২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

فِی الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ ؕ وَیَسۡـَٔلُوۡنَکَ عَنِ الۡیَتٰمٰی ؕ قُلۡ اِصۡلَاحٌ لَّہُمۡ خَیۡرٌ ؕ وَاِنۡ تُخَالِطُوۡہُمۡ فَاِخۡوَانُکُمۡ ؕ وَاللّٰہُ یَعۡلَمُ الۡمُفۡسِدَ مِنَ الۡمُصۡلِحِ ؕ وَلَوۡ شَآءَ اللّٰہُ لَاَعۡنَتَکُمۡ ؕ اِنَّ اللّٰہَ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿۲۲۱﴾

২২১
ইহকাল ও পরকাল সম্পর্কেও এবং তারা তোমাকে এতিমদের সম্পর্কেও জিজ্ঞেস করে। তুমি বলো, ‘তাদের হিতৈষণা বড়োই উত্তম কাজ;২৬৬ এছাড়া তোমরা যদি তাদের সাথে মিলেমিশে থাকো সেক্ষেত্রে তারা তোমাদেরই ভাই। আর আল্লাহ দুষ্কৃতকারী ও সংশোধনকারীর মাঝে পার্থক্য ভালোভাবে জানেন। অধিকন্তু আল্লাহ যদি চাইতেন তাহলে অবশ্যই তোমাদেরকেও কষ্টে নিপতিত করতেন। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।’
২৬৬। এতিমদের ভরণপোষণ এক স্পর্শকাতর বিষয়। এটা অত্যন্ত প্রয়োজনীয় সামাজিক দায়িত্ব। এতিমদেরকে এমনভাবে শিক্ষাদীক্ষা দেওয়া প্রয়োজন যেন তারা শারীরিক, নৈতিক ও আধ্যাত্মিক কল্যাণের দিকে অগ্রসর হতে পারে। তাদেরকে পরিবারের সদস্য বলে গণ্য করতে হবে। তারা তোমাদেরই ভাই। এতে এ নির্দেশই রয়েছে।

وَلَا تَنۡکِحُوا الۡمُشۡرِکٰتِ حَتّٰی یُؤۡمِنَّ ؕ وَلَاَمَۃٌ مُّؤۡمِنَۃٌ خَیۡرٌ مِّنۡ مُّشۡرِکَۃٍ وَّلَوۡ اَعۡجَبَتۡکُمۡ ۚ وَلَا تُنۡکِحُوا الۡمُشۡرِکِیۡنَ حَتّٰی یُؤۡمِنُوۡا ؕ وَلَعَبۡدٌ مُّؤۡمِنٌ خَیۡرٌ مِّنۡ مُّشۡرِکٍ وَّلَوۡ اَعۡجَبَکُمۡ ؕ اُولٰٓئِکَ یَدۡعُوۡنَ اِلَی النَّارِ ۚۖ وَاللّٰہُ یَدۡعُوۡۤا اِلَی الۡجَنَّۃِ وَالۡمَغۡفِرَۃِ بِاِذۡنِہٖ ۚ وَیُبَیِّنُ اٰیٰتِہٖ لِلنَّاسِ لَعَلَّہُمۡ یَتَذَکَّرُوۡنَ ﴿۲۲۲﴾٪

২২২
কদেখুন: ৪:১২৮; ৯৩:১০; ৮৯:১৮; ১০৭:৩আর তোমরা মুশরিক নারীদের বিয়ে কোরো না যতক্ষণ না তারা ঈমান আনে। সত্য কথা হলো, একজন মুমিন দাসী একজন (স্বাধীন) মুশরিক নারী অপেক্ষা অবশ্যই উত্তম, যতই সে (অর্থাৎ মুশরিক নারী) তোমাদের মুগ্ধ করুক না কেন। অপরদিকে মুশরিক পুরুষরা যতক্ষণ ঈমান না আনে তাদের সঙ্গে (মুমিন নারীদের) বিয়ে দিও না। আর একজন মুমিন দাস একজন (স্বাধীন) মুশরিক পুরুষ অপেক্ষা অবশ্যই উত্তম, যতই সে (অর্থাৎ মুশরিক পুরুষ) তোমাদের মুগ্ধ করুক না কেন।২৬৭ এরাই তোমাদেরকে আগুনের দিকে ডাকে আর আল্লাহ নিজ আদেশবলে (তোমাদেরকে) জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন। আর তিনি মানুষের জন্য তাঁর ¿ নিদর্শনাবলি সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যেন তারা উপদেশ গ্রহণ করে।খদেখুন: ৬০:১১
সূরা আল-বাকারা - রুকু ২৭
২৬৭। পৌত্তলিকদের বিয়ে করার ব্যাপারটা যুদ্ধের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্ক রাখে। কারণ যুদ্ধে লিপ্ত থাকার দরুন যোদ্ধারা অনেক দিন ধরে নিজেদের ঘরবাড়ি থেকে বিচ্ছিন্ন থাকে এবং মুশরিক নারীদেরকে বিয়ে করতে প্রলুব্ধ হয়। কুরআন এ ধরনের বিয়েকে কঠোরভাবে নিষেধ করছে। একইভাবে মুশরিক পুরুষের কাছে মুমিন কন্যাদান নিষিদ্ধ। ধর্মীয়, সামাজিক ও নৈতিক কারণে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একজন মুশরিক স্বামী তার স্ত্রীর ওপর তো বটেই, সে স্ত্রীর গর্ভজাত সন্তানদের মাঝেও শিক্ষায় কুপ্রভাব বিস্তার করবে। একইভাবে একজন মুশরিক স্ত্রী নিজের সন্তানসন্ততিকে নিশ্চয় পৌত্তলিকতার বিষাক্ত শিক্ষায় লালনপালন করে বংশটাকেই সকল পারলৌকিক মঙ্গল থেকে বঞ্চিত করবে। এছাড়া মুমিনের স্ত্রী যদি মুশরিক হয় অথবা মুসলমান স্ত্রীর স্বামী যদি মুশরিক হয় তাহলে তাদের ধ্যানধারণা, বিশ্বাস-সংস্কার এবং জীবনবোধ ইত্যাদি পরস্পর বিপরীতমুখী হবে আর ঐক্য, সমঝোতা ও মনের মিল ব্যাহত হবে ও পারিবারিক শান্তিকে বিনষ্ট করে দেবে। ইসলাম ক্রীতদাসকে নিকৃষ্ট বলে চিহ্নিত করে না। একজন মুসলমান নারী ক্রীতদাসী হলেও একজন স্বাধীন মুসলমানের স্ত্রী হবার জন্য এক স্বাধীন মুশরিক নারীর চেয়ে অধিক উপযোগী। মুসলমান সমাজে ক্রীতদাসরা তাদের ঈমান ও ধর্মপরায়ণতার সুবাদে উচ্চসম্মানের অধিকারী ছিলেন। হযরত বেলাল, হযরত সালমান ও হযরত সালেম (রা.) প্রমুখ ক্রীতদাস ছিলেন। ইসলাম গ্রহণপূর্বক ক্রীতদাস থেকে মুক্তমানবে পরিণত হয়ে তারা ধর্মীয় চেতনা ও ধর্মীয় পরিশীলন দ্বারা গোটা মুসলমান সমাজে উচ্চমর্যাদা ও সম্মানের পাত্ররূপে গণ্য হয়েছিলেন।

وَیَسۡـَٔلُوۡنَکَ عَنِ الۡمَحِیۡضِ ؕ قُلۡ ہُوَ اَذًی ۙ فَاعۡتَزِلُوا النِّسَآءَ فِی الۡمَحِیۡضِ ۙ وَلَا تَقۡرَبُوۡہُنَّ حَتّٰی یَطۡہُرۡنَ ۚ فَاِذَا تَطَہَّرۡنَ فَاۡتُوۡہُنَّ مِنۡ حَیۡثُ اَمَرَکُمُ اللّٰہُ ؕ اِنَّ اللّٰہَ یُحِبُّ التَّوَّابِیۡنَ وَیُحِبُّ الۡمُتَطَہِّرِیۡنَ ﴿۲۲۳﴾

২২৩
আর তারা তোমাকে ঋতুস্রাব সম্বন্ধে জিজ্ঞেস করে। তুমি বলো, ‘এটা এক ধরনের (সাময়িক) অস্বস্তিকর* অবস্থা। অতএব তোমরা ঋতুস্রাবকালে স্ত্রীলোকদের কাছ থেকে পৃথক থাকো এবং যতক্ষণ না তারা পরিচ্ছন্ন হয় তোমরা তাদের কাছে গমন কোরো না।২৬৮ সুতরাং তারা যখন ভালোভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে যায় তখন তোমরা তাদের কাছে সেভাবে গমন করো যেভাবে আল্লাহ তোমাদের আদেশ২৬৯ দিয়েছেন। নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা লাভে সচেষ্টদেরও ভালোবাসেন।’*
২৬৮। আন্তঃধর্মীয় বিষয়ে বিধিনিষেধ বর্ণনার পর বৈবাহিক সম্পর্ক ও স্বামী-স্ত্রীর পারস্পরিক দায়িত্ব ও অধিকার প্রসঙ্গ বর্ণিত হচ্ছে। ২৬৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
২৬৯। আদেশটি হলো, ‘এবং আল্লাহ তোমাদের জন্য যা নির্ধারণ করেছেন তা অন্বেষণ করো’ (২:১৮৮)। নির্দেশটি এ অর্থে দেওয়া হয়েছে, স্বামী-স্ত্রীর মিলন যা প্রজননের উদ্দেশ্যের দিকে লক্ষ রেখে সম্পন্ন হয়।
* ‘আযা’ শব্দটির অর্থ ‘ক্ষতিকর’ করা হলে তা আরবী এ শব্দটির যথাযথ অর্থ প্রদান করে না বিধায় ‘আযা’ শব্দটি সাময়িক অসুস্থতা বা অস্বস্তিকর অবস্থা অর্থে বুঝতে হবে। নতুবা আল্লাহর বিরুদ্ধে আপত্তি উঠবে, তিনি স্ত্রীলোকদের জন্য ক্ষতিকর এক ব্যবস্থা প্রবর্তন করেছেন। অথচ আল্লাহর বিরুদ্ধে এ আপত্তি মোটেও ঠিক নয়। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

نِسَآؤُکُمۡ حَرۡثٌ لَّکُمۡ ۪ فَاۡتُوۡا حَرۡثَکُمۡ اَنّٰی شِئۡتُمۡ ۫ وَقَدِّمُوۡا لِاَنۡفُسِکُمۡ ؕ وَاتَّقُوا اللّٰہَ وَاعۡلَمُوۡۤا اَنَّکُمۡ مُّلٰقُوۡہُ ؕ وَبَشِّرِ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۲۲۴﴾

২২৪
তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য (একপ্রকার) শস্যক্ষেত্র২৭০। সুতরাং তোমরা যখন যেভাবে২৭১ চাও তোমাদের শস্যক্ষেত্রে গমন করো এবং তোমরা নিজেদের ভবিষ্যতের জন্য (কিছু) আগাম পাঠাও। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং জেনে রাখো, নিশ্চয় তোমরা তাঁর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছো। অতএব তুমি মুমিনদেরকে (এ দিনের) সুসংবাদ দাও।২৭২কদেখুন: ৫:৯০
২৭০। ২৪৪ টীকা দেখুন।
২৭১। ‘আন্না’ অর্থ: (১) যে-রূপে, (২) যখন এবং (৩) যেখানে (আকরাব)।
২৭২। কুরআনের ভাষা যে কত অতুলনীয়, উচ্চমার্গের ও পবিত্র, এ আয়াতটি (অর্থাৎ ২২৪ নম্বর আয়াত) এরই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অতি নাজুক একটি বিষয়কে এমন চমৎকার, বিচক্ষণ ও চিত্তাকর্ষক ভাষায় বর্ণনা করা হয়েছে যে, বিবাহের দর্শন ও দাম্পত্যসম্পর্ক একটি মাত্র সংক্ষিপ্ত বাক্যে লিপিবদ্ধ হয়েছে- ‘তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য (একপ্রকার) শস্যক্ষেত্র।’ স্ত্রী সত্যিই শস্যক্ষেত্রের মতো, যেখানে বংশের বীজ বোনা হয়ে থাকে। বুদ্ধিমান কৃষক উত্তম জমি নির্বাচন করে, ভালোভাবে তা কর্ষণ করে, ভালো বীজ সংগ্রহ করে, অতঃপর সুসময়ে পরিপাটিভাবে বীজ বুনে। তেমনই একজন মুমিনেরও তা-ই করা উচিত, কেননা শস্যস্বরূপ সে যে সন্তানাদি লাভ করবে তাদের ওপর কেবল তার নিজেরই নয় বরং সমগ্র সম্প্রদায়ের ভবিষ্যৎ নির্ভর করে। এ চরম সত্যকে উপলব্ধি করানোর জন্য এ অমোঘ বাক্যটি ব্যবহার করা হয়েছে। অতএব স্ত্রীকে কর্ষণভূমি বা শস্যক্ষেত্ররূপে তুলনার মধ্যে নিগূঢ় তত্ত্বকথা বিদ্যমান, যা উন্নত মানব প্রজনন ও নরনারী সম্পর্কের প্রতি আলোকপাত করে।

وَلَا تَجۡعَلُوا اللّٰہَ عُرۡضَۃً لِّاَیۡمَانِکُمۡ اَنۡ تَبَرُّوۡا وَتَتَّقُوۡا وَتُصۡلِحُوۡا بَیۡنَ النَّاسِ ؕ وَاللّٰہُ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿۲۲۵﴾

২২৫
আর সৎকাজ করা, তাকওয়া অবলম্বন এবং মানুষের মাঝে শান্তি স্থাপনের কাজ থেকে বিরত থাকার জন্য তোমরা আল্লাহকে তোমাদের শপথের লক্ষ্যস্থলে২৭৩ পরিণত কোরো না। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
২৭৩। ‘উরযা’ মানে বাধা। সব মঙ্গলের উৎস মহান আল্লাহর দোহাই দিয়ে কেউ মঙ্গলজনক কাজ থেকে হাত গোটাতে চাইলে এটা হবে আল্লাহর প্রতি অপবাদ ও বদনামের নামান্তর। সেই আল্লাহর নামকে কেউ অপবিত্র ও উদ্দেশ্যহীন শপথের হাতল হিসাবে ব্যবহার করলে তা হবে এ পবিত্র নামের প্রতি এক ঘোরতর অবমাননা। এ আয়াত ও পরবর্তী আয়াত ২২৭ নম্বর আয়াতের সূচনার কাজ সম্পাদন করছে। ২৭৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

لَا یُؤَاخِذُکُمُ اللّٰہُ بِاللَّغۡوِ فِیۡۤ اَیۡمَانِکُمۡ وَلٰکِنۡ یُّؤَاخِذُکُمۡ بِمَا کَسَبَتۡ قُلُوۡبُکُمۡ ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ حَلِیۡمٌ ﴿۲۲۶﴾

২২৬
আল্লাহ তোমাদের বৃথা শপথের২৭৪ জন্য তোমাদেরকে পাকড়াও করবেন না, কিন্তু তোমাদের অন্তর যা (অর্থাৎ পরিকল্পিতভাবে যে পাপ) করে, সেজন্য তিনি তোমাদের পাকড়াও করবেন। সত্য কথা হলো, আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম সহিষ্ণু।
২৭৪। কসম বা শপথ করা একটি গুরুতর ব্যাপার। অনেক লোকেরই বিনা কারণে অর্থহীন কসম বা শপথ করার অভ্যাস আছে। এসব অর্থহীন, উদ্দেশ্যহীন, অভ্যাসগত কসম কিংবা রাগের মাথায় কসম কার্যকর নয় এবং এজন্য প্রায়শ্চিত্তের প্রয়োজন নাই।

لِلَّذِیۡنَ یُؤۡلُوۡنَ مِنۡ نِّسَآئِہِمۡ تَرَبُّصُ اَرۡبَعَۃِ اَشۡہُرٍ ۚ فَاِنۡ فَآءُوۡ فَاِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۲۲۷﴾

২২৭
যারা নিজেদের স্ত্রীদের কাছ থেকে পৃথক থাকার শপথ করে তাদের (বৈধ) অপেক্ষার সময় চার মাস২৭৫ পর্যন্ত। তবে তারা যদি (স্বাভাবিক দাম্পত্য জীবনে) ফিরে আসে সেক্ষেত্রে আল্লাহ নিশ্চয় অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।কদেখুন: ২:২৩০; ৩৩:৫০; ৬৫:২খদেখুন: ২:২৩৫; ৬৫:৫
২৭৫। তালাক প্রসঙ্গে আলোচনার মাঝে প্রাসঙ্গিকভাবে শপথ বিষয়ে আলোকপাত করার পর কুরআন পুনরায় দাম্পত্যসম্পর্কের মূল বিষয়ে ফিরে এসেছে। এ আয়াতে সেসব লোকের কথা বলা হয়েছে যারা সত্যিকারভাবে তালাক না দিয়ে নিজেদের স্ত্রীদের সাথে দাম্পত্যসম্পর্ক স্থাপনে বিরত থাকার কসম খায়। লক্ষণীয় বিষয় হলো, তালাকের ব্যাপার উত্থাপনের পূর্ব মুহূর্তে কুরআন প্রথমে ‘ঋতুস্রাবের’ (২:২২৩) কথা বলেছে, যখন এক ধরনের অস্থায়ী বিচ্ছেদ অবলম্বন করা হয়। এরপর এ আয়াতে প্রত্যাহারযোগ্য সাময়িক বিচ্ছেদের কথা বলা হয়েছে। পরবর্তী আয়াতগুলোতে বাতিলযোগ্য (প্রত্যাহারযোগ্য) বিধিবদ্ধ বিচ্ছেদের বিষয় রয়েছে এবং সর্বশেষ ২:২৩১ আয়াতে রয়েছে অবাতিলযোগ্য চূড়ান্ত বিবাহবিচ্ছেদের কথা। এ এক চমৎকার ধারাবাহিকতা যা চূড়ান্ত বিবাহবিচ্ছেদের পথে সম্ভাব্য সকল বাধা আরোপ করে বিবাহবন্ধনকে অটুট ও স্থায়ী রাখতে চায়। ইসলাম যদিও বিবাহবিচ্ছেদকে স্বীকৃতি দেয় তথাপি একে একটি অপরিহার্য মন্দ কাজ হিসাবে গণ্য করে। কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে দাম্পত্যসম্পর্ক ত্যাগ করার শপথ নেয় তাহলে ইসলাম তাকে চার মাস সময় দেয়। এর মধ্যে তাকে স্ত্রীর সঙ্গে সমঝোতায় এসে দাম্পত্যসম্পর্ক স্থাপন করতে হবে, অন্যথায় বিবাহবিচ্ছেদ চূড়ান্তভাবে কার্যকর হয়ে যাবে। তালাক না দিয়ে অনির্দিষ্ট কালের জন্য স্বামী-স্ত্রীর বিচ্ছেদ ইসলাম কোনোমতেই অনুমোদন করে না। স্ত্রীকে কাছেও রাখে না আবার তালাকও দেয় না, এ ঝুলন্ত রাখাকে ইসলাম অতি জঘন্য ও ঘৃণ্য কাজ বলে মনে করে। জাহেলিয়তের যুগে পুরুষরা শপথ নিয়ে স্ত্রীদের কাছ থেকে অনির্দিষ্ট কালের জন্য বিচ্ছেদ অবলম্বন করত। এ প্রথাকে ‘ইলা’ বলা হতো। এ অবস্থায় স্ত্রী ঝুলন্ত ও অনিশ্চিত থাকত। সে না পেত স্বামীসঙ্গ, না পারত অন্য কাউকে বিয়ে করতে।

وَاِنۡ عَزَمُوا الطَّلَاقَ فَاِنَّ اللّٰہَ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿۲۲۸﴾

২২৮
আর তারা যদি তালাক২৭৬ দেবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয় সেক্ষেত্রে নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
২৭৬। এ আয়াত দিয়ে আরম্ভ হয়েছে তালাক-বিষয়ক ইসলামী আইন। এ আইন অনুযায়ী ন্যায়সংগত কারণে স্বামী তার স্ত্রীকে ‘তালাক’ দেবার অধিকার পেল। তবে এ অধিকার কদাচিৎ কেবল অতি অপরিহার্য অবস্থায় প্রয়োগ করা যেতে পারে।

وَالۡمُطَلَّقٰتُ یَتَرَبَّصۡنَ بِاَنۡفُسِہِنَّ ثَلٰثَۃَ قُرُوۡٓءٍ ؕ وَلَا یَحِلُّ لَہُنَّ اَنۡ یَّکۡتُمۡنَ مَا خَلَقَ اللّٰہُ فِیۡۤ اَرۡحَامِہِنَّ اِنۡ کُنَّ یُؤۡمِنَّ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ ؕ وَبُعُوۡلَتُہُنَّ اَحَقُّ بِرَدِّہِنَّ فِیۡ ذٰلِکَ اِنۡ اَرَادُوۡۤا اِصۡلَاحًا ؕ وَلَہُنَّ مِثۡلُ الَّذِیۡ عَلَیۡہِنَّ بِالۡمَعۡرُوۡفِ ۪ وَلِلرِّجَالِ عَلَیۡہِنَّ دَرَجَۃٌ ؕ وَاللّٰہُ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿۲۲۹﴾٪

২২৯
আর তালাকপ্রাপ্তা স্ত্রীরা নিজেদেরকে তিন ঋতুস্রাবকাল২৭৭ পর্যন্ত বিরত রাখবে। এছাড়া তারা যদি আল্লাহ ও পরকালে ঈমান রাখে তাহলে আল্লাহ তাদের গর্ভাশয়ে যা সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের জন্য বৈধ হবে না। আর তারা আপোশ-মীমাংসা২৭৮ করতে চাইলে তাদের স্বামী এর (অর্থাৎ নির্ধারিত সময়ের) মাঝে তাদের ফিরিয়ে নেবার বেশি অধিকার রাখে। আর তাদের (অর্থাৎ নারীদের) জন্য (পুরুষের ওপর) ততটুকুই অধিকার নির্ধারিত যতটুকু (পুরুষদের পক্ষ থেকে) তাদের ওপর দায়িত্ব অর্পিত, যদিও তাদের ওপর পুরুষদের একপ্রকার প্রাধান্য২৭৯ আছে। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।
সূরা আল-বাকারা - রুকু ২৮
২৭৭। ‘কুরু’ শব্দটি ‘কুর’ বা ‘কার’ শব্দের বহুবচন, যার অর্থ একটি সময়সীমা, ঋতুস্রাবকাল, ঋতুস্রাবকালীন সময়ের পূর্ববর্তী বা পরবর্তী সুস্থাবস্থা, ঋতুস্রাবের অবসান, ঋতুস্রাব ও সুস্থাবস্থার যুগ্ম সময় অর্থাৎ পূর্ণ একমাস, যে সময়ে সুস্থাবস্থা থেকে স্ত্রীলোকরা ঋতুস্রাবের অবস্থায় প্রবেশ করে (মুহীত ও মুফরাদাত)। নবী করীম (সা.)-এর সাহাবীদের মধ্যে হযরত আবু বকর ও হযরত উমর (রা.) এবং ইসলামী আইনবিদ ইমামদের মধ্যে হযরত আবু হানীফা ও হযরত আহমদ বিন হাম্বল ‘কুর’ বলতে ঋতুস্রাবের সময়টিকে বুঝতেন। অন্যদিকে হযরত আয়েশা (রা.) ও ইবনে উমর (রা.) এবং ইমাম মালিক ও ইমাম শাফী ঋতুস্রাবকাল বাদ দিয়ে সুস্থাবস্থার সময়টাকে ‘কুর’ মনে করতেন। উভয় দিকে সমান অভিমত থাকায় মুসলমানদের পক্ষে যে-কোনো অভিমত গ্রহণযোগ্য। তবে সবকিছু মিলিয়ে দেখলে (সেগুলো উপস্থাপন এখানে নিষ্প্রয়োজন) এ উপসংহারে পৌঁছানো যায়, প্রথমোক্ত অভিমতই অধিক যুক্তিযুক্ত। তবে যদি কেউ নিরাপদ সীমানায় থাকতে পছন্দ করে তার পক্ষে উভয় অভিমতকে সম্মান দিয়ে ‘কুর’ এর অর্থ ‘সম্পূর্ণ মাসই’ ধরা ভালো।
২৭৮। সকল হালাল বিষয়ের মধ্যে আল্লাহর কাছে সর্বাপেক্ষা অপছন্দনীয় হলো ‘তালাক’ (দাউদ)। তাই এর চারদিকে বেড়া দিয়ে, বাধা দিয়ে, সীমা দিয়ে রাখা হয়েছে। যেমন: (ক) ঋতুমুক্ত হবার পর যদি স্বামী সেই পরিশুদ্ধ অবস্থার সময়ে স্ত্রীগমন করে না থাকে’ তাহলে কেবল সেই সুস্থ অবস্থাতেই এক তালাক দিতে পারে, (খ) তালাক দেবার কথা ঘোষণা করার পর স্ত্রী তিনটি ঋতুকাল পর্যন্ত অপেক্ষা করবে (প্রায় তিন মাস)। এ সময়টিকে ‘ইদ্দত’ বা অপেক্ষার সময় বলা হয়। এভাবে স্বামীকে যথেষ্ট সময় দেওয়া হয়, যেন সে তার সিদ্ধান্তের সকল দিক পুঙ্খানুপুঙ্খরূপে বিবেচনা করতে পারে এবং তার মনে যদি সে স্ত্রী সম্বন্ধে ভালোবাসার রেশমাত্র থাকে তবে সেটা যেন উজ্জীবিত হয় ও তার ভূমিকা পালন করে, (গ) স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে স্বামীর কাছে তা লুকাবে না, কেননা সন্তান প্রসবকাল পর্যন্ত যে দীর্ঘ সময় ব্যয় হবার কথা সেই সময়ে দম্পতির মধ্যে সমঝোতা সৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকে, (ঘ) সম্পূর্ণ ও অপ্রত্যাহারযোগ্য বিচ্ছেদের জন্য তিন বার পূর্ণ তালাকের প্রয়োজন। প্রথম এবং দ্বিতীয় তালাকের পর ‘ইদ্দত’ কাল শেষ হবার পূর্বে স্বামী ইচ্ছা করলে স্ত্রীকে নিজের কাছে ফিরিয়ে নেবার অধিকার রাখে।
২৭৯। ব্যক্তিগত অধিকারের ক্ষেত্রে স্বামী ও স্ত্রীর অধিকার সমান সমান। তবুও ৪:৩৫ অনুযায়ী পুরুষের শারীরিক সুবিধার এবং অভিভাবকত্বের দায়িত্ব ও পারিবারিক ব্যয় নির্বাহের কারণে পরিবারে স্বামীর কিছুটা প্রাধান্য থাকে।

اَلطَّلَاقُ مَرَّتٰنِ ۪ فَاِمۡسَاکٌۢ بِمَعۡرُوۡفٍ اَوۡ تَسۡرِیۡحٌۢ بِاِحۡسَانٍ ؕ وَلَا یَحِلُّ لَکُمۡ اَنۡ تَاۡخُذُوۡا مِمَّاۤ اٰتَیۡتُمُوۡہُنَّ شَیۡئًا اِلَّاۤ اَنۡ یَّخَافَاۤ اَلَّا یُقِیۡمَا حُدُوۡدَ اللّٰہِ ؕ فَاِنۡ خِفۡتُمۡ اَلَّا یُقِیۡمَا حُدُوۡدَ اللّٰہِ ۙ فَلَا جُنَاحَ عَلَیۡہِمَا فِیۡمَا افۡتَدَتۡ بِہٖ ؕ تِلۡکَ حُدُوۡدُ اللّٰہِ فَلَا تَعۡتَدُوۡہَا ۚ وَمَنۡ یَّتَعَدَّ حُدُوۡدَ اللّٰہِ فَاُولٰٓئِکَ ہُمُ الظّٰلِمُوۡنَ ﴿۲۳۰﴾

২৩০
(প্রত্যাহারযোগ্য) খদেখুন: ২:২২৮তালাক দুবার। এরপর হয় (স্ত্রীকে) গদেখুন: ২:২৩২; ৪:১৩০; ৬৫:৩ন্যায়সংগতভাবে রাখতে হবে নয়তো সদয়ভাবে বিদায়২৮০ দিতে হবে। আর তারা উভয়েই যদি আল্লাহর নির্ধারিত সীমা বজায় রাখতে না পারার আশঙ্কা করে, কেবল সে ক্ষেত্র ছাড়া তোমরা (অর্থাৎ স্বামীরা) তাদের যা দিয়েছ তা থেকে কিছুই (ফেরত) নেওয়া তোমাদের জন্য বৈধ হবে না,২৮১ কিন্তু তোমরা যদি আশঙ্কা করো যে, তারা দুইজন আল্লাহর নির্ধারিত সীমা বজায় রাখতে পারবে না তাহলে স্ত্রী (মীমাংসার জন্য) বিনিময়স্বরূপ যা (পুরুষের অনুকূলে) ছেড়ে দেয়, তাতে (তাদের) উভয়ের কোনো পাপ হবে না।২৮২ এসব হলো আল্লাহর নির্ধারিত সীমা, তাই তোমরা তা লঙ্ঘন কোরো না। অতএব আল্লাহর নির্ধারিত সীমা যারা লঙ্ঘন করে তারাই অত্যাচারী।কদেখুন: ৪:৩৫
২৮০। প্রত্যাহারযোগ্য ও চূড়ান্ত হবার দিক থেকে তালাক তিন প্রকার। (ক) তালাক-এ-রাজঈ (অর্থাৎ প্রত্যাহারযোগ্য তালাক), (খ) তালাক-এ-বাইন (অর্থাৎ পূর্ণ তালাক) এবং (গ) তালাক-এ-বাত্তা (অর্থাৎ অপ্রত্যাহারযোগ্য ও চূড়ান্ত তালাক)।
২৮১। কোনো ব্যক্তি যখন স্ত্রীকে তালাক দেয় তখন সে তার প্রদত্ত মোহরানা ও অন্যান্য বস্তু যা স্ত্রীকে দিয়েছিল, সবকিছু থেকে সে বঞ্চিত হয়। তালাক দানের পূর্ব পর্যন্ত সে যদি মোহরানার অর্থ পরিশোধ করে না থাকে তাহলে ‘তালাক’ কার্যকর করার পূর্বেই তা পরিশোধ করতে হবে। তাছাড়া দাম্পত্য জীবনে যা কিছু সে দান করেছে তা ফেরত নেবার অধিকার তার থাকবে না। ২৮২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
২৮২। তবে যে-ক্ষেত্রে স্ত্রী নিজেই স্বামী থেকে বিচ্ছিন্ন ও মুক্ত হতে চায়, যাকে ইসলামী পরিভাষায় ‘খোলা’ বলা হয়, সেক্ষেত্রে স্ত্রী তা ‘কাযী’ বা বিচারকের মাধ্যমে লাভ করতে পারে। ‘কিন্তু তোমরা যদি আশঙ্কা করো’ কথা দিয়ে ন্যায়-অন্যায়ের আশঙ্কা বুঝায় এবং এক্ষেত্রে কাযীর মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। এরূপ ক্ষেত্রে স্ত্রীকে সম্পূর্ণভাবে কিংবা আংশিকভাবে তার মোহরানার টাকা ও স্বামীর প্রদত্ত অন্যান্য জিনিসপত্র ছেড়ে দিতে হয়, সমঝোতার মাধ্যমেই হোক অথবা কাযীর ফয়সালার মাধ্যমেই হোক। কায়েস বিন সাবিতের স্ত্রী জামিলার বিবাহবিচ্ছেদ ‘খোলা’-র একটা প্রকৃষ্ট উদাহরণ। স্বামী কায়েসের উগ্র স্বভাবের কারণে জামিলা ‘খোলা’-র আবেদন জানালেন। তিনি বললেন, স্বামীর সাথে তার বনিবনা হচ্ছে না, কারণ উভয়ের মনমেজাজে এতই পার্থক্য যে, সমঝোতা বিধান সম্ভব নয়। মহানবী (সা.) তার ‘খোলা’-এর আবেদন মঞ্জুর করলেন, তবে তার স্বামীর দেওয়া বাগানটি স্বামীকে ফেরত দিতে হলো (বুখারী)।