১৮

الكهف

সূরা আল-কাহফ

Al-Kahf

মক্কী ১১১ আয়াত ১২ রুকু পারা ১৫–১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১১ আয়াত ও ১২ রুকূ

حَتّٰۤی اِذَا بَلَغَ مَطۡلِعَ الشَّمۡسِ وَجَدَہَا تَطۡلُعُ عَلٰی قَوۡمٍ لَّمۡ نَجۡعَلۡ لَّہُمۡ مِّنۡ دُوۡنِہَا سِتۡرًا ﴿ۙ۹۱﴾

৯১
অবশেষে সে যখন সূর্যোদয়স্থলে পৌছালো,১৭২৪ তখন সে একে এমন এক জাতির ওপর উদিত হতে দেখল, যাদের জন্য আমরা (তাদের ও) সেটির (তথা সূর্যের) মাঝে কোনো আড়াল সৃষ্টি করি নি।
১৭২৪। এ আয়াত সাইরাসের পূর্বদিকে আফগানিস্তান এবং বেলুচিস্তানের দিকে অভিযানের প্রতিই ইশারা করছে। এ এলাকা বৃক্ষহীন অনুর্বর। এখানে সূর্যের তাপ প্রচণ্ডভাবে আঘাত হানে। এটি এরূপ জনগোষ্ঠীর প্রতিও প্রয়োগ হতে পারে যারা সমতল প্রান্তরের অধিবাসী ছিল, যা শত শত মাইলব্যাপী সিস্তান এবং হেরাতের পূর্বদিকে এবং দুজদবের উত্তরে মোশেদ পর্যন্ত বিস্তৃত ছিল।

کَذٰلِکَ ؕ وَقَدۡ اَحَطۡنَا بِمَا لَدَیۡہِ خُبۡرًا ﴿۹۲﴾

৯২
এভাবেই ঘটেছে। আর নিশ্চয় আমরা তার অবস্থা সম্পর্কে সম্যক অবগত।

ثُمَّ اَتۡبَعَ سَبَبًا ﴿۹۳﴾

৯৩
এরপর সে (অন্য) এক পথে চলতে লাগল।১৭২৫
১৭২৫। এ আয়াত সাইরাসের তৃতীয় অভিযানের প্রতি নির্দেশ করছে, যা পারস্য দেশের উত্তরে কাসপিয়ান সাগর এবং ককেশীয় পর্বত শ্রেণির মধ্যবর্তী অঞ্চল বা রাজ্যের দিকে পরিচালিত হয়েছিল।

حَتّٰۤی اِذَا بَلَغَ بَیۡنَ السَّدَّیۡنِ وَجَدَ مِنۡ دُوۡنِہِمَا قَوۡمًا ۙ لَّا یَکَادُوۡنَ یَفۡقَہُوۡنَ قَوۡلًا ﴿۹۴﴾

৯৪
অবশেষে সে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালো,১৭২৬ তখন সেখানে সে তাদের (উল্লিখিত দুজাতি) ছাড়াও এমন এক জাতিকে দেখতে পেল, যারা (তার) কথা বুঝতে পারছিল না।১৭২৭
১৭২৬। ‘দুই পাহাড়’ দ্বারা দুই প্রতিবন্ধকতা বুঝাতে পারে। যেখানে দেয়াল নির্মিত হয়েছিল তার একদিকে কাসপিয়ান সাগর অপরদিকে ককেশাস পর্বতমালা। এ দুটি প্রতিবন্ধকরূপে বিরাজমান ছিল।
১৭২৭। এসব অঞ্চলের লোকেরা সাইরাসের ভাষা থেকে ভিন্ন ভাষায় কথা বলত, কিন্তু পারস্যের নিকটবর্তী প্রতিবেশী হওয়ায় এবং পারস্য ও মেদীয়ার অধিবাসীদের সঙ্গে সম্পর্ক থাকায় তারা তাদের ভাষা বুঝতে ও বলতে পারত, যদিও যথেষ্ট অসুবিধা ও ভুলভ্রান্তি হতো। যে এলাকায় দেয়াল নির্মাণ করা হয়েছিল তা পারস্যের পার্শ্ববর্তী অঞ্চল এবং পরবর্তীকালে পারস্য ভূখণ্ডের অংশে পরিণত হয়েছিল। বর্তমানে অবশ্য এটা রাশিয়ার ভূখণ্ডের অন্তর্ভুক্ত। যুলকারনাইন সম্পর্কে বিস্তারিত জানার জন্য ‘দি লারজার এডিশন অব দি কমেন্ট্রি, পৃ. ১৫৩১-১৫৪০ দেখুন।

قَالُوۡا یٰذَا الۡقَرۡنَیۡنِ اِنَّ یَاۡجُوۡجَ وَمَاۡجُوۡجَ مُفۡسِدُوۡنَ فِی الۡاَرۡضِ فَہَلۡ نَجۡعَلُ لَکَ خَرۡجًا عَلٰۤی اَنۡ تَجۡعَلَ بَیۡنَنَا وَبَیۡنَہُمۡ سَدًّا ﴿۹۵﴾

৯৫
তারা বলল, ‘হে যুলকারনাইন! নিশ্চয় ইয়াজুজ ও মাজুজ ভূপৃষ্ঠে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।১৭২৮ সুতরাং আমরা কি এ শর্তে তোমাকে (কিছু) কর দেবো যে, তুমি আমাদের এবং তাদের মাঝে একটি প্রতিবন্ধক১৭২৯ স্থাপন করে দেবে?’
১৭২৮। ইয়াজুজ এবং মাজুজ (গগ এন্ড ম্যাগগ) শব্দদ্বয় মূল শব্দ ‘আজজা’ থেকে উৎপন্ন। এর অর্থ তার পদক্ষেপ দ্রুত ছিল, সে অগ্নিশিখায় পরিণত হলো (লেইন) এবং এর দ্বারা নির্দেশ করে দূর প্রাচ্যের সিদিয়ার লোক অথবা যেমন- অনেকে বলেন, উত্তর এশিয়া ও ইউরোপে বসবাসকারী জাতিসমূহ (এনসাইক. ব্রিট. এবং যিউ এনসাইক,
১৭২৯। সিদিয়ানরা (Scythians) বা ইয়াজুজ-মাজুজ কৃষ্ণ সাগরের উত্তর এবং উত্তরপূর্বাঞ্চলের রাজ্যসমূহ দখল করেছিল এবং এসব এলাকা থেকে দারবন্দ গিরিপথের মধ্য দিয়ে অভিযান চালিয়ে পারস্য জয় করেছিল। সাইরাস তাদেরকে পরাস্ত করে পারস্যবাসীকে তাদের কবল থেকে মুক্ত করেছিলেন (হিস্টরিয়ানস হিস্ট্রি অব দি ওয়ার্ল্ড)। যে গিরিপথের মধ্য দিয়ে সিদিয়ানরা (Scythians) পারস্য দেশ আক্রমণ করেছিল, হিরোডোটাসের মতে ঠিক সে স্থানে বিখ্যাত দারবন্দ (Derband) প্রাচীর দণ্ডায়মান ছিল। দারবেন্ড বা দারবন্দ (Derband) পারস্যের এক শহর দাঘেস্তান (Daghestan) প্রদেশের অন্তর্গত ককেশিয়া (Coucasia) কাসপিয়ান উপসাগরের পশ্চিম তীরবর্তী স্থান... এবং দক্ষিণ দিকে রয়েছে সমুদ্রাভিমুখে ৫০ মাইল দীর্ঘ ককেশাস প্রাচীরের দিগন্ত, যা কিনা আলেকজান্ডারের প্রাচীর নামেও খ্যাত, যা লৌহ দ্বারা বা কাসপিয়ান দ্বারা এর সংকীর্ণ পথ রুদ্ধ করে দাঁড়িয়ে আছে। এটি আসল অবস্থায় উচ্চতায় ২৯ ফুট এবং প্রস্থে ১০ ফুট ছিল এবং প্রহরার জন্য উচ্চকক্ষ পারস্য সীমান্ত রক্ষায় যথার্থই প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল (এনসাইক. ব্রিট. ‘দারবন্দ’ অধ্যায়)। ঐতিহাসিক স্বীকৃত সত্যের বিপরীতে জনসাধারণ্যের প্রচলিত ধারণা হলো, উক্ত প্রাচীর সম্রাট আলেকজান্ডার কর্তৃক নির্মিত হয়েছিল। আর আলেকজান্ডারের সামরিক অভিযান ক্ষণিকের ঘূর্ণিবাত্যার মতো ছিল, যে সময়ের মধ্যে তাঁর পক্ষে এরূপ প্রকাণ্ড প্রাচীর নির্মাণের বিরাট পরিকল্পনা করার মতো সময় দেওয়া অসম্ভব ছিল। উপরন্ত অল্প বয়সে মৃত্যু হওয়ায় তাঁর এত বড়ো দায়িত্ব পালনের অবকাশ ছিল না। জনসাধারণের এ ধারণা সৃষ্টির কারণ কুরআন করীমের ব্যাখ্যাকারী মুসলমানরা যুলকারনাইনকে আলেকজান্ডার বা সেকান্দার বাদশা বলে ভুল করেছিলেন। নিম্নবর্ণিত ঘটনা ও প্রমাণ দ্বারা প্রতিপন্ন হয়, সাইরাস সেটি নির্মাণ করেছিলেন: (ক) সিদিয়ানদের ক্ষমতা খর্ব করে দেবার জন্য সাইরাসের পুত্রের মৃত্যুর পর দারিয়ুস সিংহাসনে অধিষ্ঠিত হয়ে গ্রিসের মধ্য দিয়ে ইউরোপের দিক থেকে তাদের ওপর আক্রমণ করেন। এটা এক অকল্পনীয় ব্যাপার যে, তিনি (দারিয়ুস) এত দীর্ঘ ও সংকটময় পথে তাদের বিরুদ্ধে আক্রমণ করেছিলেন দক্ষিণপূর্ব ইউরোপের দিক থেকে, অথচ তারা উত্তর দিক থেকে তাঁর অতি নিকটবর্তী ছিল। অতএব নিশ্চিত সিদ্ধান্ত হলো, সেই প্রকাণ্ড প্রাচীরের অস্তিত্ব (যা তার পূর্ববর্তী সাইরাসই কেবল নির্মাণ করতে সক্ষম ছিলেন) তাঁর (দারিয়ুসের) জন্য আক্রমণকে অসম্ভব করে দিয়েছিল। নিজের দেশকে উত্তর দিক থেকে আক্রমণের জন্য অরক্ষিত রেখে বিশাল সৈন্যবাহিনীসহ অপরদিকে অতিক্রম করে যাবার প্রয়োজন হতো না, যদি না তাঁর সামনে কোনো বাধা বা প্রাচীর থাকত। (খ) সাইরাসের সময়ের পূর্বে সিদিয়ানরা পারস্যের ওপর ঘন ঘন আক্রমণ চালিয়েছিল কিন্তু তাঁর বিজয়ের পর এ সকল আক্রমণ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল। এ ঘটনা এই সম্ভাব্য সিদ্ধান্তে উপনীত করে যে, সাইরাস অবশ্যই এমন বাধা সৃষ্টি করেছিলেন যা এ সমস্ত অভিযান কার্যকরভাবে প্রতিহত করেছিল এবং সেই বাধা ছিল দারবন্দের দেয়াল যাকে ভুলক্রমে আলেকজান্ডারের প্রাচীর বলে অভিহিত করা হয়েছে।

قَالَ مَا مَکَّنِّیۡ فِیۡہِ رَبِّیۡ خَیۡرٌ فَاَعِیۡنُوۡنِیۡ بِقُوَّۃٍ اَجۡعَلۡ بَیۡنَکُمۡ وَبَیۡنَہُمۡ رَدۡمًا ﴿ۙ۹۶﴾

৯৬
সে বলল, ‘এ (ধরনের কাজ) সম্পর্কে আমার প্রতিপালক-প্রভু আমাকে যে ক্ষমতা দান করেছেন তা অতি উত্তম। সুতরাং তোমরা আমাকে কেবল (যতটা সম্ভব) শক্তি১৭৩০ দিয়ে সাহায্য করো। আমি তোমাদের এবং তাদের মাঝে একটি বড়ো প্রতিবন্ধক স্থাপন করে দেবো।
১৭৩০। সাইরাস উক্ত স্থানের অধিবাসীদের শ্রমিক সরবরাহ করতে বলেছিলেন। ‘কুওয়্যাহ’ অর্থ দৈহিক শক্তি অর্থাৎ কায়িক শক্তিসম্পন্ন শ্রমিক।

اٰتُوۡنِیۡ زُبَرَ الۡحَدِیۡدِ ؕ حَتّٰۤی اِذَا سَاوٰی بَیۡنَ الصَّدَفَیۡنِ قَالَ انۡفُخُوۡا ؕ حَتّٰۤی اِذَا جَعَلَہٗ نَارًا ۙ قَالَ اٰتُوۡنِیۡۤ اُفۡرِغۡ عَلَیۡہِ قِطۡرًا ﴿ؕ۹۷﴾

৯৭
তোমরা আমাকে লোহার টুকরো এনে দাও।১৭৩১ অবশেষে সে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান১৭৩১-ক (ভরাট করে) সমান করে দিল তখন সে বলল, ‘তোমরা (হাপর দিয়ে) ফুঁ দাও।’ অবশেষে সে যখন তাকে আগুনে পরিণত করল তখন সে বলল, ‘তোমরা আমাকে (গলিত) তামা এনে দাও, যেন আমি তা এর ওপর ঢেলে দিতে পারি।’কদেখুন: ১৯:৬২; ৪৬:১৭; ৭৩:১৯
১৭৩১। শ্রমিক ছাড়াও সাইরাস স্থানীয় জনসাধারণের নিকট লৌহ এবং গলিত তামা চেয়েছিলেন। তামার ওপর লোহার মতো মরিচা ধরে না এবং যখন তা লোহার সাথে মিশ্রিত হয় তখন এই মিশ্রণ অধিকতর কঠিন পদার্থে পরিণত হয়। মরিচা এবং ক্ষয় থেকে মুক্ত থাকে। প্রয়োজনীয় প্রকৌশল ও যন্ত্র সাইরাসের দক্ষ কারিগররা সরবরাহ করেছিল।
১৭৩১-ক। এ দুর্গপ্রাচীর কাসপিয়ান সাগর এবং ককেশাস পর্বত শ্রেণির মধ্যবর্তী স্থানে নির্মাণ করা হয়েছিল।

فَمَا اسۡطَاعُوۡۤا اَنۡ یَّظۡہَرُوۡہُ وَمَا اسۡتَطَاعُوۡا لَہٗ نَقۡبًا ﴿۹۸﴾

৯৮
সুতরাং (এ দেয়াল নির্মিত হবার পর) তারা (অর্থাৎ ইয়াজুজ ও মাজুজ) এটিকে ডিঙাতে পারল না আর এতে কোনো ছিদ্রও করতে পারল না।১৭৩২
১৭৩২। এ প্রাচীর নির্মাণ যখন শেষ হলো তখন উত্তর দিক থেকে ইয়াজুজ-মাজুজ (গগ এন্ড ম্যাগগ)-এর আক্রমণ বন্ধ হয়ে গেল। উক্ত প্রাচীর এত চওড়া ও উঁচু ছিল যে, সেটিকে ভাঙা বা অতিক্রম করা সম্ভব ছিল না। এটি ২৯ ফুট উঁচু এবং ১০ ফুট প্রশস্ত ছিল (এনসাইক. ব্রিট.) আর এতে লোহার দরজা ও প্রহরার জন্য উচ্চকক্ষ ছিল। এটি অত্যন্ত কার্যকরভাবে পারস্য সীমান্তে প্রতিরক্ষার কাজ করত।

قَالَ ہٰذَا رَحۡمَۃٌ مِّنۡ رَّبِّیۡ ۚ فَاِذَا جَآءَ وَعۡدُ رَبِّیۡ جَعَلَہٗ دَکَّآءَ ۚ وَکَانَ وَعۡدُ رَبِّیۡ حَقًّا ﴿ؕ۹۹﴾

৯৯
সে বলল, ‘এ হলো আমার প্রতিপালক- প্রভুর বিশেষ কৃপা। অতঃপর আমার প্রতিপালক-প্রভুর প্রতিশ্রুতি (পূর্ণ হবার সময়) যখন আসবে তখন তিনি এটি (অর্থাৎ এ দেয়াল) চূর্ণবিচূর্ণ করে দেবেন।১৭৩৩ আর আমার প্রতিপালক-প্রভুর প্রতিশ্রুতি পূর্ণ হওয়া অবশ্যম্ভাবী।’
১৭৩৩। সাইরাস নিশ্চয় ইলহামযোগে সংবাদ পেয়েছিলেন যে, সুদূর ভবিষ্যতে ইয়াজুজ-মাজুজ দক্ষিণপূর্বে বিস্তার লাভ করবে এবং তখন এ প্রাচীর তাদের অগ্রগতিকে প্রতিরোধ করতে সক্ষম হবে না। ‘তিনি এটি (অর্থাৎ এ দেয়াল) চূর্ণবিচূর্ণ করে দেবেন’ কথার তাৎপর্য এটাই। ২১:৯৭ আয়াতে বলা হয়েছে, ইয়াজুজ-মাজুজ সমগ্র পৃথিবীতে তাদের থাবা বিস্তার করবে। রূপক অর্থে “দেয়াল চূর্ণবিচূর্ণ হওয়া” ইসলাম ধর্মে বিশেষভাবে ইউরোপের তুর্কি জাতির রাজনৈতিক ক্ষমতার পতন বা অবক্ষয় বুঝাতে পারে। তুরস্কের ক্ষমতার দুর্বলতা ইউরোপের খ্রিষ্টান জাতিসমূহের প্রাচ্য বিজয় সহজ করে দিয়েছিল।

وَتَرَکۡنَا بَعۡضَہُمۡ یَوۡمَئِذٍ یَّمُوۡجُ فِیۡ بَعۡضٍ وَّنُفِخَ فِی الصُّوۡرِ فَجَمَعۡنٰہُمۡ جَمۡعًا ﴿ۙ۱۰۰﴾

১০০
আর সে-দিন আমরা তাদের কতককে কতকের ওপর তরঙ্গরাশির মতো আঁছড়ে পড়তে দেবো কদেখুন: ২৩:১০২; ৩৬:৫২; ৩৯:৬৯; ৫০:২১; ৬৯:১৪এবং শিঙায় ফুঁ দেওয়া হবে। তখন আমরা তাদের সবাইকে একত্রিত করব।১৭৩৪
১৭৩৪। ইয়াজুজ-মাজুজের প্রতাপশালী হবার যুগে পৃথিবীর সকল জাতি একত্রিত হবে এবং সমস্ত বিশ্ব এক দেশের ন্যায় হবে। আর বাইবেল অনুযায়ী জাতি জাতির বিরুদ্ধে লড়বে, রাজ্য রাজ্যের বিরুদ্ধে এবং ঈর্ষা, ঘৃণা ও অন্যায় আচরণ বা অন্যায় বিচারের আধিক্য হবে। এটা বর্তমান যুগকেই ইশারা করছে। বিগত দুই বিশ্বযুদ্ধে পৃথিবীতে জাহান্নাম সৃষ্টি করা হয়েছিল এবং তৃতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলার কথা ভেবে মানুষ চিন্তায় আতঙ্কিত হয়ে পড়েছে। যিহিষ্কেল ৩০ ও ৩৯ অনুযায়ী সোভিয়েত ইউনিয়ন হলো ইয়াজুজ (গগ) এবং পাশ্চাত্য জাতিগুলো হলো মাজুজ (ম্যাগগ)। এখন পর্যন্ত তারা জাতিসমূহের সর্বশেষ রণক্ষেত্রের জন্য প্রস্তুতি গ্রহণ করছে।