারা অদৃশ্যভাবে তাদের প্রভাব খাটায় এবং মানুষের গুপ্ত দুর্বলতাসমূহ খুঁজে বেড়ায় যেন তাকে কুপথে দৃঢ়রূপে প্রতিষ্ঠিত করা যায়। আল্লাহ তা’লা শয়তানকে মানুষের জন্য পরীক্ষাস্বরূপ সৃষ্টি করেছেন। মানুষ যে আধ্যাত্মিক উন্নতির সংগ্রামে নিয়োজিত তাতে অন্তরায় সৃষ্টি করাই শয়তানের কাজ। এ বাধার অর্থ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া নয়, বরং এর উদ্দেশ্য উক্ত প্রতিযোগিতায় অধিকতর সতর্কতার সঙ্গে প্রতিযোগীকে তাদের প্রচেষ্টায় দ্বিগুণ তেজোদীপ্ত করে তোলা। এসব প্রতিবন্ধকতায় যে-সব অসাবধান ও অমনোযোগী ব্যক্তি হোঁচট খায় এবং হেরে যায় তারা নিজেরাই দোষী, কিন্তু যে বা যারা তাদের যোগ্যতা প্রমাণ করার জন্য তাদের পথে বিঘ্ন সৃষ্টি করে তারা দোষী নয়।

وَاِذَا فَعَلُوۡا فَاحِشَۃً قَالُوۡا وَجَدۡنَا عَلَیۡہَاۤ اٰبَآءَنَا وَاللّٰہُ اَمَرَنَا بِہَا ؕ قُلۡ اِنَّ اللّٰہَ لَا یَاۡمُرُ بِالۡفَحۡشَآءِ ؕ اَتَقُوۡلُوۡنَ عَلَی اللّٰہِ مَا لَا تَعۡلَمُوۡنَ ﴿۲۹﴾

২৯
আর তারা যখন কোনো অশ্লীল কাজ করে তখন বলে, ‘আমরা আমাদের পিতাপিতামহকে এর ওপরই (প্রতিষ্ঠিত) পেয়েছি আর আল্লাহই আমাদেরকে এর আদেশ দিয়েছেন।’ তুমি বলো, কদেখুন: ২:২৫৮; ৩:১৭৬; ১৬:১০১‘আল্লাহ কখনো অশ্লীলতার আদেশ দেন না। তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছ যা তোমরা জানো না?’

قُلۡ اَمَرَ رَبِّیۡ بِالۡقِسۡطِ ۟ وَاَقِیۡمُوۡا وُجُوۡہَکُمۡ عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ وَّادۡعُوۡہُ مُخۡلِصِیۡنَ لَہُ الدِّیۡنَ ۬ؕ کَمَا بَدَاَکُمۡ تَعُوۡدُوۡنَ ﴿ؕ۳۰﴾

৩০
তুমি বলো, ‘আমার প্রতিপালক-প্রভু খদেখুন: ১৬:৯১ন্যায়পরায়ণতার আদেশ দিয়েছেন, অধিকন্তু (এ আদেশও দিয়েছেন,) তোমরা প্রত্যেক মসজিদে (উপস্থিতির সময়) নিজেদের মনোযোগ (আল্লাহর প্রতি) নিবদ্ধ রাখো এবং আনুগত্যকে তাঁরই জন্য একনিষ্ঠ করে তাঁকে ডাকো। তিনি যেভাবে তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলেন সেভাবেই তোমরা (মৃত্যুর পর) ফিরে যাবে।৯৬৫,৯৬৬গদেখুন: ৪:৫৯; ১৬:৯১; ৫৭:২৬
৯৬৫। নামাযের সময় যখন নিকটবর্তী হয় এবং মুসলমানরা মসজিদে যেতে থাকে তখন সম্পূর্ণ মনোযোগ পার্থিব বিষয়াদি থেকে ফিরিয়ে আল্লাহ তা’লার দিকে নিবদ্ধ করা উচিত। প্রত্যেক ওয়াক্ত নামাযের পূর্বে যে ওযু করা হয় তা মুমিনের সকল ধ্যান আল্লাহর দিকে মনোনিবেশের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সাধন করে এবং প্রার্থনা করার জন্য তাকে সঠিকভাবে প্রস্তুত করে।
৯৬৬। ‘তিনি যেভাবে তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলেন সেভাবেই তোমরা (মৃত্যুর পর) ফিরে যাবে’-এর মর্মার্থ হচ্ছে, ঠিক যেভাবে আমাদের দেহ মাতৃগর্ভে ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয় সেরূপেই আমাদের আত্মা মৃত্যুর পর ক্রমোন্নতির প্রক্রিয়ায় অগ্রসর হবে।