২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

وَمَاۤ اَنۡفَقۡتُمۡ مِّنۡ نَّفَقَۃٍ اَوۡ نَذَرۡتُمۡ مِّنۡ نَّذۡرٍ فَاِنَّ اللّٰہَ یَعۡلَمُہٗ ؕ وَمَا لِلظّٰلِمِیۡنَ مِنۡ اَنۡصَارٍ ﴿۲۷۱﴾

২৭১
আর তোমরা যা-ই খরচ করো অথবা তোমরা যা-ই মানত করো৩৪১ নিশ্চয় আল্লাহ তা জানেন। বস্তুত অত্যাচারীদের কোনো সাহায্যকারী নাই।
৩৪১। হাদীসে আছে, রসূল আকরাম (সা.) বাধ্যতামূলক নয় এমন কোনো সৎকর্ম করার জন্য শর্তযুক্ত শপথ করা অনুমোদন করেন নি, কিন্তু যদি কেউ নিজ থেকে এরূপ শপথ বা মানত করে ফেলে তবে তা পূরণ করা তার জন্য বাধ্যতামূলক হয়ে যায়।

اِنۡ تُبۡدُوا الصَّدَقٰتِ فَنِعِمَّا ہِیَ ۚ وَاِنۡ تُخۡفُوۡہَا وَتُؤۡتُوۡہَا الۡفُقَرَآءَ فَہُوَ خَیۡرٌ لَّکُمۡ ؕ وَیُکَفِّرُ عَنۡکُمۡ مِّنۡ سَیِّاٰتِکُمۡ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ ﴿۲۷۲﴾

২৭২
তোমরা যদি প্রকাশ্যে কদেখুন: ১৭:৪০সদকা দাও তবে তা-ও অনেক ভালো আর তোমরা যদি তা গোপন করো এবং তা (অর্থাৎ সদকা) অভাবীদের দাও তাহলে তা তোমাদের জন্য আরো ভালো।৩৪২ ঘদেখুন: ৪:৩২; ৮:৩০; ২৯:৮; ৬৪:১০; ৬৬:৯আর তিনি (এ কারণে) তোমাদের অনেক৩৪৩ দোষত্রুটি দূর করবেন। আর তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ সম্যক অবগত।খদেখুন: ২২:৩০; ৭৬:৮গদেখুন: ৯:৬০,১০৩,১০৪
৩৪২। গোপনে ও প্রকাশ্যে দান করা- এ উভয় প্রকারের দানই ইসলাম উৎসাহিত করেছে। এতে গভীর তাৎপর্য রয়েছে। প্রকাশ্যে দান করে মানুষ দৃষ্টান্ত স্থাপন করলে অন্যরা সে দৃষ্টান্ত অনুসরণ করার প্রেরণা লাভ করে। গোপনে দান করাও অনেক ক্ষেত্রে শ্রেয়, কেননা দান গ্রহণকারী ব্যক্তির অভাবজনিত অসম্মানবোধ এতে ঢাকা থাকে এবং তার মর্যাদাও ক্ষুন্ন হয় না। আর এক্ষেত্রে দাতার অহংকারেরও কোনো অবকাশ থাকে না।
৩৪৩। এখানে ‘মিন’ শব্দটি বাক্যটিকে জোরালো করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে অথবা ‘অনেক’ বা ‘কতিপয়’ অর্থে ব্যবহৃত হয়েছে।

لَیۡسَ عَلَیۡکَ ہُدٰٮہُمۡ وَلٰکِنَّ اللّٰہَ یَہۡدِیۡ مَنۡ یَّشَآءُ ؕ وَمَا تُنۡفِقُوۡا مِنۡ خَیۡرٍ فَلِاَنۡفُسِکُمۡ ؕ وَمَا تُنۡفِقُوۡنَ اِلَّا ابۡتِغَآءَ وَجۡہِ اللّٰہِ ؕ وَمَا تُنۡفِقُوۡا مِنۡ خَیۡرٍ یُّوَفَّ اِلَیۡکُمۡ وَاَنۡتُمۡ لَا تُظۡلَمُوۡنَ ﴿۲۷۳﴾

২৭৩
কদেখুন: ২৮:৫৭; ৯২:১৩তাদেরকে হিদায়াত দেবার দায়িত্ব তোমার নয়, কিন্তু আল্লাহ যাকে চান হিদায়াত দেন। সত্য কথা হলো, যে ধনসম্পদই তোমরা খরচ করো তা তোমাদের নিজেদেরই কল্যাণের জন্য, কেননা তোমরা শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই খরচ করে থাকো।৩৪৪ খদেখুন: ২:২৮২; ৪:১৭৪; ৮:৬১; ৩৯:১১আর যে ধনসম্পদই৩৪৫ তোমরা খরচ করো তা তোমাদের পুরোপুরি ফেরত দেওয়া হবে এবং তোমাদের প্রতি অবিচার করা হবে না।
৩৪৪। এ আয়াতটি মহানবী (সা.)-এর সাহাবীদের সহজাত সৎকর্মশীলতার এক প্রমাণ বা প্রশংসাপত্র। আল্লাহর পথে নিজের ধনসম্পদ ও অর্থ বিলিয়ে দিতে তাদের কোনো নির্দেশের প্রয়োজন হয় নি। আল্লাহর নির্দেশ জারি হবার পূর্ব থেকেই তারা আল্লাহর সন্তুষ্টি লাভের লক্ষ্যে স্বপ্রণোদিত হয়ে এ সৎকাজ করে আসছিল। আয়াতটিতে আল্লাহ তা’লা একথাই বলেছেন।
৩৪৫। ‘খাইর’ অর্থ ‘যা কিছু ভালো’ (লেইন)। এখানে ‘খাইর’ শব্দটির ব্যবহার ‘দানের’ অর্থকে বহু ব্যাপক করে দিয়েছে। ‘দান’ করার অর্থ কেবল টাকাপয়সা দানই নয় বরং যত প্রকারের পরোপকার হতে পারে এর সবই ‘দান বা খাইর’-এর অন্তর্ভুক্ত।

لِلۡفُقَرَآءِ الَّذِیۡنَ اُحۡصِرُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ لَا یَسۡتَطِیۡعُوۡنَ ضَرۡبًا فِی الۡاَرۡضِ ۫ یَحۡسَبُہُمُ الۡجَاہِلُ اَغۡنِیَآءَ مِنَ التَّعَفُّفِ ۚ تَعۡرِفُہُمۡ بِسِیۡمٰہُمۡ ۚ لَا یَسۡـَٔلُوۡنَ النَّاسَ اِلۡحَافًا ؕ وَمَا تُنۡفِقُوۡا مِنۡ خَیۡرٍ فَاِنَّ اللّٰہَ بِہٖ عَلِیۡمٌ ﴿۲۷۴﴾٪

২৭৪
(এসব দান) এমন অভাবীদের জন্য যারা আল্লাহর পথে অবরুদ্ধ, (এবং) যারা পৃথিবীতে (স্বাধীনভাবে) চলাফেরার সামর্থ্য রাখে না। (তারা সাহায্য) চাওয়া থেকে বিরত থাকার কারণে অজ্ঞ লোক তাদেরকে ধনী মনে করে। গদেখুন: ৪৮:৩০তাদের লক্ষণ৩৪৬ দেখেই তুমি তাদেরকে চিনতে পারবে। তারা নাছোড়বান্দা হয়ে মানুষের কাছে কিছু চায় না।৩৪৭ আর তোমরা যে ধনসম্পদই৩৪৮০* খরচ করো আল্লাহ নিশ্চয় সে সম্বন্ধে সবিশেষ অবহিত।৩৪৮,৩৪৮-ক,৩৪৯
সূরা আল-বাকারা - রুকু ৩৭
৩৪৬। অবস্থা অনেক সময় মানুষকে এমন স্থানে আটকে থাকতে বাধ্য করে যেখানে রুজিরোজগারের কোনো পথ থাকে না। এরূপ লোকদের জন্য সম্পদশালীদের সাহায্য একান্ত প্রয়োজন। দুধরনের লোক বিশেষভাবে এ শ্রেণিভুক্ত: (ক) যারা আধ্যাত্মিক কল্যাণ লাভের প্রবল ইচ্ছায় কোনো ওলী-আল্লাহর সান্নিধ্যে অবিরাম দিনাতিপাত করে, (খ) যারা শত্রু-পরিবেষ্টিত অবস্থায় এমনভাবে আটকা পড়ে যার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করা তাদের পক্ষে সম্ভব হয় না।
৩৪৭। ‘সীমা’ অর্থ পরিচিতি-চিহ্ন বা সাধারণ মুখমণ্ডলের লক্ষণ (আকরাব)।
৩৪৮। এ আয়াত আত্মসম্মানবোধসম্পন্ন ব্যক্তিদের প্রশংসা করেছে যারা অন্যের কাছে হাত পাতে না। এতে ‘ভিক্ষাবৃত্তির’ প্রতি কটাক্ষ করা হয়েছে। ‘তাআফফুর’ (দোষনীয় ও অন্যায় বস্তু থেকে বিরত থাকা) ও ‘ইলাহাফ’ ৩৪৮-ক ও ৩৪৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য (অর্থাৎ নাছোড়বান্দার ন্যায় লেগে থাকা) শব্দদ্বয় ব্যবহারে ভিক্ষাবৃত্তিকে অবাঞ্চিত ঘোষণা করেছে। মহানবী (সা.) ভিক্ষা করাকে নিরুৎসাহিত করেছেন।
৩৪৮-ক। ‘খাইর’ মানে ধনসম্পদ, অপরিমেয় সম্পদ, সৎভাবে উপার্জিত ধনসম্পদ ও অর্থকড়ি (মুফরাদাত)।
৩৪৯। দান দুই প্রকার- যাকাত, যা অবশ্য প্রদেয় এবং ‘সদকা’ যা ঐচ্ছিক দান আর ‘যাকাত’ কর্তৃপক্ষ কর্তৃক অবস্থাশালী মুসলমানদের কাছ থেকে সঞ্চিত ধনসম্পদের একটি নির্দিষ্ট পরিমাণ এবং অংশ হিসাবে সংগৃহীত হয় এবং গরিবদুঃখী, এতিম, বিধবা, পথিক ইত্যাদির মঙ্গল ও সাহায্যার্থে ব্যয় করা হয়। সাহায্যপ্রাপ্তরা ‘যাকাত’ প্রদানকারীদের কাউকে চেনে না বলে ব্যক্তিগতভাবে কারো কাছে ঋণী বলে মনে করে না। ‘যাকাত’ কর্তৃপক্ষের (ব্যবস্থাপনার) অবশ্য প্রাপ্য এবং ধনীর অবশ্য প্রদেয় বলে ঐচ্ছিক ‘দানের’ পর্যায়ে পড়ে না। ‘সদকা’ হলো ঐচ্ছিক দান। এর দাতা ব্যক্তিগতভাবে সাহায্যরূপে ব্যক্তিবিশেষকে কিংবা সমাজের কল্যাণমূলক প্রতিষ্ঠানের জন্য দান করে থাকে। যাকাতদাতারা সমাজের গরিবদুঃখী ভাইদের প্রতি ভ্রাতৃত্ব ও সহানুভূতি প্রকাশ করেন। অপরপক্ষে এর গ্রহীতারা দাতাদের প্রতি দয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। এ ‘দানের’ মধ্য দিয়ে একদিকে দয়া ও সহানুভূতি এবং অপরদিকে ভক্তি-ভালোবাসা ও কৃতজ্ঞতা ইত্যাদি সগুণাবলি সমাজে বিস্তৃত হয়। তাছাড়া ‘সদকা’ দ্বারা প্রকৃত বিশ্বাসী ও কৃত্রিম বিশ্বাসীর পার্থক্যও বুঝা যায়।

اَلَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَہُمۡ بِالَّیۡلِ وَالنَّہَارِ سِرًّا وَّعَلَانِیَۃً فَلَہُمۡ اَجۡرُہُمۡ عِنۡدَ رَبِّہِمۡ ۚ وَلَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۲۷۵﴾ؔ

২৭৫
কদেখুন: ১৩:২৩; ১৪:৩২; ১৬:৭৬; ৩৫:৩০্যারা নিজেদের ধনসম্পদ রাতে ও দিনে (এবং) গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তাদের পুরস্কার তাদের প্রতিপালক-প্রভুর কাছে নির্ধারিত। আর তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখভারাক্রান্তও হবে না।খদেখুন: ৩:১৩১; ৩০:৪০

اَلَّذِیۡنَ یَاۡکُلُوۡنَ الرِّبٰوا لَا یَقُوۡمُوۡنَ اِلَّا کَمَا یَقُوۡمُ الَّذِیۡ یَتَخَبَّطُہُ الشَّیۡطٰنُ مِنَ الۡمَسِّ ؕ ذٰلِکَ بِاَنَّہُمۡ قَالُوۡۤا اِنَّمَا الۡبَیۡعُ مِثۡلُ الرِّبٰوا ۘ وَاَحَلَّ اللّٰہُ الۡبَیۡعَ وَحَرَّمَ الرِّبٰوا ؕ فَمَنۡ جَآءَہٗ مَوۡعِظَۃٌ مِّنۡ رَّبِّہٖ فَانۡتَہٰی فَلَہٗ مَا سَلَفَ ؕ وَاَمۡرُہٗۤ اِلَی اللّٰہِ ؕ وَمَنۡ عَادَ فَاُولٰٓئِکَ اَصۡحٰبُ النَّارِ ۚ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۲۷۶﴾

২৭৬
খযারা সুদ৩৫০ খায় তারা সে ব্যক্তির ন্যায় দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে হিতাহিত জ্ঞানশূন্য করে দিয়েছে।৩৫১ এর কারণ হলো, তারা বলে, ‘ব্যাবসাবাণিজ্য সুদেরই মতো।’ অথচ আল্লাহ ব্যাবসাবাণিজ্যকে বৈধ করেছেন এবং সুদকে করেছেন অবৈধ। সুতরাং যার কাছে তার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে উপদেশ এসে যায় এবং সে বিরত হয়, সেক্ষেত্রে অতীতে যা (অর্থাৎ যে লেনদেন) হয়েছে তা তারই থাকবে এবং তার বিষয়টি আল্লাহর হাতে। আর যারা পুনরায় এমনটি করবে, এরাই তারা- যারা আগুনের অধিবাসী; সেখানে তারা দীর্ঘকাল থাকবে।
৩৫০। ‘রিবা’-এর শাব্দিক অর্থ অতিরিক্ত কিছু বা সংযোজিত কিছু, টাকার ক্ষেত্রে মূলধনের ওপর কিছু সংযোজন (মুফরাদাত, লেইন)। অর্থনীতির ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সাধারণ সুদ উভয়ই ‘রিবা’-এর অন্তর্গত। হাদীস দ্বারা বুঝা ৩৫১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
৩৫১। ‘যাকে শয়তান স্পর্শ করে হিতাহিত জ্ঞানশূন্য করে দিয়েছে’ দ্বারা বুঝায়, পাগল যেমন নিজের কর্মফলের হিতাহিত জ্ঞান রাখে না, তেমনই অর্থ লগ্নিকারীরা জগতের, সমাজের ও ব্যক্তির নৈতিক ও আর্থিক কত বড়ো ক্ষতি করছে সেদিকে মোটেও তাকায় না এবং পরোয়াও করে না। ‘রিবা’ ঋণদাতার লাভের লালসাকে এতই বাড়িয়ে দেয় যে, তার মনমস্তিষ্ক নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং ভালোর দিকে তার আকর্ষণ একেবারে কমে যায়। ‘রিবা’-কে ইসলাম বিশেষভাবে এ কারণে নিষিদ্ধ করেছে, এটা ধনসম্পদকে মাত্র গুটি কতক লোকের হাতে কুক্ষিগত করার অবাধ সুযোগ সৃষ্টি করে দেয় এবং ধনসম্পদের ন্যায়সংগত ও সুষম বণ্টনকে প্রতিরোধ করে। অর্থ লগ্নিকারীরা অলসতায় জীবন কাটায়। অন্যকে সাহায্য করার মনোবৃত্তি তাদের পুরোপুরি লোপ পায়। তাদের হৃদয়ের সহানুভূতির দরজাগুলো একেবারে বন্ধ হয়ে যায়। অন্যের অভাব-অনটন ও দারিদ্র্য-কষ্ট হতে তারা ফায়দা লুটে। তেমনই ঋণগ্রহীতা সাধারণত সহজলভ্য টাকা পাবার লোভ সংবরণ করতে না পেরে ঋণ গ্রহণের ব্যাপারে বেশ তাড়াহুড়া করে, এমনকি পরিশোধ ক্ষমতা তার আছে কি নাই তা-ও বিবেচনা করার ধৈর্য তার থাকে না। এভাবে নিজের নৈতিক অধঃপতনের সাথে সাথে ঋণদাতারও নৈতিক পতন ঘটায়। ‘রিবা’ যুদ্ধ লাগায় এবং যুদ্ধকে দীর্ঘায়িত করে। ঋণ ছাড়া দীর্ঘস্থায়ী যুদ্ধ কখনো সম্ভব নয়। এ ঋণ ও সুদ যখন পরিশোধ করার সময় হয় তখন বিজয়ী এবং বিজিত উভয়েই নিজেদেরকে অর্থনৈতিক চরম দুর্দশায় দেখতে পায়। সহজে ঋণপ্রাপ্তি যুদ্ধস্পৃহাকে বাড়িয়ে তোলে, কেননা নাগরিকদের কাছ থেকে প্রত্যক্ষ করো আদায়ের ঝক্কি-ঝামেলা এতে কমে যায়। তাই ইসলাম সর্ব প্রকারের সুদকে নিষিদ্ধ ঘোষণা করেছে। বর্তমান যুগে সুদের সাথে ব্যাবসার যে অবিচ্ছেদ্য সম্পর্ক তাতে ‘সুদকে’ জীবন থেকে সম্পূর্ণ বাদ দেওয়া একেবারে অসম্ভব বলে মনে হয়। তবে পদ্ধতির পরিবর্তন, পারিপার্শ্বিকতার বিবর্তন ও ব্যবস্থার নিয়ন্ত্রণ দ্বারা সুদমুক্ত ব্যাবসাবাণিজ্য চালানো নিশ্চয় সম্ভব, যেমনটি দেখা গেছে ইসলামের উন্নতির যুগে।

یَمۡحَقُ اللّٰہُ الرِّبٰوا وَیُرۡبِی الصَّدَقٰتِ ؕ وَاللّٰہُ لَا یُحِبُّ کُلَّ کَفَّارٍ اَثِیۡمٍ ﴿۲۷۷﴾

২৭৭
আল্লাহ সুদকে নিশ্চিহ্ন৩৫২ করেন এবং কদেখুন: ৩০:৪০দানখয়রাতকে বর্ধিত করেন। আর আল্লাহ কোনো চরম অকৃতজ্ঞ (ও) জঘন্য পাপীকেই পছন্দ করেন না।খদেখুন: ২:৪
৩৫২। লগ্নি কিংবা সুদভিত্তিক অর্থনীতি একদিন যে ধ্বংস হবেই আর সেবা ও দানভিত্তিক অর্থনীতি যে উন্নতি করবেই- এ আয়াতে সে বিষয়ে সুস্পষ্ট বক্তব্য রাখা হয়েছে। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَقَامُوا الصَّلٰوۃَ وَاٰتَوُا الزَّکٰوۃَ لَہُمۡ اَجۡرُہُمۡ عِنۡدَ رَبِّہِمۡ ۚ وَلَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۲۷۸﴾

২৭৮
যারা ঈমান আনে, সৎকাজ করে, খনামায কায়েম করে এবং যাকাত দেয়— নিশ্চয় তাদের পুরস্কার তাদের প্রতিপালক-প্রভুর কাছে (সংরক্ষিত) রয়েছে। আর তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখভারাক্রান্তও হবে না।*
* নামায কায়েম করে এবং যাকাত দেয়- নিশ্চয় তাদের পুরস্কার তাদের প্রতিপালক-প্রভুর কাছে (সংরক্ষিত) রয়েছে। আর তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখভারাক্রান্তও হবে না। যায়, নির্দিষ্ট লাভের উদ্দেশ্যে ঋণ দান ‘রিবা’-এর আওতায় পড়ে। তবে ‘রিবা’-এর গূঢ় অর্থ, ‘সুদ’ এর সাথে একেবারে এক, তা নয়। ‘রিবা’ অর্থ পূর্ণভাবে প্রকাশ করতে পারে এমন শব্দের অভাবে ‘সুদ’ শব্দকেই মোটামুটি ও কাছাকাছি অনুবাদ হিসাবে গ্রহণ করা যায়। যে পরিমাণ টাকা মূল ঋণের অতিরিক্ত দেওয়া হয় বা নেওয়া হয় তা ‘সুদ’। এ লেনদেন ব্যক্তিতে ব্যক্তিতে হোক, ব্যাংকের সাথে হোক বা কোনো সংস্থার সাথে হোক, তাতে কিছু যায় আসে না। ‘সুদ’ কেবল টাকাকড়ি আদান-প্রদানেই সীমাবদ্ধ নয়। যে-কোনো সামগ্রী যদি ঋণস্বরূপ এরূপ শর্তে দেওয়া হয় যে, পরিশোধের সময় একটি পূর্বনির্ধারিত পরিমাণ অতিরিক্ত সামগ্রী পরিশোধ করতে হবে তাহলে তা-ও ‘রিবা’-এর আওতাভুক্ত হবে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰہَ وَذَرُوۡا مَا بَقِیَ مِنَ الرِّبٰۤوا اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۲۷۹﴾

২৭৯
হে যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আর তোমরা যদি মুমিন হও তাহলে সুদের যা অবশিষ্ট (পাওনা) আছে তা ছেড়ে দাও।

فَاِنۡ لَّمۡ تَفۡعَلُوۡا فَاۡذَنُوۡا بِحَرۡبٍ مِّنَ اللّٰہِ وَرَسُوۡلِہٖ ۚ وَاِنۡ تُبۡتُمۡ فَلَکُمۡ رُءُوۡسُ اَمۡوَالِکُمۡ ۚ لَا تَظۡلِمُوۡنَ وَلَا تُظۡلَمُوۡنَ ﴿۲۸۰﴾

২৮০
আর তোমরা যদি এমনটি না করো তাহলে আল্লাহ ও তাঁর রসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। পক্ষান্তরে তোমরা যদি তওবা করো তাহলে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। (এমতাবস্থায়) তোমরা কারো প্রতি অন্যায় করবে না এবং তোমাদের প্রতিও অন্যায় করা হবে না।