الطلاق
At-Talaq
মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৩ আয়াত এবং ২ রুকূ
(হিজরতের পরে অবতীর্ণ)
** এটি মাদানী সূরা এবং বিসমিল্লাহসহ এতে ১৩ টি আয়াত রয়েছে।
এ সূরার শুরু থেকে শেষ পর্যন্ত তালাক সম্পর্কে বিভিন্ন বিষয়ের বর্ণনা রয়েছে। পূর্ববর্তী সূরার সাথে এ সূরার সংযোগ হলো, এতে হযরত মুহাম্মদ (সা.)-কে এরূপ এক জ্যোতিরূপে উপস্থাপন করা হয়েছে যা অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায় এবং এটিই সেই নূর- যা আখারীনদের [অর্থাৎ রসূলুল্লাহ (সা.)-এর শেষ যুগের উম্মতদের] যুগে আরো একবার তাঁর উম্মতের সেসব লোকদের অন্ধকার থেকে বের করবে, যারা পৃথিবীর অন্ধকারে পথ হারিয়ে ঘুরতে থাকবে। অন্ধকার থেকে বের করার অর্থাৎ অন্যায় ও পাপের জীবন থেকে বের করে পবিত্র জীবনে প্রবিষ্ট হবার বিষয়বস্তুটি অনেক গুরুত্ব বহন করে। অর্থাৎ এ নূর বিশ্বাসগত অন্ধকার থেকেও বের করবে এবং কর্মের অন্ধকার থেকেও বের করবে। প্রকৃতপক্ষে সূরা আত-তালাকে হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বলা হয়েছে, এ রসূল তো মূর্তিমান ‘যিকর’ (অর্থাৎ স্মারক) এবং যিকরের ফলশ্রুতিতে আল্লাহ তা’লা তাঁকে (সা.) এ মহাঅনুগ্রহে ভূষিত করেছেন যে, তিনি (সা.) মূর্তিমান নূর হয়ে গেলেন এবং তাঁর গোলামদের সব ধরনের অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে এলেন।
এ সূরায় আরো এমন একটি আয়াত রয়েছে যা পৃথিবী ও আকাশের রহস্যাবলির আবরণ বিস্ময়করভাবে উন্মোচন করছে। হযরত মুহাম্মদ (সা.) যেভাবে স্বয়ং অন্ধকার থেকে বের করেছিলেন সেভাবেই তাঁর প্রতি সেই বাণী অবতীর্ণ হয়েছে যা বিশ্বজগতের অন্ধকাররাশির ও রহস্যাবলির আবরণ উন্মোচন করছে। কুরআন করীমে যেখানে বার বার সাত আকাশের উল্লেখ রয়েছে সেখানে একথাও বলে দেওয়া হয়েছে, সাত আকাশের ন্যায় সাতটি পৃথিবীও সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তা’লাই ভালো জানেন কীভাবে এসব পৃথিবীতে বসবাসকারীদের প্রতি ওহী অবতীর্ণ হয়েছে এবং কোন কোন অন্ধকার থেকে তাদের পরিত্রাণ দেওয়া হয়েছে। আপাতত বিশ্বজগতের অনুসন্ধানকারী বিজ্ঞানীরা এ বিষয়ে অনুসন্ধান সূচনাও করতে পারে নি, কিন্তু বার বার সপ্রমাণিত হয়েছে, কুরআনের জ্ঞান এক ‘কাওসার’ (অর্থাৎ প্রভূত কল্যাণের ভাণ্ডার)-এর ন্যায় অপরিসীম এবং ভবিষ্যৎ যুগের বিজ্ঞানীরা অবশ্যই এক সীমা পর্যন্ত এসব জ্ঞান সম্পর্কে অবহিত হবে। *
* হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত সূরার ভূমিকা দ্রষ্টব্য।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
یٰۤاَیُّہَا النَّبِیُّ اِذَا طَلَّقۡتُمُ النِّسَآءَ فَطَلِّقُوۡہُنَّ لِعِدَّتِہِنَّ وَاَحۡصُوا الۡعِدَّۃَ ۚ وَاتَّقُوا اللّٰہَ رَبَّکُمۡ ۚ لَا تُخۡرِجُوۡہُنَّ مِنۡۢ بُیُوۡتِہِنَّ وَلَا یَخۡرُجۡنَ اِلَّاۤ اَنۡ یَّاۡتِیۡنَ بِفَاحِشَۃٍ مُّبَیِّنَۃٍ ؕ وَتِلۡکَ حُدُوۡدُ اللّٰہِ ؕ وَمَنۡ یَّتَعَدَّ حُدُوۡدَ اللّٰہِ فَقَدۡ ظَلَمَ نَفۡسَہٗ ؕ لَا تَدۡرِیۡ لَعَلَّ اللّٰہَ یُحۡدِثُ بَعۡدَ ذٰلِکَ اَمۡرًا ﴿۲﴾
فَاِذَا بَلَغۡنَ اَجَلَہُنَّ فَاَمۡسِکُوۡہُنَّ بِمَعۡرُوۡفٍ اَوۡ فَارِقُوۡہُنَّ بِمَعۡرُوۡفٍ وَّاَشۡہِدُوۡا ذَوَیۡ عَدۡلٍ مِّنۡکُمۡ وَاَقِیۡمُوا الشَّہَادَۃَ لِلّٰہِ ؕ ذٰلِکُمۡ یُوۡعَظُ بِہٖ مَنۡ کَانَ یُؤۡمِنُ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ ۬ؕ وَمَنۡ یَّتَّقِ اللّٰہَ یَجۡعَلۡ لَّہٗ مَخۡرَجًا ۙ﴿۳﴾
وَّیَرۡزُقۡہُ مِنۡ حَیۡثُ لَا یَحۡتَسِبُ ؕ وَمَنۡ یَّتَوَکَّلۡ عَلَی اللّٰہِ فَہُوَ حَسۡبُہٗ ؕ اِنَّ اللّٰہَ بَالِغُ اَمۡرِہٖ ؕ قَدۡ جَعَلَ اللّٰہُ لِکُلِّ شَیۡءٍ قَدۡرًا ﴿۴﴾
وَالّٰٓئِیۡ یَئِسۡنَ مِنَ الۡمَحِیۡضِ مِنۡ نِّسَآئِکُمۡ اِنِ ارۡتَبۡتُمۡ فَعِدَّتُہُنَّ ثَلٰثَۃُ اَشۡہُرٍ ۙ وَّالّٰٓئِیۡ لَمۡ یَحِضۡنَ ؕ وَاُولَاتُ الۡاَحۡمَالِ اَجَلُہُنَّ اَنۡ یَّضَعۡنَ حَمۡلَہُنَّ ؕ وَمَنۡ یَّتَّقِ اللّٰہَ یَجۡعَلۡ لَّہٗ مِنۡ اَمۡرِہٖ یُسۡرًا ﴿۵﴾
ذٰلِکَ اَمۡرُ اللّٰہِ اَنۡزَلَہٗۤ اِلَیۡکُمۡ ؕ وَمَنۡ یَّتَّقِ اللّٰہَ یُکَفِّرۡ عَنۡہُ سَیِّاٰتِہٖ وَیُعۡظِمۡ لَہٗۤ اَجۡرًا ﴿۶﴾
اَسۡکِنُوۡہُنَّ مِنۡ حَیۡثُ سَکَنۡتُمۡ مِّنۡ وُّجۡدِکُمۡ وَلَا تُضَآرُّوۡہُنَّ لِتُضَیِّقُوۡا عَلَیۡہِنَّ ؕ وَاِنۡ کُنَّ اُولَاتِ حَمۡلٍ فَاَنۡفِقُوۡا عَلَیۡہِنَّ حَتّٰی یَضَعۡنَ حَمۡلَہُنَّ ۚ فَاِنۡ اَرۡضَعۡنَ لَکُمۡ فَاٰتُوۡہُنَّ اُجُوۡرَہُنَّ ۚ وَاۡتَمِرُوۡا بَیۡنَکُمۡ بِمَعۡرُوۡفٍ ۚ وَاِنۡ تَعَاسَرۡتُمۡ فَسَتُرۡضِعُ لَہٗۤ اُخۡرٰی ؕ﴿۷﴾
لِیُنۡفِقۡ ذُوۡ سَعَۃٍ مِّنۡ سَعَتِہٖ ؕ وَمَنۡ قُدِرَ عَلَیۡہِ رِزۡقُہٗ فَلۡیُنۡفِقۡ مِمَّاۤ اٰتٰٮہُ اللّٰہُ ؕ لَا یُکَلِّفُ اللّٰہُ نَفۡسًا اِلَّا مَاۤ اٰتٰٮہَا ؕ سَیَجۡعَلُ اللّٰہُ بَعۡدَ عُسۡرٍ یُّسۡرًا ﴿٪۸﴾
وَکَاَیِّنۡ مِّنۡ قَرۡیَۃٍ عَتَتۡ عَنۡ اَمۡرِ رَبِّہَا وَرُسُلِہٖ فَحَاسَبۡنٰہَا حِسَابًا شَدِیۡدًا ۙ وَّعَذَّبۡنٰہَا عَذَابًا نُّکۡرًا ﴿۹﴾