৮৯

الفجر

সূরা আল-ফাজর

Al-Fajr

মক্কী ৩১ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩১ আয়াত এবং ১ রুকূ

وَفِرۡعَوۡنَ ذِی الۡاَوۡتَادِ ﴿۪ۙ۱۱﴾

১১
আর ফেরাউনের সাথে (কৃত আচরণ লক্ষ করে দেখো নি)- যে ছিল বিশাল সৈন্য-শিবিরের অধিকারী।

الَّذِیۡنَ طَغَوۡا فِی الۡبِلَادِ ﴿۪ۙ۱۲﴾

১২
যারা দেশে দেশে ঔদ্ধত্য প্রদর্শন করেছিল।

فَاَکۡثَرُوۡا فِیۡہَا الۡفَسَادَ ﴿۪ۙ۱۳﴾

১৩
গদেখুন: ২৮:৫এবং সেসব স্থানে তারা অনেক নৈরাজ্য সৃষ্টি করেছিল।

فَصَبَّ عَلَیۡہِمۡ رَبُّکَ سَوۡطَ عَذَابٍ ﴿ۚۙ۱۴﴾

১৪
সুতরাং তোমার প্রতিপালক-প্রভু তাদের ওপর শাস্তির কশাঘাত হানলেন।৩৩৩৭
৩৩৩৭। ‘সাওত’ অর্থ চাবুক, বেত্রাঘাত, প্রচণ্ডতা (লেইন)

اِنَّ رَبَّکَ لَبِالۡمِرۡصَادِ ﴿ؕ۱۵﴾

১৫
নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভু (অপরাধীদের ধরার জন্য) ওত পেতে আছেন।

فَاَمَّا الۡاِنۡسَانُ اِذَا مَا ابۡتَلٰٮہُ رَبُّہٗ فَاَکۡرَمَہٗ وَنَعَّمَہٗ ۬ۙ فَیَقُوۡلُ رَبِّیۡۤ اَکۡرَمَنِ ﴿ؕ۱۶﴾

১৬
অতএব মানুষের অবস্থা দেখো! তার প্রতিপালক-প্রভু যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর তাকে সম্মান দান করেন এবং তার প্রতি অনুগ্রহ করেন তখন সে বলে ওঠে, ‘আমার প্রতিপালক-প্রভু আমাকে সম্মানিত করেছেন।৩৩৩৮
৩৩৩৮। আল্লাহ তা’লা মানুষকে মানসম্মান ও ধনসম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার অনেক সময় সৎকর্মের পুরস্কারস্বরূপ তাকে সেগুলো দিয়ে থাকেন। তেমনইভাবে কষ্টে ফেলেও আল্লাহ মানুষের পরীক্ষা করেন। সদ্গুণের অধিকারীরা এতে পুরস্কৃত হন এবং অসৎ ব্যক্তিরা বরং আরো শাস্তি পাবার যোগ্য বলে নিজেদেরকে প্রমাণ করে। মানুষের সাধারণ প্রবৃত্তি এমনই যে, সে যখন আরামে ও প্রাচুর্যে দিন কাটায় তখন সে ভাবতে থাকে, এগুলো তার শ্রম ও প্রচেষ্টার ফলমাত্র, তার উন্নত বুদ্ধির ফলেই সে এগুলো লাভ করেছে (২৮:৭৯), কিন্তু দুর্ভাগ্য ও দুর্দিন যখন আসে তখন সে এগুলোর জন্য আল্লাহকে দায়ী করে।

وَاَمَّاۤ اِذَا مَا ابۡتَلٰٮہُ فَقَدَرَ عَلَیۡہِ رِزۡقَہٗ ۬ۙ فَیَقُوۡلُ رَبِّیۡۤ اَہَانَنِ ﴿ۚ۱۷﴾

১৭
কদেখুন: ১৭:৮৪আর যখনই তিনি তাকে পরীক্ষা করেন এবং তার জন্য তার জীবিকা সংকীর্ণ করে দেন তখন সে বলে বসে, ‘আমার প্রতিপালক-প্রভু আমাকে অপমানিত করেছেন।’খদেখুন: ১৭:৮৪

کَلَّا بَلۡ لَّا تُکۡرِمُوۡنَ الۡیَتِیۡمَ ﴿ۙ۱۸﴾

১৮
গদেখুন: ১০৭:৩সাবধান! প্রকৃতপক্ষে তোমরা এতিমকে সম্মান করো না,ঘদেখুন: ৬৯:৩৫; ১০৪:৩চদেখুন: ২:১১০; ৬:১৫৯; ১৬:৩৪

وَلَا تَحٰٓضُّوۡنَ عَلٰی طَعَامِ الۡمِسۡکِیۡنِ ﴿ۙ۱۹﴾

১৯
ঘএবং অভাবীকে অন্নদানে তোমরা পরস্পরকে উৎসাহিত করো না।

وَتَاۡکُلُوۡنَ التُّرَاثَ اَکۡلًا لَّمًّا ﴿ۙ۲۰﴾

২০
আর তোমরা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি (অন্যায়ভাবে) গোগ্রাসে ভক্ষণ করো,