২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

فَاِنۡ طَلَّقَہَا فَلَا تَحِلُّ لَہٗ مِنۡۢ بَعۡدُ حَتّٰی تَنۡکِحَ زَوۡجًا غَیۡرَہٗ ؕ فَاِنۡ طَلَّقَہَا فَلَا جُنَاحَ عَلَیۡہِمَاۤ اَنۡ یَّتَرَاجَعَاۤ اِنۡ ظَنَّاۤ اَنۡ یُّقِیۡمَا حُدُوۡدَ اللّٰہِ ؕ وَتِلۡکَ حُدُوۡدُ اللّٰہِ یُبَیِّنُہَا لِقَوۡمٍ یَّعۡلَمُوۡنَ ﴿۲۳۱﴾

২৩১
এরপর সে যদি স্ত্রীকে (তৃতীয় বার) তালাক২৮ দেয় তাহলে সেই স্ত্রী তার জন্য আর বৈধ হবে না যতক্ষণ সে অন্য স্বামী গ্রহণ না করে। অতঃপর সে-ও যদি তাকে তালাক দেয় তাহলে তাদের দুইজনের (পুনরায়) প্রত্যাবর্তনে কোনো পাপ হবে না যদি তারা মনে করে যে, তারা উভয়ে আল্লাহর নির্ধারিত সীমা রক্ষা করতে পারবে। আর এসব হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমা, যা তিনি এমন লোকদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করছেন যারা জ্ঞান রাখে।২৮৩
২৮৩। এ আয়াতে তৃতীয় এবং শেষবারের ‘তালাক’-এর কথা বলা হয়েছে। এর পরমুহূর্ত থেকে স্ত্রীর সাথে পুনর্মিলনের আর কোনো অধিকার থাকল না। তবে যদি এমনটি ঘটে, তার পরিত্যক্তা স্ত্রী অন্য কাউকে বিয়ে করল এবং সেই স্বামীও তাকে স্বাভাবিক ঘটনাক্রমে তালাক দিল কিংবা মারা গেল তখন পূর্ববর্তী স্বামী তার (তালাকপ্রাপ্তা স্ত্রীর) মত নিয়ে তাকে বিয়ে করতে পারবে। ইসলামে তালাকের আইনে এ ধারাটি সন্নিবিষ্ট থাকায় একদিকে যেমন বিয়ের গুরুত্ব, গাম্ভীর্য ও পবিত্রতা প্রতিপন্ন হয়, তেমনই অন্যদিকে একটি দূরতম সুযোগও রাখা হলো, যেন সেই দম্পতি যারা একসময় একত্রে বাস করেছে তারা ইচ্ছা করলে পুনরায় একত্রিত হতে পারে।

وَاِذَا طَلَّقۡتُمُ النِّسَآءَ فَبَلَغۡنَ اَجَلَہُنَّ فَاَمۡسِکُوۡہُنَّ بِمَعۡرُوۡفٍ اَوۡ سَرِّحُوۡہُنَّ بِمَعۡرُوۡفٍ ۪ وَلَا تُمۡسِکُوۡہُنَّ ضِرَارًا لِّتَعۡتَدُوۡا ۚ وَمَنۡ یَّفۡعَلۡ ذٰلِکَ فَقَدۡ ظَلَمَ نَفۡسَہٗ ؕ وَلَا تَتَّخِذُوۡۤا اٰیٰتِ اللّٰہِ ہُزُوًا ۫ وَّاذۡکُرُوۡا نِعۡمَتَ اللّٰہِ عَلَیۡکُمۡ وَمَاۤ اَنۡزَلَ عَلَیۡکُمۡ مِّنَ الۡکِتٰبِ وَالۡحِکۡمَۃِ یَعِظُکُمۡ بِہٖ ؕ وَاتَّقُوا اللّٰہَ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿۲۳۲﴾٪

২৩২
আর তোমরা যখন স্ত্রীদের তালাক দাও এবং তারা তাদের ইদ্দতের মেয়াদকাল পূর্ণ করার দ্বারপ্রান্তে এসে উপনীত হয়,২৮৩-ক তখন কদেখুন: ২:২২৯; ৬৫:৫তোমরা তাদেরকে হয় নিয়মানুযায়ী রেখে দাও নতুবা ন্যায়সংগতভাবে বিদায় দাও।২৮৪ আর তাদেরকে কষ্ট দিয়ে সীমালঙ্ঘনের উদ্দেশ্যে আটকে রেখো না। বস্তুত যে ব্যক্তি এমনটি করে সে নিজের প্রাণের প্রতিই অবিচার করে। আর তোমরা আল্লাহর আয়াতসমূহকে উপহাসের লক্ষ্যে পরিণত কোরো না। আর তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো এবং কিতাব ও প্রজ্ঞার যা তিনি তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন (তা-ও স্মরণ করো,) যার মাধ্যমে তিনি তোমাদের উপদেশ প্রদান করেন। অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ সব বিষয়ে সর্বজ্ঞ। তৃতীয়াংশখদেখুন: ২:২৩০
সূরা আল-বাকারা - রুকু ২৯
২৮৩-ক। ‘বালাগাল আজালা’ অর্থ তার নির্ধারিত সময় শেষ হয়ে আসল বা সে নির্ধারিত সময় পূর্ণ করল। বিজ্ঞ পণ্ডিতরা সকলেই একমত যে, এখানে প্রথমোক্ত অর্থটিই প্রযোজ্য (কুরতুবী)।
২৮৪। প্রসঙ্গ থেকে স্পষ্ট বুঝা যায়, এখানে যে তালাকের কথা বলা হয়েছে তা প্রত্যাহারযোগ্য তালাক। প্রত্যাহারযোগ্য তালাক ঘোষণার পর দুটি পথ খোলা থাকে: (১) স্বামী তার স্ত্রীকে রেখে দিতে পারে, তবে স্ত্রীর সঙ্গে ভালো ও উদার ব্যবহার করতে হবে, (২) স্বামী তাকে (অর্থাৎ স্ত্রীকে) নিজের বন্ধন থেকে মুক্ত করে দিতে পারে। এ ক্ষেত্রেও সে উদারতা ও শালীনতার সাথে তাকে বিদায় দেবে। উভয় অবস্থাতেই স্ত্রীর সঙ্গে স্বামীর দুর্ব্যবহার নিষিদ্ধ। তদুপরি স্ত্রীকে ঝুলন্ত ও অনিশ্চিত অবস্থায় ফেলে রাখাও নিষিদ্ধ।

وَاِذَا طَلَّقۡتُمُ النِّسَآءَ فَبَلَغۡنَ اَجَلَہُنَّ فَلَا تَعۡضُلُوۡہُنَّ اَنۡ یَّنۡکِحۡنَ اَزۡوَاجَہُنَّ اِذَا تَرَاضَوۡا بَیۡنَہُمۡ بِالۡمَعۡرُوۡفِ ؕ ذٰلِکَ یُوۡعَظُ بِہٖ مَنۡ کَانَ مِنۡکُمۡ یُؤۡمِنُ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ ؕ ذٰلِکُمۡ اَزۡکٰی لَکُمۡ وَاَطۡہَرُ ؕ وَاللّٰہُ یَعۡلَمُ وَاَنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ ﴿۲۳۳﴾

২৩৩
আর তোমরা যখন স্ত্রীদের তালাক দাও এবং তারা তাদের ইদ্দতের মেয়াদকাল পূর্ণ করে নেয় তখন তারা রীতি অনুসারে পরস্পর সম্মত হলে, তোমরা তাদেরকে (হবু) স্বামীদের২৮৫ গ্রহণ করতে বাধা দিও না। এ উপদেশ তোমাদের মাঝে সেই ব্যক্তিকে দেওয়া হচ্ছে, যে আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস রাখে। এ হলো তোমাদের জন্য সবচেয়ে নির্মল ও পবিত্র পন্থা। প্রকৃতপক্ষে আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না।
২৮৫। এ আয়াতে ‘স্বামী’ বলতে তালাকপ্রাপ্তা স্ত্রীদের নিজ নিজ প্রাক্তন স্বামীকে অথবা হবু স্বামীকে বুঝাতে পারে। প্রাক্তন স্বামী বুঝালে, ‘আর তোমরা যখন স্ত্রীদের তালাক দাও’ বাক্যাংশটি প্রথম ও দ্বিতীয় তালাকের প্রতি ইঙ্গিত করে। আর যদি হবু স্বামী বুঝায় তাহলে উক্ত বাক্যাংশটি তৃতীয় ও শেষ ‘তালাক’ নির্দেশ করে। তালাকপ্রাপ্তা স্ত্রীর অভিভাবক পূর্ব স্বামীর সাথে (পূর্বোক্ত বিধি মোতাবেক) তার পুনর্বিবাহে বাধা দিতে পারে না এবং তার পূর্বের স্বামী তাকে নতুন স্বামী গ্রহণে বাধা দিতে পারে না।

وَالۡوَالِدٰتُ یُرۡضِعۡنَ اَوۡلَادَہُنَّ حَوۡلَیۡنِ کَامِلَیۡنِ لِمَنۡ اَرَادَ اَنۡ یُّتِمَّ الرَّضَاعَۃَ ؕ وَعَلَی الۡمَوۡلُوۡدِ لَہٗ رِزۡقُہُنَّ وَکِسۡوَتُہُنَّ بِالۡمَعۡرُوۡفِ ؕ لَا تُکَلَّفُ نَفۡسٌ اِلَّا وُسۡعَہَا ۚ لَا تُضَآرَّ وَالِدَۃٌۢ بِوَلَدِہَا وَلَا مَوۡلُوۡدٌ لَّہٗ بِوَلَدِہٖ ٭ وَعَلَی الۡوَارِثِ مِثۡلُ ذٰلِکَ ۚ فَاِنۡ اَرَادَا فِصَالًا عَنۡ تَرَاضٍ مِّنۡہُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَیۡہِمَا ؕ وَاِنۡ اَرَدۡتُّمۡ اَنۡ تَسۡتَرۡضِعُوۡۤا اَوۡلَادَکُمۡ فَلَا جُنَاحَ عَلَیۡکُمۡ اِذَا سَلَّمۡتُمۡ مَّاۤ اٰتَیۡتُمۡ بِالۡمَعۡرُوۡفِ ؕ وَاتَّقُوا اللّٰہَ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۲۳۴﴾

২৩৪
কদেখুন: ৩:১০৪আর মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দুবছর দুধ পান করাবে। (এ বিধান) তার জন্য, খদেখুন: ৩১:১৫; ৪৬:১৬যে দুধ পান করানোর নির্ধারিত সময় পূর্ণ করতে চায়। আর যার (অর্থাৎ যে পুরুষের) সন্তান- তারই ওপর তাদের (অর্থাৎ মায়েদের) ন্যায়সংগত ভরণপোষণের দায়িত্ব বর্তাবে। কদেখুন: ২:২৮৭; ৬:১৫৩; ৭:৪৩; ২৩:৬৩; ৬৫:৮কারো ওপর তার সাধ্যাতীত দায়িত্বভার ন্যস্ত করা হয় না। মাকে যেন তার সন্তানের কারণে কষ্ট২৮৬ দেওয়া না হয় এবং পিতাকেও২৮৭ যেন তার সন্তানের কারণে (কষ্ট দেওয়া না হয়)। আর উত্তরাধিকারীর২৮৮ ক্ষেত্রেও একই আদেশ প্রযোজ্য। তবে তারা উভয়ে পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে২৮৮-ক দুধ ছাড়াতে চাইলে তাদের কোনো পাপ হবে না। আর তোমরা তোমাদের সন্তানদের (অন্য কোনো স্ত্রীলোক দ্বারা) দুধ পান করাতে চাইলে এবং তোমরা ন্যায়সংগতভাবে তাদের ধার্যকৃত প্রাপ্য প্রদান করলে তোমাদের কোনো পাপ হবে না। সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো আর জেনে রাখো, তোমরা যা-ই করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা।গদেখুন: ৬৫:৭খদেখুন: ২:২৪১
২৮৬। ‘লা তুযাররা’ কথাটি কর্তৃবাচক ও কর্মবাচক। এ হিসাবে অর্থ হতে পারে (১) সন্তানের মা সন্তানের কারণে সন্তানের পিতাকে কষ্ট দেবে না, (২) সন্তানের মাকেও সন্তানের কারণে কষ্ট দেওয়া যাবে না। এখানে এ উভয় অর্থই প্রযোজ্য।
২৮৭। ‘মাওলুদুন লাহু’ (সন্তান যে পুরুষের) কথাটি পিতা অর্থেই বলা হয়েছে। সরাসরি ‘পিতা’ না বলে কথাটি ব্যবহার করার তাৎপর্য হলো পিতাই সন্তানের দায়িত্বপ্রাপ্ত মালিক এবং স্বাভাবিকভাবেই সন্তানের ভরণপোষণের দায়িত্ববহনকারী।
২৮৮। যে ব্যক্তি উত্তরাধিকারসূত্রে মৃত ব্যক্তির সম্পত্তি লাভ করে সেই মৃত ব্যক্তির সন্তানাদির লালনপালনের দায়িত্বও তার ওপরই বর্তায়।
২৮৮-ক। সন্তানকে সর্বাধিক দুবছর পর্যন্ত স্তন্যপান করানো যেতে পারে। তবে পিতা ও মাতা যদি একযোগে সম্মত হন, যে তারা দুবছরের পূর্বেই সন্তানের স্তন্যপান ছাড়িয়ে দেবেন তাহলে তারা তা করতে পারেন। এতে কোনো ২৮৯ ও ২৯০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَالَّذِیۡنَ یُتَوَفَّوۡنَ مِنۡکُمۡ وَیَذَرُوۡنَ اَزۡوَاجًا یَّتَرَبَّصۡنَ بِاَنۡفُسِہِنَّ اَرۡبَعَۃَ اَشۡہُرٍ وَّعَشۡرًا ۚ فَاِذَا بَلَغۡنَ اَجَلَہُنَّ فَلَا جُنَاحَ عَلَیۡکُمۡ فِیۡمَا فَعَلۡنَ فِیۡۤ اَنۡفُسِہِنَّ بِالۡمَعۡرُوۡفِ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ ﴿۲۳۵﴾

২৩৫
আর তোমাদের মাঝে যারা স্ত্রীদের রেখে মারা যায় গদেখুন: ২:২২৯তারা (অর্থাৎ স্ত্রীরা) নিজেরা যেন চার মাস দশ দিন অপেক্ষা করে। অতঃপর তারা যখন তাদের নির্ধারিত সময়২৮৯ পূর্ণ করে তখন তারা ন্যায়সংগতভাবে নিজেদের বিষয়ে যা করবে,২৯০ এর জন্য তোমাদের কোনো পাপ হবে না। বস্তুত তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে পুরোপুরি অবগত।
২৮৯। বিবাদের ক্ষেত্রে ‘ইদ্দত’ বা অপেক্ষার নির্ধারিত সময় চার মাস দশ দিন। এ সময়ের পরিমাপ, পর পর চারটি ঋতুস্রাব ও তৎসংশ্লিষ্ট ঋতু মুক্তির সম্মিলিত সময়ের সমান। স্বামীর মৃত্যুতে বিধবার মনের ও আবেগের প্রতি সম্মান দেখাতে গিয়ে ইসলাম এ ‘ইদ্দত’-কে দীর্ঘ করেছে। বিয়ের বন্ধনের প্রতি ইসলামের সম্মানবোধ ও পবিত্রতার অনুভূতি কতটা গভীর তা-ও ‘ইদ্দত পালন’ থেকে স্পষ্টভাবে বুঝা যায়।
২৯০। ‘তারা ন্যায়সংগতভাবে নিজেদের বিষয়ে যা করবে’ কথাটির দ্বারা তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের অধিকার এবং বিশেষ করে নিজেদের ব্যাপারে সেই অধিকার প্রয়োগ করার ক্ষমতাকে নির্দেশ করছে। কুরআনে অন্যত্র বলা হয়েছে: ‘আর তোমরা তোমাদের মধ্যে বিধবাদের বিয়ের ব্যবস্থা করো’ (২৪:৩৩)।

وَلَا جُنَاحَ عَلَیۡکُمۡ فِیۡمَا عَرَّضۡتُمۡ بِہٖ مِنۡ خِطۡبَۃِ النِّسَآءِ اَوۡ اَکۡنَنۡتُمۡ فِیۡۤ اَنۡفُسِکُمۡ ؕ عَلِمَ اللّٰہُ اَنَّکُمۡ سَتَذۡکُرُوۡنَہُنَّ وَلٰکِنۡ لَّا تُوَاعِدُوۡہُنَّ سِرًّا اِلَّاۤ اَنۡ تَقُوۡلُوۡا قَوۡلًا مَّعۡرُوۡفًا ۬ؕ وَلَا تَعۡزِمُوۡا عُقۡدَۃَ النِّکَاحِ حَتّٰی یَبۡلُغَ الۡکِتٰبُ اَجَلَہٗ ؕ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ یَعۡلَمُ مَا فِیۡۤ اَنۡفُسِکُمۡ فَاحۡذَرُوۡہُ ۚ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ غَفُوۡرٌ حَلِیۡمٌ ﴿۲۳۶﴾٪

২৩৬
আর স্ত্রীলোকদের সাথে ইঙ্গিতে তোমাদের বিয়ের প্রস্তাব দেওয়াতে অথবা তোমাদের মনে (তা) গোপন রাখাতে তোমাদের কোনো পাপ হবে না। আল্লাহ জানেন, নিশ্চয় তাদের কথা তোমাদের মনে পড়বে, তবে কেবল ন্যায়সংগত কোনো কথা বলা ছাড়া তোমরা তাদের সাথে গোপনে (কোনো) অঙ্গীকার কোরো না।২৯১ আর নির্ধারিত মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত তোমরা বিবাহ বন্ধনের সংকল্প কোরো না। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তোমাদের অন্তরে যা আছে তা জানেন। সুতরাং তোমরা তাঁকে ভয় করো! আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম সহিষ্ণু। [8]
সূরা আল-বাকারা - রুকু ৩০
২৯১। অপেক্ষা করার নির্দিষ্ট সময়, অর্থাৎ ইদ্দতকালে কোনো বিধবার কাছে বিবাহপ্রস্তাব উত্থাপন করা নিষেধ। তবে কোনো ব্যক্তি সরাসরি প্রস্তাব উত্থাপন না করে নিজের ইচ্ছার কথা পরোক্ষ ইঙ্গিতে প্রকাশ করতে পারবে। তবে সেই ব্যক্তি কোনোমতেই খোলাখুলিভাবে প্রস্তাব করার বা গোপনে বিয়ের প্রস্তাব পাঠানোর মতো গর্হিত কাজ করবে না। বিধবাকে নিষেধ করা হয়েছে, সেই ৪ মাস ১০ দিনের ইদ্দতকালে এরূপ কোনো প্রস্তাবে সে যেন সম্মতি না দেয়। ২৯২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

لَا جُنَاحَ عَلَیۡکُمۡ اِنۡ طَلَّقۡتُمُ النِّسَآءَ مَا لَمۡ تَمَسُّوۡہُنَّ اَوۡ تَفۡرِضُوۡا لَہُنَّ فَرِیۡضَۃً ۚۖ وَّمَتِّعُوۡہُنَّ ۚ عَلَی الۡمُوۡسِعِ قَدَرُہٗ وَعَلَی الۡمُقۡتِرِ قَدَرُہٗ ۚ مَتَاعًۢا بِالۡمَعۡرُوۡفِ ۚ حَقًّا عَلَی الۡمُحۡسِنِیۡنَ ﴿۲۳۷﴾

২৩৭
তোমাদের কোনো পাপ হবে না যদি তোমরা স্ত্রীদের স্পর্শ করা কিংবা তাদের জন্য মোহরানা ধার্য করার পূর্বেই তাদের তালাক দাও, তবে তাদের কিছু উপকার করো।২৯২ ধনীর জন্য তার সামর্থ্য অনুযায়ী এবং দরিদ্রের জন্য তার সামর্থ্য অনুযায়ী যথাযথ উপকার করা (বাঞ্ছনীয়)। সৎকর্মপরায়ণদের জন্য (আমরা এমনটি করা) আবশ্যক করে দিয়েছি। বাধা নাই। তবে আয়াতটিতে ইঙ্গিত রয়েছে, মায়ের সম্মতি ছাড়া সন্তানকে দুবছর পূর্ণ হবার পূর্বে স্তন্যপানে তাকে বিরত করা ঠিক হবে না।
২৯২। এটা এক ব্যতিক্রমধর্মী বিষয়। অবশ্য কখনো কখনো এ ধরনের ঘটনাও ঘটতে পারে, বিয়ের ঘোষণা সম্পন্ন হবার পর এমন পরিস্থিতির উদ্ভব হয় যে, দাম্পত্য জীবনেও অন্তরঙ্গ সম্পর্কে প্রবেশ করা অসম্ভব বা অবাঞ্ছনীয় হয়ে পড়ে। এ আয়াতটির পরবর্তী আয়াত এ ধরনের পরিস্থিতিতে মুমিনের করণীয় দায়িত্ব সম্বন্ধে দিকনির্দেশনা দিচ্ছে। (বিস্তারিত জানার জন্য তফসীরে সগীর দ্রষ্টব্য)

وَاِنۡ طَلَّقۡتُمُوۡہُنَّ مِنۡ قَبۡلِ اَنۡ تَمَسُّوۡہُنَّ وَقَدۡ فَرَضۡتُمۡ لَہُنَّ فَرِیۡضَۃً فَنِصۡفُ مَا فَرَضۡتُمۡ اِلَّاۤ اَنۡ یَّعۡفُوۡنَ اَوۡ یَعۡفُوَا الَّذِیۡ بِیَدِہٖ عُقۡدَۃُ النِّکَاحِ ؕ وَاَنۡ تَعۡفُوۡۤا اَقۡرَبُ لِلتَّقۡوٰی ؕ وَلَا تَنۡسَوُا الۡفَضۡلَ بَیۡنَکُمۡ ؕ اِنَّ اللّٰہَ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۲۳۸﴾

২৩৮
আর তোমরা যদি তাদের স্পর্শ করার পূর্বেই তাদেরকে তালাক দাও এবং তাদের জন্য মোহরানা ধার্য করে থাকো তাহলে তোমরা যা ধার্য করেছ এর অর্ধেক২৯৩ প্রদেয়, তবে তারা যদি ক্ষমা করে দেয় অথবা যার হাতে বিবাহ-বন্ধন (তথা এর কর্তৃত্ব) রয়েছে,২৯৪ সে যদি ক্ষমা২৯৪-ক করে দেয়- সে কথা ভিন্ন। সত্য কথা হলো, তোমাদের ক্ষমা করে দেওয়া তাকওয়ার অতি নিকটবর্তী। আর তোমরা একে অন্যের প্রতি অনুগ্রহ করতে ভুলে যেও না। তোমরা যা-ই করো নিশ্চয় আল্লাহ এর সম্যক দ্রষ্টা।
২৯৩। বিয়ের মোহরানা (কাবিনের টাকার পরিমাণ) ধার্য হবার পর (অর্থাৎ আকদ হবার পর) যদি স্বামী মিলনের পূর্বেই স্ত্রীকে তালাক দেয় তাহলে স্বামী ধার্যকৃত মোহরানার অর্ধেক দেবে।
২৯৪। ‘যার হাতে বিবাহ-বন্ধন (তথা এর কর্তৃত্ব) রয়েছে’ বলতে, হয় স্বামীকে বুঝাবে নতুবা তালাকপ্রাপ্তা স্ত্রীর অভিভাবককে বুঝাবে, কেননা বিয়ের পর বিয়ে সংরক্ষণের লাগাম স্বামীর হাতে থাকে। তবে বিয়ের পূর্বে লাগাম নারীদের অভিভাবকের হাতেই থাকে।
২৯৪-ক। ‘ইয়াফু’ মানে মাফ করা, কম করা, বৃদ্ধি করা। স্ত্রী কিংবা তার অভিভাবক প্রাপ্য টাকার সম্পূর্ণ বা কিছু অংশ মাফ করে দিতে পারে এবং স্বামী ইচ্ছা করলে স্ত্রীর পাওনা থেকে আরো বেশি দিতে পারে। তবে স্বামীই অধিক মহানুভবতা দেখাবে, এটাই আশা করা হয়েছে।

حٰفِظُوۡا عَلَی الصَّلَوٰتِ وَالصَّلٰوۃِ الۡوُسۡطٰی ٭ وَقُوۡمُوۡا لِلّٰہِ قٰنِتِیۡنَ ﴿۲۳۹﴾

২৩৯
কদেখুন: ৪:১০২তোমরা সব নামাযের সুরক্ষা করো,২৯৫ বিশেষ করে মধ্যবর্তী নামাযের২৯৬ এবং আল্লাহর অনুগত হয়ে দাঁড়িয়ে যাও।
২৯৫। বিয়ের পর নামাযের ব্যাপারে কিছু কিছু শৈথিল্য দেখা যায়। তাছাড়া পারিবারিক জীবনে নারী-পুরুষ উভয়েরই ঝামেলা কিছুটা বেড়ে যায়। তাই রীতিমত ও সময়মতো নামায আদায় করার তাগিদ দেওয়া হয়েছে।
২৯৬। ‘সালাতিল উসতা’ (মধ্যবর্তী নামায) বলতে আসরের নামাযকে বুঝিয়েছেন বলে মহানবী (সা.)-এর হাদীস থেকেও বুঝা যায় (বুখারী)। যে সময়ে মানুষ কাজকর্মে বেশি ব্যস্ত থাকে সেই সময়ের নির্ধারিত নামাযকেই ‘মধ্যবর্তী নামায’ বলা হয়েছে বলে মনে হয়। তবে প্রত্যেক নামাযই এক হিসাবে ‘মধ্যবর্তী নামায’, কেননা একটি শিকলের কোনটি মধ্যবর্তী কড়া তা বলা কঠিন।

فَاِنۡ خِفۡتُمۡ فَرِجَالًا اَوۡ رُکۡبَانًا ۚ فَاِذَاۤ اَمِنۡتُمۡ فَاذۡکُرُوا اللّٰہَ کَمَا عَلَّمَکُمۡ مَّا لَمۡ تَکُوۡنُوۡا تَعۡلَمُوۡنَ ﴿۲۴۰﴾

২৪০
তবে তোমাদের কোনো আশঙ্কা থাকলে পদচারী অথবা আরোহী অবস্থাতেই (নামায পড়ে নিও)।২৯৭ এরপর খদেখুন: ৪:১০৪তোমরা যখন নিরাপদ হও তখন আল্লাহকে সেভাবে স্মরণ করো যেভাবে তিনি তোমাদের শিখিয়েছেন, যা তোমরা (এর পূর্বে) জানতে না।
২৯৭। আল্লাহর আদেশাবলির মাঝে পাঁচবেলার নামায সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। একজন মুসলমান যতক্ষণ হুঁশে থাকে, অজ্ঞান বা পাগল না হয় ততক্ষণ সে কোনো অবস্থাতেই নামায আদায় করার ব্যাপারে অবহেলা করতে পারে না। এমনকি যে ব্যক্তি জীবনবিপন্ন অবস্থায় পথ চলতে থাকে তারও নামায পড়তে হবে, ঘোড়ার ওপর চলন্ত অবস্থায় বা পায়ে চলা অবস্থায় কিংবা দৌড়াতে থাকা অবস্থায় নামায পড়তে হবে। দাঁড়াতে না পারলে বসা অবস্থায়, বসতে না পারলে শোয়া অবস্থায় নামায পড়তে হবে।