২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

وَالَّذِیۡنَ یُتَوَفَّوۡنَ مِنۡکُمۡ وَیَذَرُوۡنَ اَزۡوَاجًا ۚۖ وَّصِیَّۃً لِّاَزۡوَاجِہِمۡ مَّتَاعًا اِلَی الۡحَوۡلِ غَیۡرَ اِخۡرَاجٍ ۚ فَاِنۡ خَرَجۡنَ فَلَا جُنَاحَ عَلَیۡکُمۡ فِیۡ مَا فَعَلۡنَ فِیۡۤ اَنۡفُسِہِنَّ مِنۡ مَّعۡرُوۡفٍ ؕ وَاللّٰہُ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿۲۴۱﴾

২৪১
গদেখুন: ২:২৩৫আর তোমাদের মাঝে যাদের মৃত্যু দেওয়া হয় এবং তারা স্ত্রীদের রেখে যায়, তাদের স্ত্রীদের পক্ষে ওসিয়্যত হলো, তারা (নিজেদের গৃহে) এক বছর২৯৮ পর্যন্ত সুযোগসুবিধা ভোগ করবে আর (তাদের যেন) বের করা না হয়; কিন্তু তারা (স্বেচ্ছায়) যদি বেরিয়ে যায় তাহলে তারা নিজেদের ব্যাপারে ন্যায়সংগতভাবে যে সিদ্ধান্তই গ্রহণ করুক তাতে তোমাদের কোনো পাপ হবে না। আর আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।ঘদেখুন: ৬৫:৮
২৯৮। বিধবার জন্য যে ৪ মাস ১০ দিনের ‘ইদ্দত’ অর্থাৎ অপেক্ষার সময় নির্ধারণ করা হয়েছে (২:২৩৫), সেই সময়ে স্বামীর বাড়িতে থাকার তার পূর্ণ অধিকার রয়েছে এবং উক্ত সময়ে তার ভরণপোষণ করতে সদ্যমৃত স্বামীর উত্তরাধিকারীরা বাধ্য। তবে এখানে যে এক বছরের ভরণপোষণ ও থাকা-খাওয়ার কথা বলা হয়েছে তা ইদ্দতের অতিরিক্ত সময়, যা বিধবার প্রতি অধিক সুবিধা দান বা অনুগ্রহ প্রদর্শনস্বরূপ। এ সুবিধা দান অবশ্যকর্তব্য বা বাধ্যতামূলক নয়।

وَلِلۡمُطَلَّقٰتِ مَتَاعٌۢ بِالۡمَعۡرُوۡفِ ؕ حَقًّا عَلَی الۡمُتَّقِیۡنَ ﴿۲۴۲﴾

২৪২
আর তালাকপ্রাপ্তা নারীদেরও ন্যায়সংগতভাবে কিছু সুযোগসুবিধা২৯৯ দিতে হবে। (এটি) মুত্তাকীদের জন্য অবশ্যকর্তব্য।
২৯৯। পূর্ববর্তী আয়াতে বিধবার প্রতি যে-রূপ অতিরিক্ত সুবিধা প্রদানের কথা বলা হয়েছে, তেমনই বর্তমান আয়াতে তালাকপ্রাপ্তা স্ত্রীর প্রতি অতিরিক্ত সুবিধা দান ও দয়া দেখানোর কথা বলা হয়েছে। এটা তালাকপ্রাপ্তা স্ত্রীর ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়, কেননা বিবাহবিচ্ছেদকালে স্বাভাবিকভাবে যে ক্ষোভের সঞ্চার হয় তা মানুষকে বিচ্ছিন্ন স্ত্রীর প্রতি অন্যায় ও নিষ্ঠুর ব্যবহারের দিকে প্ররোচিত করে।

کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمۡ اٰیٰتِہٖ لَعَلَّکُمۡ تَعۡقِلُوۡنَ ﴿۲۴۳﴾٪

২৪৩
এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর নিদর্শনাবলি সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যেন তোমরা বিবেকবুদ্ধি খাটাও।
সূরা আল-বাকারা - রুকু ৩১

اَلَمۡ تَرَ اِلَی الَّذِیۡنَ خَرَجُوۡا مِنۡ دِیَارِہِمۡ وَہُمۡ اُلُوۡفٌ حَذَرَ الۡمَوۡتِ ۪ فَقَالَ لَہُمُ اللّٰہُ مُوۡتُوۡا ۟ ثُمَّ اَحۡیَاہُمۡ ؕ اِنَّ اللّٰہَ لَذُوۡ فَضۡلٍ عَلَی النَّاسِ وَلٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَشۡکُرُوۡنَ ﴿۲۴۴﴾

২৪৪
তুমি কি তাদের প্রতি লক্ষ করো নি, যারা মৃত্যুর৩০০ ভয়ে নিজেদের বাড়িঘর থেকে বের৩০১ হয়েছিল এবং (সংখ্যায়) তারা ছিল হাজার হাজার৩০২? তখন আল্লাহ তাদের বলেছিলেন, কদেখুন: ৫:২৭‘তোমরা মৃত্যুবরণ করো,’৩০৩ এরপর তিনি তাদের জীবিত করলেন। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি পরম অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা জ্ঞাপন করে না।
৩০০। বনী ইসরাঈল এজন্য মিশর ত্যাগ করতে বাধ্য হয়েছিল যে, সেখানে আরো থাকার অর্থ হতো তাদের ভবিষ্যৎ প্রজন্মসহ সমূলে ধ্বংস হয়ে যাওয়া, কেননা ফেরাউন তাদের পুরুষদেরকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার সকল উপায় ও প্রক্রিয়া অবলম্বন করেছিল। ২:৫০ দেখুন।
৩০১। ফেরাউনের অত্যাচারের দরুন ইসরাঈলীরা যখন মিশর ত্যাগ করে এশিয়ায় আসল তখন মূসা (আ.) তাদেরকে ‘প্রতিশ্রুত দেশে’ প্রবেশ করার জন্য অগ্রসর হতে বললেন, কিন্তু সে স্থানের অধিবাসীদের ভয়ে তারা আর অগ্রসর হলো না (৫:২৫)।
৩০২। মিশর ত্যাগকারী ইসরাঈলীদের সংখ্যা বাইবেলে ছয় লক্ষ বলে উল্লিখিত হয়েছে। কুরআনের বর্ণনা অনুযায়ী তারা কয়েক হাজার ছিল। সাম্প্রতিক গবেষণার ফলে প্রাপ্ত সংখ্যা কুরআনের অভিমতকেই সত্য সাব্যস্ত করে (হিস্ট্রি অব দি পিপল অব ইসরাঈল, প্রণেতা আরনেস্ট রেনান, পৃ. ১৪৫, ১৮৮৮ই প্রকাশিত এবং হিস্ট্রি অব প্যালেস্টাইন এন্ড দি জুইশ, ১ম খণ্ড, পৃ. ১৭৪, প্রণেতা জন কিটো, ২:৬১-ও দেখুন)।
৩০৩। যারা হযরত মূসা (আ.)-এর উপদেশ ও আদেশ অগ্রাহ্য করল এবং ‘কেনান’-এর দিকে অগ্রসর হতে অস্বীকার করল, তারা সিনাই-এর পার্বত্য অঞ্চলে ঘুরতে ঘুরতে অবশেষে বনাঞ্চলেই ধ্বংস হয়ে গেল। অতঃপর তাদের মধ্যে নতুন প্রজন্মের উদ্ভব ঘটলে তারা নব উদ্যমে যশুয়ার নেতৃত্বে প্রতিশ্রুত ভূমিতে প্রবেশ করে। অন্যত্র কুরআন বলে, ‘অতঃপর আমরা তোমাদের মৃত্যুসম (অবস্থার) পর তোমাদেরকে উত্থিত করলাম’ (২:৫৭)।

وَقَاتِلُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿۲۴۵﴾

২৪৫
কদেখুন: ৫:২৭আর আল্লাহর পথে তোমরা যুদ্ধ৩০৪ করো এবং জেনে রাখো, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।খদেখুন: ২:১৯১; ৪:৮৫
৩০৪। বনী ইসরাঈলের দৃষ্টান্ত দিয়ে এ আয়াতে মুসলমানদেরকে বলা হয়েছে, যারা মৃত্যুকে ভয় করে এবং জাতীয় সত্তা ও সম্মান রক্ষার জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত হয় না, তারা বেঁচে থাকতে পারে না। আত্মোৎসর্গকে জাতীয় উন্নতির চাবিকাঠিরূপে কুরআন চিহ্নিত করেছে। ৩০৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

مَنۡ ذَا الَّذِیۡ یُقۡرِضُ اللّٰہَ قَرۡضًا حَسَنًا فَیُضٰعِفَہٗ لَہٗۤ اَضۡعَافًا کَثِیۡرَۃً ؕ وَاللّٰہُ یَقۡبِضُ وَیَبۡصُۜطُ ۪ وَاِلَیۡہِ تُرۡجَعُوۡنَ ﴿۲۴۶﴾

২৪৬
গদেখুন: ৫৭:১২,১৯; ৬৪:১৮কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ৩০৫ দেবে, যেন তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করেন? আর আল্লাহ (সম্পদ) গ্রহণ করেন ও সম্প্রসারিত করেন, অবশেষে তাঁরই দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে।
৩০৫। আল্লাহর রাস্তায় টাকাপয়সা ও ধনসম্পদ খরচ করাকে কুরআন আল্লাহকে ঋণদান রূপে বর্ণনা করেছে। এর অর্থ হলো ধর্মকর্ম ও পুণ্যকাজে অর্থ ব্যয় করলে সে অর্থ কখনো বিফলে যায় না।

اَلَمۡ تَرَ اِلَی الۡمَلَاِ مِنۡۢ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ مِنۡۢ بَعۡدِ مُوۡسٰی ۘ اِذۡ قَالُوۡا لِنَبِیٍّ لَّہُمُ ابۡعَثۡ لَنَا مَلِکًا نُّقَاتِلۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ؕ قَالَ ہَلۡ عَسَیۡتُمۡ اِنۡ کُتِبَ عَلَیۡکُمُ الۡقِتَالُ اَلَّا تُقَاتِلُوۡا ؕ قَالُوۡا وَمَا لَنَاۤ اَلَّا نُقَاتِلَ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَقَدۡ اُخۡرِجۡنَا مِنۡ دِیَارِنَا وَاَبۡنَآئِنَا ؕ فَلَمَّا کُتِبَ عَلَیۡہِمُ الۡقِتَالُ تَوَلَّوۡا اِلَّا قَلِیۡلًا مِّنۡہُمۡ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌۢ بِالظّٰلِمِیۡنَ ﴿۲۴۷﴾

২৪৭
তুমি কি মূসার পর বনী ইসরাঈলের প্রধানদের অবস্থা দেখো নি যখন তারা তাদের এক নবীকে বলেছিল, ‘আমাদের জন্য এক বাদশা নিযুক্ত করে দাও, যেন আমরা (তার অধীনে) আল্লাহর পথে যুদ্ধ করতে পারি?’ সে বলল, ‘এমন হবে না তো, তোমাদের জন্য যুদ্ধ বাধ্যকর করা হবে আর তোমরা যুদ্ধ করবে না?’ তারা বলল, ‘আমাদের কী হয়েছে যে, আমরা আল্লাহর পথে যুদ্ধ৩০৬ করব না অথচ আমরা আমাদের বাড়িঘর থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমরা সন্তানসন্ততি থেকে (বিতাড়িত)?’ অথচ তাদের জন্য যখন যুদ্ধ বাধ্যকর করা হলো তখন তাদের অল্প কয়েকজন ছাড়া সবাই পৃষ্ঠপ্রদর্শন করল। আর আল্লাহ সীমালঙ্ঘনকারীদের বিষয়ে সবিশেষ অবগত।কদেখুন: ৪:৭৮খদেখুন: ৩:২৭
৩০৬। হযরত মূসা (আ.)-এর সময় ইসরাঈল জাতি যে অবস্থায় ছিল, এ আয়াতে বর্ণিত ঘটনার পরবর্তীকালে তাদের অবস্থার কিছু উন্নতি হয়েছিল বলে দেখা যায়। কুরআনে ৫:২৫ হতে দেখা যায়, যখন হযরত মূসা (আ.) তাঁর অনুসারীদেরকে আদেশ ও উপদেশ দিলেন যে, আল্লাহর খাতিরে শত্রুদের সাথে তাদের যুদ্ধ করতে হবে তখন তারা উত্তর দিয়েছিল, তুমি এবং তোমার প্রভু যাও আর তোমরা দুইজনই যুদ্ধ করো। আমরা এখানে বসে থাকব। ৩০৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَقَالَ لَہُمۡ نَبِیُّہُمۡ اِنَّ اللّٰہَ قَدۡ بَعَثَ لَکُمۡ طَالُوۡتَ مَلِکًا ؕ قَالُوۡۤا اَنّٰی یَکُوۡنُ لَہُ الۡمُلۡکُ عَلَیۡنَا وَنَحۡنُ اَحَقُّ بِالۡمُلۡکِ مِنۡہُ وَلَمۡ یُؤۡتَ سَعَۃً مِّنَ الۡمَالِ ؕ قَالَ اِنَّ اللّٰہَ اصۡطَفٰٮہُ عَلَیۡکُمۡ وَزَادَہٗ بَسۡطَۃً فِی الۡعِلۡمِ وَالۡجِسۡمِ ؕ وَاللّٰہُ یُؤۡتِیۡ مُلۡکَہٗ مَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ وَاسِعٌ عَلِیۡمٌ ﴿۲۴۸﴾

২৪৮
আর তাদের নবী তাদেরকে বলল, ‘নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য তালূতকে৩০৭ বাদশা নিযুক্ত করেছেন।’ তারা বলল, ‘আমাদের ওপর কীভাবে তার রাজত্ব চলতে পারে অথচ রাজত্ব করার অধিকার আমরা তার চেয়ে বেশি রাখি আর তাকে (তেমন) কোনো আর্থিক প্রাচুর্যও দেওয়া হয় নি?’ সে বলল, ‘নিশ্চয় আল্লাহ তাকে তোমাদের ওপর প্রাধান্য দিয়েছেন এবং তিনি তাকে জ্ঞানে ও দৈহিকভাবে সমৃদ্ধশালী করেছেন।’ বস্তুত আল্লাহ যাকে চান তাকে তাঁর রাজত্ব দান করেন। আর আল্লাহ প্রাচুর্যদাতা, সর্বজ্ঞ।
৩০৭। ‘তালূত’ বনী ইসরাঈল জাতির একজন বাদশা, যিনি দাউদ নবী (আ.)-এর দু-শো বছর পূর্বে এবং মূসা (আ.)-এর দু-শো বছর পরে রাজত্ব করেছিলেন। কুরআনের তফসীরকারদের অনেকে তালূতকে ‘সাউল’ বলে মনে করেছেন। তবে কুরআনের বর্ণনা ‘গিদিওনের’ সঙ্গে যতটা মেলে সাউলের সাথে ততটা মেলে না (বিচারক চরিত ৬:৮)। গিদিওন ১২৫০ খ্রিষ্টপূর্বাব্দে ছিলেন এবং বাইবেল তাকে সাহসী ও প্রতিপত্তিশালী ব্যক্তিত্ব বলে অভিহিত করেছে (বিচারক চরিত ৬:১২) আর তালূত বলতেও তা-ই বুঝায়। কয়েকজন খ্রিষ্টান লেখক বলেছেন, এ পরিচ্ছেদে বর্ণিত ঘটনা দুটি ভিন্ন ভিন্ন সময়ে দু-শো বছরের ব্যবধানে ঘটেছে। অতএব এ পরিচ্ছেদটিতে ঘটনা বর্ণনায় কুরআনের ঐতিহাসিক কাল নির্ণয়ে ভুল দেখা যায়। পরিচ্ছেদটি নিশ্চয় দুটি ভিন্ন সময়ের ঘটনাই উল্লেখ করেছে, কিন্তু এতে সময়ের কোনো অসংগতি ঘটে নি। কুরআনের বর্ণনার আসল উদ্দেশ্য হলো, ইহুদী জাতির ভিন্ন ভিন্ন গোত্রে ঐক্য কীভাবে সম্পন্ন হলো তা বর্ণনা করা। ঐক্য সাধনের প্রক্রিয়া আরম্ভ হয়েছিল গিদিওনের (অর্থাৎ তালুতের) সময়ে দাউদ (আ.)-এর দু-শো বছর পূর্বে আর তা সমাধা হয় দাউদ (আ.)-এর রাজত্বকালে। পূর্ববর্তী আয়াতের ‘মূসার পর’ কথাটি এ ইঙ্গিত দেয়, ঘটনাটি সে সময়ে ঘটেছিল যখন ইসরাঈলীরা ইতিহাসে এক জাতি হিসাবে রূপ নিতে শুরু করেছিল। মূসা (আ.)-এর দু-শো বছর পর তারা বিভিন্ন ক্ষেত্রে বিভক্ত হয়ে পড়েছিল। তাদের কোনো বাদশা ছিল না এবং তাদের কোনো সেনাবাহিনীও ছিল না। তাদের দলাদলি ও বিশৃঙ্খলার কারণে আল্লাহ শাস্তিরূপে তাদেরকে মিদিয়ানীদের হাতে সমর্পণ করলেন। মিদিয়ানীরা সাত বছর ধরে তাদের ওপর লুণ্ঠন-নির্যাতন চালালো। তারা পর্বত গুহায় আশ্রয় নিতে বাধ্য হলো (বিচারক চরিত ১:৬)। এ অবস্থায় তারা আল্লাহর কাছে কাঁদতে লাগল এবং তিনি তাদের মাঝে এক নবীর আবির্ভাব ঘটালেন। গিদিওনের কাছে আল্লাহর এক ফেরেশতা এসে তাকে বাদশা নিযুক্ত করে স্বর্গীয় সাহায্যের আশ্বাস প্রদান করল। তখন গিদিওন আল্লাহকে বললেন, হে আমার প্রভু! কীভাবে, কী দিয়ে আমি বনী ইসরাঈলকে বাঁচাবো? তুমি তো জানো, আমি মানাশের এক গরিব পরিবারের লোক এবং আমার পিতার সন্তানদের মধ্যে আমি নগণ্য (বিচারক চরিত ৬:৫)। একথাগুলো কুরআনের আলোচ্য আয়াতে বর্ণিত তালুতের বর্ণনার সাথে হুবহু মিলে যায়। গিদিওন ও তালূত যে একই ব্যক্তি তা আরো পরিষ্কার হয়ে যায় যখন দেখা যায় গিদিওনের সময় ইসরাঈলীদেরকে পানির কষ্ট দিয়ে পরীক্ষা করা হয়েছিল। বাইবেলে প্রদত্ত এ পরীক্ষার বর্ণনা (বিচারক চরিত ৭:৪- ৭) কুরআনের বর্ণনার সাথে একেবারে মিলে যায়। বিচারক চরিত ৭:৪-৭ থেকে আমরা জানতে পারি, এ পরীক্ষার পর গিদিওনের সাথে মাত্র তিনশ লোক অবশিষ্ট ছিল। একটা মজার ব্যাপার হলো, মহানবী (সা.)-এর একজন সাহাবী হযরত বারা (রা.) বলেছিলেন, বদরের যুদ্ধে আমরা সংখ্যায় ছিলাম তিনশ তেরোজন এবং এ সংখ্যাটি তালুতকে অনুসরণকারীদের সংখ্যার সমান (তিরমিযী, বাবুস সিয়ার)। এ থেকে এ সিদ্ধান্তে উপনীত হওয়া সহজ, তালুত গিদিওন ছাড়া অন্য কেউ নয়। তালুত ও গিদিওন যে একই ব্যক্তি তা ‘গিদিওন’ শব্দটির অর্থ থেকেও প্রতিপন্ন হয়। এ শব্দটি যে হিব্রু ধাতু থেকে উৎপন্ন তার অর্থ হলো ‘কেটে ফেলে দেওয়া’ বা ‘কেটে ফেলা’ (জুইশ এনসাই.)। অতএব গিদিওন অর্থ দাঁড়ায়, ‘যে ব্যক্তি তার প্রতিদ্বন্দ্বীকে কেটে

وَقَالَ لَہُمۡ نَبِیُّہُمۡ اِنَّ اٰیَۃَ مُلۡکِہٖۤ اَنۡ یَّاۡتِیَکُمُ التَّابُوۡتُ فِیۡہِ سَکِیۡنَۃٌ مِّنۡ رَّبِّکُمۡ وَبَقِیَّۃٌ مِّمَّا تَرَکَ اٰلُ مُوۡسٰی وَاٰلُ ہٰرُوۡنَ تَحۡمِلُہُ الۡمَلٰٓئِکَۃُ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۲۴۹﴾٪

২৪৯
আর তাদের নবী তাদের বলল, ‘নিশ্চয় তার রাজত্বের নিদর্শন হলো, তোমাদের কাছে সেই সিন্দুক৩০৮ আসবে যাতে তোমাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে প্রশান্তি থাকবে এবং (আরো) থাকবে মূসার ও হারূনের বংশধরদের রেখে যাওয়া অবশিষ্ট (উত্তরাধিকার);৩০৯ ফেরেশতারা তা (অর্থাৎ সিন্দুক) বহন করবে। তোমরা মুমিন হয়ে থাকলে অবশ্যই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে।’
সূরা আল-বাকারা - রুকু ৩২
৩০৮। ‘তাবৃত’ অর্থ: (১) সিন্দুক বা বাক্স, (২) বুক ও বুকের হাড় এবং যা সেখানে থাকে, যেমন- হৃৎপিণ্ড ইত্যাদি (লেইন), (৩) হৃদয় যা জ্ঞান, প্রজ্ঞা ও শান্তি ধারণ করে (মুফরাদাত)। তফসীরকাররা তাবৃত শব্দের তাৎপর্য নিয়ে মতভেদ করেছেন। বাইবেলে একে নৌকা বা সিন্দুক বলে উল্লেখ করেছে এবং কুরআনের বর্ণনা থেকে স্পষ্ট বুঝা যায়, শব্দটি ‘হৃদয়’ বা অন্তর অর্থে ব্যবহৃত হয়েছে। এ আয়াতে ‘তাবৃত’ সম্বন্ধে বলা হয়েছে, এতে তোমার প্রভুর পক্ষ থেকে প্রশান্তি থাকবে। একথা নৌকা, বাক্স বা জাহাজ সম্বন্ধে খাটে না। অন্যকে প্রশান্তি দান তো দূরের কথা, বাইবেলের কথিত সিন্দুক বা বাক্স বনী ইসরাঈলকে পরাজয় থেকে বাঁচাতে তো পারলই না, এমনকি নিজেদেরকেও লুণ্ঠিত হওয়া থেকে বাঁচাতে পারল না। সে সিন্দুক সাথে নিয়ে সাউল অভিযানে গিয়ে স্বয়ং অপমানজনক পরাজয় বরণ করল এবং অতি হীন ও অসম্মানিত অবস্থায় তার মৃত্যু হলো। এরূপ সিন্দুক বা তাবৃত বনী ইসরাঈলের শান্তির উৎস হতে পারে না। আল্লাহ তা’লা তাদেরকে যা দিয়েছিলেন তা স্থির বীরত্বভরা, অধ্যবসায়ী হৃদয় যার সাথে প্রশান্তি মিলিত হয়ে তাদেরকে এমন শক্তিশালী করে তুলল যার কারণে তারা শত্রুর মোকাবিলা করে তাদেরকে শোচনীয়ভাবে পরাজিত করতে সক্ষম হলো।
৩০৯। আল্লাহ তা’লা বনী ইসরাঈলের প্রতি অন্য যে একটি অনুগ্রহ করেছিলেন তা এ আয়াতে ‘বংশধরদের রেখে যাওয়া অবশিষ্ট (উত্তরাধিকার)’ বলে উল্লিখিত হয়েছে। মূসা ও হারুন (আ.)-এর বংশে যে গুণাবলি বিকশিত হয়েছিল, সেই মহৎ গুণগুলোও আল্লাহ তা’লা তাদের হৃদয়ে বিকশিত করেছিলেন। মূসা ও হারূন (আ.)-এর বংশ উত্তরাধিকারসূত্রে কোনো পার্থিব ধনসম্পদ রেখে যান নি। তারা নিজেদের সন্তানসন্ততির মাঝে মহৎ নৈতিক গুণাবলির উত্তরাধিকার রেখে গিয়েছিলেন যা আল্লাহর অনুগ্রহে বনী ইসরাঈল পরে লাভ করেছিল।

فَلَمَّا فَصَلَ طَالُوۡتُ بِالۡجُنُوۡدِ ۙ قَالَ اِنَّ اللّٰہَ مُبۡتَلِیۡکُمۡ بِنَہَرٍ ۚ فَمَنۡ شَرِبَ مِنۡہُ فَلَیۡسَ مِنِّیۡ ۚ وَمَنۡ لَّمۡ یَطۡعَمۡہُ فَاِنَّہٗ مِنِّیۡۤ اِلَّا مَنِ اغۡتَرَفَ غُرۡفَۃًۢ بِیَدِہٖ ۚ فَشَرِبُوۡا مِنۡہُ اِلَّا قَلِیۡلًا مِّنۡہُمۡ ؕ فَلَمَّا جَاوَزَہٗ ہُوَ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا مَعَہٗ ۙ قَالُوۡا لَا طَاقَۃَ لَنَا الۡیَوۡمَ بِجَالُوۡتَ وَجُنُوۡدِہٖ ؕ قَالَ الَّذِیۡنَ یَظُنُّوۡنَ اَنَّہُمۡ مُّلٰقُوا اللّٰہِ ۙ کَمۡ مِّنۡ فِئَۃٍ قَلِیۡلَۃٍ غَلَبَتۡ فِئَۃً کَثِیۡرَۃًۢ بِاِذۡنِ اللّٰہِ ؕ وَاللّٰہُ مَعَ الصّٰبِرِیۡنَ ﴿۲۵۰﴾

২৫০
এরপর তালুত যখন সৈন্যবাহিনীসহ বের হলো তখন সে বলল, ‘নিশ্চয় আল্লাহ একটি নদীর মাধ্যমে তোমাদের পরীক্ষা করবেন। অতএব যে তা থেকে (পানি) পান করবে আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। তবে যে (পেট ভরে পানি) পান করবে না, কেবল এক-আধ কোষ৩১০ পান করবে নিশ্চয় সে আমার (দলভুক্ত)।’ তথাপি তাদের অল্প সংখ্যক ছাড়া অধিকাংশই তা থেকে পান করল। অতঃপর যখন সে নিজে ও তার সাথে যারা ইমান এনেছিল ধরাশায়ী করে।’ বাইবেলে গিদিওনকে ‘মহাশক্তিধর সাহসী ব্যক্তিত্ব’ হিসাবে অভিহিত করা হয়েছে (বিচারক চরিত ৬:১২) [ফাইভ ভলিউম কমেন্ট্রি।। তারা তা পার হলো তখন তারা বলল, ‘আজ জালূত৩১০-ক ও তার সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের দাঁড়ানোর আদৌ কোনো ক্ষমতা নাই’ (কিন্তু) যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে বলে নিশ্চিত বিশ্বাস রাখত, তারা বলল, ‘এমন অনেক ছোটো ছোটো দল রয়েছে যারা আল্লাহর আদেশে বড়ো বড়ো দলের বিরুদ্ধে বিজয়ী হয়েছে। বস্তুত আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।’
৩১০। নিষিদ্ধ পানি থেকে কেবল এক-আধ কোষ পানি পানের অনুমতি দানের দুটি উদ্দেশ্য ছিল: (১) অগ্রসরমান যোদ্ধাদেরকে শুধু জিহ্বা ও গলা ভিজিয়ে কিছুটা শারীরিক শান্তি দান করা এবং মুক্তভাবে বেশি পান করা থেকে বিরত রেখে তাদের তেজবিক্রমে ভাটা বা অবসাদ আসতে না দেওয়া, যাতে শত্রুর মোকাবিলার সামর্থ্য বজায় থাকে, (২) লোভ সংবরণের কঠিন পরীক্ষা নেওয়া। একজন তৃষ্ণার্ত লোকের পক্ষে পানি পান না করে থাকা তুলনামূলকভাবে সহজ কিন্তু প্রচুর পানি পেয়েও মাত্র এক কোষ পান করে নিজেকে সংবরণ করা কঠিন (দেখুন বিচারক চরিত ৭:৫-৬)। ‘নহর’ শব্দের অন্য অর্থ ‘প্রাচুর্য’। শব্দটির এ অর্থ ধরলে আয়াতটির অর্থ হবে, তাদেরকে প্রাচুর্য দিয়ে পরীক্ষা করা হবে। যারা তখন লোভ সংবরণ করতে পারবে না তারা আল্লাহর দেওয়া দায়িত্ব সম্পাদনের অযোগ্য হয়ে পড়বে। যারা এ প্রাচুর্যকে সংযমের সাথে ব্যবহার করবে তারাই সফল হবে।
৩১০-ক। ‘জালুত’ একটি গুণবাচক নাম যার অর্থ বিশৃঙ্খল ব্যক্তি বা জাতি, যারা অপরকে আক্রমণ ও অপমান করে বেড়ায়। বাইবেলে এর সমার্থক নাম গলিয়াথ (১ শ্যামুয়েল ১৭:৪)। ‘গলিয়াথ’ অর্থ দ্রুতগতিসম্পন্ন, ভাংচুরকারী, ধ্বংসকারী, প্রেতাত্মা অথবা নেতা অথবা দানব (এনসাই বিরি, জুইশ এনসাই.)। বাইবেলে যদিও শব্দটিকে ব্যক্তি বিশেষের জন্যও ব্যবহৃত হয়ে থাকতে পারে যাদেরকে অরাজকতা, কপটতা, বর্বরতা ও উচ্ছৃঙ্খলতার প্রতীক বলে ধরে নেওয়া হয়েছে। কুরআন এ উভয় অর্থেই শব্দটাকে এ আয়াতে ব্যবহার করেছে।