২৬

الشعراء

সূরা আশ-শুআরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২২৮ আয়াত এবং ১১ রুকূ

قَالُوۡا لَا ضَیۡرَ ۫ اِنَّاۤ اِلٰی رَبِّنَا مُنۡقَلِبُوۡنَ ﴿ۚ۵۱﴾

৫১
তারা বলল, ‘(এতে) কোনো ক্ষতি নাই। আমরা নিশ্চয় আমাদের প্রতিপালক-প্রভুর দিকেই প্রত্যাবর্তনকারী।২১১৪কদেখুন: ৭:১২৬; ২০:৭৩
২১১৪। পূর্বের পেশাজীবী জাদুকররা কয়েক মিনিট আগেই ধনসম্পদ লাভের জন্য যে-কোনো নোংরা কৌশল অবলম্বনে প্রস্তুত ছিল। তারাই এখন মৃত্যুকে উপেক্ষা করে ঈমান আনতে এগিয়ে এলো।

اِنَّا نَطۡمَعُ اَنۡ یَّغۡفِرَ لَنَا رَبُّنَا خَطٰیٰنَاۤ اَنۡ کُنَّاۤ اَوَّلَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿ؕ٪۵۲﴾

৫২
খদেখুন: ৫:৮৫আমরা আশা রাখি, আমাদের প্রতিপালক-প্রভু নিশ্চয় আমাদের ভুলভ্রান্তি ক্ষমা করে দেবেন, কেননা ঈমান আনয়নকারীদের মাঝে আমরা সর্বাগ্রে।’গদেখুন: ২০:৭৮
সূরা আশ-শুআরা - রুকু ৩

وَاَوۡحَیۡنَاۤ اِلٰی مُوۡسٰۤی اَنۡ اَسۡرِ بِعِبَادِیۡۤ اِنَّکُمۡ مُّتَّبَعُوۡنَ ﴿۵۳﴾

৫৩
“আর আমরা মূসার প্রতি এ মর্মে ওহী করলাম, ‘তুমি আমার বান্দাদের নিয়ে রাতের আঁধারে বেরিয়ে যাও। নিশ্চয় তোমাদের পিছু ধাওয়া করা হবে।’”

فَاَرۡسَلَ فِرۡعَوۡنُ فِی الۡمَدَآئِنِ حٰشِرِیۡنَ ﴿ۚ۵۴﴾

৫৪
অতএব ফেরাউন শহরে-বন্দরে লোক সমবেতকারীদের পাঠালো।

اِنَّ ہٰۤؤُلَآءِ لَشِرۡذِمَۃٌ قَلِیۡلُوۡنَ ﴿ۙ۵۵﴾

৫৫
(তারা ঘোষণা দিয়ে বলল,) ‘নিশ্চয় এরা সংখ্যালঘু একটি তুচ্ছ দল,

وَاِنَّہُمۡ لَنَا لَغَآئِظُوۡنَ ﴿ۙ۵۶﴾

৫৬
তা সত্ত্বেও নিশ্চয় এরা আমাদের ক্রোধান্বিত করেছে,২১১৫
২১১৫। কোনো এক জাতির মধ্যে আল্লাহর প্রেরিত নবীর আবির্ভাব সে জাতির গৌরবময় উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা প্রদান করে, যদি তারা কেবল তাঁর ওপর বিশ্বাস স্থাপন করে এবং তাঁকে অনুসরণ করে চলে। নবী তাদের মধ্যে এক নতুন জীবন সঞ্চার করেন, যা তাদের জীবনের সকল দৃষ্টিভঙ্গি বদলে দেয়। হযরত মূসা (আ.)-এর ২১১৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য আবির্ভাবের পর ফেরাউন ইসরাঈল জাতির লোকদের মধ্যে এক বিরাট পরিবর্তন লক্ষ করেছিল এবং তা তাকে অত্যন্ত মর্মপীড়া দিয়েছিল।

وَاِنَّا لَجَمِیۡعٌ حٰذِرُوۡنَ ﴿ؕ۵۷﴾

৫৭
আর আমরা নিশ্চয় এক চৌকস (সংঘবদ্ধ) দল।’

فَاَخۡرَجۡنٰہُمۡ مِّنۡ جَنّٰتٍ وَّعُیُوۡنٍ ﴿ۙ۵۸﴾

৫৮
ঘদেখুন: ৪৪:২৬-২৭; ৪৪:২৯অতএব আমরা তাদেরকে বাগান ও ঝরনাসমূহ থেকে বের করে দিলাম,

وَّکُنُوۡزٍ وَّمَقَامٍ کَرِیۡمٍ ﴿ۙ۵۹﴾

৫৯
এবং ধনভাণ্ডার ও সম্মানজনক স্থান থেকেও।

کَذٰلِکَ ؕ وَاَوۡرَثۡنٰہَا بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ﴿ؕ۶۰﴾

৬০
এভাবেই (হয়েছে)। আর আমরা বনী ইসরাঈলকে সেটির (অর্থাৎ ভূখণ্ডের) উত্তরাধিকারী করে দিলাম।২১১৬
২১১৬। তফসীরাধীন আয়াতের এ অর্থ নয়, মিশরীয় জাতির এবং ফেরাউনের পানির ফোয়ারাসমূহ, উদ্যানরাশি ও ধনভাণ্ডারগুলো ইসরাঈলীদেরকে অর্পণ করা হয়েছিল। ইসরাঈল জাতি মিশর ত্যাগ করেছিল প্রতিশ্রুত ভূখণ্ড কেনানের উদ্দেশ্যে, যেখানে সুখস্বাচ্ছন্দ্য ছিল। সেখানেই তাদেরকে সেসব বস্তুগুলো প্রদান করা হয়েছিল। • বস্তুতপক্ষে প্যালেস্টাইন ছিল উদ্যান ও ঝরনাসমূহের প্রাচুর্যে মিশরের সদৃশ।