৫

المائدة

সূরা আল-মায়েদা

Al-Ma'idah

মাদানী ১২১ আয়াত ১৬ রুকু পারা ৬–৭

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১২১ আয়াত ও ১৬ রুকূ

تَرٰی کَثِیۡرًا مِّنۡہُمۡ یَتَوَلَّوۡنَ الَّذِیۡنَ کَفَرُوۡا ؕ لَبِئۡسَ مَا قَدَّمَتۡ لَہُمۡ اَنۡفُسُہُمۡ اَنۡ سَخِطَ اللّٰہُ عَلَیۡہِمۡ وَفِی الۡعَذَابِ ہُمۡ خٰلِدُوۡنَ ﴿۸۱﴾

৮১
তুমি তাদের অনেককে কাফিরদের বন্ধুরূপে গ্রহণ করতে দেখবে। তারা নিজেদের জন্য যা আগাম পাঠিয়েছে তা নিশ্চয় অত্যন্ত মন্দ, ফলে কদেখুন: ৩:১৬৩আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন এবং তারা দীর্ঘকাল শাস্তিতে (নিপতিত) থাকবে।

وَلَوۡ کَانُوۡا یُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَالنَّبِیِّ وَمَاۤ اُنۡزِلَ اِلَیۡہِ مَا اتَّخَذُوۡہُمۡ اَوۡلِیَآءَ وَلٰکِنَّ کَثِیۡرًا مِّنۡہُمۡ فٰسِقُوۡنَ ﴿۸۲﴾

৮২
আর তারা যদি আল্লাহ এবং এ নবীর৭৮৪ প্রতি, অধিকন্তু যা তার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এতে ঈমান আনত তাহলে তারা তাদের (অর্থাৎ কাফিরদের) বন্ধু বানাতো না; কিন্তু তাদের অধিকাংশ দুষ্কর্মপরায়ণ।
৭৮৪। এ আয়াতে উল্লিখিত ‘আন-নাবী’ দ্বারা মহানবী (সা.)-কে বুঝিয়েছে, কেননা কুরআনে যেখানেই ‘আল্লাহর নবী’ বলা হয়েছে, সেখানেই বিনা ব্যতিক্রমে নবী করীম (সা.)-কে বুঝিয়েছে। এমনকি ইনজীল মহানবী (সা.)-কে ‘সেই নবী’ বলে উল্লেখ করেছে (যোহন ১:২১, ২৫), অর্থাৎ ‘সেই নবী’ যার আগমনের কথা দ্বিতীয় বিবরণ ১৮:১৮ তে ভবিষ্যদ্বাণীরূপে বর্ণিত রয়েছে।

لَتَجِدَنَّ اَشَدَّ النَّاسِ عَدَاوَۃً لِّلَّذِیۡنَ اٰمَنُوا الۡیَہُوۡدَ وَالَّذِیۡنَ اَشۡرَکُوۡا ۚ وَلَتَجِدَنَّ اَقۡرَبَہُمۡ مَّوَدَّۃً لِّلَّذِیۡنَ اٰمَنُوا الَّذِیۡنَ قَالُوۡۤا اِنَّا نَصٰرٰی ؕ ذٰلِکَ بِاَنَّ مِنۡہُمۡ قِسِّیۡسِیۡنَ وَرُہۡبَانًا وَّاَنَّہُمۡ لَا یَسۡتَکۡبِرُوۡنَ ﴿۸۳﴾

৮৩
তুমি মুমিনদের প্রতি শত্রুতায় নিশ্চয় সবচেয়ে কঠোর দেখবে ইহুদীদের এবং যারা শিরক করেছে তাদের। আর যারা বলে, ‘নিশ্চয় আমরা খ্রিষ্টান’- তুমি তাদেরকে মুমিনদের প্রতি ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে নিকটবর্তী দেখতে পাবে। এর কারণ হলো, তাদের মাঝে কিছু ধর্মীয় পণ্ডিত৭৮৫ ও কিছু সংসারত্যাগী সাধু৭৮৬ রয়েছে; আর তাদের অহংকার না করার কারণেও।৭৮৭
৭৮৫। ‘কিসসীস’ অর্থ খ্রিষ্টানদের মাঝে যারা জ্ঞানবিজ্ঞানে পণ্ডিত, খ্রিষ্টান জ্ঞানী ব্যক্তি যিনি সাধনা করে বহু জ্ঞান লাভ করেছেন, খুব জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি (লেইন)
৭৮৬। ‘রুহবান’ শব্দটি ‘রাহিব’-এর বহুবচন। ‘রাহিব’ অর্থ সন্ন্যাসী, খ্রিষ্টান তাপস, সংসারত্যাগী ধর্মসাধক, যে ব্যক্তি হুজরা কিংবা ধর্মমন্দিরে ধর্মের সেবায় জীবন অতিবাহিত করে (লেইন)।
৭৮৭। এ বাক্যটি মহানবী (সা.)-এর সময়ের জন্য বিশেষভাবে প্রযোজ্য। খ্রিষ্টানদের এ সদ্ভাব চিরস্থায়ী থাকার কথা ছিল না। কুরআন অন্যস্থলে মুসলমানদেরকে সতর্ক করে দিয়েছে, একসময়ে খ্রিষ্টানরা তাদেরকে চারিদিক থেকে আক্রমণ করবে এবং মুসলমানরা তাদের হাতে সর্বাপেক্ষা বেশি ক্ষতিগ্রস্ত হবে (২১:৯৭)। হাদীসেও এমন ভবিষ্যদ্বাণী রয়েছে। ইতিহাস এ অর্থ ও ব্যাখ্যার সত্যতার সাক্ষ্য দিচ্ছে। আবিসিনিয়ার খ্রিষ্টান বাদশা নাজ্জাশী মুসলমান মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছিলেন। মিশরের খ্রিষ্টান শাসনকর্তা মুকাওকাস নবী করীম (সা.)-কে উপঢৌকন পাঠিয়েছিলেন। বিনয় ছিল সেসময়ের খ্রিষ্টানদের এক অমূল্য ভূষণ। নবী করীম (সা.)-এর প্রেরিত পত্র রোমের খ্রিষ্টান সম্রাট হিরাক্লিয়াস কীভাবে সম্মানের সাথে গ্রহণ করেছিলেন এবং একই সময় লিখিত নবী করীম (সা.)-এর পত্র পৌত্তলিক পারস্য সম্রাট (খসরূ) কীভাবে ছিন্নবিচ্ছিন্ন করেছিল, তা তুলনা করলেই খ্রিষ্টানদের সে যুগের মানসিক উৎকর্ষ পরিস্ফুট হয়ে ওঠে।

وَاِذَا سَمِعُوۡا مَاۤ اُنۡزِلَ اِلَی الرَّسُوۡلِ تَرٰۤی اَعۡیُنَہُمۡ تَفِیۡضُ مِنَ الدَّمۡعِ مِمَّا عَرَفُوۡا مِنَ الۡحَقِّ ۚ یَقُوۡلُوۡنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاکۡتُبۡنَا مَعَ الشّٰہِدِیۡنَ ﴿۸۴﴾

৮৪
আর এ রসূলের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তারা যখন তা শোনে তখন তুমি দেখবে, সত্য চেনার কারণে তাদের চোখ অশ্রু৭৮৮ বিসর্জন দেয়। তারা বলে, কদেখুন: ৩:৫৪,১৯৪‘হে আমাদের প্রতিপালক-প্রভু! আমরা ঈমান এনেছি। সুতরাং তুমি আমাদেরকে সাক্ষীদের অন্তর্ভুক্ত করো।
৭৮৮। সমসাময়িক জ্ঞানীগুণী খ্রিষ্টানদের কথা এখানে বলা হলেও এ আয়াতটি নাজ্জাশীর ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োগ করা যায়। আবিসিনিয়ায় আশ্রয় নেবার জন্য গমনকারী মুসলমানদের মুখপাত্র রসূল করীম (সা.)-এর চাচাতো ভাই হযরত জাফর (রা.) যখন সূরা মরিয়মের প্রথম কয়েকটা আয়াত নাজ্জাশীকে পড়ে শোনালেন তখন নাজ্জাশীর গাল বেয়ে অশ্রু গড়াতে লাগল এবং তিনি আবেগজড়িত কন্ঠে বলতে লাগলেন, ঈসা (আ.) সম্বন্ধে তাঁর বিশ্বাসও ঠিক অনুরূপ। তিনি ঈসা (আ.)-কে এর চেয়ে তিল পরিমাণেও বেশি কিছু মনে করেন না (হিশাম)।

وَمَا لَنَا لَا نُؤۡمِنُ بِاللّٰہِ وَمَا جَآءَنَا مِنَ الۡحَقِّ ۙ وَنَطۡمَعُ اَنۡ یُّدۡخِلَنَا رَبُّنَا مَعَ الۡقَوۡمِ الصّٰلِحِیۡنَ ﴿۸۵﴾

৮৫
আমাদের কী হয়েছে- আমরা কেন আল্লাহ এবং আমাদের কাছে সমাগত সত্যে ঈমান আনব না, খদেখুন: ২৬:৫২অথচ আমরা আকাঙ্ক্ষা রাখি, আমাদের প্রতিপালক-প্রভু আমাদেরকে সৎকর্মশীল লোকদের অন্তর্ভুক্ত করবেন?’

فَاَثَابَہُمُ اللّٰہُ بِمَا قَالُوۡا جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ وَذٰلِکَ جَزَآءُ الۡمُحۡسِنِیۡنَ ﴿۸۶﴾

৮৬
গদেখুন: ২:২৬সুতরাং তারা যা বলেছে সে কারণে আল্লাহ তাদের প্রতিদানস্বরূপ এমন সব জান্নাত দান করেন যার পাদদেশ দিয়ে নদনদী বয়ে যায়, সেখানে তারা চিরকাল থাকবে। আর সৎকর্মপরায়ণদের প্রতিদান এমনই হয়ে থাকে।ঘদেখুন: ৫:৮৭; ৬:৫০; ৭:৩৭; ২২:৫৮; ১০:৬০

وَالَّذِیۡنَ کَفَرُوۡا وَکَذَّبُوۡا بِاٰیٰتِنَاۤ اُولٰٓئِکَ اَصۡحٰبُ الۡجَحِیۡمِ ﴿٪۸۷﴾

৮৭
আর যারা অস্বীকার করেছে এবং আমাদের আয়াতসমূহ প্রত্যাখ্যান করেছে তারাই জাহান্নামী।
সূরা আল-মায়েদা - রুকু ১১

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تُحَرِّمُوۡا طَیِّبٰتِ مَاۤ اَحَلَّ اللّٰہُ لَکُمۡ وَلَا تَعۡتَدُوۡا ؕ اِنَّ اللّٰہَ لَا یُحِبُّ الۡمُعۡتَدِیۡنَ ﴿۸۸﴾

৮৮
হে যারা ঈমান এনেছ! তোমরা সেসব পবিত্র বস্তুকে হারাম আখ্যা দিও না যা আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন আর সীমালঙ্ঘন কোরো না। নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।

وَکُلُوۡا مِمَّا رَزَقَکُمُ اللّٰہُ حَلٰلًا طَیِّبًا ۪ وَّاتَّقُوا اللّٰہَ الَّذِیۡۤ اَنۡتُمۡ بِہٖ مُؤۡمِنُوۡنَ ﴿۸۹﴾

৮৯
আর আল্লাহ তোমাদের যে রিযক দিয়েছেন তা থেকে তোমরা হালাল (ও) স্বাস্থ্যকর জিনিস খাও এবং সেই আল্লাহর তাকওয়া অবলম্বন করো যাঁর প্রতি তোমরা ঈমান এনেছ।

لَا یُؤَاخِذُکُمُ اللّٰہُ بِاللَّغۡوِ فِیۡۤ اَیۡمَانِکُمۡ وَلٰکِنۡ یُّؤَاخِذُکُمۡ بِمَا عَقَّدۡتُّمُ الۡاَیۡمَانَ ۚ فَکَفَّارَتُہٗۤ اِطۡعَامُ عَشَرَۃِ مَسٰکِیۡنَ مِنۡ اَوۡسَطِ مَا تُطۡعِمُوۡنَ اَہۡلِیۡکُمۡ اَوۡ کِسۡوَتُہُمۡ اَوۡ تَحۡرِیۡرُ رَقَبَۃٍ ؕ فَمَنۡ لَّمۡ یَجِدۡ فَصِیَامُ ثَلٰثَۃِ اَیَّامٍ ؕ ذٰلِکَ کَفَّارَۃُ اَیۡمَانِکُمۡ اِذَا حَلَفۡتُمۡ ؕ وَاحۡفَظُوۡۤا اَیۡمَانَکُمۡ ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمۡ اٰیٰتِہٖ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۹۰﴾

৯০
তোমাদের নিরর্থক শপথের৭৮৯ জন্য আল্লাহ তোমাদের ধরবেন না, কিন্তু তোমরা শপথ করে যে অঙ্গীকার করেছ তার (ভঙ্গ) জন্য তোমাদের শাস্তি দেবেন। সুতরাং এর প্রায়শ্চিত্ত হলো দশজন দরিদ্রকে মধ্যম মানের৭৯০ আহার করানো, যা তোমরা তোমাদের পরিবার-পরিজনকে খাইয়ে থাকো অথবা তাদেরকে বস্ত্র প্রদান করা অথবা একজন ক্রীতদাস মুক্ত করা। পক্ষান্তরে যার সামর্থ্য নাই, সেক্ষেত্রে (তার জন্য বিধেয় হলো) তিন দিনের রোযা। তোমরা যখন শপথ করো (আবার ভঙ্গ করো, সেক্ষেত্রে) এ হলো তোমাদের অঙ্গীকার (ভঙ্গ) করার প্রায়শ্চিত্ত, যখন তোমরা তা পাকাপোক্তভাবে করে ফেলো। আল্লাহ এভাবেই তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।
৭৮৯। শরীয়ত বিরোধী কসম বাতুলতামাত্র।
৭৯০। ‘আওসাত’ অর্থ মধ্যমও বুঝায়, উত্তমও বুঝায়। ৭৯০-ক টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য