৬৫

الطلاق

সূরা আত-তালাক

At-Talaq

মাদানী ১৩ আয়াত ২ রুকু পারা ২৮

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৩ আয়াত এবং ২ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ১:১পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

یٰۤاَیُّہَا النَّبِیُّ اِذَا طَلَّقۡتُمُ النِّسَآءَ فَطَلِّقُوۡہُنَّ لِعِدَّتِہِنَّ وَاَحۡصُوا الۡعِدَّۃَ ۚ وَاتَّقُوا اللّٰہَ رَبَّکُمۡ ۚ لَا تُخۡرِجُوۡہُنَّ مِنۡۢ بُیُوۡتِہِنَّ وَلَا یَخۡرُجۡنَ اِلَّاۤ اَنۡ یَّاۡتِیۡنَ بِفَاحِشَۃٍ مُّبَیِّنَۃٍ ؕ وَتِلۡکَ حُدُوۡدُ اللّٰہِ ؕ وَمَنۡ یَّتَعَدَّ حُدُوۡدَ اللّٰہِ فَقَدۡ ظَلَمَ نَفۡسَہٗ ؕ لَا تَدۡرِیۡ لَعَلَّ اللّٰہَ یُحۡدِثُ بَعۡدَ ذٰلِکَ اَمۡرًا ﴿۲﴾

২
হে নবী! খদেখুন: ২:২৩২-২৩৩তোমরা যখন স্ত্রীদের তালাক৩০৬৪ দাও তখন তাদের ‘ইদ্দত’ (অর্থাৎ নির্ধারিত মেয়াদকাল)-এর প্রতি লক্ষ রেখে তাদেরকে তালাক দিও এবং ইদ্দতের হিসাব রেখো আর তোমাদের প্রতিপালক-প্রভু আল্লাহকে ভয় করো। তাদেরকে তাদের বাসস্থান থেকে বের করে দিও না এবং তারা (নিজেরাও) যেন বের না হয়;৩০৬৪-ক তবে তারা প্রকাশ্য অশ্লীল কাজ করলে সে কথা ভিন্ন। গদেখুন: ২:২৩০আর এগুলো আল্লাহ-নির্ধারিত সীমা। আর যে-ই আল্লাহর (নির্ধারিত) সীমাগুলো লঙ্ঘন করে, সে নিশ্চয় নিজের প্রাণের প্রতি অবিচার করে। তুমি জানো না, এরপর হয়ত আল্লাহ কোনো (নতুন) সিদ্ধান্ত৩০৬৫ প্রকাশ করবেন।ঘদেখুন: ২:২৩২
৩০৬৪। এটি কুরআনের আয়াতসমূহের মধ্যে সেগুলোর একটি, যেগুলোতে বাহ্যত নবী করীম (সা.)-কে আহ্বান করা হলেও সেই আহ্বান প্রকৃতপক্ষে তাঁর অনুসারী মুমিনদের ওপরই বর্তায়। হযরত রসূল করীম (সা.)-এর জন্য স্ত্রী-তালাক নিষিদ্ধ করা হয়েছে (৩৩:৫৩)। অতএব এ আহ্বান ও আদেশ তাঁর অনুসারীদের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে।
৩০৬৪-ক। স্ত্রী-তালাকের ঘোষণা দুটি ঋতুস্রাবের মধ্যবর্তী সময়ে মুক্ত অবস্থায় উচ্চারণ করতে হয়। সে মধ্যবর্তী সময়ের মাঝে যদি তারা যৌনসম্পর্ক স্থাপন করে না থাকে, তবেই তালাক উচ্চারণ বৈধ হবে, কারণ স্ত্রী-পরিত্যাগের সিদ্ধান্ত আকস্মিকভাবে, রাগের মাথায়, কোনো সাময়িক উত্তেজনার বশবর্তী না হয়ে যেন ধীরস্থির অবস্থায়, চিন্তাভাবনার পর যথার্থ সিদ্ধান্তরূপে গৃহীত হয়, তদুপরি তালাকপ্রাপ্তা স্ত্রী নিজ গৃহেই অবস্থান করবে। এ ব্যবস্থা অবলম্বনের আবশ্যকতা ও উপকারিতা হলো, অপেক্ষা বা ইদ্দতকালে এটা সম্ভব যে, উভয়ের মনোমালিন্যের তীব্রতা দূরীভূত হয়ে পরস্পরের মধ্যে মিলনের মনোভাব সৃষ্টি হতে পারে।
৩০৬৫। ‘আমর’ (সিদ্ধান্ত) শব্দের তাৎপর্য এখানে বিড়ম্বিত স্বামী-স্ত্রীর পুনর্মিলিত হওয়াকে বুঝিয়েছে।

فَاِذَا بَلَغۡنَ اَجَلَہُنَّ فَاَمۡسِکُوۡہُنَّ بِمَعۡرُوۡفٍ اَوۡ فَارِقُوۡہُنَّ بِمَعۡرُوۡفٍ وَّاَشۡہِدُوۡا ذَوَیۡ عَدۡلٍ مِّنۡکُمۡ وَاَقِیۡمُوا الشَّہَادَۃَ لِلّٰہِ ؕ ذٰلِکُمۡ یُوۡعَظُ بِہٖ مَنۡ کَانَ یُؤۡمِنُ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ ۬ؕ وَمَنۡ یَّتَّقِ اللّٰہَ یَجۡعَلۡ لَّہٗ مَخۡرَجًا ۙ﴿۳﴾

৩
এরপর তারা যখন তাদের ইদ্দতের নির্ধারিত মেয়াদ পূর্ণ করে তখন তোমরা ন্যায়সংগতভাবে তাদেরকে রাখো অথবা যথাযথভাবে তাদের বিদায় করে দাও। আর তোমাদের মাঝ থেকে দুইজন ন্যায়পরায়ণ (ব্যক্তিকে) সাক্ষী রাখো এবং আল্লাহর (সন্তুষ্টির) জন্য সত্য সাক্ষ্য দাও। যে ব্যক্তি আল্লাহ ও পরকালে ঈমান রাখে, তাকে এ বিষয়ের উপদেশ দেওয়া হচ্ছে। আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বিপন্মুক্তির কোনো না কোনো পথ বের করে দেন।৩০৬৬
৩০৬৬। স্বামীর দারিদ্র্যের কারণে যদি স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হয় তাহলে আল্লাহ তা’লাই তাদের রিযকের ব্যবস্থা করে দেবেন। তবে শর্ত হলো, সে আল্লাহ তা’লাকে ভয় করে চলবে এবং ধৈর্যধারণ করে অভাবমোচনের জন্য সততার সাথে রুজিরোজগারের চেষ্টা চালাবে।

وَّیَرۡزُقۡہُ مِنۡ حَیۡثُ لَا یَحۡتَسِبُ ؕ وَمَنۡ یَّتَوَکَّلۡ عَلَی اللّٰہِ فَہُوَ حَسۡبُہٗ ؕ اِنَّ اللّٰہَ بَالِغُ اَمۡرِہٖ ؕ قَدۡ جَعَلَ اللّٰہُ لِکُلِّ شَیۡءٍ قَدۡرًا ﴿۴﴾

৪
আর তিনি তাকে এমন স্থান থেকে রিযক দেন, যার ধারণাও সে করতে পারে না। আর আল্লাহর প্রতি যে ভরসা করে, তিনি তার জন্য যথেষ্ট। নিশ্চয় আল্লাহ তাঁর সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকেন। আল্লাহ সবকিছুরই এক পরিমাপ নির্ধারণ করে রেখেছেন।

وَالّٰٓئِیۡ یَئِسۡنَ مِنَ الۡمَحِیۡضِ مِنۡ نِّسَآئِکُمۡ اِنِ ارۡتَبۡتُمۡ فَعِدَّتُہُنَّ ثَلٰثَۃُ اَشۡہُرٍ ۙ وَّالّٰٓئِیۡ لَمۡ یَحِضۡنَ ؕ وَاُولَاتُ الۡاَحۡمَالِ اَجَلُہُنَّ اَنۡ یَّضَعۡنَ حَمۡلَہُنَّ ؕ وَمَنۡ یَّتَّقِ اللّٰہَ یَجۡعَلۡ لَّہٗ مِنۡ اَمۡرِہٖ یُسۡرًا ﴿۵﴾

৫
আর তোমাদের স্ত্রীদের মাঝে যারা ঋতুস্রাব সম্পর্কে নিরাশ হয়ে গেছে, (তাদের ইদ্দত সম্বন্ধে) যদি তোমাদের সন্দেহ হয়,৩০৬৭ তবে (জেনে রাখো,) কদেখুন: ২:২২৯তাদের ইদ্দতকাল হলো তিন মাস এবং যারা ঋতুবতী হয় নি তাদেরও (ইদ্দতকাল তিন মাস)। আর গর্ভবতীদের ইদ্দতকাল হলো তাদের (সন্তান) প্রসব হওয়া পর্যন্ত। আর যে আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য তার বিষয়াদি সহজ করে দেন।
৩০৬৭। ‘যদি তোমাদের সন্দেহ হয়’ কথাটি এজন্য বলা হয়েছে যে, জরায়ুর অসুস্থতার কারণেও ঋতুস্রাব বন্ধ হতে পারে এবং অন্য কারণেও হতে পারে। ৩০৬৮ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

ذٰلِکَ اَمۡرُ اللّٰہِ اَنۡزَلَہٗۤ اِلَیۡکُمۡ ؕ وَمَنۡ یَّتَّقِ اللّٰہَ یُکَفِّرۡ عَنۡہُ سَیِّاٰتِہٖ وَیُعۡظِمۡ لَہٗۤ اَجۡرًا ﴿۶﴾

৬
এ হলো আল্লাহর আদেশ- যা তিনি তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন। আর যে আল্লাহর তাকওয়া অবলম্বন করে, তিনি তার দোষত্রুটি দূর করে দেন এবং তার পুরস্কার অনেক বাড়িয়ে দেন।৩০৬৮
৩০৬৮। পূর্ববর্তী পাঁচটি আয়াতে মুমিনদেরকে বার বার খোদাভীতির নির্দেশ দেওয়া হয়েছে। এতে বুঝা যায়, বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে পুরুষরা সাধারণত তাদের পরিত্যক্তা স্ত্রীর প্রতি অন্যায় আচরণ করতে প্ররোচিত হয় এবং তার ন্যায্য প্রাপ্য থেকে তাকে বঞ্চিত করার প্রয়াস পায়।

اَسۡکِنُوۡہُنَّ مِنۡ حَیۡثُ سَکَنۡتُمۡ مِّنۡ وُّجۡدِکُمۡ وَلَا تُضَآرُّوۡہُنَّ لِتُضَیِّقُوۡا عَلَیۡہِنَّ ؕ وَاِنۡ کُنَّ اُولَاتِ حَمۡلٍ فَاَنۡفِقُوۡا عَلَیۡہِنَّ حَتّٰی یَضَعۡنَ حَمۡلَہُنَّ ۚ فَاِنۡ اَرۡضَعۡنَ لَکُمۡ فَاٰتُوۡہُنَّ اُجُوۡرَہُنَّ ۚ وَاۡتَمِرُوۡا بَیۡنَکُمۡ بِمَعۡرُوۡفٍ ۚ وَاِنۡ تَعَاسَرۡتُمۡ فَسَتُرۡضِعُ لَہٗۤ اُخۡرٰی ؕ﴿۷﴾

৭
তোমরা তাদের (অর্থাৎ তালাকপ্রাপ্তা স্ত্রীদের) সেখানে রেখো যেখানে তোমরা নিজেরা সামর্থ্য অনুযায়ী বসবাস করে থাকো।৩০৬৮-ক আর তাদের জীবন দুর্বিষহ করে তোলার উদ্দেশ্যে তাদেরকে কষ্ট দিও না। আর তারা যদি গর্ভবতী হয় তাহলে সন্তান প্রসব না করা পর্যন্ত তাদের ব্যয়ভার বহন করো। কদেখুন: ২:২৩৪এরপর তোমাদের পক্ষে তারা (শিশুদের) দুধ পান করালে, তাদেরকে তাদের পারিশ্রমিক দাও এবং পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে ন্যায়সংগতভাবে নিজেদের বিষয়াদি মীমাংসা করো। আর তোমরা যদি পারস্পরিক সমঝোতায় উপনীত হতে না পারো, সেক্ষেত্রে তার (অর্থাৎ পিতার) জন্য অপর একজন নারী (ধাত্রীরূপে সেই শিশুকে) দুধ পান করাবে।
৩০৬৮-ক। ‘ইদ্দতকালে’ তালাক দেওয়া স্ত্রীকে ভরণপোষণ ও দেখাশোনা করার ভার স্বামীর ওপরই বর্তায়। তাকে সেভাবেই দেখাশোনা করতে হবে, যেভাবে গৃহকর্ত্রী থাকাকালীন সময়ে তার দেখাশোনা করা হয়েছে। স্বামীর গৃহ ত্যাগ করে নিজের নির্বাচিত মুক্ত জীবনযাপনের পূর্ব পর্যন্ত স্বামীকে তার পরিত্যক্তা স্ত্রীর সর্বপ্রকার দেখাশোনার ভার বহন করতে হবে।

لِیُنۡفِقۡ ذُوۡ سَعَۃٍ مِّنۡ سَعَتِہٖ ؕ وَمَنۡ قُدِرَ عَلَیۡہِ رِزۡقُہٗ فَلۡیُنۡفِقۡ مِمَّاۤ اٰتٰٮہُ اللّٰہُ ؕ لَا یُکَلِّفُ اللّٰہُ نَفۡسًا اِلَّا مَاۤ اٰتٰٮہَا ؕ سَیَجۡعَلُ اللّٰہُ بَعۡدَ عُسۡرٍ یُّسۡرًا ﴿٪۸﴾

৮
খদেখুন: ২:২৩৪সম্পদশালী ব্যক্তি যেন নিজ সংগতি অনুযায়ী (ধাত্রীর জন্য) খরচ বহন করে। আর যার জন্য তার রিযক সংকীর্ণ করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আল্লাহ তাকে যা-ই দিয়েছেন তা থেকে তার খরচ করা উচিত। আল্লাহ কোনো ব্যক্তিকে যা দিয়েছেন, এর বেশি বোঝা তিনি কখনো তার ওপর চাপান না। প্রত্যেক কাঠিন্যের পর আল্লাহ অবশ্যই এক স্বাচ্ছন্দ্য সৃষ্টি করেন।
সূরা আত-তালাক - রুকু ১

وَکَاَیِّنۡ مِّنۡ قَرۡیَۃٍ عَتَتۡ عَنۡ اَمۡرِ رَبِّہَا وَرُسُلِہٖ فَحَاسَبۡنٰہَا حِسَابًا شَدِیۡدًا ۙ وَّعَذَّبۡنٰہَا عَذَابًا نُّکۡرًا ﴿۹﴾

৯
গদেখুন: ৭:৫-৬; ১৭:১৮; ২১:১২; ২২:৪৬আর এমন কত জনপদ রয়েছে- যারা তাদের প্রতিপালক-প্রভুর ও তাঁর রসূলদের আদেশ অমান্য করেছিল!৩০৬৯ ফলে আমরা তাদের কঠোর হিসাব নিয়েছি এবং তাদেরকে ভীষণ কষ্টদায়ক শাস্তি দিয়েছি।
৩০৬৯। পূর্ববর্তী আয়াতগুলোতে বিবাহবিচ্ছেদের বিষয়ে আলোচনার পর আল্লাহ তা’লা এ আয়াতে এসে নির্দেশ অমান্যকারীদের কথা উত্থাপন করেছেন, কেননা যারা আল্লাহর নির্দেশ অমান্য করে তারা আল্লাহর অনুগ্রহরাজির সাথে নিজেদের বিচ্ছেদ ঘটিয়ে থাকে

فَذَاقَتۡ وَبَالَ اَمۡرِہَا وَکَانَ عَاقِبَۃُ اَمۡرِہَا خُسۡرًا ﴿۱۰﴾

১০
অতএব তারা তাদের কৃতকর্মের কুফল৩০৭০ ভোগ করেছে এবং ক্ষতিই ছিল তাদের কর্মের পরিণাম।
৩০৭০। ‘ওয়াবাল’ অর্থ ক্ষত, পাপ, পাপের শাস্তি। ‘ওয়াবিল’ অর্থ বিপজ্জনক, মারাত্মক, হিংস্র। (আকরাব)