৪৬

الأحقاف

সূরা আল-আহকাফ

Al-Ahqaf

মক্কী ৩৬ আয়াত ৪ রুকু পারা ২৫–২৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩৬ আয়াত এবং ৪ রুকূ

قُلۡ اَرَءَیۡتُمۡ اِنۡ کَانَ مِنۡ عِنۡدِ اللّٰہِ وَکَفَرۡتُمۡ بِہٖ وَشَہِدَ شَاہِدٌ مِّنۡۢ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ عَلٰی مِثۡلِہٖ فَاٰمَنَ وَاسۡتَکۡبَرۡتُمۡ ؕ اِنَّ اللّٰہَ لَا یَہۡدِی الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ ﴿٪۱۱﴾

১১
তুমি বলো, ‘তোমরা কি চিন্তা করে দেখেছ, যদি এটি (তথা ওহী) আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এবং তোমরা একে অস্বীকার করে থাকো, উপরন্তু কদেখুন: ১১:১৮; ৬১:৭বনী ইসরাঈলের একজন সাক্ষী২৭২২ (তথা মূসা) যেক্ষেত্রে তার সদৃশের (তথা এক নবীর আগমন) বিষয়ে সাক্ষ্য দিয়ে গেছে আর সে তার প্রতি ঈমানও এনেছে, সেক্ষেত্রে তোমরা অহংকারবশত তাকে অস্বীকার করে থাকো- (১১) (তাহলে তোমাদের কী দশা হবে?) নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদের হিদায়াত দেন না।*
সূরা আল-আহকাফ - রুকু ১
২৭২২। ইসরাঈল জাতির মধ্য থেকে মহানবী (সা.)-এর জন্য সাক্ষী রয়েছেন স্বয়ং মূসা (আ.)। এ আয়াতে নবী করীম (সা.)-এর আগমন সম্বন্ধে মূসা (আ.) যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, সে ভবিষ্যদ্বাণীর কথাই বলা হয়েছে। ভবিষ্যদ্বাণীটি হলো, ‘আমি তাদের জন্য তাদের ভাইদের মধ্য হতে তোমার সদৃশ একজন নবী আবির্ভূত করব এবং তার মুখে আমার বাক্য দেবো। আর আমি তাকে যা যা আজ্ঞা করব তা সে তাদেরকে বলবে। আর আমার নামে সে আমার যে-সকল বাক্য বলবে, তাতে যে কর্ণপাত না করবে তার কাছে আমি প্রতিশোধ গ্রহণ করব’ (দ্বিতীয় বিবরণ ১৮:১৮-১৯)।
* এখানে ‘ওয়াসতাকবারতুম’ দিয়ে বনী ইসরাঈলের সে অংশকে বুঝানো হয়েছে যারা মহানবী (সা.)-কে অস্বীকার করেছে। এদের বুঝানো হয়েছে, তোমাদের ধর্মের প্রতিষ্ঠাতা তো মহানবী (সা.)-এর প্রতি ঈমান রাখতেন, কিন্তু তোমরা তাঁকে অস্বীকার করছ। অহংকারের দরুন অস্বীকার করাই যেন তোমাদের মজ্জাগত স্বভাব। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡا لِلَّذِیۡنَ اٰمَنُوۡا لَوۡ کَانَ خَیۡرًا مَّا سَبَقُوۡنَاۤ اِلَیۡہِ ؕ وَاِذۡ لَمۡ یَہۡتَدُوۡا بِہٖ فَسَیَقُوۡلُوۡنَ ہٰذَاۤ اِفۡکٌ قَدِیۡمٌ ﴿۱۲﴾

১২
আর যারা অস্বীকার করেছে তারা মুমিনদের সম্পর্কে বলে, খদেখুন: ১১:২৮‘এটি (অর্থাৎ কুরআন) যদি ভালো কিছু হতো তাহলে এক্ষেত্রে (অর্থাৎ ঈমান আনার ক্ষেত্রে) এরা আমাদের চেয়ে এগিয়ে যেতে পারত না।’ আর যেহেতু তারা এর মাধ্যমে হিদায়াত লাভে ব্যর্থ হয়েছে, তাই তারা অবশ্যই বলবে, ‘এটা তো এক পুরানো মিথ্যা।’গদেখুন: ২৮:৪৪ঘদেখুন: ২০:১১৪; ৪২:৮; ৪৩:৪

وَمِنۡ قَبۡلِہٖ کِتٰبُ مُوۡسٰۤی اِمَامًا وَّرَحۡمَۃً ؕ وَہٰذَا کِتٰبٌ مُّصَدِّقٌ لِّسَانًا عَرَبِیًّا لِّیُنۡذِرَ الَّذِیۡنَ ظَلَمُوۡا ٭ۖ وَبُشۡرٰی لِلۡمُحۡسِنِیۡنَ ﴿ۚ۱۳﴾

১৩
‘আর এর পূর্বে মূসার কিতাব ছিল পথপ্রদর্শক ও রহমতস্বরূপ। ‘আর এটি (অর্থাৎ কুরআন) হলো প্রাঞ্জল ও সমৃদ্ধ ভাষায় এক সত্যায়নকারী কিতাব,২৭২৩ সীমালঙ্ঘনকারীদের সতর্ক সৎকর্মপরায়ণদের সুসংবাদ দেয়।
২৭২৩। এ সূরার ১১ নম্বর আয়াতে বলা হয়েছে, মূসা (আ.)-এর অনুরূপ যে নবীর ভবিষ্যতে আগমনের কথা ছিল, আরব দেশই সে নবীর আগমনস্থল এবং মূসার গ্রন্থে ভবিষ্যতে অবতরণকারী যে গ্রন্থের উল্লেখ আছে, সে গ্রন্থ হলো আল-কুরআন। এ গ্রন্থ পূর্বে অবতীর্ণ সকল ধর্মগ্রন্থকে বাতিল করে তাদের স্থান দখল করল যেভাবে ভবিষ্যদ্বাণীতে আছে। সংশ্লিষ্ট ভবিষ্যদ্বাণীটি হলো, ‘আরবের ওপর দায়িত্বভার। হে দর্দানীয় পথিকদলসমূহ! তোমরা আরবের বনের মধ্যে রাত্রিযাপন করিবে। তোমরা তৃষিতের কাছে জল আনো। টেমা-দেশবাসীরা, তোমরা অন্ন লইয়া পলাতকদের সহিত সাক্ষাৎ করো, কেননা তাহারা খড়গের সম্মুখ হইতে, নিষ্কোষিত খড়গের, আকর্ষিত ধনুর ও ভারী যুদ্ধের সম্মুখ হইতে পলায়ন করিল’ (যিশাইয় ২১:১৩-১৫)।

اِنَّ الَّذِیۡنَ قَالُوۡا رَبُّنَا اللّٰہُ ثُمَّ اسۡتَقَامُوۡا فَلَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿ۚ۱۴﴾

১৪
(অর্থাৎ) নিশ্চয় যারা বলে, ‘আল্লাহ আমাদের প্রতিপালক-প্রভু,’ এরপর (এতে) দৃঢ় প্রতিষ্ঠিত থাকে- তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিতও হবে না।২৭২৪কদেখুন: ২৯:৭০; ৪১:৩১খদেখুন: ৬:১৫২; ১৭:২৪; ২৯:৯
২৭২৪। যে বিশ্বাসী ব্যক্তি দৃঢ়প্রত্যয় রাখে যে, বিশ্বের প্রভু ও স্রষ্টা মহান আল্লাহ তার সাহায্যার্থে সর্বদা প্রস্তুত আছেন, ঘোর দুর্দিন ও দুঃখকষ্টসমূহও তার মনের অনাবিল প্রশান্তি ও ভারসাম্য নষ্ট করতে পারে না।

اُولٰٓئِکَ اَصۡحٰبُ الۡجَنَّۃِ خٰلِدِیۡنَ فِیۡہَا ۚ جَزَآءًۢ بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۵﴾

১৫
এরাই জান্নাতের অধিবাসী। সেখানে (তারা সেই) কৃতকর্মের প্রতিদান হিসাবে চিরকাল থাকবে- যা তারা করত।

وَوَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ اِحۡسٰنًا ؕ حَمَلَتۡہُ اُمُّہٗ کُرۡہًا وَّوَضَعَتۡہُ کُرۡہًا ؕ وَحَمۡلُہٗ وَفِصٰلُہٗ ثَلٰثُوۡنَ شَہۡرًا ؕ حَتّٰۤی اِذَا بَلَغَ اَشُدَّہٗ وَبَلَغَ اَرۡبَعِیۡنَ سَنَۃً ۙ قَالَ رَبِّ اَوۡزِعۡنِیۡۤ اَنۡ اَشۡکُرَ نِعۡمَتَکَ الَّتِیۡۤ اَنۡعَمۡتَ عَلَیَّ وَعَلٰی وَالِدَیَّ وَاَنۡ اَعۡمَلَ صَالِحًا تَرۡضٰہُ وَاَصۡلِحۡ لِیۡ فِیۡ ذُرِّیَّتِیۡ ۚؕ اِنِّیۡ تُبۡتُ اِلَیۡکَ وَاِنِّیۡ مِنَ الۡمُسۡلِمِیۡنَ ﴿۱۶﴾

১৬
আর আমরা মানুষকে তার মাতাপিতার সাথে সদ্‌ব্যবহার করার তাগিদপূর্ণ উপদেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে এবং কষ্টের সাথে তাকে জন্ম দিয়েছে। আর তাকে গর্ভে ধারণ এবং দুধ ছাড়ানোর সময় ত্রিশ মাস।২৭২৫ অবশেষে সে যখন তার পরিপক্ক২৭২৬ বয়সে পৌছে এবং চল্লিশ বছর বয়সে উপনীত হয় তখন সে বলে, গদেখুন: ২৭:২০‘হে আমার প্রতিপালক-প্রভু! তুমি আমার প্রতি ও আমার মাতাপিতার প্রতি যে অনুগ্রহ করেছ এর কৃতজ্ঞতা জ্ঞাপন করার সামর্থ্য আমাকে দাও এবং আমাকে এরূপ সৎকাজ করারও সামর্থ্য দাও, যেন তুমি সন্তুষ্ট হও। আর আমার জন্য আমার সন্তানসন্ততিকে সংশোধন করো। নিশ্চয় আমি তোমার দিকেই প্রত্যাবর্তন করছি। আর নিঃসন্দেহে আমি আত্মসমর্পণকারীদের একজন।’
২৭২৫। ৩১:১৫ তে বলা হয়েছে, শিশুর স্তন্য পানকাল দুবছর। এ আয়াতে গর্ভকাল এবং স্তন্যদানের সময় একত্রিত করে বলা হয়েছে, ত্রিশ মাস। দেখা যায় এতে গর্ভধারণ কাল ছয়মাস গণনা করা হয়েছে। এ ছয়টি মাস প্রকৃতপক্ষে সে সময়ের হিসাব যখন থেকে মা গর্ভস্থ শিশুর বোঝা অনুভব করতে শুরু করে। মা চতুর্থ মাস থেকে আসলে গর্ভধারণের ভার অনুভব করে থাকে।
২৭২৬। ‘আশুদ্দা’ শব্দটি আধ্যাত্মিক পূর্ণতাপ্রাপ্তির অর্থে ব্যবহৃত হয়েছে বলে মনে হয়, ১২:২৩ আয়াতেও এ একই শব্দ ব্যবহৃত হয়েছে। এছাড়াও ৬:১৫৩ ও ১৮:৮৩ আয়াতগুলোতে শারীরিক ও মানসিক পূর্ণতাপ্রাপ্তি অর্থে ব্যবহৃত হয়েছে বলে মনে হয়।

اُولٰٓئِکَ الَّذِیۡنَ نَتَقَبَّلُ عَنۡہُمۡ اَحۡسَنَ مَا عَمِلُوۡا وَنَتَجَاوَزُ عَنۡ سَیِّاٰتِہِمۡ فِیۡۤ اَصۡحٰبِ الۡجَنَّۃِ ؕ وَعۡدَ الصِّدۡقِ الَّذِیۡ کَانُوۡا یُوۡعَدُوۡنَ ﴿۱۷﴾

১৭
যারা এরূপ করেছে তারা এমন লোক- যাদের সর্বোত্তম কাজসমূহ আমরা গ্রহণ করব এবং তাদের মন্দ কাজসমূহ উপেক্ষা করব। তারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। কদেখুন: ১৭:১০৯; ১৯:৬২; ৭৩:১৯এই সেই সত্য প্রতিশ্রুতি- যা তাদেরকে সূচনালগ্ন থেকে দিয়ে আসা হয়েছে।*
* মুমিনদের ছোটোখাটো ভালো কাজ অনুযায়ী নয়, বরং তুলনামূলকভাবে তাদের সর্বোত্তম কাজ অনুযায়ী তাদের প্রতিদান দেবেন। ‘আহসানা মা আমিলু’ দিয়ে একথাই বুঝানো হয়েছে। হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

وَالَّذِیۡ قَالَ لِوَالِدَیۡہِ اُفٍّ لَّکُمَاۤ اَتَعِدٰنِنِیۡۤ اَنۡ اُخۡرَجَ وَقَدۡ خَلَتِ الۡقُرُوۡنُ مِنۡ قَبۡلِیۡ ۚ وَہُمَا یَسۡتَغِیۡثٰنِ اللّٰہَ وَیۡلَکَ اٰمِنۡ ٭ۖ اِنَّ وَعۡدَ اللّٰہِ حَقٌّ ۚۖ فَیَقُوۡلُ مَا ہٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیۡرُ الۡاَوَّلِیۡنَ ﴿۱۸﴾

১৮
আর যে তার মাতাপিতাকে বলে, ‘ধিক, তোমাদের উভয়ের প্রতি! তোমরা কি আমাকে পুনরুত্থিত হবার ভয় দেখাচ্ছো? অথচ আমার পূর্বে বহু জাতি গত হয়ে গেছে (তাদের মাঝ থেকে তো কেউ জীবিত হয়ে ফেরে নি)?’ তখন তারা উভয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, ‘পরিতাপ তোমার জন্য! তুমি ঈমান আনো। নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য।’ তখন সে বলে, ‘এটি কেবল পূর্ববর্তীদের কল্পকাহিনি।’

اُولٰٓئِکَ الَّذِیۡنَ حَقَّ عَلَیۡہِمُ الۡقَوۡلُ فِیۡۤ اُمَمٍ قَدۡ خَلَتۡ مِنۡ قَبۡلِہِمۡ مِّنَ الۡجِنِّ وَالۡاِنۡسِ ؕ اِنَّہُمۡ کَانُوۡا خٰسِرِیۡنَ ﴿۱۹﴾

১৯
এরাই তারা- যাদের ওপর সেই দণ্ডাদেশ অবধারিত হয়ে গেছে, খদেখুন: ৭:৩৯; ৪১:২৬যা তাদের পূর্বে জিন ও সাধারণ মানুষের মধ্য হতে অতীত জাতিগুলোর ক্ষেত্রে কার্যকর হয়েছিল। নিশ্চয় তারা সবাই ক্ষতিগ্রস্ত।গদেখুন: ৬:১৩৩

وَلِکُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوۡا ۚ وَلِیُوَفِّیَہُمۡ اَعۡمَالَہُمۡ وَہُمۡ لَا یُظۡلَمُوۡنَ ﴿۲۰﴾

২০
আর সবার জন্য তাদের কৃতকর্ম অনুযায়ী মর্যাদা রয়েছে, যেন তিনি (অর্থাৎ আল্লাহ) তাদেরকে তাদের কর্মের পুরোপুরি প্রতিদান দেন।২৭২৭ আর তাদের প্রতি অবিচার করা হবে না।
২৭২৭। বিচারের ফলাফল প্রকাশের পূর্বে প্রতিটি মানুষের ভালো-মন্দ প্রতিটি কাজকে সূক্ষ্ম তুলাদণ্ডে ওজন করা হবে এবং ক্ষুদ্র ও বড়ো সকল কাজের সংশ্লিষ্ট আনুষঙ্গিক অবস্থাসমূহেরও পূর্ণ মূল্যায়ন করা হবে, যেন বিচার সূক্ষ্ম ও সঠিক হয়। ঐশী ক্ষতিপূরণ আইন এমনইভাবে কাজ করে থাকে যে, প্রতিটি পুণ্যকর্মের জন্য প্রাপ্য পুরস্কারের অন্তত দশগুণ পুরস্কার দেওয়া হয়ে থাকে। অপরপক্ষে প্রতিটি মন্দ কাজের জন্য প্রাপ্য শাস্তি মন্দ কাজের সমানুপাতিক হয়ে থাকে, একটুও কমবেশি করা হয় না।