১৮

الكهف

সূরা আল-কাহফ

Al-Kahf

মক্কী ১১১ আয়াত ১২ রুকু পারা ১৫–১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১১ আয়াত ও ১২ রুকূ

وَّعَرَضۡنَا جَہَنَّمَ یَوۡمَئِذٍ لِّلۡکٰفِرِیۡنَ عَرۡضَا ﴿۱۰۱﴾ۙ

১০১
আর সে-দিন আমরা জাহান্নামকে কাফিরদের জন্য প্রত্যক্ষভাবে উপস্থিত করব,১৭৩৪-ক
১৭৩৪-ক। ভয়ংকর এবং সর্বনাশা ঐশী শাস্তি যা ইয়াজুজ-মাজুজের ওপর নেমে আসবে তার জন্য সূরা আর- রাহমান দেখুন।

ۣالَّذِیۡنَ کَانَتۡ اَعۡیُنُہُمۡ فِیۡ غِطَـآءٍ عَنۡ ذِکۡرِیۡ وَکَانُوۡا لَا یَسۡتَطِیۡعُوۡنَ سَمۡعًا ﴿۱۰۲﴾٪

১০২
খদেখুন: ২১:৪৩; ৩৯:৪৬যাদের চোখ আমার ‘যিকর১৭৩৪-খ থেকে (উদাসীনতার) পর্দায় (ঢাকা) ছিল এবং তারা শোনারও ক্ষমতা রাখত না।
সূরা আল-কাহফ - রুকু ১১
১৭৩৪-খ। যিকর দ্বারা কুরআন করীম বুঝায়।

اَفَحَسِبَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اَنۡ یَّتَّخِذُوۡا عِبَادِیۡ مِنۡ دُوۡنِیۡۤ اَوۡلِیَآءَ ؕ اِنَّـاۤ اَعۡتَدۡنَا جَہَنَّمَ لِلۡکٰفِرِیۡنَ نُزُلًا ﴿۱۰۳﴾

১০৩
অতএব যারা অস্বীকার করেছে তারা কি মনে করে, তারা আমাকে ছেড়ে আমার বান্দাদের অভিভাবকরূপে গ্রহণ করতে পারবে? গদেখুন: ২৯:৬৯; ৩৩:৯; ৪৮:১৪; ৭৬:৫নিশ্চয় আমরা কাফিরদের জন্য আপ্যায়নরূপে জাহান্নাম প্রস্তুত করে রেখেছি।

قُلۡ ہَلۡ نُنَبِّئُکُمۡ بِالۡاَخۡسَرِیۡنَ اَعۡمَالًا ﴿۱۰۴﴾ؕ

১০৪
তুমি বলো, ‘তাদের (মাঝ থেকে) কর্মের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের সম্পর্কে আমরা কি তোমাদের অবগত করব?

اَلَّذِیۡنَ ضَلَّ سَعۡیُہُمۡ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَہُمۡ یَحۡسَبُوۡنَ اَنَّہُمۡ یُحۡسِنُوۡنَ صُنۡعًا ﴿۱۰۵﴾

১০৫
(এরা হলো তারা-) যাদের সকল চেষ্টাপ্রচেষ্টা পার্থিব জীবনের পেছনে পণ্ড হয়েছে১৭৩৫ এবং তারা মনে করে, তারা শিল্পপ্রযুক্তিতে উৎকর্ষ সাধন করেছে।’
১৭৩৫। এসব লোকের দৈহিক আরাম এবং পার্থিব স্বার্থই হলো জীবনের মূল লক্ষ্য। তাদের অন্তরে আল্লাহ তা’লার জন্য কোনো ঠাঁই নাই।

اُولٰٓئِکَ الَّذِیۡنَ کَفَرُوۡا بِاٰیٰتِ رَبِّہِمۡ وَلِقَآئِہٖ فَحَبِطَتۡ اَعۡمَالُہُمۡ فَلَا نُقِیۡمُ لَہُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ وَزۡنًا ﴿۱۰۶﴾

১০৬
এরাই সেসব লোক- যারা তাদের প্রতিপালক-প্রভুর নিদর্শনাবলিকে ও তাঁর সাথে সাক্ষাৎকে অস্বীকার করেছে। অতএব তাদের সব কর্ম বিনষ্ট হয়ে গেছে এবং কিয়ামত দিবসে তাদেরকে আমরা কোনো গুরুত্বই দেবো না।

ذٰلِکَ جَزَآؤُہُمۡ جَہَنَّمُ بِمَا کَفَرُوۡا وَاتَّخَذُوۡۤا اٰیٰتِیۡ وَرُسُلِیۡ ہُزُوًا ﴿۱۰۷﴾

১০৭
এ হলো তাদের শাস্তি জাহান্নাম- কারণ তারা কুফরী করেছে এবং আমার নিদর্শনাবলি ও আমার রসূলদের ঠাট্টাবিদ্রুপের লক্ষ্যে পরিণত করেছে।

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ کَانَتۡ لَہُمۡ جَنّٰتُ الۡفِرۡدَوۡسِ نُزُلًا ﴿۱۰۸﴾ۙ

১০৮
যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, নিশ্চয় তাদের জন্য আপ্যায়নরূপে রয়েছে জান্নাতুল ফিরদৌস।

خٰلِدِیۡنَ فِیۡہَا لَا یَبۡغُوۡنَ عَنۡہَا حِوَلًا ﴿۱۰۹﴾

১০৯
কদেখুন: ২:২১৮; ৩:২৩; ৭:১৪৮; ৯:৬৯সেখানে তারা চিরকাল থাকবে (এবং) এ থেকে তারা কখনো পৃথক হতে চাইবে না।খদেখুন: ১১:১০৯; ১৫:৪৯

قُلۡ لَّوۡ کَانَ الۡبَحۡرُ مِدَادًا لِّکَلِمٰتِ رَبِّیۡ لَنَفِدَ الۡبَحۡرُ قَبۡلَ اَنۡ تَنۡفَدَ کَلِمٰتُ رَبِّیۡ وَلَوۡ جِئۡنَا بِمِثۡلِہٖ مَدَدًا ﴿۱۱۰﴾

১১০
তুমি বলো, গদেখুন: ৩১:২৮‘আমার প্রতিপালক-প্রভুর কথার জন্য (অর্থাৎ কথা লেখার জন্য) যদি সমুদ্র কালি হয়ে যায়, আমার প্রতিপালক-প্রভুর কথা শেষ হবার আগেই সমুদ্র শুকিয়ে যাবে। এমনকি আমরা সাহায্যকল্পে এরূপ আরো (সমুদ্র) নিয়ে এলেও (তা নিঃশেষ হয়ে যাবে)।১৭৩৬
১৭৩৬। পাশ্চাত্যের খ্রিষ্টান জাতিগুলো তাদের উদ্ভাবন ও বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য গর্ব বোধ করে এবং তারা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এই ভেবে পরিশ্রম করে যে, তারা সৃষ্টির রহস্য উদ্‌ঘাটন করতে কৃতকার্য হয়েছে।